somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে উবুন্টু ৯.০৪ (জান্টি জ্যাকালোপ).... আর মাত্র ৯ দিন বাকি।

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর মাত্র ৯ দিন পর ওপেন সোর্স অপারেটিং সিস্টেম উবুন্টু তাদের নতুন ভার্সন প্রকাশ করতে যাচ্ছে। নতুন এই উবুন্টুর ভার্সন নং ৯.০৪ এবং এর নাম দেওয়া হয়েছে "জান্টি জ্যাকালোপ"। কেউ চাইলে এখনই এর বেটা ভার্সনটি ডাউনলোড করে টেস্ট করে দেখতে পারেন। এছাড়া নতুন ভার্সন রিলিজ হবার পর যাদের ইন্টারনেট স্পীড বেশী তারা পুরো সিডিটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ৭০০ মেগাবাইট এর কাছাকাছি সাইজের ফাইল ডাউনলোড করতে হবে। এছাড়া উবুন্টু অপারেটিং সিস্টেমের প্রচার এবং প্রসারের জন্য এর ফ্রি সিডি বিতরন করা হয়। যেহেতু আমাদের দেশে ইন্টারনেট স্পীড তেমন ভাল না তাই আমাদের জন্য ফ্রি সিডির আবেদন করা বেশী যুক্তিযুক্ত। তবে আবেদন করার ৩ থেকে ৪ সপ্তাহ পর সিডিটি আপনার হাতে এসে পৌছবে। ৯ দিন পর এটি মুক্তি পেলেও এখনই ফ্রি সিডির জন্য প্রাক-আবেদন করতে পারেন।

বেশ কয়েক ধরনের উবুন্টু অপারেটিং সিস্টেম পাওয়া যায়। যার সবগুল্ই আপনি বিনে পয়সায় ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এগুলো হল :

# উবুন্টু ডেস্কটপ
# উবুন্টু সার্ভার এডিশন
# কে উবুন্টু
# এডু উবুন্টু
# গো উবুন্টু
# এক্স উবুন্টু

ফ্রি সিডি পেতে আবেদন করার জন্য প্রথমে আপনার ই-মেইল একাউন্টটি ব্যবহার করে http://www.ubuntu.com/getubuntu থেকে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ভেরিফিকেশনের জন্য একটি লিংক মেইল আপনার ইমেইল একাউন্টে পাঠানো হবে। মেইল এর লিংটিতে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন শেষ হবে। তারপর http://www.ubuntu.com/getubuntu এ গিয়ে লগইন করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে রিকোয়েস্টটি সাবমিট করতে হবে। এরপর যদি তারা আপনার রিকোয়েস্টটি গ্রান্ট করে তবেই আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে একটি উবুন্টু ৯.০৪ ফ্রি সিডি। এভাবে সিডি পৌছাতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। তবে একাধিক আবেদন করলে তারা আপনার আবেদনটি বাতিল করে দেবে। সুতরাং একটি মাত্র আবেদন করুন এবং অপেক্ষা করুন আপনার ফ্রি সিডিটির জন্য।

মুক্ত সফটওয়ার ব্যবহারের আন্দোলন শুরু হয়েছে অনেক আগে থেকেই। এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলের দায়িত্ব ওপেন সোর্স অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহার করা। উবুন্টু সম্পর্কে অনেকের অনেক ভুল ধারনা আছে যেমন এটি উইন্ডোজের চাইতে ব্যবহার করা জটিল বা শুধুমাত্র প্রোগ্রামাররা এটি ব্যবহার করে। এগুলো একেবারেই ভুল ধারনা। আসল কথা হচ্ছে উবুন্টু আসলেই অনেক ইউজার ফ্রেন্ডলি এবং কোন অংশেই উইন্ডোজের চাইতে কম নয়। অপারেটিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় সকল সফটওয়ার এর সাথেই দেওয়া থাকে, তারপরও আপনি আপনার প্রয়োজনীয় সকল সফটওয়ার চাইলে বিনেপয়সায় ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

এছাড়া KDE ডেস্কটপের "কে উবুন্টু " আপনি উইন্ডোজ ভিস্তার সাথে তুলনা করতে পারেন। বিশ্বাস না হয় নিজেই যাচাই করে নিন স্নেপসট দেখে। আমার বিশ্বাস আপনার সব ভুল ধারনা দূর হয়ে যাবে। কেউবুন্টুর ওয়েব এড্রেস http://www.kubuntu.org/

সবশেষে সবাইকে অনুরোধ "আপনারা সবাই মুক্ত সফটওয়ার ব্যবহার করুন এবং চোরাই সফটওয়ার ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন"
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৭
১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×