আমার প্রিয় পোস্ট

ইমেইল : mahmud@hassanshares.com

আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১)

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪২

শেয়ারঃ
0 37 0



LAN বলতে Local Area Network বোঝানো হয়। এই LAN দুটি পিসি থেকে শুরু করে ছোট পরিসরে অসংখ্য পিসির মধ্যে হতে পারে। শুধু পিসিই নয় LAN এ যুক্ত হতে পারে প্রিন্টার, আইপি ফোন, সার্ভারসহ IP সাপোর্ট করে এমন যেকোন ডিভাইস। আপনি এই LAN কে চাইলে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারেন অথবা শুধুমাত্র নিজেদের মধ্যে ফাইল বা কন্টেন্ট শেয়ারিং এর মধ্যেও সীমাবদ্ধ রাখতে পারেন। এখন অনেকেই মাল্টিপ্লেয়ার গেমসের সাথে পরিচিত, ল্যান করে মাল্টিপ্লেয়ার গেমস খেলার মজাই আলাদা।

আসুন এবারে দেখা যাক LAN তৈরী করার জন্য আপনার কি কি জিনিষ লাগবে :
১। UTP LAN Cable (CAT6 হলে ভালো, না হলে CAT5 হলেও চলবে)।



২। RJ45 Connector (Micronet এরটা বেশ ভালো)।



৩। ক্রিমপার (Crimper)।



৪। মাদারবোর্ডের বিল্ট-ইন LAN পোর্ট অথবা LAN Card।



৫। হাব (HUB) অথবা সুইচ (Switch) [যদি দুই এর অধিক পিসির মধ্যে LAN করতে চান]।

প্রথমে ধরে নিচ্ছি আপনি দুটি পিসির ভেতরে ল্যান করবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার দুটি পিসির মধ্যে দূরত্ব অনুযায়ী UTP Cable কেটে নিন। UTP Cable এর সবোচ্চ দূরত্ব ১০০ মিটার। এর বেশী দূরত্ব হলে মাঝে ১০০ মিটার পরপর হাব অথবা সুইচ ব্যবহার করতে হবে। Cable এর মাপ নেয়া হয়ে গেলে ক্যাবল কাটার জন্য Crimper ব্যবহার করুন। Cable কাটার পরে কভারটি সরালেই ভেতরে আরও ৪ জোড়া চিকন ক্যাবল দেখতে পাবেন। এদের রং হচ্ছে কমলা, নীল, সবুজ, খয়েরী। এটি যদি CAT6 ক্যাবল হয় তবে এর ভেতরে বাড়তি একটি প্লাস্টিকের দন্ড থাকে।

এবার ক্যাবলের দুই প্রান্তে কানেক্টর লাগানোর পালা, 8B RJ45 Connector দুভাবে সাজিয়ে লাগানো যায়। একটি হচ্ছে T568A এবং অন্যটি T568B। নিচের চিত্রটি লক্ষ করুন।



চিত্রে ১ নং পিন থেকে ৮ নং পিন পর্যন্ত ক্যাবল সাজানোর কৌশল দেয়া আছে। আপনি যদি একই ধরনের ডিভাইস (যেমন : পিসি টু পিসি অর্থাৎ দুটি কম্পিউটারের মধ্যে) LAN করেন, তাহলে আপনাকে Crossover Cable করে ডিভাইস দুটি কানেক্ট করতে হবে। অর্থাৎ ক্যাবলের একপ্রান্তে কানেক্টরের বিন্যাস হবে T568A এর মত এবং অন্যপ্রান্তের কানেক্টরটির বিন্যাস হবে T568B এর মত। নিচের চিত্রে Crossover Cable তৈরী করার একটি উদাহরন দেয়া হলো।



কিন্তু আপনি যদি ভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করেন (যেমন: পিসি টু সুইচ) সেক্ষেত্রে Straight Through Cable দিয়ে ডিভাইসগুলোকে কানেক্ট করতে হবে। অর্থাৎ তখন ক্যাবলের দুই প্রান্তের কানেক্টরেরই বিন্যাস হবে T568A অথবা T568B যেকোন এক ধরনের। নিচের চিত্রের Straight Through Cable এর উদাহরনটি লক্ষ্য করুন।



কখন Straight Though আর কখন Crossover ব্যবহার করবেন এই সমস্যা সমাধানের জন্য আমি নিচে একটি তালিকা দিচ্ছি :

straight-through cables ব্যবহার করুন :
১। Switch to router
২। Computer to switch
৩। Computer to hub

Crossover cables ব্যবহার করুন :
১। Switch to switch
২। Switch to hub
৩। Hub to hub
৪। Router to router
৫। Computer to computer
৬। Computer to router

৮টি চিকন ক্যাবল চিত্রের মত করে সাজানো হয়ে গেলে ক্যাবলগুলোর মাথা Crimper এর সাহায্যে কেটে সমান করে নিন। এবার ধীরে যত্নসহকারে ক্যাবলগুলোকে একই সাথে কানেক্টরে ঢোকান, খেয়াল রাখবেন কানেক্টরের ভেতরে একটি ক্যাবল যেন অন্য আর একটির ওপর ওভারল্যাপ না করে। ঢোকানো হয়ে গেলে কানেক্টরের ওপর দিক থেকে তাকিয়ে দেখুন সবগুলো তার জায়গামত বসেছে কিনা এবং শেষ প্রান্ত পর্যন্ত পৌছেছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তবে কানেক্টরটিকে Crimper এর 8B Connector ছিদ্রে বসিয়ে লিভারে চাপ দিন। কট্ করে একটি শব্দ শোনার আগ পর্যন্ত চাপ দিতে থাকুন। ব্যাস, আপনার ক্যবলে কানেক্টর লাগানো শেষ।

এখন আপনি যদি দুইয়ের অধিক কম্পিউটার ল্যানে যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে হাব অথবা সুইচ ব্যবহার করতে হবে। হাব এবং সুইচ দুটিই প্রায় একই কাজ করে যদিও সুইচ হাব অপেক্ষা দ্রুত এবং নিরাপদ। কিন্তু হাবের দাম তুলনামূলক কম হওয়ায় এবং ছোট নেটওয়ার্কে হাব এবং সুইচের পারফরমেন্স প্রায় একই হওয়ায় অনেকেই এখনও হাব ব্যবহার করেন। বাজারে ৮ পোর্টের DLink সুইচের দাম পড়বে ১২০০/= টাকার মত। এটি সাধারন মানের Switch, এর চাইতে ভালো পারফরমেন্স চাইলে Manageable Switch ব্যবহার করতে হবে যার দাম ১৫,০০০/= টাকা যা ব্যাবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। ৮ পোর্টের সুইচ দিয়ে আপনি ৮ টি পিসিকে কানেক্ট করে নেটওয়ার্ক তৈরী করতে পারবেন। এর চাইতেও বেশী কম্পিউটার নেটওয়ার্কে কানেক্ট করার প্রয়োজন হলে অধিক পোর্টের সুইচ অথবা একাধিক সুইচ ব্যবহার করতে পারবেন। সুইচ ব্যবহার করে স্টার টপোলজি নেটওয়ার্কের চিত্র নিচে দেয়া হলো।



উপরের চিত্রটি লক্ষ্য করুন, এখানে মাঝখানে যে ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে Switch আর তার চারপাশে পিসি এবং অন্যান্য IP Device গুলো রয়েছে। স্টার টপোলজিতে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসগুলো সুইচ বা হাবকে কেন্দ্রে রেখে পুরো নেটওয়ার্ক পরিচালনা করে। নেটওয়ার্কের একটি পিসি থেকে অন্য পিসিতে ডাটা পাঠাতে গেলে ডাটাটি প্রথমে সুইচে যাবে তারপর সুইচ বলে দেবে কোন পোর্ট দিয়ে গেলে গন্তব্যের (Destination) পিসিতে পৌছানো যাবে, তখন ডাটাটি সেই পোর্ট দিয়ে গন্তব্যের (Destination) কম্পিউটারে পৌছে যাবে। অর্থাৎ স্টার টপোলজিতে সুইচ বা হাব সবসময় ভায়া হিসেবে কাজ করছে। সুতরাং যদি আপনি সুইচ বা হাবটি বন্ধ করে রাখেন, তাহলে আপনার পুরো নেটওয়ার্কই বন্ধ হয়ে থাকবে। কারন সুইচ দিয়েই পিসিগুলো কমিউনিকেট করছে।এখানে মনে রাখবেন, পিসি থেকে সুইচ পর্যন্ত Straight-through Cable ব্যবহার করতে হবে। কারন সুইচ এবং পিসি ভিন্ন ধরনের ডিভাইস। সাধারন সুইচে কোন ধরনের কনফিগারেশনের প্রয়োজন হয় না।

অন্যান্য পর্ব :

১। আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ২)
২। আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩)
৩। আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৪)
৪। আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৫)
৫। আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৬)

 

প্রকাশ করা হয়েছে: নেটওয়ার্কিং স্কুল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১
শামীমস বলেছেন: সুন্দর পোস্ট। প্রিয়তে.....কাজে লাগবে ভেবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৩
কাক্কা বলেছেন: এত জ্ঞান মানুষের মনে কেমনে থাকেরে ভাই, হায়রে আমার জ্ঞান কোনখানে। না কান চুলকাইতাছে কেন, মনে লয় আমার জ্ঞান এখন কানের মইধ্যখানে।



এনবি. ভাল পোস্ট। ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: :) :) :) ... আপনাকেও ধন্যবাদ।

৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৪
প্রদীপ নাথ বলেছেন: সত্যিই সুন্দর এবং দরকারি পোষ্ট। পরবর্তি পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: পরবর্তী পর্ব আগামীকাল পাবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ।

৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৫
হিটলারের সাগরেদ বলেছেন: খুবই ভাল লাগল। কাজে লাগবে।ধন্যবাদ
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
আজম বলেছেন: হলে থাকলে বুঝা যায় লেন কারে বলে...:)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: :) আমাদের এখানে হলে পিসি ল্যান করে চলে মাল্টিপ্লেয়ার গেমস.........

৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
অদ্ভুতুড়ে বলেছেন: অসম্ভব দরকারী পোস্ট, + এবং সরাসরি প্রিয়তে
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
মুভি পাগল বলেছেন: দরকারী পোস্ট নি:সন্দেহে। প্রিয়তে
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
নিশ্চুপ নিরবতা বলেছেন: টেকি পুষ্ট। পিলাচ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
পারভেজ রবিন বলেছেন: +
আপনার ছাত্র হইলাম। নেটওয়ার্কিং শিখতে চাই। এক সিএসই বড় ভাইকে বলেছিলাম, তার কথা শুনে নিরুঁসাহিত হয়েছিলাম। সে যা বলেছিল সে এক বিশাল ডিপ্লোমা কোর্স। এই পোস্টটি দেখে উৎসাহিত হচ্ছি। নেটওয়াকিঙের জন্য ডিপ্লোমা করা কতটা জরুরী।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: :) ... আমি নিজেও এখনও ছাত্র। প্রতিনিয়ত শিখছি.....

নিজস্ব কাজ চালানোর জন্য আপনার নেটওয়াকিং এ ডিপ্লোমা করার প্রয়োজন নেই, তবে প্রফেশনাল কাজ করতে চাইলে CCNA, CCNP ইত্যাদি সার্টিফাইড কোর্স করতে পারেন। এ নিয়ে আমি একটি লেখা দিয়েছিলাম যার লিংক নিচে দিলাম :

Click This Link

১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২
আবদুর রহমান (রোমাস) বলেছেন: দরকারী পোস্ট। সরাসরি প্রিয়তে !!
১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ভাই পরের পর্বের অপেক্ষায় রইলাম!!
১৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৫
ভাদাইম্যা পোলা বলেছেন: খুবই ভাল ও দরকারী পোস্ট। প্রিয়তে রাখলাম। আর আগামীকালের পর্বের জন্যে অপেক্ষায় রইলাম। :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৯
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আমার একটু জিজ্ঞাসা, আশা করি বলবেন!!

১! ভাই আমি কি এই ল্যান ক্যাবলের মধ্যেই ইন্টারনেট এবং সাথে ফাইল বা কন্টেন্ট শেয়ারিং চালাইতে পারবো?? মানে একেই ক্যবলের মধ্য্!!

২। মনে করেন আমি ২০টা বা তারো বেশি পিসির জন্য মাত্র দুইটা প্রিন্টার ব্যবহার করতে চাই(একটা লেজার, আরেকটা ফটো প্রিন্টার) এক্ষেত্রে আমাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে??

৩। সুইচ ব্যবহার করে স্টার টপোলজি নেটওয়ার্কের বিষয়টা একটু বিস্তারিত বলবেন! আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম! একটু সমঢ নিয়ে হলেও বিস্তারিত বলবেন যেন আমি ঠিকমতো বুঝতে পারি!

হয়তো অনেক প্রশ্ন করে বিরক্ত করলাম এর জন্য দুখি:ত!!
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ১। হ্যা, একই ক্যাবল দিয়ে ইন্টারনেট এবং ফাইল শেয়ারিং করতে পারবেন।

২। নেটওয়ার্কে যে প্রিন্টারটি যুক্ত সেটি দিয়ে যদি সব পিসির প্রিন্টের কাজ করতে চান সেক্ষেত্রে সরাসরি যুক্ত পিসিতে ওই প্রিন্টারটির ড্রাইভার ইন্সটল এবং শেয়ার করা থাকতে হবে। এরপর অন্য কম্পিউটারগুলো থেকে নেটওয়ার্কে যুক্ত প্রিন্টারটিকে দেখিয়ে দিলেই অন্য কম্পিউটারগুলোও এই প্রিন্টারটি ব্যবহার করতে পারবে। Click This Link

৩। স্টার টপোলজি নিয়ে আরও বিস্তারিত মূল পোষ্টে যুক্ত করে দিয়েছি।

১৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১২
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: বিস্তারিত জানা হইল।থেংকু বস।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০
ঘাসফুল বলেছেন: এই পোষ্ট টা ৩০ জন ফেভারিটে নিছে (আমি সহ) :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: ৩০ জন ... !!! :) :)

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
সফট আইটি বলেছেন: দরকারী পোস্ট। সরাসরি প্রিয়তে
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫
অক্টোপাস বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
জুবাইর রেযা বলেছেন: দরকারী পোস্ট। সরাসরি প্রিয়তে অনেক ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৯
পথে-প্রান্তরে বলেছেন: কাজের পোষ্ট । সরাসরি প্রিয়তে ।
আচ্ছা ঘরে ল্যাপটপ আর ডেস্কটপ এ Bluetooth দিয়ে LAN করা যাবেনা ?
১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে ডেস্কটপেও Bluetooth থাকতে হবে।

২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
মাহমুদ সিএসই বলেছেন:
২য় পর্ব লেখা এখনও শেষ করতে পারিনি। সারাদিন ভীষন ব্যাস্ত ছিলাম। ৫০% লিখেছি বাকিটা লিখে কাল রাতে পোষ্ট করার চেষ্টা করব। আসলে টেকি পোষ্ট লেখা অনেক কষ্ট, নিজের মত করে লিখলে অন্যকে বোঝানো কঠিন। তাই লেখার জন্য সময়ও দিতে হয় প্রচুর।

সময়মত লেখাটি প্রকাশ করতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত।
২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২
শিবলী বলেছেন: পরের পর্বের আইপি কফিগ এর জন্য বসে থাকলাম
আমি ঐ কানেক্টর এ ক্যাবল- ক্রিম্পার দিয়ে ঠিকমত লাগাতে পারি না, প্র্যাকটিসের অভাব। ল্যাবের শালারা কিপটামি করে লাগাতেও দেয় না।একবারই একটা কানেক্টর লাগানো যায় বলে। :(

হাব আর সুইচের কি একই দাম ,১২০০টাকা?
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: না.... হাবের দাম সুইচের চাইতে কম। আনুমানিক ৮ পোর্টের হাব ৭০০ টাকার মত দাম হতে পারে।

২৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আচ্ছা আপনি লিখে শেষ করেন, আমরা পরের পর্বের অপেক্ষায় থাকলাম!! আসলেও বুঝতে পারছি আপনার ব্যস্ততার মধ্যে এই টেকি পোষ্ট লিখতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনার এই কষ্টটা সফলতা পাবে আমাদের কে উপকার করার মাধ্যমে! আমরা আপনার লেখায় সত্যিই উপকৃত!!
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: স্টার টপোলজি নিয়ে কিছুটা বিস্তারিত লেখা মূল পোষ্টে যুক্ত করেছি। পড়ে দেখুন এবং কোন বিষয় বুঝতে না পারলে বা আরও কিছু জানতে চাইলে মন্তব্য লিখুন।

২৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
বিবর্তনবাদী বলেছেন: ভাইরে এই জিনিস অনেকদিন খুজতে ছিলাম। ধন্যবাদ, ট্রাই করুমনে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সাথে থাকুন.......

২৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
অবয়ব বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয়তে নিয়ে রাখলাম।
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৮. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০১
শাল্লা, ভািটর আই িপ. বলেছেন:
আহা যদি একটা প্রাকটিকেল ক্লাস করতে পারতাম।
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: :) আগ্রহ থাকলে CCNA কোর্স করতে পারেন। নেটওয়ার্কিং এর মাস্টার হয়ে যাবেন নিজেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৯
নাজির বলেছেন: কাজের পোস্ট। +
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩২. ১৭ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৪
স্বপ্নখামারী বলেছেন: ধন্যবাদ। বিস্তারিত জানা হলো।
১৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৪. ১০ ই জুন, ২০১০ বিকাল ৩:৩৩
জুবায়ের হাসান বলেছেন: ধন্যবাদ। দরকারী পোস্ট। সরাসরি প্রিয়তে !!
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫ শে জুন, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:২৮
স্বপ্নশহর বলেছেন: অনেক কাজের পোস্ট। আমি জানতাম না ল্যান কিভাবে করে। নেক্সট টাইম নিজেই চেস্টা করবো। প্রিয়
০৬ ই জুলাই, ২০১০ রাত ১২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৭. ২৫ শে জুলাই, ২০১০ সকাল ১০:১৪
ইকরাহি বলেছেন: প্রিয়তে.....কাজে লাগবে ভেবে। :) :) :) :)
২৫ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৬
ডিজিটাল মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এই দরকারি পোস্টটির জন্য +++++++++++

ami just 2ta pc te lan cable die data sharing korte chai

amar kache je lane cabble ache tar vitore matro 4ta wire ache(blue,green, blue+white,green+white)

but apni je tutorial disen, tate to cable er vitore 8 rokom wire dekha jasse....

technical term ami kom bujhi tai lan cable er gaye puro lekha tai dia dilam

"" NET CONNECT SYSTEM CABLE CAT5E UTP 2PR 24AWG IS011801 TIA/E1A568 199M"'''

amar prosno holo ei lan cable dia ki ami 2 pc te data transfer korte parbo ???????..parle kivabe korbo...???.. pls details janaben....
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: আপনার ক্যাবলটি 2 Pair UTP (৪টি) ক্যাবল। পোষ্টে আমি আলোচনা করেছি 4 Pair UTP (৮টি) ক্যাবল নিয়ে। 2 Pair ক্যাবল দিয়ে ল্যান করতে পারবেন এবং আপনি 10Mbps থেকে সর্ব্বোচ্চ 100Mbps পর্যন্ত ব্যান্ডউইথ পাবেন। এছাড়া 2 Pair এর কানেক্টর RJ45 কানেক্টর থেকে ছোট তাই আপনার ল্যান কার্ডে সেটি সেট হবে কিনা দেখে নিন।

৩৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫২
ডিজিটাল মুবিন বলেছেন: thank you...4 ur reply

amar 2 pair er connector lan card e set hoy
but ami ei 2 pair er 4ta cable kivabe connector e set korbo i mean cable gular binnas kemon hobe ?(cross over or straight through kivabe korbo?)
conector er kon pin e kon cable ta join korte hoy seta details janale upokrito hobo?

2 pair cable dia 2ta pc connect korle ki data transfer er jonno ki just ip adress and subnet mask adjust korlei hobe ?
pls details janaben...
thanks again
৪০. ০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৩:১৫
মেহেদি২৪ বলেছেন: দরকারী পোস্ট। সরাসরি প্রিয়তে !!
৪১. ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫০
ফজলুল করিম বলেছেন: দেরীতে হলেও পড়লাম এবং প্রিয়তে নিলাম। এখন কাজ হচ্ছে ১ থেকে ৬ নং পর্ব সব প্রিন্ট করে চর্চা করতে হবে।
১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৫

লেখক বলেছেন: :) :)

৪২. ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১:৪৭
ভুলো মন বলেছেন: ফজলুল করিম বলেছেন: দেরীতে হলেও পড়লাম এবং প্রিয়তে নিলাম। এখন কাজ হচ্ছে ১ থেকে ৬ নং পর্ব সব প্রিন্ট করে চর্চা করতে হবে।
৪৪. ২০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬
কানন শাহ বলেছেন: অসাধারন সবগুলা পর্বই পিলাচ দিয়া গিলাম।
২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে..... B-)

৪৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪৯
ইয়াংেমন বলেছেন: ভাই অনেক দরকারী একটা পোস্ট। অনেক উপকারে আসবে। লেখক ভাইকে অনেক ধন্যবাদ।
৪৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫২
ইয়াংেমন বলেছেন: মাহমুদ ভাই - দয়া করে আপনার মেইল এ্যাডড্রেস দিবেন...?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৬

লেখক বলেছেন:

২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৯. ১০ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৩
কাইয়ুম খান বলেছেন: কাক্কা বলেছেন: এত জ্ঞান মানুষের মনে কেমনে থাকেরে ভাই, হায়রে আমার জ্ঞান কোনখানে। না কান চুলকাইতাছে কেন, মনে লয় আমার জ্ঞান এখন কানের মইধ্যখানে।
৫১. ১৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৬
জীবনকেসি বলেছেন: আমি ধন্যবাদ দিতে চাই।

 

মোট সময় লেগেছে ১.০৭৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মাহমুদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। দেশেরবাড়ী চট্টগ্রাম।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ