somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখে নিন ভুগর্ভস্থ কিছু অবাক স্থাপনা B:-) B:-) B:-) যেতে ইচ্ছে করবে আপনারও

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









The Catacombs of Paris - Paris, France





১৮ শতকের শুরুর দিকে প্যারিসের প্রধান সিমেট্রিতে যখন মৃত দেহ সমাধিত করার জায়গার সঙ্কট দেখা যায়,সরকার সিদ্ধান্ত নেয় ওই খানকার সব সমাধি খুঁড়ে সব মৃত দেহ তুলে নতুন জায়গায় নিয়ে যাওয়া হবে। প্রায় ১৮ মাস ধরে তুলে নেওয়া হয় ৬ মিলিয়ন মানুষের কঙ্কাল।এরপর ঐসব হাড়গোড় দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ক্রুশ,চেহারাসহ নানা আকর্ষণীয় কাঠামো।যা ‘Empire of Death' নামে পরিচিত।পরে একটি অংশ খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য।

Coober Pedy - South Australia





Coober Pedy হল বসবাসের এক আজব জায়গা।কারণ এখানকার ৮০% লোক বাস করে ভূগর্ভে।কারণ উপরিভাগের তাপমাত্রা অসহনীয়।এটা একটা মাইনিং শহর।১৯১৫ সালে এক টিনেজার আবিস্কার করে এই জায়গাটি।পরে opal mining হিসেবে নাম ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ আসতে থাকে এখানে।তৈরি হয় বিশাল বিশাল টানেল।আর এই টানেলেই তৈরি করা হয় চার্চ,দোকান,আর্ট গ্যালারী,হোটেল সহ বসবাসের সকল উপকরন।সব থেকে মজার বিষয় হল এখানে একটি আণ্ডার গ্রাউন্ড গলফ কোর্স ও আছে।

Batu Caves - Kuala Lumpur, Malaysia





এখানে যেতে আপনাকে উঠতে হবে ২৭২ টি পাহাড়ি ধাপ।উঠার পর লাগবে গরম আর দেখতে পাবেন macaque monkeys, কিন্তু এখানকার কাহিনী হল প্রত্যেক জানুয়ারী তে লাখ লাখ মানুষ জড় হয় এখানে কারণ এখানে হিন্দুদের Thaipusam নামক উৎসব পালিত হয় আর পুজা হয় Subramaniam দেবতার।আর এ পুজা বা উৎসবের সব থেকে অবাক বিষয় হল দেবতার সন্তুষ্টির জন্য মানুষেরা স্টিলের হুক আটকায় মুখ,বুক ও পীঠে।আর মজার বিষয় হল এখানে যারা এই হুক বিদ্ধ করে তারা নাকি কোন ব্যাথা অনুভব করেনা কোন এক অলৌকিক কারনে।

Radon Health Mine - Montana, US





The Radon Mine ব্যবহার হয়েছে ১৯২৪ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সিলভার ও লেড উত্তলনের জন্য।১৯৪৯ সালে এখানে ইনভেস্ট করার জন্য এক মহিলা আসে মাইনটি পরিদর্শনের জন্য।তার ছিল শ্বাসকষ্টের সমস্যা।কিন্তু এখানে এসে সে তার সে অনুভব করে তার শ্বাসকষ্ট অনুভব হচ্ছেনা।তখন অনেকে বলতে থাকেন এখানকার রেডিও আক্টিভিটির জন্য এটা সম্ভব হতে পারে।দ্রুত একথা ছড়াতে থাকে বিভিন্ন অঞ্চলে।বন্ধ হয়ে যায় মাইনটি, হয়ে যায় থেরাপি সেন্টার।যা পরিচিতি পায় radon-therapy নামে।

Wieliczka Salt Mine - Krakow, Poland




The Wieliczka Salt Mine এক অভূতপূর্ব স্থান যা ইউনেস্কোর World Heritage Site এর অন্তরভুক্ত।এটির আকর্ষণ হল salt crystals এর জন্য। এখান থেকে মাইনিং করা হয়েছে বহু বছর। আর মাইনাররা এর ভিতরে তৈরি করেছে সুন্দর রুম,মেঝে,আর বিভিন্ন ডেকারেশন যা সব তৈরি salt crystals দিয়ে। বছর ব্যাপি কয়েক লাখ ভিজিটর আসে তা দেখার জন্য।

Capuchin Catacombs - Sicily, Italy





Capuchin Catacombs এক অবাক জায়গা যেখানে ১৬ শতক থেকে মমি করা অবস্থায় রয়েছে ৮,০০০ এর উপর মৃতদেহ।যা পরিচিত ‘Museum of Death' নামে।এখানকার মমি গুলি পোশাক পরা অবস্থায় রয়েছে এবং অনেক মমির চামড়া , চুল এমনকি চোখ গুলিও অবিকৃত অবস্থায় রয়েছে।
ইটালির সরকার ১৮৮১ সালে আইন পাস করে এখানে নতুন করে মমি করা নিষিদ্ধ করে।কিন্তু ১৯২০ সালে ২ বছর বয়সী Rosalia Lombardo কে স্পেশাল পারমিশন দেওয়া হয় মমি করার জন্য।যে মমি সাড়া দুনিয়ায় পরিচিত Sleeping Beauty' নামে।সেই মমিটি একটি গ্লাস কেসে রাখা আছে এবং দেহটি এখনও পারফেক্ট রয়েছে।




Milk Grotto Chapel - Bethlehem, Israel





Milk Grotto Chapel হল সেই জায়গা যেখানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী মেরী পালিয়ে ছিল যিশুকে নিয়ে,আর যিশুকে দুধ খাওয়ানোর সময় কয়েক ফোঁটা দুধ পড়ে যায় মেঝেতে।আর তাই এখান থেকে গর্ভবতী মায়েরা সেই জায়গার পাথরের গুড়া কিনে নিয়ে যায় পানিতে মিশিয়ে খাবার জন্য, প্রচলিত আছে তাতে নাকি মায়ের দুধে শক্তি পায় আর বাচ্চাও সুস্বাস্থ্য পেয়ে থাকে।

Ithaa undersea restaurant - rangali island, maldives





পৃথিবীর প্রথম সাগরের নীচে তৈরি করা রেস্টুরেন্ট হল Ithaa undersea restaurant ,১৭৫ টনের ওজনের এই রেস্টুরেন্টকে সাগরের নীচে নিতে এর সাথে আরও যোগ করতে হয়েছিল ৮৫ টন পাথর।যাইহোক ৫ মিলিয়ন ডলার ব্যায়ে তৈরি এই রেস্টুরেন্টে খাবারের সাথে উপভোগ করা যায় ভারত মহাসাগরের নিচের অপার সৌন্দর্য।এখানে ৮৫ ডলারে আপনি স্নাক্স এবং পানীয় আর ৩০০ ডলারের মধ্যে লান্চ বা ডিনার করতে পারবেন।তাছাড়া যেকোন স্পেশাল দিন যেমন জন্মদিন,বিয়ে,ম্যারেজ ডে ইত্যাদির জন্য রয়েছে নানা রকম প্যাকেজ।




সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:০৫
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×