আমার প্রিয় পোস্ট

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

এটি কিন্তু কবিতা নয়, বিশ্বাস না হয় পড়ে দেখুন, ইন্টারেস্টিং!!

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৪

শেয়ারঃ
0 9 0

পরিচিত কবেকার সুখস্মৃতিগুলো সব হারিয়েছে শোভা
লিপ্ত হয়েছে সর্বনাশা নেশায়, নিভিয়ে জীবনের সব আলো
আমিও, কোন এক ফাঁকে, মিশে গেছি দ্রুত, যদিবা
মিলে যায় কোন সহজ সরল পথ, হতাশার ক্রুর হাসি
তোয়াক্কা না করে যদি বেঁচে থাকা যায়, যদি শূণ্যতা
মাঝে পেয়ে যাই বাঁচার অবলম্বন, তবে জীবনের বাকি
কেন্দ্রীভূত দুঃস্বপ্নগুলো আর কাঁদাবেনা আমায়, আমার ভীতু
কদাকার বীভৎস অথর্বতা বুঝে যাবে, নীচতা কত দামি!
তবু, প্রাপ্তি কোন নির্ভাবনার প্রহর নয়, কেবল জন্ম নেয়ার সাজা
টানা, একঘেঁয়ে নেশাসক্ততা এখন শুধায়, কোথায় জীবনের অবলম্বন?




এই কবিতাটি লিখেছিলাম ২০০৪ সালের কোন এক বিষণ্ন রাত্রিতে, অনেকটাই সুখ মেশানো ছিল সেই সৃষ্টিতে, কিছুটা উল্লাসও আমি অনুভব করেছিলাম, সৃষ্টি সুখের উল্লাস,আমি জানতামও না, তুমি একদিন আমার কাছে এতটাই নিরর্থক হয়ে উঠবে। আমি তখন কম্পিউটার কৌশলের ছাত্র ছিলাম না, প্রকৌশলী হবার স্বপ্নও ছিল না, জানতাম না ক্রিপ্টোগ্রাফি কী, এনক্রিপশন কাকে বলে, কী করে এনকোড করে একটি বার্তা লুকিয়ে রাখা যায়; শুধু জানতাম, এমন কিছু লিখতে হবে, যা তোমাকে চমকে দেবে। তখন আমি মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, কবিতা কী করে লিখতে হয় তাও জানতাম না, কী করে বিশুদ্ধ পঙক্তির পর পঙক্তি বসিয়ে তৈরী করতে হয় একটি নিটোল কবিতা, আমি সেগুলো জেনেছি আরও অনেকদিন পর, যখন আমি উচ্চমাধ্যমিকে পড়ি। তবু আমি লিখেছিলাম একটি কবিতা, তোমার জন্য, আমি জানি না, তুমি সেটা কখনও পড়েছিলে কী না। আমি চাই না, এখনও তুমি এটা পড়, কারণ, এটা আর কোন অর্থ বহন করে না, তোমার জীবনে তো নয়ই, আমার জীবনেও নয়।
আজ অনেকদিন পর, যখন আমি কম্পিউটার কৌশলের একজন তুখোড় ছাত্র, যখন গভীর রাতে চেষ্টা করছি একটি নতুন ধরণের এনক্রিপটেড বার্তা তৈরী করার, যেটি গতানুগতিক নয়, যেখানে অনায়াসে আমি লুকিয়ে রাখতে পারব আমার অনেক অনেক কথা, খুব সহজ কিছু বাক্যের আড়ালে; তখন, ঠিক তখন, আমার মনে পড়ল এই কবিতাটির কথা, মনে পড়ল, আমি কখনও কবিতা লিখতাম, আমি কখনও বাংলা সাহিত্যে পড়ার স্বপ্ন দেখতাম, আমি কখনও তোমাকে ভালবাসতাম!
আমার আপাতদৃষ্টিতে নিরীহ এই কবিতাটি আমি অনেককেই পড়তে দিয়েছিলাম, মতামত সবাই একটাই দিয়েছিলঃ অবিন্যস্ত ভাষার অপরিণত ব্যবহার! তাদেঁর আমি মনোযোগ দিয়ে পড়তে বলেছিলাম কবিতাটি, তাঁরা কেউই লক্ষ্য করেননি, যাঁরা এতক্ষণ উপরের কবিতাটি পড়লেন, তাঁরাও হয়তো লক্ষ্য করেননি, এখন সেটি দেখাচ্ছি। প্রতিটি লাইনের বাম দিকের প্রথম অক্ষরটি উপর থেকে নিচে পড়ে যান, এরপর পড়ুন প্রতিটি লাইনের ডান দিকের প্রথম অক্ষরগুলো, উপর থেকে নিচে।






রিচিত কবেকার সুখস্মৃতিগুলো সব হারিয়েছে শোভা
লিপ্ত হয়েছে সর্বনাশা নেশায়, নিভিয়ে জীবনের সব আলো
মিও, কোন এক ফাঁকে, মিশে গেছি দ্রুত, যদিবা
মিলে যায় কোন সহজ সরল পথ, হতাশার ক্রুর হাসি
তোয়াক্কা না করে যদি বেঁচে থাকা যায়, যদি শূণ্যতা
মাঝে পেয়ে যাই বাঁচার অবলম্বন, তবে জীবনের বাকি
কেন্দ্রীভূত দুঃস্বপ্নগুলো আর কাঁদাবেনা আমায়, আমার ভীতু
দাকার বীভৎস অথর্বতা বুঝে যাবে, নীচতা কত দামি!
বু, প্রাপ্তি কোন নির্ভাবনার প্রহর নয়, কেবল জন্ম নেয়ার সাজা
টানা, একঘেঁয়ে নেশাসক্ততা এখন শুধায়, কোথায় জীবনের অবলম্ব?



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫০

লেখক বলেছেন: পুত্তুম থ্যাঙ্কু।

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫০

লেখক বলেছেন: থ্যাঙ্কস!

৩. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৯
রাজসোহান বলেছেন:
পলি আমি তোমাকে কতটা ভালোবাসি তা কি তুমি জান? =p~ =p~ =p~ =p~ =p~
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫৩

লেখক বলেছেন: ঐ মিয়া! ল্যাংটা কালের ফিলিংস লইয়া হাসতাসেন ক্যান? পুলাপাইন আসিলাম না?

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ২:৫৮

লেখক বলেছেন: জবান বন্ধ হয়া গেল নাকি ভাইজানের? ডরায়েন না, কোন বিষয় না।

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:১৪

লেখক বলেছেন: X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:১৫

লেখক বলেছেন: হ হ, এইরকম দুই চাইর লাইন পিরিত সবারই থাকে, যান মিয়া ফুটেন, বিলা দিয়েন না।

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:১৯

লেখক বলেছেন: B:-/ B:-/ B:-/ B-) B-) B-)

৮. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২২
রাজসোহান বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) /:) এত চেতনের কি আছে?




লউ তুমার লাইগা আনছি
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: নারী-গাড়ি-বাড়ি-বিড়িঃ চাইর ধ্বংস!!!
তুমিই লউ, রাইত হইছে, গাড়িত আর কতখন খাড়াইয়া থাকব কউ?

খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক খ্যাঁক

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: কান্দেন ক্যা? সমইস্যা কী?

১০. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩২
মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনি যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বেন এটা আগেই বুঝা উচিৎ ছিল।
কবিতার মধ্যেই তো বিরাট ইঞ্জিনিয়ারিং কইরা রাখছেন। :D ;)
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৩৩

লেখক বলেছেন: খ্যাক খ্যাক।............আপচুচ! তখন বুঝি নাই।

১১. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৬
অসময়ের আমি বলেছেন: আমি জিনারেল হইছি এটা র গুলি খাইয়া মইরা যামু চিন্তা করটাছি
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ক্যান? জিনারেল হৈছেন ক্যান?

১২. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৯
রাজসোহান বলেছেন: @ অসময়ের আমি

লউ লেমন জুস খাউ

২৭ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: কাটা ঘায়ে জুসের ছিটা! হি হি

১৩. ২৭ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:১৮
অসময়ের আমি বলেছেন: সোহাননা.....।স্যরি ভাই.......। এটা দিয়া আপনেরে কোপামু
২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: সামসু অখন জেলে, কোপাবে তার ছেলে...

২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ???

১৫. ২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৯
সিজানুর রহমান বলেছেন: কবিতাটা জোস, আমনার দুঃখটাও জোস; হৃদয় ছুয়ে যায়। ;)
২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: ইমোটাও তো মিয়া জোস দিলা!

১৬. ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৩
রাজসোহান বলেছেন: মন্তব্য পেয়েছেন: ১০৫৩টি

১০০০ কখন হইল? :-*

পার্টি দিলা না ক্যান? :-P
২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ১০,০০০ তম হিটে পুস্ট মারছিলাম, অহন কমেন্ট লইয়াও পার্টি মারলে যদি মাইনাশ খাই?

১৭. ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৭
শেখ মিনহাজ হোসেন বলেছেন: অবাক হইসি। কাকতালীয় ভাবে হইসিলো বোধহয়। নাকী চিন্তা করেই লিখসিলেন??

এখন "পলি" আপুর কী অবস্থা??।। :P
২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৪

লেখক বলেছেন: নারে ভাই, কাকতালীয় ভাবে কি আর এত বড় মেসেজ হয় নাকি?............চিন্তা কইরাই লিখসিলাম।
এখন যে পলি আপুর কী অবস্থা জানি না, আমার সাথে ওর যোগাযোগ নাই প্রায় সাড়ে তিন বছর।

১৮. ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩২
রাজসোহান বলেছেন: আহালে ছ্যাক খাওয়া পুলা :( :(
২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আপনে ভঙ্গিচঙ্গি বাদ দিবেন, না ক্রসফায়ারে ফালামু??

১৯. ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৮
ইউনুস খান বলেছেন: গতকাল রাতে পড়েছিলাম। অসাধারণ হইছে। +
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ঠ্যাঙ্কু খান সাহেব।

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২২
নিশাচর০০৭ বলেছেন: মারহাবা! মারহাবা!

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: বাহ বাহ বাহ! কেয়া বাত হ্যায়! শুকরিয়া।

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: কমেন্টায়া আইলাম।

২৩. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: অনেকদিন পর একটা প্লাস দিলাম :D

নাহ , এই টেকনিক খান আমার পচ্ছন্দ হইসে , আমিও এবার এইরকম একখান কবিতা লেগবো নিরাপদে, আমি বুঝবো শুধু , আর কেউ বুঝবে না আসল মানে .
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: Thank you for rating me plus. But who are the hell rating this post minus without showing reason?

Hey, you brave bloggers! Tell me the reason of giving minus.

২৪. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০০
যোগী বলেছেন: আপনে মিয়া একটা জিনিশ থুক্কু জিনিয়াস।
তয় ন্যাংটা কালের পিরিত আবার জাগলো ক্যালা ?
তা জাগছেই যখন তখন নিভাইতেছেন না ক্যালা?

পলি ভাবি থুক্কু আপা কেমন আছে জানতে মনচায়।
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: খ্যাক খ্যাক।
ভাইজান গো, কাম করতে গিয়া মনে পড়সে। .............নিভামু না। এই পিরিতের বহুত জ্বালা, এমনেই ভালো আসি!


.............জানতে তো মাঝে মইধ্যে আমারও মুঞ্চায়, লেকিন, আমি জানি ও আমাকে ছাড়াই ভালো আছে। আমার সাথে সম্পর্কের দুই বছরে ও একটাবারও আমাকে ভালোবাসেনি, শুধুই ঘৃণা করেছে। মানুষ ভালোবাসায় অবহেলা করে, বাট ওকেই দেখলাম সম্পূর্ণ ঘৃণা করতে আমাকে। হাউএভার, হু কেয়ারস নাউ হোয়াট হ্যাপেনড আরলিয়ার?


আপনে মিয়া আমার পাড়ায় আওন ছাইড়া দিসেন ক্যান?

২৫. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০২
যোগী বলেছেন: পলি আপাই মাইনাস দিয়া যায় নাই তো?
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ঐ মিয়া, এইগুলা কী কন???

হাসতে হাসতে মইরা গেলাম..........কেউ ধর আমারে।

২৬. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০২
হাফিজুর রহমান মাসুম বলেছেন: চমৎকার! খুবই ভালো! ২০০৪ সালে মাধ্যমিক। ভাইয়া তোমাকেতো তুমি না বলে পারছি না। আমার মাস্টার্স হয়েছ সেই সময়ে। যাই হোক, মাধ্যমিকের সময়!!!!!আমার কাছে ব্যাপরটা অন্যরকম! প্রথম কেউ বলেছিল..........‌'হৃদয়টা যদি হতো আলমারির মত, খুলে দেখাইতাম তোমায় ভালোবাসি কত'। আজ এর কোন অর্থ নেই। তবুও এক ধরণের ভালোলাগাতো আছেই। আজ যখন আরেকজন বলে...........'আমি আপনাকে ভালোবাসি কিন্তু পাওয়ার সাধ জাগে না' তাতেও এক ধরণের শিহরণ কাজ করে। মজার বষিয় হলো নিজে যখন কারও সাথে কথা বলে বা কাউকে দেখে মুগ্ধ হয়েছি তখন সেও কি এমন পুলক অনুভব করেছে? ভাবছি বসে ভাবছি তাই!
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: মাসুম ভাই, আমি সবসময়ই আশা করতাম আপনি আমাকে তুমি করে বলবেন। আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করব ২০১১তে ইনশাআল্লাহ, আর এমএস শেষ করতে হয়তো সেটা ২০১৪ হয়ে যাবে, সো আপনি আমার দশ বছরের বড়ই হবেন মোটামুটি।

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনি আমার ব্লগে ইদানিং আসেন না কেন? .............স্কুল কেমন চলছে?

২৭. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
যোগী বলেছেন: আপনার পাড়ায় আর যাই না, মিয়া গেলেই আটকাইয়া দেন শুধু। এত কঠিন কঠিন অংক দেন।
তাছাড়া নিজেই একটা অংক নিয়া ঘুরপাক খাচ্ছি সমাধান পাচ্ছি না।
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: কী কন? অংক লয়া আটকায়া গেসেন ক্যামনে? কউন যাইব নি?

২৮. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
কবুতর সন্ধানী বলেছেন: পলি আমি তোমাকে কতটা ভালোবাসি তা কি তুমি জান?
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: স্ট্রিংটা এখন এরকম হওয়া উচিৎ: পলি আমি তোমাকে কতটা ভালবাসতাম তা কি তুমি জানতে?

২৯. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
কবুতর সন্ধানী বলেছেন:
হায়রে ভালোবাসা
জীবন্ত সর্বনাশা।
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: সাহি বোলা তুনে ভাইয়া, সাচ্চা বাত হ্যায়।

৩০. ২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
কবুতর সন্ধানী বলেছেন:
লেখাটা.......... চাই না আমি পড়তে....
:(( :(( :(( :(( :((
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: কিউ স্যার..........কেয়া হুয়ি স্যার?

৩১. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫১
শাওন চৌধুরী বলেছেন: মামা পুস্ট ভালা দিচ,যদিও আগে দেখাইছিলা.....।ভালু লাগিল,প্লাস দিচি
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: ভালু লাগিলু দেখিয়া আনুন্দু ফাইলুম।

৩২. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫১
হাফিজুর রহমান মাসুম বলেছেন: স্কুল ভালো চলছে। আর ব্যস্ততাও তাই বেশি। আজ বাচ্চাদের( টু এবং থ্রি) মিশরীয় সভ্যতা পড়ালাম। পাওয়ার পয়েন্টে প্যাপিরাস, পিরামিড, হায়ারোগ্লিফিক, স্ফিংস আর জ্যামিতির কথাতো ছিলই। এত মজা পেয়েছে বাচ্চাগুলো!
আমি আসলে একেবারে ৪-৮ বছরের বাচ্চাদের মধ্যে কিভাবে গণিত এবং ভাষা (বাংলা এবং ইংরেজি) নিয়ে মজার কিছু প্রতিযোগিতা করা যায় সেটা নিয়ে ভাবছিলাম। তাই ব্লগে কম আসা হচ্ছিল। তুমি নতুন কিছু লিখলে নক কোরো।
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: ভাইয়া, আপনার স্কুলের বাচ্চাদের জন্য একটা ব্লকবাস্টার প্ল্যান করেছি। সমস্যা হচ্ছে, সামনে আমার ফাইনাল পরীক্ষা, মাত্র দু'সপ্তাহ বাকি, তাই কয়েকটা দিন দেরী হবে।.........আই মাস্ট নক ইউ।

৩৩. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০
কমুনা বলেছেন: বেচারা ছ্যাকা পাবলিক :( :(
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৮

লেখক বলেছেন: ঐ মিয়া মজা লন ক্যালা?
কইতাসি ল্যাংটাকালের ফিলিংস...............হুদাই মিয়া বাজাইতাসেন!

৩৪. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৫
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: লেফট-মোষ্ট ক্যারেক্টার .... রাইট মোষ্ট ক্যারেক্টার


++++++
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: প্ল্যানটা ভালোই করেছিলাম, কী বলেন ভাই?

৩৫. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৪
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: কবিতাটা অসাধারন।
প্রত্যেকেই প্রেমের পরশে কবি হয়ে উঠে।
আমার..............
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: আরে, বস! আপনে!!

কোবতে ভালা পাইসেন জাইন্যা খুশি হৈলাম।

৩৬. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫১
হাফিজুর রহমান মাসুম বলেছেন: অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার পরীক্ষা শেষ হওয়ার জন্য!
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: হুমম! ভাই দোয়া রাইখেন।

৩৭. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৫
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: আবার জিগায়, জোস প্লান। :) :) :)


ডেসটিনিভুদাই বলেছেন: কবিতাটা অসাধারন।
প্রত্যেকেই প্রেমের পরশে কবি হয়ে উঠে।
আমার..............
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২০

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P

৩৮. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০২
ইব্রাহীম আহমেদ বলেছেন: থাক আর দুঃখ করেন না ... আপনার পাশে অনেকি আছে ... :P
২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: দুঃখ করি না তো ভাই। আর অনেকেই আছে, আপনাকে কে বলল???

৩৯. ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৪
সুরঞ্জনা বলেছেন: বাহ!!! দারুন তো!!! ভালোবাসা আর ঘৃনা মুদ্রার এপিঠ আর ওপিঠ লোকে বলে... ভালোবাসলে বোধহয় ভুল বোঝা যায়, কিন্তু ঘৃনা করা যায়না।
ভোলা তো যায়ই না। এই যে এখনো তোমার প্রায়ই মনে পড়ে তাকে।
চাইলেও আমরা কিছু ভুলতে পারিনা। ইচ্ছেমত ভুলে যাওয়া বা মনে যদি পড়ানো যেতো। তবে কেমন হতো?

ইয়ে যো জিন্দেগি কি কিতাব হ্যায়, উও কিতাব ভি ক্যায়া কিতাব হ্যায়?
এ গজলটি কি শুনেছো? কেনো যেনো এ গজলটি মনে পড়ে গেলো।
ভালো থেকো নিরন্তর।
২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আপু, আসার জন্যে অনেক ধন্যবাদ।...............মানুষের ব্রেইনটা একটা ইলেকট্রনিক সার্কিট হলে ভালো হতো, মেমরির কিছু অংশে ইচ্ছামত ক্লক পালস পাঠাতাম, যখন খুশি রিড করতাম, ভালো না লাগলে সবগুলো বিট ০ করে দিতাম!....................নাহ, এই গজলটা শুনিনি, কার এটা? পঙ্কজের নাকি জগজিৎ সিংয়ের?.............আপনিও ভালো থাকবেন।

২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ধইন্যা!

৪১. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪২
কবুতর সন্ধানী বলেছেন:
অতীত শুধুই.................

আমার হ্য়তো অনেক বেশি কাছের ছিল।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ভাই, আপনার হেঁয়ালিপূর্ণ মন্তব্য পড়ে কিছুই বোঝা যাচ্ছে না। ঝেড়ে কাশুন। ঘটনা খুলে বলুন।

৪২. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৯
পারভেজ আলম বলেছেন: দারুন তো। এতো হিপনেরটোমাকিয়া পলিফিলি লাইট হয়ে গেলো।
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৩

লেখক বলেছেন: ভাই, আপনার এই Hypnerotomachia Polifili শব্দটাই হয়তো অনেকে ভুল করে এনকোডেড কিছু ভেবে বসতে পারে!...............কিন্তু আমার পোস্টে কি মনে হল আমি তাকে খুঁজছি, এক বিন্দুও?
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪৩. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭
সুরঞ্জনা বলেছেন: এটা জাগজিৎ এর গজল। শুনে দেখো, ভালো লাগবে।
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: এখনি গুগল করছি, পেলে শুনে ঘুমাব!

৪৪. ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৬
সামিউর বলেছেন: ভাইয়া তোমাকে তো মাইনাস দেয়া দরকার। ২৭ তারিখের পোস্ট অথচ আমাকে আজকে জানাইসো। X( X(( :( :((


তুমি আসলে অসাধারণ, জট্টিল, জিনিয়াস। আমি জীবনেও কারও জন্য কবিতা লিখতে পারবো না। আর অত বড় করে তো নাই।

এই কবিতাটা জোস........। পলি আপু একটা বিশাল মিস করসে। প্রতিষ্ঠিত হয়ে তাকে এটা দেখায়া দাও।
২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: তোমাকে আগে মাইনাস দিলাম। তুমি তো অনেকদিন হল আমার পাড়ায় আসা ছেড়ে দিয়েছ।

.........................প্রতিষ্ঠিত হয়ে আর কী দেখাব? আমি ওর অভাব আর বোধ করি না, আসলে যেটা হয় সেটা ভালই হয়, আমি অনেকবার দেখেছি। যখন ওকে পছন্দ করতাম, সেই সামান্য উঠতি বয়সেই, আমি নিজের পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন ধরণের কাজ করতাম........কেন করতাম বুঝতেই পারছ। আজ আমি অনেক পরিণত, বদলে গেছি, এখন পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝি না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা আমার একটা প্যাশান, আমি আমার সেই স্বপ্নের এরেকবারে দাঁড়প্রান্তে চলে এসেছি, এখন আবার সেই সব দিন ফিরে চাই না, কোনভাবেই না। ভাল থাকুক ও, এটাই প্রত্যাশা করি, ও অনেক উচ্চভিলাষী ছিল; জানতও না সেগুলো ছিল ভয়াবহরকমের নিম্নাভিলাষ, আজ ও জানে। আমি যতদূর জানি, ও এখন ভালই আছে, অন্তত নিজের ইচ্ছেতে চলতে পারছে। আমাকে ও পছন্দ করেনি কোনওদিনও, আমি পছন্দ করার মতো কেউ ছিলামও না, ভালোই হয়েছে দূরে সরে গেছে সবকিছু। ......................আমার পুরোনো দিনলিপি নামক পোস্টগুলো পড়ো, দেখো, আমার তখনকার অনেক অনুভূতি সেখানে লিপিবদ্ধ আছে। আমি লিখেছিলাম একটা জায়গায়ঃ ...........এবং সারাদিনে অসংখ্য অশ্রুবিন্দু আমি কাফনে মুড়ি, আমার মনে হয় আমি অশ্রুবিন্দু দিয়ে তোমার জন্য স্বাধীনতা কিনছি; আর কতগুলো অশ্রুবিন্দু ঝড়ে পড়লে তুমি সম্পূর্ণ সুখী হবে? সম্পূর্ণ স্বাধীন হবে? কতোটা পরাধীন, কতোটা অসুখীই না আমি তোমাকে করে রেখেছিলাম!

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫২

লেখক বলেছেন: আরে!!!
বর এসেছে! বর এসেছে!


ধন্যবাদ। সুখী হোক দাম্পত্য জীবন, নতুন জীবনে অস্পৃশ্য হোক সব গ্লানি।

৪৬. ২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫১
সামিউর বলেছেন: আমি ব্লগেই কম আসি ইদানিং। আগের মত বেকার টাইম পাস আর করতে পারবোনা। :( :(( (নতুন করে আবার পড়াশুনা শুরু করতে হচ্ছে) লেখালিখি ও প্রায় বন্ধ করে দিসি। তুমিও তো আমার ব্লগে আর যাও না। :( :((

২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: হুমম। সঠিক কথা। আমিও ব্লগে আসি কম। পরীক্ষা সামনে।

৪৭. ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৯
সামিউর বলেছেন: নতুন পোস্ট কবে দিবা ?

অটঃ পিএইচপি কোড গুলা কিভাবে টেস্ট করবো বলতে পার? এইচটিএমএলের মত করে করা যায়না।
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৪

লেখক বলেছেন: কোড টেস্ট করবা মানে কী? কম্পাইল করা বোঝাচ্ছ?...........ডিটেইলস বল, বলে দিচ্ছি কী করতে হবে।

৪৮. ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৯
জুন বলেছেন: আমি এমনটি আর কখনও আগে দেখিনি। কি সুচতুরতায় অভূতপূর্ব ভালোবাসার প্রকাশ।
আমিতো থর থর হাতে ঘামে ভেজা চিঠিটা কোথায় লুকিয়ে রাখবো তার জন্য আকুল।
আর এ তো সবার চোখের সামনে থাকলেও কোনো ভয় নেই মাহমুদ হাসান।
প্লাস দিয়ে গেলাম।
৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: হুমম!
অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মতামত দেয়ার জন্যে।
আপনার সঙ্গে পরিচিত হতে ইচ্ছে করছে।

০১ লা মে, ২০১০ রাত ১:১১

লেখক বলেছেন: আপনাকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে ভাই। .............আমি আপনাদের এইসব ভূতপ্রেতে বিশ্বাস করি না বলে আমার সব পোস্টে এসে এসে মাইনাস দিবেন নাকি? এটা কেমন কথা?

৫০. ০১ লা মে, ২০১০ রাত ১:০৭
নৈশচারী বলেছেন: পড়েছি এবং প্লাসও দিয়েছি! কবিতাটা কিন্তুক খারাপ হয় নাই! :)
০১ লা মে, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: :):):):) থ্যাঙ্কু থ্যাঙ্কু।

৫১. ০১ লা মে, ২০১০ রাত ৩:২০
জুন বলেছেন: আমন্ত্রন রইল আমার নতুন পোষ্টে মাহমুদ।
০১ লা মে, ২০১০ রাত ৩:৪২

লেখক বলেছেন: আপনার পরিচয়টা কি জানতে পারি, পরিচিত হতে ইচ্ছে করছে।.......................

আমি যাচ্ছি।

৫২. ০১ লা মে, ২০১০ ভোর ৪:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: প্রিয়তে, ও কি চুয়েটের কেউ?
০১ লা মে, ২০১০ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: না ভাইয়া, চুয়েটের কেউ না।
আমার এসএসসির ব্যাচমেট ছিল।

৫৩. ০১ লা মে, ২০১০ ভোর ৫:০৫
মারূফ মনিরুজ্জামান বলেছেন: আমি একটা প্রবলেম সেট করছিলাম প্রোগ্রামিং কনটেষ্টে এইরকম- কাউকে বলি নাই- কিন্তু একজন ধরে ফেলছিল-
০১ লা মে, ২০১০ ভোর ৫:০৭

লেখক বলেছেন: কনটেস্টের প্রবলেম তো ধরে ফেলার জন্যেই। আর সিএস গ্রাজুয়েটরা অন্যরকম, আল্লাহ এদের অন্য ধাঁচে তৈরী করেছেন। দে ক্যান ডু হোয়াটএভার পসিবল, দে ক্যান মেক পসিবল হোয়াটএভার ইমপসিবল।

০১ লা মে, ২০১০ ভোর ৫:০৮

লেখক বলেছেন: মজা লন নাকি মিয়া??

৫৫. ০১ লা মে, ২০১০ ভোর ৫:০৬
মারূফ মনিরুজ্জামান বলেছেন: কবিতা দারুন হইছে- দুই দিকে মেলানোটা সত্যি কঠিন
০১ লা মে, ২০১০ ভোর ৫:০৯

লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাইয়া।

নাইস টু সি ইউ অ্যাট মাই ব্লগ।

৫৬. ০১ লা মে, ২০১০ সকাল ১০:২৬
আমি ভাল আছি বলেছেন: মাসুম ভাইয়ের এই লাইনটা 'হৃদয়টা যদি হতো আলমারির মত, খুলে দেখাইতাম তোমায় ভালোবাসি কত'। মনে ধরছে। উনাকে প্লাস। আপনের কবিতা ভাল লাগল। আপনাকে প্লাস।
০১ লা মে, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: আপনাকেও প্লাস।

৫৭. ০১ লা মে, ২০১০ সকাল ১১:১২
সামিউর বলেছেন: কম্পাইল ই । আমি তো কোডগুলা টাইপ করতেসি কিন্তু কোনো রেজাল্ট দেখতেসি না।
০১ লা মে, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: তুমি এপাচি সার্ভার সেটাপ দিয়েছ?
ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার আপডেটেড ভার্সনগুলোতে সম্ভবত ডাইরেক্ট আউটপুট দেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাক্রোমিডিয়া ইউজ করলে অনেক কিছুই শিখবে না। এনিওয়ে, তুমি আমাকে বলো যে এপাচি সেটাপ দিয়েছ কি না। দিয়ে থাকলে জানাও, তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দিব।..........কাল পরীক্ষা আছে, না হলে এখনই বলে দিতাম।

৫৮. ০২ রা মে, ২০১০ সকাল ৮:৫৬
সামিউর বলেছেন: এপাচি অনেক আগেই সেটাপ দিসি.......।
০৩ রা মে, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: তোমাকে মোটামুটিভাবে প্রসিডিউরটা মেইল করে দিয়েছি।

৫৯. ২০ শে মে, ২০১০ রাত ১:৪২
অনর্থ বলেছেন: এই কাব্যটা আমি আগেই পড়সি। রিপ্লাই দিতে পারি নাই ব্যান ছিলাম বলে।

আমি এইটাইপ কোবতে এর আগেও অনেক দেখসি, কিন্তু ওইগুলি হয় শুধু প্রথম অক্ষর দিয়ে লাইন বানানো বা শুধু শেষ অক্ষর। এই প্রথম দেখলাম, দুইপাশে দুইটা!!!

কোবতে আমি ভাল পাই না কিন্তু একই সাথে কোবিদের আমি হিংসা করি। উপরওয়ালা কেন আমাকে রং দেন নাই? খেলুম না আমি। :( :(( X((
২০ শে মে, ২০১০ সকাল ১১:১৪

লেখক বলেছেন: নাহ, খ্যালন লাগব।

১০ ই জুন, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: kis liye?

৬২. ৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: আমার জবান বন্ধ হই গেছে।
১০ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৩

লেখক বলেছেন: আই কী কত্তাম ফারি?

 

মোট সময় লেগেছে ০.৯৯২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সবকিছু নষ্টদের অধিকারে যাবে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই