গত ৮/৯/১১ তারিখ অফিসিয়াল কাজে ঢাকা যেতে হয়েছিল অবশ্য এর আগেও অফিসিয়াল কাজে ঢাকা গিয়েছি তখন সরকারী রেষ্ট হাউসে থাকার কারণে কোন সমস্যা হয়নি । এবার আগে থেকেই বলা হয়েছিল সরকারী রেষ্ট হাউস ফাঁকা নেই নিজ দায়িত্বে থাকার ব্যবস্হা করতে হবে তাই পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করলাম কিন্তু তাদেরকে আন্তরিক মনে হলনা তাই সিদ্ধান্ত নিলাম সাভারে বড় বোনের বাসায় উঠব সেখান হতে সকাল ৮ ঘটিকায় কর্তব্যস্হলে আসব । কিন্তু আমার পাবনার এক সহকর্মী তার ভাতিজার মেছে থাকার জন্য প্রস্তাব দিল 'ওরা ঈদের ছুটিতে দেশের বাড়িতে আছে তুমি আস ওদের ফাঁকা মেছ এ থাকার কোন অসুবিধা হবে না' ওনার প্রস্তাবটা মনে ধরল তাই রাজি হলাম আশকোনা হাজি ক্যাম্প এর উচার টেক এলাকায় যাওয়ার জন্য ।কিন্তু সমস্যা হল মেছের চাবি যার কাছে তিনি বিকাল ৫ টার পর মেছে আসবে তখন মনে করলাম তাতে আর অসুবিধা কী ? তাই আমি আমার সহকর্মীর সাথে তার এক ছাত্রের বাসায় গিয়ে বিকাল ৫টা পযর্ন্ত অপেক্ষায় থাকলাম তারপর ঐ বাসা হতে বের হয়ে চাবি ওলার অপেক্ষায় থাকলাম রাস্তার মধ্যে ,কিন্তু চাবি ওলার দেখা নেই, মোবাইলে যোগাযোগ করা হলে বলল এই আসছি।শেষে চাবি ওলা লোক আসলেন ৫টার পরিবর্তে রাত ৯.৩০টার পর ।এ পযর্ন্ত রাস্তায় থেকে আমার বারটা গেছে । একই ধরনের সমস্যায় পরতে হয় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যখন ঢাকাতে থাকতে হয় ? আসলে ঢাকাতে যাদের বাড়ি আছে তারা কত না সৌভাগ্যবান ।আমাদের যাদের ঢাকাতে থাকার জায়গা নেই নিজেদেরকে এতিম বলে মনে হয় ।আর এই জন্যই সরকারী চাকরীজীবিদের প্রথম টার্গেট থাকে যে করেই হোক ঢাকাতে বাড়ি করা চাই? তা যদি হারাম পন্থায়ও হয় ? আর ঢাকা বাসিদের অবস্হা হিন্দি সিনেমা 'অতিথি তোম কব যাওঙ্গে ' এর মত। আমার মতে ঢাকা হতে কিছু সরকারী অফিস সরিয়ে অন্য বিভাগে নেয়া উচিত ।
ঢাকাতে যারা থাকেন তারা কেন ঘুষ খেয়ে বাড়ী করতে চান?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।