আমার প্রিয় পোস্ট
- ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- রাহেলা বিষয়ক দু'টো তথ্য - ফয়সল নোই
- রাহেলার মৃত্যুকালীন ঘোষণা - ফয়সল নোই
- রাহেলা হত্যা মামলার নিখোঁজ আলামত ও অন্যান্য দলিল - ফয়সল নোই
- আলামত সংরক্ষিত নেই বলে রাহেলার খুনিরা পার পেয়ে যাচ্ছে... - ফয়সল নোই
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- আমাকে তুমি অশেষ করেছো - সোহায়লা রিদওয়ান
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- এক , দুই বা পাঁচ টাকার অর্থহীন গল্প - মেহরাব শাহরিয়ার
- সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....! - মানবী
- মোনাজাত উদ্দীন - আমাদের চারণ সাংবাদিক - আপনার জন্য ভালবাসা - মোস্তফা আমিন
- "গণহত্যা": এ্যান্থনি মাসকারেনহাসের অবশ্যপাঠ্য প্রতিবেদন (বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ, পর্ব ৩০) - ফাহমিদুল হক
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য্য
- অনেক দিন পর আবার active হচ্ছি... - মুতাসিম
- যায় না পোড়ানো ভালোবাসা - শেখ জলিল
- আবার আসিলাম ফিরিয়া
- নাদান
- প্রিয় কবিতা-৪// পূর্ণেন্দু পত্রী (বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে ) - শফিউল আলম ইমন
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ফিনিক্সের জীবন! - মানবী
- আফ্রিকার পাহাড়ী অরণ্য আর কালো মানুষের কথা (পর্ব-১) - আশিক হাসান
- কষ্টও রঙ বদলায় - মৃন্ময় আহমেদ
- মায়াবতীকে...... - মাহবুবা আখতার
- মা..! আমার মা..!(উত্সর্গ- মানবী ! আপনার জন্য পুনঃ পোষ্ট)! - আবদুর রাজ্জাক শিপন
- সে আসে সে যায় - কালপুরুষ
- মুক্তিযোদ্ধাদের শপথ - অমি রহমান পিয়াল
- আদল - কালপুরুষ
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- প্রণমী তোমায় - কালপুরুষ
- স্থিরচিত্র - ফয়সল
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....!
২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৩
সামহোয়্যারিনব্লগে অনেক সাংবাদিক আছেন, আমার সীমাবদ্ধতার কারনে তাঁদের সবার পরিচয় জানা নেই। তাই সকল সাংবাদিকের কাছে এই পোস্টের মাধ্যমের বিনীত অনুরোধ জানাই....
.
সাংবাদিকদের লেখার মাধ্যমেই তিন বছর আগে ঘটনাটি আমরা সবাই জানতে পারি। আজ পুনরায় আপনাদের সহযোগীতার প্রয়োজন কিছু ঘৃণ্য নরপশুদের কাছ থেকে আরো কিছু নাম না জানা নারী শিশু রক্ষার জন্য...
রাহেলা- ২০০৪ সালে কুলাঙ্গার লিটন যার সাথে করে মানবতার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও জঘণ্যতম বর্বরোচিত আচরন! শ্রমজীবি দরিদ্র মেয়েটির বেতনের টাকা ও গহনা ছিনিয়ে নেয়, ৩ জন সহযোগী নিয়ে পাশবিক ভাবে ধর্ষন করে রাহেলাকে। সেখানেই ক্ষান্ত দেয়না নরপশুরা, নিজেদের অপকর্মের সাক্ষ্য মিটাতে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে রাহেলার শরীর। গলা কেটে দেয়, ছিন্ন ভিন্ন করে রাহেলার স্পাইনাল কর্ড! পচে মরার জন্য হতভাগিনীর ক্ষতবিক্ষত দেহটিকে ফেলে আসে ময়লা জঙ্গলে!
মানুষ রাগের মাথায় বা আতংকিত হয়ে অনেক সময় তাৎক্ষনিক ভাবে কান্ডজ্ঞান হারিয়ে ভয়ংকর কাজ করে বসে, তবে কিছুক্ষণ পর অথবা কয়েক ঘন্টা পর সম্বিৎ ফিরে পেলে অনুতপ্ত হয়। এই কুলাঙ্গার ধর্ষকদের নীচতা ও পাশবিকতা এমন ভয়াবহ যে, দু'তিন দিন পর পরিত্যাক্ত দেহটির হাল জানতে গেলে যখন দেখে, রাহেলা জীবিত এবং আকন্ঠ পিপাসার্ত হয়ে তাদের কাছে পানি চাইছে তৃষ্ণা মেটাতে.. এই নরপশুরা পানির পরিবর্তে এসিড ঢেলে দেয় তৃষ্ণার্ত মেয়েটির গলে পচে যাওয়া শরীরের উপর।।।।
আমাদের সমাজে প্রতিনিয়ত অগুনিত রাহেলার জন্ম হচ্ছে... প্রতদিন কোথাও না কোথাও কোন রাহেলা হচ্ছেন ধর্ষিতা, নিপীড়িতা। কোন বিচার নেই, নেই অপরাধীর সাজা। আর এই অভয়ের কারনেই এই ঘৃণ্য নরপশুরা হয়ে উঠে আরো বেপরোয়া। লক্ষ্যনীয়; সেক্স অফেন্ডাররা কখনও একটি অপরাধ করে থেমে থাকেনা। সাজা পেলেও, পরবর্তীতে সুযোগ পেলেই হামলে পরে নতুন শিকারের উপর। আর, যদি বিনা সাজায় পার পেয়ে যায় তাহলেতো কথাই নেই, তারা হয়ে উঠে নির্ভীক আর শেয়ালের মতো চতুর! সুনিপুন ভাবে সংঘটিত করে পরবর্তী অপরাধগুলো। অসহায় নারী শিশুরা মুখ বুজে সহ্য করে তাদের নির্যাতন, কখনও নিরুপায় হয়ে বেছে নেয় আত্মহননের পথ...
প্রধান আসামী লিটন পলাতক। আইনের একটি বড় ফোকর গলিয়ে লিটনের সহযোগী ধর্ষক আর হত্যাকারীরা আজ জামিনে মুক্ত!!!। ডেথ বেড স্টেটমেন্টে রাহেলা সহযোগীদের নাম বলতে পারেনি.... গ্যাংরেপের শিকার একটি মেয়ে, হত্যার উদ্দেশ্যে যার গলা কেটে দেয়া হয়েছে, ছিন্ন ভিন্ন করা হয়েছে কশেরুকা.. শুধু তাই নয় এসিডে দগ্ধ গলে পচে যাওয়া শরীর নিয়ে পরিত্যক্ত অবস্থায় পরেছিলো কিছুদিন... স্টেটমেন্ট দিতে কতোটুকুই বা একবারে বলতে পারে!!!!!
তিনি ধীরে ধীরে তাঁর মা'র কাছে সবার নাম জানিয়েছিলেন... আর সব চেয়ে বড় কথা.. রাহেলা শরীরে বহন করেছিলেন এসব নরপশুদের আস্তিত্বের চিহ্ন!
আরেকটি সুত্র থেকে জানা যায়, "লিটনের সাথে রাহেলার শশুরের পারিবারিক পূর্ব শত্রুতা ছিলো! ঘটনার বেশ কিছুদিন আগে লিটন রাহেলাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে.." তবে এই তথ্যের ভিত্তি বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত নই!
"রাহেলা হত্যা মামলা" এখনও আদালতে চলছে, কিছুদিন পর এর শুনানি। সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ.. আপনাদের কলমের খোঁচায় আবার তুলে ধরুন এই হতভাগিনীর কথা.. এই নরপশুদের কুকর্মের কথা স্মরণ করিয়ে দিন আমদের বিস্মৃত জাতিকে...আপনার কিছু সময় হয়তো সাহায্য করবে এই ঘৃণ্য নরপশুদের সাজা দিতে।
আগামী ২৯শে অক্টোবর, ২০০৭ কেসটি কোর্টে উঠবে সাক্ষ্য গ্রহনের জন্য।
ঢাকায় অবস্থিত 'আইন ও সালিশ কেন্দ্র' মামলাটি পরিচালনা করছে।
প্রধান আসামী লিটন এখনও ধরা পড়েনি। লিটনের ৪ সহযোগী হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছে...
সংবাদ পত্রে আবারো রাহেলার কথা তুলে ধরা হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হয়তো কিছুটা টনক নড়বে.. এতো সহজে লিটনের সঙ্গীরা, যারাও এই ধর্ষন আর হত্যার সাথে সমান ভাবে জড়িত তারা যেন ছাড়া না পায়...
অসহায়, দরিদ্র ঘরের কন্যা.. তাঁর পরিবারের অঢেল টাকা, পরিচিতি, ক্ষমতা কিছুই নেই.. কালের স্রোতে হারিয়ে যায় এসব নির্যাতিতা হতভাগিনীদের কথা... পুরনো পত্রিকার পাতার খবর হয়েই থেকে যায়..এঁদের প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করার তেমন কেউ নেই, তাঁদের হয়ে লড়াই করার কেউ থাকেনা.. মূল্যহীন এঁদের জীবন, তার চেয়েও মূল্যহীন এঁদের মৃত্যু.. অথচ, আপনার আমার মতোই এরা বাংলাদেশী, আমাদের কারো চেয়ে এদের নাগরিক অধিকার এতোটুকু কম হবার কথা ছিলোনা...
রাহেলার সাথে করা পাশবিক আচরন সাংবাদিকরা তুলে ধরেছিলেন সমগ্র দেশের মানুষের কাছে.... আজ তাঁর উপর করা নির্মম নির্যাতনের ন্যায়বিচারের জন্য সাহায্য করুন প্লিজ!
আগামীকাল রাহেলার অবস্থানে যে কেউ হতে পারে.. আমি, আপনি, আপনাদের স্ত্রী, কন্যা, বোন, পরিচিতা...
সাংবাদিকদের প্রতি একান্ত অনুরোধ.. আপনারা আরেকবার এগিয়ে আসুন এই দুর্ভাগা, নির্যাতিতা, দরিদ্র মেয়েটির প্রতি করা অন্যায়ের ন্যায্য বিচারের সাহায্যে...
২০০৪ সালে প্রকাশিত ডেইলী স্টারের প্রতিবেদন
রাহেলা হত্যা মামলার বর্তমান অবস্থা জানতে ব্লগার 'ফয়সল নোই' এরঅসাধারন প্রচেষ্টা
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৩
মানবী বলেছেন:
দুঃখ প্রকাশের কারন নেই রাশেদ। এরা শুধু কি এসিড মেরেছে.. ছিনতাই, ধর্ষন করেছে, ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করেছে অসহায় মেয়েটির শরীর- অথচ এখনও স্বাধীন ভাবে বেঁচে আছে!!!
বঙ্গাব্দ বলেছেন:
কি বলবো জানি না।কষ্ট পাই,খুব কাঁদি আর ভাবি ওর কতটা কষ্ট হয়েছিল!!!!!!!!!!!!মাঝে মাঝে মনে হয় ঈশ্বর এতটা নিষ্ঠুর হন কেন?
কিন্তু এটাও সত্যি,প্রত্যেকে নিজেদের কৃতকর্মের ফল পাবে।
রাজীব বলেছেন:
সব কিছু নষ্টদের অধীকারেই থেকে গেল এখনও...
মানবী বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ রাশেদ, বঙ্গাব্দ, রাজীব।ব্লগার কালপুরুষ এবং ব্লগার তানভীরের দেয়া কিছু তথ্য থেকে অনেক কিছু জানতে পারি। তাঁদের অনেক ধন্যবাদ।
সামহোয়্যারের এক জন সাংবাদিক ব্লগার সাইমুম, তাৎক্ষণিক ভাবে অত্যন্ত প্রয়োজনীয় কিছু ফোন নম্বর দিয়ে সাহায্য করেন যা সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বাড়িয়ে দিয়েছে। সেই ফোন নাম্বারের মাধ্যমেই কেসটি পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। তাঁর মেইল এ্যাড্রেস জানা নেই, তাই তাঁর পরিচিতদের প্রতি অনুরোধ তাঁর কাছে কৃতজ্ঞতা এবং এই অনুরোধটি পৌঁছে দেবার জন্য।
পজিটিভ বলেছেন:
সাংবাদিক ভাইরা, আপনারা আপনেদের্ হাত বাড়িয়ে দিন, আপনাদের শক্তিশালী লেখনীর মাধ্যমে এই নর পশুদের বিপক্ষে তীব্র জনমত গড়ে তুলুন। একটি পশুরও যদি বিচার হয়, তাহলেও দশটা পশুরতো অন্তত শিক্ষা হবে।
ইরতেজা বলেছেন:
'সাংবাদিকদের প্রতি একান্ত অনুরোধ.. আপনারা আরেকবার এগিয়ে আসুন এই দুর্ভাগা, নির্যাতিতা, দরিদ্র মেয়েটির প্রতি করা অন্যায়ের ন্যায্য বিচারের সাহায্যে...'কত কত রাহেলা আছে । হায়রে
ভালো হয়েছে ভাই।
পাল্কি বলেছেন:
ও মাই গড! গাঁ শিউড়ে উঠে । এরা পশুর চেয়েও খারাপ ।
মুজিব মেহদী বলেছেন:
এদের আচরণে নিজে একজন পুরুষ হিসেবে খুবই লজ্জা পাই। আইনানুযায়ী অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি। অভিজ্ঞতা থেকে জানি, পরাধীন বিচারব্যবস্থায় এরকম জঘন্য অপরাধীরাও আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে গেছে এতদিন। বিচারব্যবস্থা স্বাধীন হলে হয়ত এ ধরনের নীচপ্রবৃত্তির লোকদের শাস্তি নিশ্চিত হবে।
মানবী বলেছেন:
বিহংগ, ধন্যবাদ।পজিটিভ, অনেক ধন্যবাদ আপনাকে। সাংবাদিকরা রাহেলা হত্যার বিচার চেয়ে তাঁদের হাত বাড়িয়ে দিবেন আশা করছি। এই নরপশুরা শাস্তি না পেলে আরো কতো অগুনিত মেয়ের সর্বনাশ করবে, কেউ বলতে পারেনা..
ইরতেজা, কতো কতো রাহেলা আছে, আরো কতো কতো জন 'রাহেলা' হবার প্রক্রিয়ায় আছে.. এই অপরাধীদের শাস্তি হয়না বলে, শকুনরা শুধু শিকার খুঁজে...
পাল্কি, ধন্যবাদ।
তানভীর বলেছেন:
আপনার প্রচেষ্টা ও পোস্টে আপডেটের জন্য ধন্যবাদ।
ইমন০০৭ বলেছেন:
খুবই নেক্কার জনক ঘটনা, তবে আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটছে কিন্তু ক'জনাই বা এর সঠিক বিচার পাচেছ আর অপরাধিরা এরকম ঘটনা ঘটিয়ে উপরের সহযে পার পেয়ে যাচ্ছে।
তাসু বলেছেন:
ওদেরকে প্রকাশ্যে হত্যা করা উচিত। ওদের মত যারা তারা যেন শিক্ষা নেয়।
বেরসিক বলেছেন:
সহমত
অলস বলেছেন:
@মানবী, আপডেট লিংকটা দে'য়ার জন্য অনেক ধন্যবাদ। অপেক্ষায় ছিলাম এই পোস্টের জন্য। নাহ্
আবূসামীহা বলেছেন:
বাংলাদেশে কর্মরত সাংবাদিক বন্ধুরা ব্যাপারটা সিরিয়াসলি দেখবেন আশা করি।মানবীকে ধন্যবাদ বিষয়টি পুণরায় নজরে আনার জন্য।
জয়িতা বলেছেন:
কি ভয়ংকর, কি মর্মান্তিক!ভয়ে, আতংকে, ঘৃণায় গা শিউরে উঠে।এই ভয়ংকর নরপশুরা আমাদের এই মানুষ্য সমাজে বাস করে ভাবতেই নিজেকে অসহায় লাগে।কিছুই করতে পারি না আমরা এই অভাগা মেয়েদের জন্য।আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি দায়িত্ব নিয়ে, মমতা নিয়ে এদের পাশে দাঁড়াচ্ছেন।আপনার মত মানুষ আমাদের সমাজে বড় দরকার তা না হলে এই জন্জাল আমাদের বয়ে বেড়াতে হবে।"সাংবাদিকদের প্রতি একান্ত অনুরোধ.. আপনারা আরেকবার এগিয়ে আসুন এই দুর্ভাগা, নির্যাতিতা, দরিদ্র মেয়েটির প্রতি করা অন্যায়ের ন্যায্য বিচারের সাহায্যে..."
মানবী বলেছেন:
মুজিব মেহদী, আমরাও আশাবাদী। দেশের শাসক, নেতা নেত্রী, সকলককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে অথচ এদের মতো নরাধমরা স্বাধীন জীবন যাপন করছে, ভাবতে কষ্ট হয়! ধন্যবাদ আপনাকে।ইকরাম, ধন্যবাদ।
তানভীর, আপনাকেও অনেক ধন্যবাদ।
মেহরাব শাহরিয়ার, সহমত আপনার সাথে। ধন্যবাদ।
ঝড়ো হাওয়া, প্রার্থনার জন্য ধন্যবাদ।
ইমন০০৭, ভালো বলেছেন। ধন্যবাদ।
তাসু, আপনার মন্তব্যের সাথে ১০০% সহমত। ধন্যবাদ।
বেরসিক, ধন্যবাদ।
অলস, আপনার আর ব্লগার জুবুথুবু'র আগ্রহের প্রতি সন্মান করে লিংকটি দেয়া। সাংবাদিকদের সাথে সাথে যাঁরা প্রশাসনের সাথে জড়িত, তাঁরাই হয়তো এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন এবং সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
*** যাঁরা দেশে আছেন, তাঁদের সাথে সাংবাদিকদের পরিচয় থাকলে, তাঁদের এবিষয়ে লেখার জন্য অনুরোধ করুন প্লীজ। ***
আরণ্যক যাযাবর বলেছেন:
মনটা খারাপ হয়ে গেলো।সেই সাথে পোস্টটাকে স্টিকি করার জন্যে সামহোয়্যার কে থ্যাংকস।
মানবী বলেছেন:
আবূসামীহা, আপনাকেও অনেক ধন্যবাদ।জয়িতা, সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমি কিছুই করতে পারছিনা, চেষ্টা করছি মাত্র। ব্লগার কালপুরুষ, তানভীর আর সাইমুমের সহযোগীতা এই চেষ্টা কে কিছুটা সহজ করেছে, তাঁদের প্রতি কৃতজ্ঞ। ফলাফল কি হবে জানা নেই, তবে সাংবাদিকদের অনুরোধ এই চেষ্টায় আরেকবার এগিয়ে আসার জন্য।
মানবী বলেছেন:
সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোস্টটি স্টিকি করার জন্য।।
সাইফুর বলেছেন:
পত্রিকাতে লিখুন বড় বড় হেডলাইনে...তাহলে অবশ্যই..কাজ হবে....মাষ্টবি....৫
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
আমরা সাংবাদিকরা কোনো ঘটনা জনসম্মুখে তুলে ধরি। বিচারের ভার আদালতের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ক্ষমতার কুপ্রভাবে আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে এসব পশুরা। আমার মনে হয় আইনকেই ধুয়েমুছে পরিস্কার করে এর যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে।
রুদ্র চে ভারা বলেছেন:
মানবী ..অনেক ধন্যবাদ আপনাকে..আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম...অনেক ভালো...
মানবী বলেছেন:
আরণ্যক যাযাবর, ধন্যবাদ।সাইফুর, আমরাও তেমন আশা করছি। ধন্যবাদ আপনাকে।
সালাহউদ্দীন মুহম্মদ সুমন, ভালো বলেছেন ধন্যবাদ। আপনি সাংবাদিক জেনে ভালো লেগেছে, আরেকটু কষ্ট করে ঘটনাটি আরেকবার তুলে ধরুন। সাংবাদিকদের কলমের খোঁচায় আরেকবার বিস্মৃত মানুষগুলোর(বিচার বিভাগ, প্রশাসন) বিবেক জগ্রত করুন, এই অনুরোধ রইলো...
রুদ্র চে ভারা, আমি তো তেমন কিছু করিনি! মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
মোসতফা মনির সৌরভ বলেছেন:
বেশি কিছু বলার নেই, শুধু সাংবাদিকদের অনুরোধ। এখানে অনেকেই আছেন - পিয়াল ভাই, বিপ্লব রহমান অনেকেই। তাদের কাছে অনুরোধ রইল....
মনের কথা বলেছেন:
এদের একবারে মেরে ফেলা উচিত নয়....তিলে তিলে মারা উচিত...
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
এদেরকে সবার সামনে উন্মুক্ত স্হানে হত্যা করা হোক।যাতে ভবিষত্ততে কেউ এই কাজ করার চিন্তা ও না করতে পারে।
রাগ ইমন বলেছেন:
মানবী ,আপনাকে শ্রদ্ধা । এই রকম খবর যখন যেখানে পড়েছি ( এখন আর পেপার পড়ি না, মন আর চাপ নিতে পারে না) আগে, প্রতিবারই ভাবতাম, ফলো আপ কেন পাই না ! কি হলো? তার পর ?
আপনাকে ধন্যবাদ বিস্মৃতি থেকে তুলে আনবার জন্য । সামহোয়ারকে ধন্যবাদ , স্টিকি করার জন্য ।
এই পোস্টটা স্টিকি থাকুক একটা তুমুল জনমত গড়ে ওঠা পর্যন্ত । "রিমি" হত্যার বিচার হতে পেরেছিলো কারন রিমি একজন সাংবাদিকের কন্যা ছিলো আর সাংবাদিকেরা প্রতিদিন আপডেট দিতেন এই মামলার । আমাদের কেউ রিমিকে একদিনের জন্যও ভুলে থাকতে পারিনি ।
সালেহার জন্যও কি এরকম হতে পারে না ?
সাংবাদিক ভাই ও বোনের কাছে আমারও অনুরোধ ।
দুঃখবিলাস বলেছেন:
শুধু সাংবাদিক নন, আমাদেরও কিছু করা উচিত। ভালো কিছু পোস্টের জন্য ধন্যবাদ।
মানবী আপনাকে আমি কোন নাম্বার দিয়ে ছোট করব না।এইরকম আরও পোষ্ট দিন।সবার কাছেই এটা চাই।এইরকম জীবনধর্মী লেখা আমি এইখানে আর পড়ি নাই।ইউ আর মাই অলটাইম ফেভারিট হইয়া গেলেন।
আর সাংবাদিক ভাইরা আপনারা দয়া করে কিছু করে দেখান।এই নরাধমদের বিরুদ্ধে কলমকে তলোয়ার বানিয়ে লিখুন।আপনাদের সম্পাদকদের অনুরোধ করুন, এটাকে লিড নিউজ হিসাবে দিতে।আমরা খুব বেশি বুলি কপচানো লেখা দেখতে চাইনা। যে লেখা সমাজের এইসব পশুদের নির্মূল করবে সেই লেখা চাই।জীবানমুখী লেখা চাই। আপনারা এখন জাতীর বিবেক।বর্বর মূক্ত দেশ চাই।প্রবাসে বসে যেন দেশ নিয়ে আমরা গর্ব করতে পারি।
নিপা বলেছেন:
মানুষ রাগের মাথায় কতইনা পাষান হতে পারে, আসলে আমাদের দেশের বিচার ব্যাবস্তা টিক নয় বিচার ব্যাবস্তাকে টিক করতে হলে প্রথমেই দরকার
বিচার বিভাগকে আলাদা করা
আর তাহলেই আমার মনে হয় আমাদের দেশের সাধারণ মানুষ এর সুফল পাবে।
যাযাবর পংক্তিমালা বলেছেন:
এইসব বিকৃতমনস্ক মানুষ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনার লেখাটার জন্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম। সাংবাদিক ভাইয়েরা এগিয়ে আসবেন এই কামনা।
ফয়সল নোই বলেছেন:
করুণ একটা ঘটনা মনে করিয়ে দিলেন! ঢাকা মেডিকেলে আনার পর রাহেলাকে দেখেছিলাম!!!
আরিল বলেছেন:
dear bloggers. for us in somewhere in..., and i believe for all of you as well, this case and the issue it represents, is very important. this blog has established a respectful collective intelligence and a large crowd of bloggers and readers. we have made this post of manobi sticky for some days. our hope is that we as a community have the positive power to get as many journalists and editors as possible to keep the spotlight on this case.the verdict and result of this case may define or redefine some of the national core values, and thereby shaping the future attitude and respect towards women. nothing could be more important than getting a national debate and attention for this case.
thanks to manobi for opening our tired eyes!
রুধীণ বলেছেন:
মানবী ,আপনাকে শ্রদ্ধা এবং অনেক ধন্যবাদ । সামহোয়ারকে ধন্যবাদ , স্টিকি করার জন্য ।
এই পোস্টটা স্টিকি রাখার জন্য সামহোয়ারকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
মানবী বলেছেন:
মোসতফা মনির সৌরভ, ধন্যবাদ আপনাকে। আমাদের সকলের অনুরোধ তাঁদের প্রতি...মনের কথা, সহমত আপনার সাথে। ধন্যবাদ।
ভ্রুক্ষেপিত জ্ঞান, এদের শাস্তি হোক, সকলে জানুক দরিদ্র ঘরের সন্তান বলেই রাহেলাদের যা খুশি তা করার অধিকার কারো নেই। ধন্যবাদ আপনাকে।
রাগ ইমন, ভালো বলেছেন। আসলেই এঁদের নাম আমরা ভুলে যাই, এঁদের সংখ্যা বেড়ে চলে, আমরা হা-হুতাশ করি, এপর্যন্তই। এই নরপশুরা নির্ভয়ে সংঘটিত করে যায় একটির পর একটি নির্মম অপরাধ। সাংবাদিকদের কলমের জোর রীমা হত্যা'র সুবিচারকে ত্বরান্বিত করেছিলো, তাঁরা আরেকবার চেষ্টা করলে হয়তো রাহেলার হত্যাকারীদেরও শাস্তি দেয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে।
দুঃখবিলাস, ভালো বলেছেন।আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে পারি। সাংবাদিক, প্রশাসন, বিচার বিভাগকে সচেতন করে তুলতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ম স রানা, ধন্যবাদ। এর চেয়ে অনেক গুন ভালো জীবনধর্মী লেখা এখানে এসেছে। সময়ের স্রোতে হারিয়ে গেছে। সাংবাদিক ভাইবোনরা পোস্টটি পড়ে যদি তাঁদের পত্রখায় রাহেলা হত্যার বিচার চেয়ে, হত্যা মামলার আপডেট জানিয়ে কিছু কথা লিখেন, তাহলেই এই পোস্ট স্বার্থক।
নিপা, ধন্যবাদ।
মাহবুব সুমন বলেছেন:
সাথে আছি
মিসকল বলেছেন:
কি বলব, কি ভাষায় লিখবসাংবাদিককের কলমের কালির অনেক ধার, তারাই এ প্রতিকারে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আপনাকে অশেষ ধন্যবাদ এ ধরণের একটি মর্মস্পর্ষী পোষ্ট উপহার দেওয়ার জন্য @ মানবী।
মানবী বলেছেন:
যাযাবর পংক্তিমালা, ধন্যবাদ।ফয়সল নোই, সে সময়ে দেখা রাহেলার অবস্থা সম্পর্কে কিছু কথা সম্ভব হলে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে।
লাবণ্য প্রভা, মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
রুধীণ, অনেক ধন্যবাদ আপনাকে।
মাহবুব সুমন, অনেক ধন্যবাদ।
মানবী বলেছেন:
Arild, Thank you so much for your support! I appreciate it.Thanks again for this platform.
বান্দর মিঞা বলেছেন:
১০ দাকানো অইল।
মানবী বলেছেন:
মিসকল, আপনাকেও অনেক ধন্যবাদ।অজানা অচেনা, ধন্যবাদ সহমতের জন্য।
বান্দর মিঞা, ধন্যবাদ তবে ১০ কিভাবে দাগালেন!
মদন বলেছেন:
রাহেলার কথা মনে করিয়ে দেবার জন্য মানবীকে ধন্যবাদ।এভাবে কত রাহেলার কথাই না আমরা ভুলে যাই। দুদিন আহা উহু করি। এরপর ভুলে যাই। আবার জন্ম নেয় আরেক রাহেলা।
বিচারের নামে প্রহসন এবং কালক্ষেপন কি আমাদের সিস্টের দুর্বলতা নাকি বিচারকদের দুর্বলতা।
অনেকেরই মনে আছে রাজশাহীতে মিলি(নাম মনে হয় এটাই) হত্যা কান্ডের কথা। পঞ্চমশ্রেনী পড়ুয়া মেয়ে ধর্ষন করে হত্যা করা হয়। পরে তা ধামা চাপা দেয়ার সর্বাত্নক চেষ্টা করে হয়। সবচেয়ে জঘন্য যে কাজ করে সেটা হলো রাজশাহী মেডকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া ফরেনসিক রিপোর্ট। রিপোর্টটি যিনি দেন তিনি বাংলাদেশের অন্যতম ফরেনসিকের অন্যতম ডাক্তার-প্রফেসর(নামটি এই মুহুর্তে মনে পড়ছে না) যিনি টাকা ছাড়া কিছু বুঝেন না এবং টাকার কাছে দিনকে রাত করতে তার সমস্যা নেই।
ভাবতে অবাক লাগে যে, তার বাসায় কি তার কন্যা নেই? ছোট্ট একটি শিশু ধর্ষন-হত্যার ঘটনাও তার বিবেক কাপেনা। কিভাবে টাকা খেয়ে ফরেনসিক রিপোর্ট পরিবর্তন করতে পারেন তিনি??
এভাবেই রাহেলা-মিলিরা একবার ধর্ষিত-খুন হচ্ছে আবার আমাদের মতোই অতি শিক্ষিত টাকালোভী নরপশুদের কারনে বিচারের নামে প্রহসনের শিকার হচ্ছে।
মানবীকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ সা.ইন কে পোস্টটি স্টীকি করার জন্য।
ঘৃনা সেইসব নরপশুদের জন্য।
সামী মিয়াদাদ বলেছেন:
মানবী, আপনার নামের সাথে একেবারে মিলে গেছে লেখাটা। খুব হৃদয়স্পর্ষী, মানবিক। আসলে আমরা কিছুদিন পরই সব ভুলে যাই অথবা কেউ কেউ এইসব মানবিক বোধগুলোকে এড়িয়ে চলি। প্রথম কিছুদিন খুব লাফালাফি, প্রতিবাদ চলে তারপর সব ভুলে যে যার কাজে। এটাই ঠিক না। আপনার লেখাটা পড়ে আমাদের দেশের সাংবাদিক সম্প্রদায়ের ক্ষুরধার লেখনী আবারো গর্জে উঠবে, এই প্রত্যাশাই করি। আর আপনাকে ধন্যবাদ দিয়ে খাঁটো করতে চাইনা। শুধু আশা আপনার কাছ থেকে এরকম আরো লেখা আমরা পাবো।
আরিল বলেছেন:
can we get people to paste the link or refer to articles written in the press about this case in the days to come? as comments to this sticky post? then we will better see which papers who keeps the focus and how much they engage themselves. sorry if i repeat something suggested by others, as i could not read all comments.
মাহবুব সুমন বলেছেন:
ফয়সালকে আমি বলছি, দেখি ও কি করে। চ্যানেল আই এর নিউজ বস সে
মানবী বলেছেন:
আর দশ জনের মতো রাহেলার নাম আমিও ভুলে গিয়েছিলাম, তবে তাঁর কথা মনে ছিলো। এই পোস্টে তাঁর কথা উল্লেখ করায় ব্লগার কালপুরুষ 'রাহেলা' নামটি মনে করিয়ে দেন, ব্লগার তানভীর ইন্টারনেট ঘেঁটে ডেইলী স্টারের পুরনো সংবাদ খুঁজে বের করেন। ব্লগার চতুরভূজ, অলস, জুবুথুবু, আব্দুর রাজ্জাক শিপনের উৎসাহে কেসটি সম্পর্কে আরো জানতে আগ্রহী হই। ব্লগার কালপুরুষ জানিয়েছিলেন কারো শাস্তি হয়নি, তখন কিছু গুরুত্বপূর্ণ ফোন নাম্বারের খোঁজ করায় সাংবাদিক ব্লগার সাইমুম তাৎক্ষনিক ভাবে সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের সকলের সহযোগীতা আর উৎসাহে কেসটির গভীরে পৌঁছে বর্তমান চিত্র পাই। যাঁরা এই কেসটি পরিচালনা করছেন, তাঁরা বেশ আন্তরিক ভাবেই সহযোগীতা করেন। প্রশাসন আশ্বাস দিয়েছেন তবে কতোখানি সফল হবেন জানিনা। তাঁদের এবং সকলকে সচেতন রাখতে সাংবাদিকরা অগ্রনী ভূমিকা পালন করতে পারেন, তাই তাঁদের কাছে এই বিনীত অনুরোধ। সামহোয়্যারইন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহযোগীতার জন্য।মদন, অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। ঘৃণা মিলির ধর্ষকদের প্রতি, সমপরিমান ঘৃণা সেই ফরেনসিক মেডিসিনের প্রফেসরের প্রতি।
শিলা বলেছেন:
বড়ই তালগোল পাকানো একটা দেশে থাকি!!!রাহেলার কাহিনী পড়লে কার না চোখের পানি পড়বে? বিদেশে থেকেও (আমার ধারণা) আপনার এ উদ্যোগ সত্যিই মানবিক। সামহয়্যারকেও ধন্যবাদ সহযোগিতার জন্য।
আলী বলেছেন:
আপনারা আরেকবার এগিয়ে আসুন এই দুর্ভাগা, নির্যাতিতা, দরিদ্র মেয়েটির প্রতি করা অন্যায়ের ন্যায্য বিচারের সাহায্যে...
মানবী বলেছেন:
সামী মিয়াদাদ, ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।ব্লগার ১, অনেক ধন্যবাদ।
মাহবুব সুমন, অনেক ধন্যবাদ। 'চ্যানেল আই' সংবাদটি আবারো তুলে ধরলে বেশ ভালো হয়।
সাইফুর বলেছেন:
@মাহবুব সুমন...তাহলে....চ্যানেল আই এর নিউজ এ কিছু খবর আশা করছি এর উপর.....এজন্য ধন্যবাদ........
........................................................
সেই সাথে মানবীকেও ধন্যবাদ, বিষয়টি সামনে তুলে আনার জন্য। এই নর পশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিৎ।
মানবী বলেছেন:
Thanks Arild, Nice suggestion indeed! You have not repeated anything. I hope we will get some links(from news papers or web sites) regarding this issue in near future. Hope to get updates from journalists as well as from others.
সনটে বলেছেন:
মানবীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবী ব্লগের সবাইকে যেমন করে ঘটনাটি মনে করিয়ে দিলেন, তেমনি আমিও আশা করছি সাংবাদিকগণ সংবাদপত্রের মাধ্যমে দেশবাসীদের মনে করিয়ে দিবেন। সাংবাদিকদের আমি অনেক সম্মান করি, কিন্তু এধরনের অনেক মর্মান্তিক জঘন্ন ঘটনা সময়ের স্রোতে বিলিন হয়ে যায়, অপরাধীরা বের হয়ে যায় আবার নতুন নতুন জঘন্ন্ ঘটনার জন্ম দেয়। সাংবাদিকরা বিচার করতে পারে না ঠিকই কিন্তু তাদের বলিষ্ঠ লেখা সুবিচারের সহায়ক। বিশ্বের সকলদেশের সাংবাদিকদের বলিষ্ঠ লেখনীর কারণে সরকার দুর্নীতি করতে পারে না। সুতরাং আমার প্রিয় সাংবাদিক বিডি নিউজ এর বিপ্লব রহমান সহ অন্য সাংবাদিকদের মানবীর সুরে সুর মিলিয়ে অনুরোধ করছি, নতুন করে সবাইকে জানিয়ে দিন, অপরাধীরা জানুক তাদের অপকর্মের কথা আমরা ভুলে যাই না। তাদের বিচার হবেই।।
পুতুল বলেছেন:
পশুদের শাস্তি চাই।
মাঝে মাঝে নিজের উপরই খুব ঘৃনা হয় এখনও বেঁচে আছি বলে।
সাইফুর বলেছেন:
ঠিক বলেছেন....@মাহমুদ মামূন...১০০ভাগ সঠিক
মফিজ বলেছেন:
ভয়ঙ্কর এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসীরা কিভাবে জামিন পায়?জামিন পেয়ে আবার সন্ত্রাস করে।এ ব্যাপারে কথা বললে আবার আদালত অবমাননা হয়!!
মুহাম্মদ আলমগীর বলেছেন:
মানবী ঃ এমন হ্নদয়বিদারক ঘটনা ব্লগে পোস্ট করে সবার মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসুন আমরা সবাই একমত হয়ে সামহয়্যার ব্লগের সাংবাদিক ভাইরা,এবং দেশের অসংখ্য সাংবাদিক,দেশের প্রতিটা টিবি চ্যানেলের রিপোটাররা সহ মিলে যদি এই নিউজ টা সরকারের সম্মুকে তুলে ধরেন তাহলে নিশ্চয় এই নরপশুদের উপযুক্ত শাস্তি হবে।
এই মর্মান্তিক ঘটনার ব্যাপারে ব্লগারা সবাই যে একমত হয়ে এই পাশানদের উপযুক্ত বিচার দাবি করেছেন এবং .....নির্মম শাস্তি হওয়ার প্রত্যাশায় আছেন তাদের সাথে আমিও একমত পোশন করছি।
এই নিলজ্জ্ বেহায়াদের জনতার সম্মুকে কঠিনতম বিচার হোক , সেই শুভদিনের অপেক্ষাই থাকলাম।
ধন্যবাদ সবাইকে
েজবীন বলেছেন:
এরা পশু না, মানুষই। কিন্তু অপরিপূর্ন মানুষ, কারন মানুষ হবার মতো মন আর হুশ এদের নাই। পশু কিন্তু শিকার করে একবার ফেলে গেলে আবার ফিরে আসে না, দেখতে যে কেমন কান্ড করে গেলাম,
ধন্যবাদ মানবী, মনতো আমাদের অনেকেরই আছে, অনুভুতিটা তুলে ধরার অক্ষমতা তোমার নাই বলে
`হাসান বলেছেন:
ঘৃনা জানাই ঐ পশুদের
সিহাব চৌধুরী বলেছেন:
৩/৪ টি পশু খুন করতে ইচ্ছা করছে । রাহেলা , বোন আমার ! বুকের আগুনে সি্দ্ধ করা , কান্নার গোলাপের জল কয়েক ফোটা , তোমার জন্য।
টি_মৃদুল বলেছেন:
ধন্যবাদ মানবী- এই ব্লগটির জন্য। এই ঘটনাকে পাশবিক বললে পশুদের উপর অবিচার করা হবে। এটা শুধু আমাদের মানবিক সমাজের 'মানুষ'-দের দ্বারা, 'মানুষ'-দের সহনীয়তায় বা প্রশ্রয়ে সংগঠিত হতে পারে। ঘটনাটা এত ভয়াবহ যে বর্ণনার শেষ পর্যন্ত পড়ার পর ঘৃণা, লজ্জা, দুঃখ,ভয়,ক্ষোভ,ব্যর্থতা সব মিলে এমন অনুভুতি হয় যার প্রকাশ-ভাষা আমার অজানা। তার উপর আরো দুখঃ হয়, লজ্জা হয় যখন এই ঘটনার সুবিচার নিয়ে শংকিত থাকতে হয়। আইনের ফাঁক যে কত বড় হয় সেটা আরেক হতভাগী সিমির বন্ধু এই লেখক খুব মর্মান্তিকভাবে জানে। আমার খুব কষ্ট হয় যখন এমন প্রতিটি ঘটনার পর সুবিচার প্রার্থনা করতে হয়। সুবিচার তো এম্নিতেই হওয়ার কথা, নয় কি? তবু সুবিচার চাইছি। আমরা রাহেলার জীবনের এক ফোঁটাও ফিরিয়ে দিতে পারবো না, রাহেলার যন্ত্রনার ,কষ্টের,মৃত্যুর এক কনা ভাগ নিতে পারবো না। আমরা সবাই অন্ততঃ যার যার অবস্থান থেকে কন্ঠে ও প্রাণে যতটা জোর আছে তা দিয়ে চিত্কার করেএর সুবিচার চাই। যে মাধ্যমেই হোক, যেভাবেই হোক।লিটন পলাতক! আমরা দেখছি কত আসামী গ্রেপ্তার হচ্ছে । গ্রেপ্তার এড়াতে পারছে না কত তথাকাথিত রথি মহারথি। তবে লিটন কেন প্রেপ্তার হয় না? লিটন কি তবে এত বেশি ক্ষমতাধর যে আমাদের এলিট ফোর্স , রেগুলার ফোর্স আর তাদের সহযোগী সেনাবাহিনী মিলেও তাকে ধরতে পারছে না? যাদের হাত থেকে পালিয়ে থাকতে পারেনি বিগত দিনগুলোতে দেশ নিয়ে ছেলেখেলা করা দুর্দান্তপ্রতাপ মানুষ(!) গুলো। সাবাস লিটন! সাবাস আমাদের সকল বাহিনী! নাকি রাহেলার মতো তুচ্ছ(!) জীবনের জন্য এতো শ্রমব্যয় করা অপচয় বিবেচিত হচ্ছে? আইএমএফ বিশ্বব্যাংক নির্দেশিত টোটকায় এইসব তুচ্ছ জীবনগুলো নিয়ে বানিজ্যের বেসাতীর জন্য অনেক বেশী শ্রম,আন্তরিকতা ও মনযোগ অবশ্য দেয়া যায়ানায়াসেই। নাকি পুরুষালী সমাজে এটাকে একটা সামান্য অন্যায় ভাবছে আমাদের পুরুষ নিয়ন্ত্রিত বাহিনী ও তাদের নিয়ন্ত্রকেরা ? বিচারকের রায় সমালোচনার উর্দ্ধে! তাই জামিন নিয়ে কিছু বলছি না।
তবে যেই হোক না কেন। গাফিলতি আর অন্যায় যদি কেউ করে থাকে তবে তাকে মনে করিয়ে দিচ্ছি- আপনাদের প্রশ্রয়ে লালিত আগুন আরো বিভত্স হয়ে দগ্ধ করবে আপনাদের আপন যা কিছু আছে।দয়া করে 'মানুষ' হয়ে উঠুন সত্যি সত্যি মানুষ।
আর আমি,আমরা সাধারন মানুষ(!) যারা, বাপুরাম সাপুড়ের সাপ যারা। এসবের দায় এড়াতে পারবোনা। এরচে ভয়াবহ আর কি হতে পারে যা আমাদের জাগিয়ে তুলতে পারে? আর কত সহ্য করবো আমরা , কত প্রশ্রয় দেব আমরা? বলুন তো , এই ব্লগ পড়ার আগে সত্যি কি রাহেলার কষ্টের কথা, রাহেলাকে হারানোর ক্ষোভ মনে ছিল আমাদের ? কত জনের মনে ছিল? ......... কেনইবা মনে থাকবে, রাহেলা তো আমার বোন নয়। আমিতো রাহেলা নই।
আমরা কি রাহেলার জন্য সুবিচার চাইবো না?
ধন্যবাদ মানবী- আপনি আমার চেয়ে অনেক বেশি মানুষ। আপনি বাহেলার জন্য সুবিচার চাইছেন। আমাদের মনে করিয়ে দিয়েছেন রাহেলার এখন আমাদের মাঝে থাকার কথা ছিল।
বিষাক্ত মানুষ বলেছেন:
রাশেদ বলেছেন :২০০৭-১০-২২ ০৭:৪৮:২২
এইগুলার আবার বিচার কি? এসিডের ট্যাঙ্কিতে ডুবাইয়া মারা উচিত।
সহমত
কোবরা বলেছেন:
মানবী আপনাকে শ্রদ্ধার সাথে অনেক অনেক ধন্যবাদ পোষ্ট টি দেওয়ার জন্য.....নরপশুদের ফাঁসি চাই।
৫
কিছু মানুষের অপরাধের মাত্রা এতো তীব্র যে, কোন শাস্তিই যেনো তাদের অপরাধের বরাবর জবাব হয় না।
রাহেলা হত্যাকারীদের চিরতরে নিশ্চিহ্ন করে দিলেও মনে হয় শাস্তিটা খুব কম কিছু।
তবু দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
জান্নাতুল ফেরদাউস বলেছেন:
নরপশুদের ফাঁসি চাই।
কালপুরুষ বলেছেন:
ধন্যবাদ @মানবী। পাশবিক ও নৃশংস সেই ঘটনাটি সবাইকে আরেকবার স্মরণ করিয়ে দেবার জন্য। জনগণ সোচ্চার হউক সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে। আপনার মহতি প্রচেষ্টার সাথেই আছি। আবারো স্মরণ করিয়ে দিতে ইচ্ছে করছে, সেই পৈশাচিক ঘটনার পরপরই প্রকৃতি তার প্রতিবাদস্বরূপ ঢাকা শহরের বিভিন্ন এলাকা কয়েকদিন অবিরাম বর্ষণে (রাহেলার ক্রন্দনে) তলিয়ে গেছিল। যে বৃষ্টিপাত ঐ মৌসুমে হবার কথা নয়। শহরের মানুষ নৌকা ব্যবহার করতে বাধ্য হয়েছিল। এবং স্মরণকালের মধ্যে সেই প্রথম প্রবল বর্ষণের কারণে ঢাকা শহরের সকল সরকারী, আধা-সরকারী অফিস, স্কুল-কলেজ একদিনের জন্য হলেও বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমি মনে করি সেটা রাহেলার আত্মার প্রতি এক প্রকার সম্মান দেখানোর সমান, যা প্রকৃতি নিজের ইচ্ছায় করে দিয়েছিল।
নতুন পৃথিবী বলেছেন:
এদের ফাঁসি দিয়ে লাভ নেই। এদেরকে ধরে তিলে তিলে এক মুহূর্তু এক মুহূর্তু করে মারা উচিত। এদের গায়ের চামড়া এক ইঞ্চি এক ইঞ্চি করে তুলে ফেলা উচিত।এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে, এমন সবাই আন্তরিকভাবে এগিয়ে এলে এদের শাস্তি হওয়া অসম্ভব নয়।
আমার প্রত্যাশা, সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে এগিয়ে আসবেন!
লেখককে ধন্যবাদ এই বিষয়টি নতুন করে সবাইকে মনে করিয়ে দেয়ার জন্য।
গনডার বলেছেন:
এই পুষ্টে ১ দিলো কুন হারামী
ম. ন. আলম ফরিদ বলেছেন:
এই ধরণের পোস্ট আরও হোক। সমাজের পন্কিলতাগুলো সবার সামনে তুলে ধরুন। এই পোস্ট সর্বকালের সেরা পোস্ট হওয়া উচিত। অপরাধীদের বিচার নিয়ে কি আর বলবো। এ ধরনের কোন হত্যাকান্ডের বিচার কখনই তড়িত গতিতে বাংলাদেশে কখনো হয়নি। কোন সরকারই এসব বিষয়ে কর্ণপাত করে না। তাই আমাদেরই এই সব বলতে হবে। সাংবাদিকদের জাতির জন্য এই অমূল্য্ উপকার জাতি সারাজীবন মূল্য দেবে।
আর্ক আহমেদ বলেছেন:
আনেক সুন্দর লেখা
ম. ন. আলম ফরিদ বলেছেন:
অনেককে তাদের ৮০০তম, ৫০০তম, ১০০ বা ৫০ তম পোস্টে সেলিব্রেট করতে দেখি। এধরনের একটি পোস্ট কয়েক কোটি পোস্টের চাইতেও উত্তম নয় কি?
পোস্ট নিয়ে কথা বলে আপনাকে আর ছোট করবোনা,আমাদের সবার যা করা উচিত ছিল সেটা আপনি করে দিয়েছেন। সবাইকেই এটা নিয়ে লেখার অনুরোধ থাকলো।
রেজা করিম বলেছেন:
লজ্জা! লজ্জা!! লজ্জা!!! -- আমি পুরুষ বলে। মানবীর সাথে সাথে আমারো অনুরোধ এমন একটা কিছু করুন যাতে উদাহরণ হয়।
জুবুথুবু বলেছেন:
মানবী আপনার প্রচেষ্টার জন্য হৃদয়ের গহন থেকে শ্রদ্ধা আর নতমস্তকে অভিবাদন।রাহেলার লাঞ্ছিত, নিপিড়িত, অপমানিত অস্তিত্ত হয়তো ঘৃনায় এই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবু হয়তো সে শন্তনা পাবে আপনার মতো মায়াময়ী মানবীর একাকী সংগ্রামের বিবরনে।
রাহেলা কোনো বিচ্ছিন্ন শিকার নয়, সমাজের প্রত্যেক কোটরে কোটরে অজস্র রাহেলারা প্রতিনিয়ত এভাবে হচ্ছে লাঞ্ছিত, নিপিড়িত, ক্ষেত্রবিশেষে খুন। প্রতিটা নিপিড়ন, প্রতিটা অসহায় বিদায়ে মানুষ হিসেবে আমাদের পাপের বোঝাটা যেন আরো বারে একটু একটু করে।
রাহেলার অত্যাচারী-খুনীদের শাস্তি নিশ্চিত করে হোক সেই জঘন্য অমানবিকতায় মানুষ হিসেবে আমাদের পাপের একটা প্রায়শ্চিত্য। এটা তো আমাদের অবশ্যকর্তব্য।
বিরহী বলেছেন:
মানবী , সামহো্য়্যারের সচেতনার ধারার যে সূচনা, তার শেষ যেন না হয় । সামহো্য়্যার যেন হয় একটা উদাহরণ।[একটি অপ্রাসংগিক মন্তব্য : সবার এমন অভূতপূর্ব সাড়ার মাঝে যিনি ১ দিয়েছেন , তার কুতসিত রুপটা খুব বেশি চোখে লাগছে]
মনের কথা বলেছেন:
কোন মানসিক রোগী ১ দিয়ে গেল!!!
রাশেদ বলেছেন:
জয়তু বিবিএ টিম, স্টিকি করার জন্য।
রাশেদ বলেছেন:
ইনতু পর্যন্ত ঠিক ছিল। তার পরে কেউ এসে ১ দিয়ে গেছে চুপচাপ।
রাশেদ বলেছেন:
ভালো পোস্ট দেখে গালি দিলাম না ঐ লোকরে।
ঠোটকাটা ব্লগার বলেছেন:
পোস্টের উদ্দেশ্যটা পূরন হলো না তো ,কোন সাংবাদিকের দেখা পেলাম না পোস্টে ।সবাই কি একবার করে মেইল দেবেন সবগুলো পত্রিকায় ,আর দেশে যারা আছেন তারা একটা করে টেলিফোন প্রত্যেক সম্পাদককে ?
কয়েকটা বড়ো বড়ো পত্রিকাতে দিলেই চলে ।যেমন :
১.ইত্তেফাক
২.যুগান্তর
৩.প্রথম আলো
৪.জনকন্ঠ
৫.সমকাল
৬.আমাদের সময়
৭.সাপ্তাহিক ২০০০ ।
ভেবে দেখুন ।শুধু কমেন্ট করেই দায় সারবো নাকি সবাই যুক্ত হবো আবার ।
ফকির ইলিয়াস বলেছেন:
"সব কিছু নষ্টদের অধিকারে যাবে"- হুমায়ুন আজাদ.....আসুন , এই জনোয়ারদের আমরা সামাজিকভাবে
নিপাত করি।
বকলম বলেছেন:
মানবীকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য সাথে সামহোয়ারইনকেও ধন্যবাদ এর স্টিকি করণ ও একাত্ততার জন্য।উপরের সবগুলো কমেন্ট পড়লাম কিন্তু যে সাংবাদিকদের কাছে অনুরোধ করা হয়েছে তাদের কাছ থেকে কোনো বক্তব্য দেখেছি বলে তো মনে হয় না (যদি চোখ এড়িয়ে গিয়ে না থাকে)।
সহমর্মিতা, আহা, ইশ, কঠোর শাস্তি দাবীতো অনেক হলো কিন্তু বাস্তবে রাহেলাকে, ন্যায় বিচারকে, মানবতাকে, সত্যকে বাচাঁতে কদ্দুর কি হলো?!! এই আপডেটটা জানাখুব দরকার।
মারুফ রাশেদ বলেছেন:
আমি মরি নাই, আমারে বাঁচান -- রাহেলাকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে পাওয়া গেল খুব সম্ভবত এটিই বলেছিল রাহেলা। ওই সময় সেখানে উপস্থিত অনেকেই ভেবেছিল রাহেলা মারা গেছে। না রাহেলা সে সময় মারা যায়নি। সমাজের পাশবিক রূপটি দেখিয়ে দেওয়ার জন্যই সে বেঁচেছিল।মানবীকে ধন্যবাদ। বর্বর ও পাশবিক এ ঘটনাটি মনে করিয়ে দেওয়ার জন্য। এটি অবশ্যই গণমাধ্যমে আসবে।
সাইফ সামির বলেছেন:
৫!
আতিক ১৭ বলেছেন:
আসলে আমরা সংবাদপত্র ও টিভি চ্যানেলে এই রকম অনেক ঘটনা জানতে পারি বা প্রতিবেদন দেখতে পাই। কিন্তু এই সব ঘটনা গুলো নিয়ে অনেক প্রতিবেদন ছাপা হয়, মানব বন্ধন কর্মসূচি হয়, দিবস পালিত হয় এবং সেই দিবসে অনেক অঙ্গিকার করা হয়। শেষ ফলাফল কিছুই না অপরাধীরা ঠিকই বুক তুলে ঘুরে বেড়াই। মোট কথা অপরাধীদের সাজা দিলেই আমাতের সব কাজ শেষ হয়ে যাবে না আমাদের সকলের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং সামনে দিনে যেন এই রকম ঘটনা আর না ঘটে তার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।
সাইফুর বলেছেন:
সাইমুম ভাই ছিলেন সাংবাদিক.....এখন আর কে কে আছেন সাংবাদিক....আওয়াজ দেন......কালকের পত্রিকা খুললেই বুঝবো..এই পোষ্ট সাংবাদিক ভাইয়েরা পড়েছেন নাকি....
প্রশ্ন কত বলেছেন:
এক বা একাধিক পুরুষ এ রকম জঘন্য কাজ করেছেবলে পুরুষ হিসেবে লজ্জিত নই,কারন এরা বাদে হাজার হাজার পুরুষ করে নাই ,আমি করি নাই । এ রকম দু একজনের কুর্কমের জন্য দেশকেও গালি দিব না,বলব না "সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ!"
ওদের পশু বলব না,কারণ পশু এমন জগন্য কাজ করে না ।
ঐ জগন্যরা শাস্তি পাচেছ নিশ্চয়ই । যেখানেই যেভাবেই থাকুক ,ওদের বিবেক জাগ্রত হোক,দংশন করুক এটাই দোয়া করি। বিবেকের দংশনের চেয়ে বড় কোন শাস্তি নাই ।
রাহেলা জান্নাতবাসী হোক ,ওদের আদালতে বিচার হোক ।
মানুষ যখন পরিকল্পনা করে অন্যায় করে,তখন বিচারকে ফাকি দেওয়ার পরিকল্পনাও করে ।
আর জেদের বশে যখন করে ,তখন পরে যা হবার হবে, সেটা মেনে নিয়েই করে ।
তাই অপরাধীকে যত শাস্তিই দেওয়া হোক তা অন্যকে অপরাধ তেমন থেকে দূরে রাখে না।
কিন্ত অপরাধীকে তার অপরাধের জন্য শাস্তি পেতেই হবে । দুনিয়ার আদালতে,না হলে আল্লাহর আদালতকে তো আর ফাকি দিতে পারবে না ।
মানবী সামান্য ধন্যবাদ দিয়ে আপনার মানবতাবোধকে ছোট করতে চাই না ।
আমি কে বলেছেন:
সহমত
আইরিন সুলতানা বলেছেন:
এই সব বিকৃত পশুদের ছবি বড় করে পত্রিকায় ছাপা হোক, শাস্তি হউক , কেস দীর্ঘান্বিত যাতে না হয়...শাস্তির ছবি পত্রিকায় আরো বড় করে ছাপা হউক...যাতে ভবিষ্যতে এরকম কুপ্রবৃত্তির ভাবনা মনে উদয় হলে তার পরিনতি মনে করে কিছু পশু বিরত থাকে পৈচাশিকতা থেকে
সাইফুর বলেছেন:
@স্বাধীন বাংলা..........ধুর মিয়া লজ্জিত কেন???কিছু খারাপ লোকের জন্য সবাই লজ্জিত হব কেন...ধুর ....
তারিক হাসান খান নিপু বলেছেন:
হ্যা, আমিও একমত ।
সাইফুর বলেছেন:
কে কে আছেন সাংবাদিক....আওয়াজ দেন......কালকের পত্রিকা খুললেই বুঝবো..এই পোষ্ট সাংবাদিক ভাইয়েরা পড়েছেন নাকি....
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
মামলাটি যেহেতু বিচারাধিন তাই এই মুহুর্তে সবচাইতে বেশী প্রয়োজন সঠিক, যথাযথ ও প্রয়োজনীয় আইনগত সহায়তা। যাতে প্রকৃত অপরাধিতের দৃষ্টান্তমুলক সাজা হয়।আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, সঠিক ভাবে বা যথাযথ ভাবে মামলা পরিচালনা করতে ব্যার্থ হওয়ায় অপরাধি খালাশ হয়ে গেছে।
মনে রাখতে হবে একটি মামলা তিন চারটি স্থর পার হয়ে চূড়ান্তরূপলাভ করে। মামলার আইনগত ভিত্তি মজবুত না হলে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোন একটি স্থরে সাজা বহাল হলেও অন্য কোন ধাপে আসামী খালাস হয়ে যাবে।
আমরা চাই নরপশুদের দৃষ্টান্তমূলক সাজা। তাই নরপশুদের দৃষ্টান্তমূলক সাজা বহাল করতে হলে আবেগের ঊর্ধ্বে উঠে আইনের যুক্তির উপর দাড়িয়ে সঠিক ভাবে মামলাটিকে পরিচালনা করতে হবে।
এর জন্য প্রয়োজন অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ গ্রহন করা এবং অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলাটি পরিচালনা করা, যাতে আইনের ফাঁকফুকর দিয়ে আসামীরা বের হয়ে যেতে না পারে।
শওকত হোসেন মাসুম বলেছেন:
কালই দেখবেন এমন আশা করবেন না। তবে নতুন করে লেখালেখি করা যাবে। সে জন্য খোঁজ খবর নিতে হবে। কিছু করা যাবে আশা করছি।
সোনার বাংলা বলেছেন:
গতকাল একটা পোষ্ট পড়ে ছিলাম ফাঁসির বিরুদ্ধেলেখা ..., মানবতার গুন গানে মোটামুটি ভরা ছিলো।
যাই হোক আমরা মানব গর্ভ থেকে জন্মিলে যে মানুষ হই তা কিন্তু না! মানুষ হতে হয়.....
এই সব পশুদের যে মানব সন্তান বলে সম্মান করে
সে সব পানুষ শয়তানদের ও একই শাস্তি হওয়া
উচিত নয়?
৫ দিয়ে দিয়ে পোস্টটাকে টপরেটেডে রাখা হোক
সৈয়দ দেলগীর বলেছেন:
এই পোষ্টটিকে স্যালুট জানাতেই লগইন করলাম। অসাধারন লিখেছেন।মাসুম ভাই যেহেতু বলেছেন কিছু করা যাবে... আশায় রইলাম। মাসুম ভাই হাত দিলে অনেকটাই করা যাবে আশা করি। আমিও দেখি টুকটাক আশেপাশে পরিচিতদের সাথে যোগাযোগ করে কতটুকু কি করতে পারি।
কালকেই কিছু না হলে আশাহত হবার কিছু নেই... এই পোষ্টটা ষ্টিকি থাকুক... একটা জনমত অন্তত তৈরি হোক। দেখা যাক কি হয় আর কি করা যায়।
যতদিন বিচার চলবে ততদিন চেষ্টা চলুক অন্তত। হবেই হবেই জয়। হবে নিশ্চয়।
তাসমান বলেছেন:
কি বলবো।বলার কোন ভাষা নাই।এদের হয়তো ভুল করে মানুষ বানিয়ে দেয়া হয়েছে।এদের আসলে হিংস্র নেকড়ে হওয়া উচিত ছিলো।৫৫৫৫৫৫৫৫৫৫
আন্ধার রাত বলেছেন:
মানবীর মানবিক কিরণ সবার উপর চমত্কারভাবে পড়েছে, এই ধরনের কিরণ আমাদের সব সময় প্রয়োজন, খুব বেশী প্রয়োজন। এই গুন কিরণ আমাদের ভেতর জাগ্রত থাকলে সকল অন্যায় করা থেকে বিরত থাকতে পারবো।সঅঅঅঅঅঅ ব অপরাধীর শাস্তি হোক এই পৃথিবীতে এবং ওই পৃথিবীতে।
নির্ভীক বলেছেন:
৫ তো দিলাম, সাথে সাথে চাই অপরাধিদের বিচার হোক।
'ভিমরু' বলেছেন:
৫ আপনার সাথে পূর্ন সহমত। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করছি।
আরিফ জেবতিক বলেছেন:
৫.
মদন বলেছেন:
শুধু সাংবাদিক কেন?জনমত তৈরীতে সাংবাদিক ভাইদের পাশাপাশি আমারও কিছু করতে পারি। অন্তত এই পোষ্টের লিংকটি সবাইকে মেইল করে দেই...
মেসেঞ্জারে মেসেজ পাঠাই..
বাংলা চ্যাট রুমে মেসেজ দেই.
এস্কিমো বলেছেন:
প্প্বক্ষপ্প্বজ্জপ্প্বগুপ্প্ম প্প্বমপ্প্ব্ত্র প্প্বনপ্প্বজ্জপ্প্ব.ে..........
তাসু বলেছেন:
তথাকথিত মানবতাবাদীরা পৃথিবীর বিচার ব্যবস্থা থেকে ফাঁসি নামক শব্দটি মুছে ফেলতে চাইছে। ব্লগার বন্ধুরা, আপনারাই বলুন দেখি, রাহেলার উপর যে সকল নরপশু এই ঘটনা ঘটিয়েছে তাদের যদি মৃত্যুদন্ড না হয় তাহলে মানবতার জয় হবে না পরাজয় ঘটবে?
নিজেরআয়না বলেছেন:
ধন্যবাদ মানবী এমন একটি ঘটনাকে আমাদের সামনে নিয়ে আসার জন্য। একজন সংবাদকর্মী হিসাবে আমি বলতে পারি সাংবাদিকতার দায়িত্ব তারা অবশ্যই পালন করবেন। কিন্তু এর বাইরে মানুষ হিসাবে, সমাজের নানা স্তরের অংশ হিসাবে, বিভিন্ন পেশা-গোষ্ঠীর একজন হিসাবে আমাদের প্রত্যেকের ভূমিকা কি আমরা পালন করবো? বোন রাহেলার জন্য চোখের পানি ফেলা, তার ওপর বর্বরতার জন্য ক্ষোভ প্রকাশ করাই আমাদের জন্য নিশ্চয়ই যথেষ্ট নয়।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
নির্মম কন্ঠে ঘৃনা জানাই তাদের .......। ৫
মানবী বলেছেন:
সামী মিয়াদাদ, আমিও আশা করছি সাংবাদিকরা তাঁদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে আবারো বিষয়ে সকলকে সচেতন করে তুলবেন।শিলা, আলী, সাইফুর, নাজিরুল হক, পুতুল- অনেক ধন্যবাদ আপনাদের।
সনটে - সহমত আপনার মন্তব্যের সাথে, ধন্যবাদ।
সোমেশ্বর অলি- আপনি সাংবাদিক, পত্রিকায় রাহেলার বিষয়টি নিয়ে লেখার অনুরোধ রইলো, ধন্যবাদ।
অচেনা বাঙালি, মাহমুদ মামূন, অপূর্ব - অনেক ধন্যবাদ।
ললিতা, মফিজ - ধন্যবাদ।
মুহাম্মদ আলমগীর, চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
ফয়সল, সামাজিক বিপ্লবের সাথে সাথে েদের বিচার প্রয়োজন। এক জনকে দিয়েই শুরু করতে হবে.. একে একে অন্য সবারই বিচার চাইবো আমরা। ধন্যবাদ।
েজবীন, ভালো বলেছেন, ধন্যবাদ।
`হাসান, িসহাব চৌধুরী, বিষাক্ত মানুষ, কোবরা, সারওয়ারচৌধুরী, জান্নাতুল ফেরদাউস - অনেক ধন্যবাদ আপনাদের।
গড় জর কধৎ উউড় ঐৎড়ংযড় ট কধৎ খড় , চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি কারো চেয়ে বেশি মানুষ নই, আমরা সবাই মানুষ। লিটনের মতোরা শুধু মানুষরূপী দানব।
কালপুরুষ- ঘটনাটি স্মরন করিয়ৈ দেবার জন্য ধন্যবাদ। আপনিই রাহেলার নাম সকলকে মনে করিয়ে দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা আপনরা প্রতি।
মুকুল, ইনতু - ধন্যবাদ।
নতুন পৃথিবী- আপনার মন্তব্যের সাথে সহমত, ধন্যবাদ। তবে, শাস্তি পরের কথা, ঘটনার ৩ বছর পরও এরা সবাই স্বাধীন।
ম. ন. আলম ফরিদ, চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। সাংবাদিকদের লেখনী সকলকে সচেতন করবে। যাঁরা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট আছেন বা পরিচিত.. তাঁদেরকেও এগিয়ে আসার অনুরিধ জানাই।
ফারহান দাউদ, সত্যি অবিশ্বাস্য এবং দুঃখজনক। প্রশাসন থেকে আশ্বাস দিয়েছে, তবে জানিনা কতোদুর কি করবেন। পতীকায় লেখালেখি হলে হয়তো তাঁদের কাজের গতি একটু ত্বরান্বিত হবে। ধন্যবাদ।
আর্ক আহমেদ, রেজা করিম - অনেক ধন্যবাদ।
জুবুথুবু, আপনি প্রথম থেকেই এই বিষয়ে উৎসাহিত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
গনডার, বিরহী, মনের কথা, রাশেদ- এতো জন বিবেকবান মানুষের মাঝে দু'একজন এক দিলে কি এসে যায়! অনেক ধন্যবাদ আপনাদের।
ঠোটকাটা ব্লগার, পত্রিকার নামগুলো বিশেষভাবে উল্লেখ করে ভালো করেছেন। পত্রিকার সম্পাদকদের ফোন করার আইডিয়াটিও চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে।
মানবী বলেছেন:
ফকির ইলিয়াস, 'আসুন , এই জনোয়ারদের আমরা সামাজিকভাবে নিপাত করি।' সহমত এই মন্তব্যের সাথে, ধন্যবাদ।বকলম, কয়েকজন সাংবাদিক মন্তব্য করেছেন। আশা করছি, বিনীত অনুরোধ করছি.. তাঁরা সহ অন্যরাও পত্রিকায় লিখে সেই লিংকটি আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।
অনুমান, মাথামোটা - ধন্যবাদ।
মারুফ রাশেদ, আপনাকেও ধন্যবাদ রাহেলার 'আর্তি' মনে করিয়ে দেবার জন্য।
অন্যআনন, সাইফ সামির- ধন্যবাদ।
আিতক ১৭- 'শেষ ফলাফল কিছুই না অপরাধীরা ঠিকই বুক তুলে ঘুরে বেড়াই।' সত্যকথা, সেই ঘরে বেড়ানোর প্রতিবাদেই এই পোস্ট। সেই অপরাধীদের ধরে কারাগারে যেন রাখা হয়, সেই উদ্দেশেই এই আবেদন। ধন্যবাদ আপনাকে।
মানুষ, প্রচেত্য, সাইফুর - ভালো বলেছেন, ধন্যবাদ আপনাদের।
প্রশ্ন কত, সহমত। আমি পুরুষদের ঢালাওভাবে দোষ দেবার পক্ষে নই। যাঁরা এখানে সমর্থন জানিয়েছেন, তাঁদের অনেকে পুরুষ। যাঁরা ঘটনাটি পত্রিকার পাতায় লিখে আমাদের সামনে তুলে ধরেছিলেন, তাঁদেরও অনেকেই পুরুষ। ধন্যবাদ আপনাকে।
আমি কে, স্বাধীন বাংলা, সাইফুর, তারিক হাসান খান নিপু- অনেক ধন্যবাদ আপনাদের।
আইরিন সুলতানা, সহমত আপনার সাথে। এসব অপরাধীদের ছবি বড় বড় করে পত্রকায় ছাপা হোকখ যারা জামিনে ছাড়া পেয়েছে, তাদের ছবিও ছাপানো জরুরী, তাদের পাশের অনেক নারী সাবধান হতে পারবেন। ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ আলী আকন্দ, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মামলাটি বর্তমানে 'আইন ও শালিস কেন্দ্র' পরিচালনা করছেন। ভিকটিম হতদরিদ্র পরিবারের সন্তান, অভিজ্ঞ আইনজীবীরা তাঁর সাহায্যে এগিয়ে এলে আমরা সবাই কৃতার্থ হবো। আপনি হয়তো এবিষয়ে সাহায্য করতে পারবেন, আপনার প্রতি বিশেষ অনুরোধ রইলো।
শওকত হোসেন মাসুম - আশ্বাস পেয়ে ভালো লেগেছে। ২৯ শে অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি, তার আগে হলে খুব ভালো হয়, অনেক ধন্যবাদ আপনাকে।
সোনার বাংলা, ধন্যবাদ।
জ্বিনের বাদশা, আমরা কেউই তেমন কিছু করতে পারছিনা। সাংবাদিক, প্রশাসন, বিচার বিভাগে কেউ পরিচিত থাকলে তাঁদের বলুন, দূরে বসে এটুকু চেষ্টা আমরা করতে পারি। ধন্যবাদ আপনাকে।
সৈয়দ দেলগীর, আপনাকেও স্যালুট জানাই সহযোগীতার ইচ্ছে প্রকাশ এবং চেষ্টার জন্য, ধন্যবাদ।
তাসমান, হিংস্র নেকড়েও এদের চেয়ে ভালো, অনেক বেশি বিবেকবান! ধন্যবাদ।
আন্ধার রাত, মানবিকতা কারো চেয়ে কারো কম নেই। সবাই যে ভাবে এগিয়ে এসেছেন, কৃতার্থবোধ করছি, অনেক ধন্যবাদ আপনাকে।
নির্ভীক, 'ভিমরু' - ধন্যবাদ আপনাদের।
জেবতিক আরিফ, আপনি পড়েছেন জেনে ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। সাংবাদিক মহলে আপনার অনেক জানাশোনা, রাহেলার বিষয়ে তাঁদেরকে নতুন করে লিখতে বলার জন্য অনুরোধ রইলো।
মদন, খুব ভালো বলেছেন। অনেক ধন্যবাদ।
তাসু, দন্ডতো পরের কথা, এই কুলাঙ্গারদের আগে ধরে জেলে ঢুকাতে হবে। তা নাহলে আরো কতো মানুষের সর্বনাশ করবে জানা নেই! ধন্যবাদ।
ছায়ার আলো- সহমত, ধন্যবাদ।
নিজেরআয়না, চমৎকার বলেছেন! অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সংবাদকমর্মী জেনে ভালো লেগেছে। সংশ্লিষ্ট পত্রিকা সহ পরিচিত সকল সাংবাদিকদের রাহেলায় বিষয়ে লিখতে বলার জন্য অনুরোধ রইলো।
আহমেদ শারফুদ্দীন, ত/ত, বীর - ধন্যবাদ আপনাদের।
হাবা কানামািছ বলেছেন:
আমি এত কষ্ট কইরা টাইপ করলাম, তা 'প্রকাশ করতে' গিয়া দেখি আমার লগইন নাই! কেমনটা লাগে!!
মানবী বলেছেন:
হাবা কানামািছ, দুঃখিত। সময় পেলে আরেকটু কষ্ট করে আবার লিখুন, ধন্যবাদ।
বিবণ বলেছেন:
কথা দিলাম, রাহেলাদের পাশে দাড়াব।
মানবী বলেছেন:
অনেক ধন্যবাদ বিবণ।কেউ যদি একটু কষ্ট করে দেশের পত্রিকার সম্পাদকদের ইমেইল এ্যাড্রেসগুলো এখানে শেয়ার করতে পারেন, তাহলে ব্লগার 'ঠোটকাটা ব্লগারে'র পরামর্শ মতো অনেকেই তাঁদের মেইল করে অনুরোধ করতে পারবেন!
চড়ুই পািখ বলেছেন:
৫ এ ৫
ফজল বলেছেন:
সহমত ও সহমর্মিতা।কর্তৃপক্ষকে ধন্যবাদ এই পোষ্টখানাকে ঝুলিয়ে দেয়ার জন্য। সাংবাদিক ভাই/বোনদের জোরালো প্রচেষ্টা অব্যাহত থাকলে আশা করি এরা কেউই রেহাই পাবে না।
চির সবুজ বলেছেন:
যদিও এই সব অপরাধীর বিচার আল্লাহ করবেন মৃত্যুর পর। কিন্তু এদের কষ্টকর শাস্তি এই দুনিয়াতেই হওয়া উচিত। এদের ফাঁসি বা জেল দিলে কোন কাজে আসবে না। এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এমন শিক্ষা দেয়া উচিত যাতে জীবনে যতদিন এরা বেঁচে থাকবে ততদিন প্রতিটি মুহুর্ত এক যন্ত্রনা সহ্য করে যেতে হয়। এবং সেটা হওয়া উচিত দৃষ্টান্তমূলক। যেটা সবাই দেখতে পারে। রাহেলার এই ঘটনায় সমবেদনা জানানোর ভাষা নেই।
বিবণ বলেছেন:
মেইল এড্রেস।
মানবী বলেছেন:
দৃষ্টির ছায়া, একজন কে দিয়েই যে শুরু করতে হবে! একে একে সব অপরাধীর বিচার হোক, এই কামনা আমদের সকলের। ধন্যবাদ আপনাকে।চড়ুই পািখ, ধন্যবাদ।
ফজল, আপনাকেও ধন্যবাদ।
চির সবুজ, সহমত আপনার মন্তব্যের সাথে। ধন্যবাদ।
রাজিব মোস্তাফিজ, ধন্যবাদ।
পত্রিকার সম্পাদকদের ই-মেইল এ্যাড্রেস, ফোন নাম্বার পেলে অনেকেই যোগাযোগ করতে পারেন। অনেক পত্রিকার শেষ পাতায় ইনফরমেশনগুলো দেখা যায়। ধন্যবাদ বিবণ।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমি যেহেতু একটা টিভি চ্যানলে আজাইরা কাম করছি সেহেতু আমি মনে হয় কিছু লোককে চিনি যারা এটা নিয়ে কাজ করতে আগ্রহী হবে। আপনে আমারে মেইল করেন, আমি তাগো ফুন নম্বর দিমু নে, আপনে যোগাযোগ কইরা আপনের গবেষনা লব্ধ অনুসন্ধিতসু ডকুমেন্ট দিতে পারেন! আমার ইমেইল:
পােয়ল মনডল বলেছেন:
ওভ ঃযবু ধৎব ংঢ়ধৎবফ, ঃযব ংড়পরবঃু রিষষ নব সড়ৎব ধহফ সড়ৎব ঢ়ড়ষষঁঃবফ. ঞযব ঔঁফমবং ধহফ ঃযব ষধ িবহভড়ৎপরহম ধমবহপরবং যিড় ধৎব ষড়ড়শরহম ধভঃবৎ ঃযরং পধংব ংযড়ঁষফ ঃযরহশ যিধঃ ঃযবু ড়িঁষফ ভববষ রভ ঃযব ংধসব ঃযরহম যধফ যধঢ়ঢ়বহবফ রিঃয ঃযবরৎ ফধঁমযঃবৎ. ডব ফবসধহফ লঁংঃরপব!
আওরঙ্গজেব বলেছেন:
ভাল পোস্ট। ৫।
রিজভী বলেছেন:
প্প্ব্তপ্প্ম প্প্ব্ব প্প্ব্রপ্প্ম্কপ্প্বগুপ্প্ম প্প্ব্ব.............প্প্ম্রপ্প্মম
রিজভী বলেছেন:
প্প্ব্তপ্প্ম প্প্ব্ব প্প্ব্রপ্প্ম্কপ্প্বগুপ্প্ম প্প্ব্ব..........প্প্ম্রপ্প্মম
রিজভী বলেছেন:
৫
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
এই সুন্দর পোস্টখানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমিও সাংবাদিক ভাইদের সহোযোগিতা কামনা করছি।
রেজা করিম বলেছেন:
মানবী- নপুংসুক হয়ে যাচ্ছে জাত। এভাবেও যদি মানসকিতার উন্নতি হয়। সামহোয়্যরইন এর কিছু করার থাকলে- করার অনুরোধ রইল। মানবীকে আবারো ধন্যবাদ।
খালেদা আকতার বলেছেন:
মানবীেক ধন্যবাদ এমন েপাষ্ট েদয়ার জন্য। িকন্তু অািম যদি এই লিটন কুত্তাটাকে ঠিক এমন ই সাজা দেই ও যা করছে রাহেলাকে নিয়ে তাহলে আমাদের এই সমাজ ই বলবে এই মেয়েটা খারাপ। দু: খ শুধু এটাই
একই সাথে সাংবাদিক ভাই-বোন দের সহযোগিতা কামনা করছি।
েদশী িহেরা বলেছেন:
মনটা খারাপ হেয় েগল, ক্ষমা েকাের িদও ঈশ্বর আামােদর এই অক্ষমতােক..।
কালপুরুষ বলেছেন:
এ যাবত যতগুলো পোষ্ট হয়েছে তার নিরিখে আমাকে কেউ যদি বলতে বলাতো সামহয়্যারইন-এর সেরা ব্লগার কে- এক বাক্যে যে নিকটার নাম উচ্চারণ করতাম সে হলো "মানবী"। যাঁর প্রতিটি পোষ্ট সংবেদনশীলতায় পূর্ণ ও মানবীয় উপাদানে সমৃদ্ধ। যাঁর প্রতিটি লেখা সকল প্রকার সমালোচনা ও বিতর্কের ঊর্ধে। যিনি প্রতিটি লেখায় মানুষকে তাঁর হৃদয়ের কাছাকাছি নিয়ে যেতে সমর্থ হয়েছেন। মানবী নিজে সবার লেখা খুঁটিয়ে পড়েন, মন্তব্য করেন এবং তাঁর প্রতিটি মন্তব্য উত্কৃষ্ট মনের পরিচয় বহন করে। @মানবী আপনাকে আমি শ্রদ্ধা করি - আপনি খুব বড় মাপের মানুষ। আপনার প্রতিটি লেখায় মানুষের প্রতি নির্মল ভালবাসার ছবি ফুটে ওঠে। আপনার প্রতি কাজে ও পথচলায় সাফল্য আসুক এই কামনা করি। একজন তুচ্ছ মানুষের অন্তর থেকে এই দোয়া রইলো। আল্লাহ্ আপনার সহায় হউন।
একরামুল হক শামীম বলেছেন:
The Daily Ittefaq1 R K Mission Road, Dhaka-1203
PABX: 7122660, Fax: 880-2-7122651-53
E-mail: ittefaq@ bangla.net, ittefaqnews@ bangla.net
The Daily Jugantor
12/7 North Kamalapur, Dhaka-1217
PABX: 7102701-5, 7102004, 7101940, 7101966 (Reporting)
7101381 (Ad.), 7101918 (Cir.), Fax: 880-2-7101917
E-mail:
The Daily Prothom Alo
CA Bhaban, 100 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar,
Dhaka-1215
PABX: 8110081, 8115307-10, 8124732, 9135849, 9135849 (Ad)
Fax: 880-2-9130496
E-mail: , editor@ prothom-alo.com
The Daily Janakantha
Janakantha Bhaban, 24/A New Eskaton Road, Dhaka-1000
PABX: 9347780, 9347790, Fax: 880-2-9351317, 8316335
E-mail:
Website : http://www.janakantha.com
The Daily Bhorer Kagoj
Rahat Tower, 14 Link Road, Bangla Motor, Dhaka-1000
PABX: 9660559,9673224, 9666545, Fax: 880-2-8618801-2
E-mail: ,
The Daily Manabzamin
Walso Tower, 21/23 Kazi Nazrul Islam Avenue, Dhaka-1000
PABX: 9661122, 9669193-5, Fax: 880-2-8618130
E-mail:
The Daily Naya Diganta
167/2-F, Inner Circular Road, Motijheel C/A, Dhaka - 1000
Phone : 7100854, 7101383-4, 7102441, 7102448
Fax: 880-2-7101877, 7101874
E-mail :
The Daily Amar Desh
BCEC Bhaban (11th Floor)
102, Qaqi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka - 1215
Phone : 8159575 Fax : 880-2-8159581-2
E-mail : ,
The Daily Amader Samoy
53, Central Road, Dhaka- 1205
Phone : 8619192, 8613142, 8617782
Fax: 880-2-9670743, 9662684
E-mail:
The Daily Samakal
136 Tejgaon Industrial Area, Dhaka - 1208
News: 9861457, 9888705, 9889821, 9861408 Fax: 880-2-8855981,
8853574
Editorial and Feature: 8825056, 8861862, Fax : 880-2-9895365
Advertisement: 9146025, Circulation : 9146023
E-mail:
The Daily Jai Jai Din
Mediaplex, Love Road, Tejgaon I/A, Dhaka 1208
Phone : 8855311, 8855312
E-mail:
The Daily Star
19 karwan Bazar, Dhaka-1215
PABX: 8124944, 8124955, 8124966,
Fax: 880-2-8125155, 8126154
E-mail: , reporting@the dailystar.net
THE BANGLADESH OBSERVER
33 Toyenbee Circular Road, Motijheel C/A, Dhaka-1000
PABX: 9555105-9, 9558571, 9550936 (Ad)
Fax: 880-2-9562243, E-mail:
The New Nation
1 R K Mission Road, Dhaka-1203
PABX: 7122660, 7122654, 7114514, 7122655
Fax: 880-2-7122650, E-mail:
The New Age
Holiday Bhaban, 30 Tejgaon 1/A, Dhaka-1208
PABX: 8153034-9, 8114145, 8118567, 8113297
Fax: 880-2-8112247
E-mail:
একরামুল হক শামীম বলেছেন:
বেশ কিছু সংবাদপত্রের ঠিকানা, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস দিলাম।ব্লগের সবাই মিলিতভাবে চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। শুধু প্রয়োজন আন্তরিকতা।
নূরে আলম বলেছেন:
৫৫৫৫৫কী শাস্তি আর দেওয়া উচিৎ?
প্রত্যেকে চৌরাস্তার মোড়ে বাঁশে ঝুলিয়ে একটু একটু করে গলায় এসিড ঢেলে দেওয়া উচিত। যেমন কাজ তেমন শাস্তিই হওয়া উচিত। অবশ্য এদের একবার মৃত্যুতে শাস্তি হয় না। কিন্তু মানুষ তো আর একবারের বেশি মারতে পারে না, তাই একবারই...।
আল্লাহতো দেবেনই...
তবুও... আমাদেরও শাস্তি দেওয়া উচিত।
ধন্যবাদ।
মনোজ মুকুট বলেছেন:
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক! ভিকটিম এর নাম উল্লেখ করেছেন,ঘটনার বিভত্সতা বর্ণনা করেছেন।ঘটনাটি কবে/ কোনদিন/কোথায়/ কি ভাবে ঘটেছিল, মেয়েটি কী কাজ করতো/কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের নাম/মেয়েটির বয়স/সে কোথায় থাকতো/এখন মেয়েটির অবস্থা কি? জানালে সাংবাদিকদের জন্য সুবিধা হয়। আমি নিজেও একজন সংবাদ কর্মি। কক্সবাজারের মতো একটি প্রান্তিক মফস্বলে কাজ করি একটি ছোট্ট পত্রিকায়.....আমার ভাল লাগবে কিছু একটা করতে পারলে।
Can any journalist or writer send me a draft copy of his or her write up about Rahela's case..??
my mail add:
মনোজ মুকুট বলেছেন:
মেেয়টিতো নেই, তার পরিবারের অবস্থা পারলে জানাবেন।
লতিফ হোসাইন বলেছেন:
এটি নতুন ঘটনানা। তারপরও হতাশ হওয়ারও জায়গা নেই। মানসিক যন্ত্রণা শরীরে আক্রমণ করছে। বুক ব্যাথা, গলায় ঘেন্নার তেতো বিষ।আর কত? কতদিন?
অনেক অনেক ঘটনার মত এটিও পত্রিকায় হয়তো যাবে তারপর ফলোআপ থাকবেনা। যেমন থাকেনি অনেক একইরকম ঘটনার খবর। ২০০৪ এর পর তিনটি বছর পার হয়ে গেছে। কোন ফলোআপ দেখেছি বলে মনে পড়েনা। পত্রিকাগুলো ঝিমিয়ে পড়ে একসময়। ভুলে যায় সবাই, অথবা মনে রাখে অনেকেই নিরুপায় আর নিষ্ফল কষ্টে।
সুমন বল্লেন
"আমরা সাংবাদিকরা কোনো ঘটনা জনসম্মুখে তুলে ধরি। বিচারের ভার আদালতের।" তাই করুন অন্ততঃ তবে বারবার। যতদিননা পর্যন্ত এর কোন সুবিচার না হয়। তুলে ধরুন দৈনন্দিন অগ্রগতি। নিছক টেবল্ টক হিসেবে যেন হারিয়ে না যায় এই ইস্যুটি। প্লীজ।
মানবীর দেয়া লিংক থেকে ডেইলি স্টারের নিউজটা প্রিন্ট করে আমার পরিচিত সাংবাদিক আর খবরের কাগজে জড়িত বন্ধুদের কাছে দিলাম কোর্টে শুনানীর তারিখ সহ। শুধু মনে করিয়ে দেয়ার জন্যেই। জানি তারা ভুলবেননা। ফলোআপটাও যদি এভাবে সবাই করতে পারি?
মানবী আপনার নামের যথার্থতা...
সালাম আপনাকে।
ফয়সল নোই বলেছেন:
মানবী,আপনি আমাকে দিয়ে অনেক কষ্ট করিয়েছেন!আমার ব্লগে গিয়ে দেখুন।এতোবড় কমেন্ট হয়না,তাই নতুন পোস্ট দিলাম।তবে পুরো ব্যাপারটাই আপনার সম্মানে।মানুষের প্রতি মানুষের মায়ার দাম আইআমেজাহেলিয়াতের যুগেও ছিলো!!!
প্রাগৈতিহাসিক বলেছেন:
কিছু করার দরকার নেই। শুধু অপরাধীদের সবার গোপনাঙ্গটা কেঁটে ছেড়ে দেয়া হোক।
আমার পরামর্শ হলো এই পোষ্টটি কিছু এডিট করে এবং সামহোয়্যার ইন এর লিংক দিয়ে আপনি নিজেই পাঠিয়ে দিন জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক গুলোর সম্পাদক বরাবর স্বনামে।
বিপ্লব রহমান বলেছেন:
৫...মানবীকে ধন্যবাদ। বর্বর ও পাশবিক এই ঘটনাটি মনে করিয়ে দেওয়ার জন্য। ... এটি অবশ্যই গণমাধ্যমে আসবে।...
মানবী বলেছেন:
উদাসী স্বপ্ন, পােয়ল মনডল, অাওরঙ্গজেব - ধন্যবাদ আপনাদের।রেজা করিম, সামহোয়্যারিন পোস্টটিকে স্টিকি করে সাহায্য করেছে সকলকে রাহেলার বিষয়ে সচেতন করতে। অনেক ধন্যবাদ আপনাকে।
খালেদা আকতার, আমারও মনে হয় লিটনে আর তার সহযোগীদের ঠিক এইভাবে মৃত্যু হওয়া উচিৎ। ধন্যবাদ আপনাকে।
রিজভী, সম্ভব হলে রাহেলার বিষয়ে আপনাদের পত্রিকায় কিছু লেখার অনুরোধ রইলো। ধন্যবাদ আপনাকে।
সমুদ্রের উত্তাল তরঙ্গ, আপনাকে অনেক ধন্যবাদ।
বাপ্পী..., েদশী িহেরা, ভাইটামিন বদি- অনেক ধন্যবাদ।
কালপুরুষ, আপনার এমন চমৎকার মন্তব্য অর্জনের যোগ্যতা আমার নেই, তারপরও অনেক ধন্যবাদ। আমরা সকলেই 'রাহেলা'র নামে ভুলে গিয়েছিলাম, আপনিই আমাদের তাঁর নামটি মনে করিয়ে দিয়েছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ।
একরামুল হক শামীম, অনকে অনেক ধন্যবাদ। প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য কৃতজ্ঞতা আপনার কাছে। তথ্যগুলো আরেকটি পোস্টের মাধ্যমে তুলে উরলে হয়তো অনেকের সুবিধা হবে। আবারো অনেক ধন্যবাদ ভাইয়া।
নূরে আলম, ধন্যবাদ।
মনোজ মুকুট, ঘটনাটি ২০০৪ সালে ঘটেছিলো, সাভারের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে। রাহেলা গার্মেন্টসকর্মী ছিলেন। তিনি ৩৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুবরন করেন। এই পোস্টের শেষে একটি পত্রিকার লিংক আছে, সেখান থেকে কিছু তথ্য পাবেন। রাহেলা সম্পর্কে এই দুটি পোস্টে কিছু আলোচনা হয়েছে।
ফয়সল, মনোজমুকুটের মন্তব্যের জবাবটি পড়ার অনুরোধ রইলো। রাহেলার কেসটি "নারী ও শিশু দমন আদালতে" বিচারাধীন, মামলাটি 'আইন ও শালিস কেন্দ্র' পরিচালনা করছেন।
লতিফ হোসাইন, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ফয়সল নোই, কষ্ট করে লেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই পড়বো।
প্রাগৈতিহাসিক, ধন্যবাদ।
ক্যামেরাম্যান, পরামর্শের জন্য ধন্যবাদ। আমি পাঠালে কি তেমন কাজ হবে! আর অনেকে মিলে বললে যে ইমপ্যাক্ট হবে, একজন বলায় তেমন নাও হতে পারে। তবে, পত্রিকার সম্পাদকদের সমীপে পাঠাতে চাইলে, এই পোস্ট যে কেউ পাঠাতে পারেন, আমার আপত্তি নেই। মানুষকে সচেতন করাই উদ্দেশ্য..
বিপ্লব রহমান, আপনি পড়েছেন জেনে ভালো লেগেছে। আপনাদের মতো সকল সাংবাদিকদের উদ্দেশেই এই পোস্ট, রাহেলাকে নিয়ে কিছু লেখার অনুরোধ রইলো। অনেক ধন্যবাদ আপনাকে।
মাহবুবা আখতার বলেছেন:
কিছু বলার নেই। কিছু বলতে আর ভালো লাগে না। কার কাছে কি বলবেন, আমাদের সমাজটা এতটাই কলুষিত আর ভারাক্রান্ত যে কিছু বলার অর্থ খুঁজে পাই না।মানবী, আপনার এই লেখা পড়ে আমার কি প্রতিক্রিয়া তা খুলে বলতে পারছি না (ভাষা খুঁজে পাচ্ছি না)। আমি পত্রিকায় 'খবর' পড়া ছেড়েছি অনেকদিন, যেদিন থেকে ভালো খবর আসবে সেদিন থেকে আবার পড়ব হয়ত। যেদিন খবর আসবে সমাজে ভালো মানুষ না বাড়লেও খারাপ মানুষ কমেছে।
এদেরকে অনেকে 'পশু' বলেন, আমি বলি না। কোন পশু তো এত জঘণ্য কাজ করে না।
কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটিকে স্টিকি করার জন্য।
ক্ষ্যাপা পাগলা বলেছেন:
রাশেদ বলেছেন :২০০৭-১০-২২ ০৭:৪৮:২২
এইগুলার আবার বিচার কি? এসিডের ট্যাঙ্কিতে ডুবাইয়া মারা উচিত।
এক্কেবারে খাঁটি কথা.......এসিডের টাঙ্কিতে সাঁতার কাটতে কাটতে মরুক....৫
অদ্ভুত ভালবাসা বলেছেন:
প্রতিবাদের পাশে আছি ৫
ইরতেজা বলেছেন:
ফয়সল নোই লিখাটা আমি পড়েছি। খুব কষ্টের লেখা। রাশেদ ভাই নজরে আনার জন্য ধন্যবাদ
নীল েঢউ বলেছেন:
৫
শুভ্র বলেছেন:
মানবী :মানবতাকে আমরা মানবেরা কিভাবে কলুষিত করছি , সেটি আবারো মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।Thanks A LOT. Tthhaannkkss a lot
আপনাকে দিলাম কোটি কোটি অর্কিড ফুলের শুভেচ্ছা।
শুভ্র বলেছেন:
দিতে চাই ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫ তবে পারলাম না। তাই ৫
সনটে বলেছেন:
শামীম কে ধন্যবাদ পত্রিকাগুলোর ঠিকানা ও ইমেইল সবাইকে জানানোর জন্য।খুব ভাল লাগছে, এই ভেবে যে, বিপ্লব রহমান আপনি পোষ্টটি পড়েছেন।
এজন্য কি কি করা যায়:
১. কেউ একজন ইংরেজী ও বাংলায় একটা করে পিটিশন তৈরী করুন
২. সবাই ইন্টারনেটে যত মেইলিং গ্রুপে আছেন/ যত ব্লগিং গ্রুপে আছেন/ যত ফোরামে আছেন ---সবখানে বাংলা বা ইংরেজী পিটিশনটা ছেড়ে দিন
৩. সাংবাদিক যারা আছেন, প্লিজ আপনার সম্পাদককে কনভিন্স করার চেষ্টা করুন যাতে ২৯ শে আগস্টের আগে ঘটনাটা আবার পেপারে আসে ভালভাবে
৪. বিচার ও শালিশকেন্দ্রের কারো সাথে পরিচয় আছে এমন কেউ থাকলে হাত উঠান; আমাদের জানতে সাহায্য করুন তাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে কেইসটা নিয়ে; আমরা কি কি ভাবে কাজে আসতে পারি।
৫. ... আপনি পূরন করুন (আর কি কি আইডিয়া থাকতে পারে সেটা)
আসুন আমরা হাল ছেড়ে না দিই
মানবী বলেছেন:
ফয়সল নোই, প্রথমে ভেবছিলাম রাহেলাকে নিয়ে আপানার স্মৃতিচারন লিখেছেন। এতোখানি কষ্ট করে এমন অসাধারন একটি প্রচেষ্টার কথা জেনে গভীর শ্রদ্ধাবোধ করছি আপনার প্রতি।অপূর্ব, ধন্যবাদ।
মাহবুবা আখতার, খারাপ মানুষের সংখ্যা ভালো মানুষের চেয়ে অনেক কম। আপনাকেও ধন্যবাদ।
ক্ষ্যাপা পাগলা, অদ্ভুত ভালবাসা, ইরতেজা, নীল েঢউ - অনেক ধন্যবাদ।
রাশেদ, ধন্যবাদ 'ফয়সল নোই' এর চমৎকার পোস্টটির প্রতি সকলের দৃষ্টি আকর্ষনের চেষ্টার জন্য।
তোতা মিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটিই পুরস্কার!
শুভ্র- কোটি কোটি আর্কিড ফুলের জন্য অনেক ধন্যবাদ।
ব্লগার একরামুল হক শামীমের দেয়া ঠিকানা গুলোতে যোগাযোগ করে রাহেলা'র বিষয়ে লেখালেখি করার অনুরোধ জানালে কৃতজ্ঞ হবো।
দেবতা বলেছেন:
৫ না দিয়া যাই কোথায় বাছা! ৫ এর মাঝেই আমার সীমা.....
মানবী বলেছেন:
চমৎকার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ জ্বিনের বাদশা। ব্লগার একরামুল হক শামীমের দেয়া এ্যাড্রেস গুলোতে সবাই ইমেল করতে পারেন।
ইেলারা বলেছেন:
ওরা কি বিকৃত!! এদের কেন শাস্তি হয়না?
লাল দরজা বলেছেন:
মানবী, আপনার লেখায় ডেইলি ষ্টার এর লিংন্ক এর সাথে ফয়সল নোই এর লেখাটি'র লিংন্ক দিয়ে দিন। ( "রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে "- ফয়সল নোই ) আপনার লেখায় ট্রাফিক বেশী পাঠকের ফয়সলে'র লেখাটা পড়া জরুরী মনে করছি। আর আজকে তো ২৪ তারিখ চলে গেল ইশ্ পত্রিকায় যদি এখন থেকেই ব্যাপারটা বিশেষ ভাবে নিয়ে আসা যেত। হায়, আমরা কি দরিদ্র! মনের রাগ ক্ষোভ গুলিও সঞ্চয় শিখিনি ভালো করে, সব কিছু ভুলে টুলে বিবেক আমাদের কেমন ফতুর হয়ে যায় প্রতিদিন!
বইপাগল বলেছেন:
৫
মন মণষা বলেছেন:
@মানবী:আপনার লেখাটা পুরোপুরি পড়ার মতো সাহোস হলো না।
সাংবাদিক ভাই ও বোনেরা... মানবীর আবেদন আমারও।
মানবী বলেছেন:
ইেলারা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি, শাস্তি হয় কিনা!লাল দরজা, পরামর্শের জন্য ধন্যবাদ। এক্ষুনি এ্যাড করছি। চমৎকার বলেছেন, ভালো লেগেছে আপনার মন্তব্য।
বইপাগল, মন মণষা - ধন্যবাদ আপনাদের।
শিউলী মালা বলেছেন:
৫ ছাড়া আর কিছু বলতে পারছিনা। সবাই সব বলে গিয়েছে..
একরামুল হক শামীম বলেছেন:
সরি মানবী, উপরের কমেন্টসটি ভুল করে দেয়া হয়েছে। এটি অন্য একজন ব্লগারের।দয়া করে মুছে দিন।আর ঠিকানাগুলো নিয়ে আলাদা একটা পোস্ট দিতে পারি।
ধন্যবাদ।
একরামুল হক শামীম বলেছেন:
মানবী, ঠিকানগুলো আর এ নিয়ে কাজ করার প্রস্তাবনা ঠিক করার জন্য আমি আলদা একটি পোস্ট দিয়েছি।আমরা একসাথে কাজ করতে পারলে দোষীরা কখনোই ছাড়া পাবে না।
আমি হনুমান বলেছেন:
বিচার বিভাগের বিচারের ব্যাবস্থা না হলে কোন লাভ নাই।হাইকোর্ট আর সুপ্রিপ কোর্ট হল চোর বাটপারদের জন্য, আমি আপনি কখনো ওখান থেকে কোন বিচার পাব না...
আর উকিল ব্যারিস্টার রা তো মিথ্যার ব্যবসা করে টাকা দিবেন তো কোরান ও মিছা লেখছে রায় করাইয়া দিবে....
এখনও করছে
এদেরকে গাছে ঝুলিয়ে শুঁটকি করা উচিত
সেই শুঁটকি দিয়ে রাস্তার কুকুরকে আমি কাঙালিভোজ করাবো
মনোজ মুকুট বলেছেন:
ধন্যবাদ মানবী,আপনার পোস্ট এবং ফয়সলের পোস্টটি প্রিন্ট করে নিলাম। ডেইলী স্টারের রিপোর্টটিও নিলাম। তথ্য দানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আমাদের পত্রিকায় কাজ করেন এমন অনেক জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে আলাপ করেছি বিষয়টি নিয়ে,এমনকি আমার পত্রিকার সম্পাদকের সাথেও। কাল বোধহয় আমাদের পত্রিকায় ঘটনাটির উপর একটি হিউমেন হিস্ট্রি' প্রকাশিত হবে। আপনাকে আবারও ধন্যবাদ।
টি_মৃদুল বলেছেন:
আমদের সবার এ ব্যাপারে সচেষ্ট হতে হবে আমরা রাহেলাকে বেঁচে থাকার মত একটা পৃথিবী দিতে পারিনি, আজ -আমাদের দায়িত্ব এর সিুবচার নিশ্চিত করা। রাহেলার নিরুপায়,দারীদ্র পিড়ীত মা কেথায় আমরা জানিনা, আমরা কি পাশে এস দাঁড়াবোনা আমাদের আর্ত স্বজনের?সুপারিশ-১
সকল জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় আমাদের ব্যাক্তিগতভাবে, চিঠিতে , ফোনে ও ইমেইলের মাধ্যমে গুরুত্ব সহ অনুরোধ করতে হবে তারা যেন আইন ও শালিশ কেন্দ্রের পাশাপাশি বিচারকার্য পর্যবেক্ষন করেন, আদালতে উপস্থিত থাকেন, মত প্রকাশ করেন, পত্র পত্রিকায় লেখেন ও উপযুক্ত বিচার দাবি করেন, এবং এ সংক্রান্ত মানবিক সাহায্য প্রদান করেন। তাদের মিলিত কন্ঠস্বর নিশ্চয় সুবিচারে সহায়ক হবে। আমরা সবাই যদি অনুরোধ করতে থাকি তারা নিশ্চয় সক্রিয় হবেন। সামহয়্যারে যারা মানবাধিকার কর্মী তারা আরও পরামর্শ দিন। বাংলাদেশের কিছু মানবাধিকার সংস্থার ঠিকানা দিচ্ছি , অন্য যারা আরও ঠিকানা ও ইমেইল জানেন দয়া করে পোষ্ট করেন। আন্তর্জাতিক সংস্হা গুলোতে যোগাযোগ করা ও জরুরী। প্রবাসী বন্ধুরা কি এগিয়ে আসবেন?
Address:National Human Right Organizations
1. Adhikar
41 North Jatrabari, Dhaka-1204.
Tel.(880-2)25-74-41.
2. ADAB
1/3, Block F, Lalmatia Dhaka 1207
Tel: 9116184, 9126415, 8122845-7
E-mail:
3. Ain O Shalish Kendro
55 Inner Circular Rd
Shantinagar, Dhaka 1000.
Tel.(880-2)316-247. Fax.(880-2)863-409
4. Amnesty International Bangladesh
Section (AI)
GPO Box 2242, Dhaka.
Tel.(880-2)505-901
6. Assistance for legal and Humanitarian Affairs Bangladesh (ALHAB)
GPO Box No. 377, Ramna, Dhaka 1000. Tel
. Association for Liberty Peace and Humanity (ALPH)
Room No. 7, Supreme Court Bar Association Building, Dhaka 1000.
Tel.(880-2)23-26-28
9. Association for Realisation of Basic Needs (ARBN)
House 47, Road 27
Dhanmondi R. A. Dhaka. 10. Association of Development Agencies in Bangladesh
1\3 Lalmatia, Block F, Dhaka 1207
Tel.(880-2)812-353. Fax.(880-2)813-095
. Bangladesh Human Rights Commission(BHRC)
1 Kazi House, 222 Mazibag, Dhaka 1217./
or GPO Box 2099, 77 Purana Paltan Line, Dhaka 1000. Tel.(880-2)40-95-97.
Fax.(880-2)83-32-12.
Bangladesh Mahila Parishad
10\B Segun Bagicha, Dhaka 1000.
Tel.(880-2)24-50-49.
Fax.(880-2)83-39-66
Bangladesh Manabadhikar Bastabayan Shangstha (BMBS)
48 Bijoy Nagar Road, Dhaka-1000.
Tel.(880-2)40-9298; 41-7654; 23-2133; 23-3741. Fax.(880-2)86-36-89
Bangladesh Manobadhikar Samonnoy Parishod (BMSP)
4/3 Block - E, Zakir Hossain Road
Lalmatia, Dhaka-1207.
Fax.(880-2081-30-95 (Attn. BMSP/CCHRB).
Bangladesh National Women Lawyers Association
C/O Chancery Chambers, 62-63 Motijheel C, Dhaka 1000. Tel.(880-2)41-25-05.
Fax.(880-2)86-36-89
RAB HQ :
Headquarters
Rapid Action Battalion Forces
Cargo Admin Building
Zia International Airport
Kurmitola,
Dhaka-1229.
Bangladesh Nari Progati Sangha (BNPS)
Address: House No. 255, Road No. 10A, West Dhanmondi, Dhaka 1209, Bangladesh
Tel: 880-2-811 323
Fax: 880-2-912 0633
Email:
Contact Person: Rokeya Kabir, Executive Director
Naripokho
Address: 74 Tejkunipara, Dhaka 1215, Bangladesh
Tel: (880 2) 815 868
Fax: (880 2) 864 966
Women for Women
Address: 15 Green Square, Green Road, Dhaka 1205, Bangladesh
President/Founder: Shamima Islam
Bangladesh National Women Lawyers Association (BNWLA)
Address: 60/A Road # 16, Dhanmondi, Dhaka 1209, Bangladesh
Tel: 8802 8125866
Fax: 8802 8125866
Email:
সুপারিশ-২
একইভাবে যত সম্ভব দেশী ও বিদেশী সংবাদ মাধ্যমে (প্রিন্ট, ইলেকট্রনিক ও টিভি) আমাদের অনুরোধ জানিয়ে যেতে হবে। মানবী'র পোস্টে দেশী সংবাদমাধ্যমগুলোর ঠিকানা পাওয়া যাবে। সকল টিভি চ্যানেলে চিঠি দিয়ে ও ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন ও মামলার অবস্থা তুলে ধরতে অনুরোধ চালিয়ে যেতে হবে।
সুপারিশ-৩
সামহোয়্যার এর সংবাদকর্মী বন্ধুরা , আপনারা প্রয়োজনীয় প্রতিবেদন তৈরী করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরাত্বসহ তুলে ধরেন।
সুপারিশ-৪
সামহোয়্যার এর লেখক স্বজনেরা, কলম ধরুন। আপনাদের পরিচিত লেখকদের অনুরোধ করুন। সারা দেশের লেখকদের জানান দিন। আপনাদের লেখা আমাদের মিলিত কন্ঠস্মর এবং অনেক বেশী কার্যকর।
জানিনা কি হবে। কিন্তু আমরা বাক রুদ্ধ যেনো না হই।
সুপারিশ-৫
সরকার, পুলিশ , প্রশাসন ,আইন প্রয়োগকারী সংস্থায় ও গোয়েন্দা সংস্থায় আমাদের অনেকের চেনা মানুষ আছেন,স্বজন আছেন। তাদের বলুন , গুরুত্বসহ বোঝান যেন লিটন সহ পলাতক সব আসামি ধরা পড়ে, জামিনে থাকা আসামীরা যেন পালিয়ে না যেতে পারে। আমরা প্রত্যেকে আসামিদের গ্রেপ্তারের দাবী করি ব্যক্তিগত ভাবে,পত্র দিয়ে, লিখিত অনুরোধ জানিয়ে, ইমেইল করে , ফোনে। আমরা করি অন্যদের ও করতে বলি। আমাদের সম্মিলিত দাবী নিশ্চয় আসামী গ্রেপ্তারের অভিযানকে বেগবান করবে।
পুলিশ ও রাবের ঠিকানা দেয়া হলোঃ
RAB HQ
Headquarters Rapid Action Battalion Forces
Cargo Admin Building
Zia International Airport
Kurmitola,
Dhaka-1229.
CO RAB-1,
RRF Bhavan, Uttara,
Dhaka-1230
ANGLADESH POLICE:
Helpline in Dhaka - 999
DMP Ex - 7124000
G.P.O. Box no. - 12
Inspector General- 7176677,7176451 Ex- 100
DIG(Crime) 7176459 Ex- 107
ম. ন. আলম ফরিদ বলেছেন:
রাহেলা জন্য একটা আইপিটিশন খোলা হয়েছে - দয়া করে লগ ইন করে সাইন করুন। রাহেলার জন্য একটা ব্লগও খুলেছি। দয়াকরে অনলাইন পিটিশনটিতে সাইন করুন। লিংক নীচে --পিটিশন - Click This Link
http://justice-for-rahela.blogspot.com/
রাহেলার ব্লগে পিটিশনের লিংক আছে। দয়া করে রাহেলাকে সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলে রাহেলার সুবিচার নিশ্চিত করি এবং রাহেলা সুবিচারের জন্য একটা বিশ্বমত তৈরী করি।
কারিগর বলেছেন:
মানবী, আপনাকে শতপূজোর শত ফুলের শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে শ্রদ্ধা জানাই @গড় জর কধৎ উউড় ঐৎড়ংযড় ট কধৎ খড়> কে আপনি একটা কাজের কাজ করলেন।
চতুরভূজ বলেছেন:
৫মানবী,
আমি আগেও বলেছি এবারও বলছি সাথে আছি। সকল ব্লগারের উত্সাহ দেখে মনে জোর ফিরে পাচ্ছি, সবল লাগছে নিজেকে। হয়ত এভাবেই এগোনো যাবে, হয়ত এভাবেই ওদের জন্য সুবিচার নিয়ে আসতে পারব আমরা। জানিনা। তবে এটুকু বলতে পারি, আমরা যদি সত্যি এভাবে মন থেকে চাই তবে সেইদিন দূরে নেই যেদিন আমরা প্রতিটি রাহেলাকে প্রতিটি তৃষাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারব। তবে সামগ্রিকভাবে সমাজকে নাড়া না দিতে পারলে এক রাহেলা সুবিচার পাবে কিন্তু আবার জন্ম নেবে অন্য কোনো রাহেলা। মৃত্যুর পরে সুবিচার পেয়ে কোনো লাভ নেই মানবী। ঐসব পশুদের মূল উপড়ে না ফেলা পর্যন্ত পিটিশন আর প্রতিবাদে কাজ হবে বলে মনে হয়না। তবুও যুদ্ধ করে যাব যতক্ষন থাকে শ্বাস! জয় হোক মানবতার।
৫
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
কী নৃশংস!!চতুরভূজের সাথে একমত।
সবার প্রতিবাদী মনোভাব মনে সাহস জোগাচ্ছে।
আর কতদিন এমন পাশবিকতা দেখতে হবে?
মানবী-কে ধন্যবাদ এই পোস্টের মাধ্যমে আমাদের মানবিকতা জাগিয়ে তোলার জন্য।
মৃন্ময় আহমেদ বলেছেন:
আমার লজ্জা কালো অক্ষরে ঢাকিআমায় শাস্তি দাও
এমন দিন কি আসলেই হবে না
ধর্ষণ একটাও...
কতোটা অত্যাচারের পর প্রতিশোধ নেয়ার স্পৃহা জাগে?
কতোটা প্রতিশোধের জন্য খুনী হওয়াই উচিৎ?
উদ্ভ্রান্তের মতো হাঁটছি
আর পাগলের মতো যাকে তাকে বলছি,
জানেন ওরা আমার রক্তজবা ছিঁড়েছে
বিপ্র বলেছেন:
মানবী আপনার ব্লগটি কি আমি আমার ব্লগে প্রকাশ করতে পারি।।?
ইরতেজা বলেছেন:
বিপ্র @ আপনি কি আমাদের প্রজন্মের আডমিন বিপ্র। যে বুয়েটে পড়ে?ব্লগের রেটিং হথাৎ কমে গেল কেন? দুরভাগা ব্লগারু।
মানবী প্রথম বার পড়ে মন্তব্য করতে পারি নি। রাগে শরীর কাপছিল। থু থু মারতে ইচ্ছা করছিল কুকুরদের। আমি প্রিয় পোষ্ট + করলাম। আশা করি আপনার আনুমতি আছে।
হট্টগোল বলেছেন:
৫.ধর্ষণকারী ও হত্যাকারীদের শাস্তি প্রদান করা হোক, আর সেটা প্রয়োগের অধিকার আমাকে দেয়া হোক।
মানবী বলেছেন:
বিপ্র, অবশ্যই প্রকাশ করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
মানবী বলেছেন:
শিউলী মালা, নয়ন- ধন্যবাদ আপনাদের।একরামুল হক শামীম, অনেক ধন্যবাদ আলাদা পোস্ট দেবার জন্য। আমি আপনার সাথে একমত, সবাই মিলে এক সাথে কাজ করলে এই ঘৃণ্য অপরাধীদের সাজা হবে ইনশাহ্আল্লাহ্।
আমি হনুমান, ধন্যবাদ। এই মুহুর্তে সবচেয়ে বেশি জরুরি প্রধান আসামী লিটনকে গ্রেফ্তার করা। কবে যে সমগভব হবে বুঝতে পারছিনা।
মাহবুব লীলেন, সমর্থনের জন্য ধন্যবাদ।
মনোজ মুকুট, অনেক ধন্যবাদ আপনাকে। সম্ভব হলে আপনার পত্রিকার লিংক শেয়ার করুন। অনলাইন এডিশন না থাকলে, একটু কষ্ট করে পত্রিকাটি স্ক্যান করে, আমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। আপনার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা।
ম. ন. আলম ফরিদ, অনেক ধন্যবাদ পিটিশন ও ব্লগস্পটের জন্য। সবার এমন সন্মিলিত প্রচেষ্টা বিফলে যাবেনা ইনশাহ্আল্লাহ্।
কারিগর, আপনাকে অনেক ধন্যবাদ।
চতুরভূজ, মৃত্যুর পরও সুবিচারের প্রয়োজন আছে, তা না হলে এই রপশুদের হাতে আরো কতো রাহেলাকে প্রাণ দিতে হবে, সম্ভ্রম হারাতে হবে জানা নেই। ধন্যবাদ সমর্থনের জন্য।
সাতিয়া মুনতাহা নিশা, আমরা সবাই মিলে ঘূরে দাঁড়ালে হয়তো এই পাশবিকতা নিশ্চিহ্ন না হলেও এক সময় কমে যেতে পারে। আসুন সবাই মিলে চেষ্টা করে দেখি।
মৃন্ময় আহমেদ, চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ।
ইরতেজা, অবশ্যই অনুমতি আছে। ধন্যবাদ ভাইয়া।
হট্টগোল, ধন্যবাদ।
মানবী বলেছেন:
গড় জর কধৎ উউড় ঐৎড়ংযড় ট কধৎ খড়, অনেক ধন্যবাদ এমন সুচিন্তিত পরামর্শের জন্য। প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইফেক্টিভ মনে হচ্ছে। পুরো মন্তব্যটি পোস্ট আকারেও দিতে পারেন, আরো অনেকের হয়তো চোখে পড়বে। কষ্ট করে যোগাযোগের ঠিকানাগুলো শেয়ার করার জন্য আবারো ধন্যবাদ।
শুভ্র বলেছেন:
এই পোষ্টটি একটি ব্যাপার প্রমাণ করছে যে , অন্যায়ের বিরুদ্ধে এখনো অনেক মানুষ সোচ্চার রয়েছে। এখানে শত শত মানুষের মন্তব্যের মাঝে নিজের টা খুঁজে না পেলেও এটুকু তো বুঝতে বাকি নেই , আমরা সবাই যদি নিজ অবস্থান থেকে এর বিরধীতা করি তরে ঐ নরপশুদের পালানোর জায়গা থাকবে না !!!
শুভ্র বলেছেন:
শুভ্র সর্বদা যে কোন প্রয়োজনে আপনার সাথে আছে। Just call me
Monjur Parvez
E-12/1 Bangladesh Agricultural University Campus, Mymensingh 2202
Mobile - 01722786760 , 01672081593
ব্লুজ বলেছেন:
দেশে নেই তাই ইচ্ছে সত্বেও কিছু করতে পারছিনা কিন্তু কথা দিচ্ছি আমি এ বিষয়টি তুলে ধরব বিভিন্ন ফোরামে। মানবী ও পাঠকগন- সবসময় এভাবে আশা জাগাবেন ...এটাই প্রত্যাশা। সামহোয়ারকেও ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য। বাংলা ৫।
ফকির ইলিয়াস বলেছেন:
সব জাতীয় দৈনিকে কর্মরত সহযোদ্ধা সাংবাদিক-কবি বন্ধুগন এ বিষয়ে এগিয়ে আসুন প্লিজ।একটা করে রিপোর্ট করুন আপনার দৈনিকে।
মানবী বলেছেন:
শুভ্র, আপনার কথাগুলো সত্য হোক। ধন্যবাদ সহযোগীতার আশ্বাসের জন্য, প্রয়োজনে যোগাযোগ করবো।ব্লুজ, ধন্যবাদ আপনার সদিচ্ছার জন্য। আমরা অধিকাংশ দেশের বাইরে বসে চেষ্টা করছি, আপনিও করুন আমাদের সাথে। উপরে মন্তব্যের ঘরে কিছু ঠিকানা আছে, সেগুলোতে মেইল অথবা ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে রাহেলার বিষয়টি'র প্রতি দৃষ্টিপাতের আবেদন জানাতে পারেন।
ফকির ইলিয়াস, অনেক ধন্যবাদ।
বিপ্র বলেছেন:
ধন্যবাদ মানবী...অনুমতি দেয়ার জন্য
বিপ্র বলেছেন:
ধন্যবাদ মানবী...অনুমতি দেয়ার জন্য
কফিল মাহমুদ বলেছেন:
নরপিশাচ লিটনরা যাতে পার পেয়ে যেতে না পারে সেজন্য সকল ব্যবস্থা করতে হবে।
হমপগ্র বলেছেন:
আমরা সামহোয়ার থেকে মানব বন্ধন করবো। ব্যবস্থা করুন। নরপিশাচকে বাঁচতে দেওয়া যাবে না।
মনোজ মুকুট বলেছেন:
মানবী,রাহেলার মর্মান্তিক ঘটনার খবর আমাদের পত্রিকায় আজ(২৫ অক্টোবর) গুরুত্বের সাথে ছেপেছে।গতকাল ডেস্কে এ নিয়ে তুমুল আলোচনাও হয়েছে। সবচেয়ে মজার বিষয়, আমাদের অফিসে যখন রাহেলার বিষয় নিয়ে আলাপ চলছিল তখনই চ্যানেল আই এ রাহেলার উপর একটি সচিত্র প্রতিবেদন প্রচার হচ্ছিল। যদিও প্রতিবেদনটি আমাদের কাছে সম্পূর্ণ বলে মনে হয়নি। তবুও এসময়ে এই প্রতিবেদনটির জন্য প্রতিবেদককে ধন্যবাদ। তার নামটি এ মুহুর্তে মনে পড়ছে না। আমাদের পত্রিকা দৈনিক কক্সবাজারে প্রকাশিত প্রতিবেদনটি স্কেনিং করে ব্লগে প্রকাশ করছি। দেখে নিবেন।
ধন্যবাদ
মানবী বলেছেন:
বিপ্র, কফিল মাহমুদ - ধন্যবাদ।হমপগ্র, ভালো আইডিয়া, ধন্যবাদ। যাঁরা দেশে আছেন, তাঁরা অংশ নিতে পারেন তাহলে। আপনি উদ্যোগ নিয়ে এই বিষয়ে যদি পোস্ট দিতে পারেন, ভালো হবে মনে হয়।
মনোজ মুকুট, ধন্যবাদ সংবাদটি ছাপানোর জন্য। প্রিন্ট মিডিয়াতে আপনিই প্রথম মনে হয়। সম্ভব হলে আপনাদের পত্রিকায় প্রকাশিত সংবাদ স্ক্যান করে আমাদের সাথে শেয়ার করুন।
চ্যানেল আই এর প্রতিবেদনটি সন্মানিত ব্লগার 'ফয়সল নোই' করেছেন। এতো অল্প সময়ে তিনি যা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
তোতা মিয়া বলেছেন:
মানবী আপনি থেমে থাকবেন না। এই পোস্টটা হয় তো এ সপ্তাহেই আনস্টিক করবে। তারপর প্লিজ নিয়মিত আপডেট দিয়েন।
ষড়ভূজ বলেছেন:
ভালো লিখেছেন
আমি হনুমান বলেছেন:
লিটন সাব যে এই খানে রিপলাই দেয় নাই বুঝি কেমনে???
আহমেদুর রশীদ বলেছেন:
চ্যানেল আই গতকাল একটি মর্মস্পর্ষি রিপোর্ট করেছে।এই কেসে রাষ্ট্রের ভুমিকাই প্রমান করবে,আমাদের শাসক-প্রশাসকরা কতটুকু মানবিক ও সভ্য।
DEAR JOURNLIST FRIENDS,
WE REALLY NEED YOUR HELP.
PLS HELP!!!!!!
রুখতে পারে জনগণ
সেই জনগণ কোথায় পাবো? আমাদের ভেলুজকে গত কয়েক দশকে এমনভাবে রেপ করা হয়েছে যে আমাদের এখন আর কিছুতেই কিছু যায় আসে না টাইপ ভাব এসে গেছে।
বিচার হোক এই মর্মন্তুদ হত্যার
মানবী বলেছেন:
কারিগর, দেশে জরুরী অবস্থার মধ্যে মানভ বন্ধনের অনুমতি দিবে কিনা বুঝতে পারছিনা। ধন্যবাদ হমপগ্রের আহ্বানে সাড়া দেবার জন্য।তোতা মিয়া, অনেক ধন্যবাদ অনুপ্রেরণার জন্য। এই পোস্ট স্টিকি করার বেশ আগে থেকেই প্রচেষ্টার শুরু, ইনশাহ্আল্লাহ্ পরেও চেষ্টা চলবে। আবারো ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
ষড়ভূজ, ধন্যবাদ।
আহমেদুর রশীদ, মেঘ- ভালো বলেছেন, ধন্যবাদ আপনাদের।
আমি হনুমান, নরপশু লিটন কমেন্ট করেছে কিনা জানিনা, তবে তার মতো মানসিকতার একাধিক জন পড়েছেন বলে মনে হয়।
অশ্ব ডিম্ব, আপনাকেও অনেক ধন্যবাদ। উপরের ঠিকানা/ফোন নাম্বার গুলোতে যোগাযোগ করে আমরা সবাই নিজের অবস্থান থেকে চেষ্টা করতে পারি।
উন্মাতাল তারুণ্য, অনেক ধন্যবাদ।
লাল দরজা বলেছেন:
দুঃখিত প্রথমটায় ভুল লিংক ছিল। মানবী এই লেখাটা কি আপনি পড়েছিলেন, সুবিচার কি আদতেই পাবে মেয়েটি? উৎসর্গ মানবী?
মানবী বলেছেন:
লাল দরজা, আপনি লিংক দেবার আগে লক্ষ্য করিনি। ধন্যবাদ জানাবার জন্য।
ইফতেখার ভূইয়া বলেছেন:
অনেকদিন লগইন করিনি, কোন পোস্ট বা মন্তব্যও করা হয়নি। কিন্তু আজ এখানে ঢুঁ মারতে গিয়ে আপনার লিখাটা পড়লাম। পড়ে মনে হলো আমি ঘটনাটা শুনেছিলাম। আবার নতুন করে পড়ে, রাগে, ক্ষোভে আমার জ্ঞান হারানোর দশা। কি লিখবো ঠিক বুঝতে পারছিনা। শুধু জানতে ইচ্ছে করছে আমার বোনটির না জানি কতটা কষ্ট হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, বোন রাহেলাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন।বজ্রকণ্ঠে বলি, লিটন তোর ক্ষমা নেই।
মানবীকে অনেক অনেক ধন্যবাদ। পোস্টটিতে ঘটনা বর্ণনা করার জন্যে নয়, বরং শেষ দিককার কথাগুলোর জন্যে। আমাদের অবহেলিত নারী সমাজকে জাগিয়ে তোলার, প্রতিবাদী হওয়ার মতো সুতীব্র কন্ঠ তুলে ধরার জন্যে।
ভালো থাকুন।
তানভীর বলেছেন:
প্রতিদিনই পত্রিকার পাতায় চোখ রাখছি কিছু আসে কি না; চ্যানেল আই-য়ের প্রতিবেদন ছাড়া এখনো উল্লেখযোগ্য কিছু নজরে আসে নি। আশা করছি, শুনানি শুরু হওয়ার আগেই আরো জনমত গড়ে উঠবে। সবাই আশা করি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন- এ প্রার্থনা করছি।
সুমন চৌধুরী বলেছেন:
ধর্ষকরা যদি কোনভাবে রাজনৈতিক প্রভাব কিংবা পুরুষতান্ত্রিক আইনের ফাঁাক গলে বেরিয়েও আসে জনগনের হাত থেকে যেন নিস্কৃতি না পায়।
ফকির ইলিয়াস বলেছেন:
আজ ২৬ অক্টোবর ০৭ ,শুক্রবার ঢাকারদৈনিক সংবাদে
আমার নিয়মিত কলাম "দিগন্তের দিকচিহ্ন''-তে
আমি রাহেলার বিষয়টি লিখেছি।
বাংলাদেশের কোনো ব্লগার যদি দেখেন , জানাবেন প্লিজ !
মাহমুদ হাসান আরিফ বলেছেন:
মানবীর উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবীর পাশাপাশি প্রশংসা পেতে পারেন যারা এ উদ্যোগকে নানাভাবে সাপোর্ট দিয়েছেন।রাহেলার মতো আরো যারা এমন শিকার হচ্ছে তাদের ক্ষেত্রেও আমাদের যার যার অবস্থান থেকে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
আরিফ জেবতিক বলেছেন:
দ্রুত যোগাযোগের জন্য একটি গুগুল গ্রুপ খোলা হয়েছে ।সেখানে আপনি নিজেকে যুক্ত করতে পারেন ।Click This Link
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
কৃতজ্ঞতা মানবী।
অন্ধকার বলেছেন:
কৃতজ্ঞতা।
তানভীর মুস্তাফিজ খান বলেছেন:
৫
লাল দরজা বলেছেন:
রাহেলাকে নিয়ে এ যাবত somewhere in this blog এ কে কোথায় কি ভাবে সাড়া দিয়েছে এবং বর্তমানে মানবী'র মানবিক আবেদনে সকলে কে কি ভাবছেন বা করছেন তার একটি সম্পূর্ণ চিত্র পাবার জন্য রাহেলা সম্পর্কিত প্রায় সকল পোষ্টের লিংক ও তথ্য এখানে এক সাথে কম্পাইল করে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ এবং শুভ কামনা।তথ্য পেতে এখানে ক্লিক করুন বা লাল দরজায় টোকা দিন।
মূল পোষ্ট দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি
মানবী বলেছেন:
ইফতেখার ভূইয়া, রাহেলার জন্য আমাদের সকলের এই প্রার্থনা। আপনাকেও অনেক ধন্যবাদ একাত্বতার জন্য।তানভীর, চ্যানেল আইয়ের পক্ষ থেকে ফয়সল যা করেছেন তা অতুলনীয়। ব্লগার মনোজ মুকুট কক্সবাজারের একটি দৈনিকে সর্বপ্রথম সংবাদটি প্রকাশ করন। অন্যান্য বেশ কিছু পত্রিকায় ২৯শেক্টোবর সংবাদটি ছাপানো হবে বলে জানিয়েছেন।
সুমন চৌধুরী, ভালো বলেছেন। ধন্যবাদ।
মোসতফা মনির সৌরভ, ধন্যবাদ শেয়ার করার জন্য।
ফকির ইলিয়াস, দৈনিক সংবাদে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনলাইনে দৈইনিকটি দেখা সম্ভব হচ্ছেনা, কোন এ্যাক্টিভ লিংক শেয়ার করলে অথবা হার্ডকপি স্ক্যানকরে পোস্ট করলে খুব ভালো হয়।
মাহমুদ হাসান আরিফ, যাঁরা সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন তাঁরা সবাই সমান ভূমিকা রাখছেন। সকলের এই আন্তরিকতার কোন তুলনা নেই। ধন্যবাদ আপনাকে।
শামসুজ্জামান সিদ্দিকী শাহীন, আপনাকেও ধন্যবাদ।
জেবতিক আরিফ, উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
সাদিক মোহাম্মদ আলম, আপনাকেও অনেক ধন্যবাদ।
অন্ধকার, তানভীর মুস্তাফিজ খান, লাল দরজা. কমল - ধন্যবাদ।
ফয়সল নোই বলেছেন:
দারুন ব্যপার!!!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এই লেখাটি নেট বেইজড গ্রুপগুলোতে ছড়িয়ে দিলে আপনার কোন আপত্তি থাকবে?
ম. ন. আলম ফরিদ বলেছেন:
মানবীর দৃষ্টি আকর্ষণ করছি ---সবাই কে একটা প্লাটফর্মে কাজ করলে সম্মিলিত শক্তিটাও অনেক বেশি হতো। আপাতত আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার এক সাথে একই জায়গায় এক সাথে কাজ করা দরকার। আমি যে আই-পিটিশনটা Click This Link তৈরী করেছি ওটাতে সাইন পড়েছে প্রায় ১০৪ কাছাকাছি। তবে ওটার কনটেন্টটা আরও শক্ত করা দরকার ছিল। রাহেলার জন্য তৈরী করা ব্লগেhttp://justice-for-rahela.blogspot.com/ রাহেলাকে নিয়ে করা সম্ভাব্য কাজ গুলোর লিংক দেয়া আছে। আরিফ জেবতিক একটা গুগুল গ্রুপ খুলেছেন -http://groups.google.com/group/JusticeForRahela আরও কিছু বিচ্চিন্ন কর্মকান্ড হচ্ছে । যা এক সময় হয়তো গতি হারিয়ে ফেলতে পারে। কারন আমরা হচ্ছি এক হুজুগে জাতি। যখন হুজুগ আসে আমরা এক সাথে অনেক কিছু করি আবার কিছু দিন পর সব কিছু ভুলে যাই।
সুমি বলেছেন:
ঘটনা টি আমি পড়েছি প্রত্রিকায়----ভাবতে অবাক লাগে এ ধরনের মামলায় বিচারক আসামীদের জামিন দেন কিভাবে ?
এক ঘন্টা আগে করা মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পারে প্রশাসণ ----- তাহলে এই নরু পশুদের গ্রেপ্তার করতে কি এত সময় লাগে---?
রাহেলা, ইয়াছমিনদের কিছুই হয়নি----
প্রতিনিয়ত ধর্ষীত হচ্ছে আমাদের বিবিক---
লান্চিত হচ্ছে আমাদের সমাজ----
এসিডে দগ্ধ হচ্ছে আমাদের দেশ----
কবে এসব কিছু থেকে আমরা মুক্তি পাবো খোদা---?
মানবী বলেছেন:
***বিভিন্ন পত্র পত্রিকা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত রাহেলা সংক্রান্ত পরবর্তী খবরের লিংক আরিলের পরামর্শ অনুযায়ী এই পোস্টটির মন্তব্যের ঘরে শেয়ার করার অনুরোধ রইলো।***ফয়সল নোই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
প্রত্যুৎপন্নমতিত্ব, কোন আপত্তি থাকবেনা। সচেতনতা সৃষ্টি আর সুবিচারের দাবীতে যেখানে সম্ভব ছড়িয়ে দিন। ধন্যবাদ আপনাকে।
ম. ন. আলম ফরিদ, জেবতিক আরিফের উদ্দ্যোগগুলো হুজুগে হারিয়ে যেতে দিবে না আশা করি। পিটিশন বিষয়ে আলোচনা করতে আপনার সাথে হয়তো শীঘ্রই যোগাযোগ করা হবে। সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
সুমি, ৩ জন গ্রেফ্তার হয়েছিলো তবে জামিনে ছাড়া পেয়েছে। সমর্থনের জন্য ধন্যবাদ।
রোবট রাজকন্যা বলেছেন:
ধন্যবাদ মানবী । ধন্যবাদ সবাইকে এগিয়ে আসার জন্য । দেরী হলেও যায়নি সময় । ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক । বিচার হোক রাহেলার খুনীদের ।
মানবতা জয়লাভ করুক, সকল অমানবিকতা, নিষ্ঠুরতা আর অপশক্তির বিরুদ্ধে ।। জয় হোক মানুষের মনুষ্যত্বের ।।
নিপিড়ীতার এক ফোঁটা চোখের জলও যেন বিফলে না যায় । বিচার নিশ্চিত হোক রাহেলার খুনীদের ।
মাহবুব সুমন বলেছেন:
Click This Link রাহেলা কে নিয়ে আমার একটি লেখা ( আরিফ জেবতিকের পোস্টের কিছু অংশ দাহর নিয়েছি)
মানবী বলেছেন:
অলস, ব্লগার ফয়সল নোই জানিয়েছেন, শুনানীতে সাক্ষীরা সব অনুপস্থিত!অমানুষ, অনেক ধন্যবাদ।
মাহবুব সুমন, অনেক ধন্যবাদ ভাইয়া।
সাংবাদিকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা সাধ্য মতো লিখুন মুক্তসআবধীন নরপশুদের বিচারের দাবীতে। সমাজ যদি এমন ঘৃণ্য খুনীদের অভয় অরন্য হয়, আমরা কেউ নিরাপদ নই। হয়তো আজ এই কুলাঙ্গারদের কেউ একজন আমাদেরই পরিবারের নারী সদস্যার পাশ দিয়ে হেঁটে গেছে, আমরা জানিনা।
আমরা আপনাদের এখনও অনুরোধ করছি.. রাহেলা হত্যা মামলা'র হাল সম্পর্কে সকলকে সচেতন করুন!
অলস বলেছেন:
দুঃখজনক!
তানভীর বলেছেন:
এই খবরটা দেখলাম বিডিনিউজে...!!!=========================
রাহেলা হত্যার বিচার থমকে গেছে
Mon, Oct 29th, 2007 4:10 pm BdST
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আলামতের অভাবে সাভারের আলোচিত গার্মেন্টস কর্মী রাহেলা হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ থমকে গেছে।
সোমবার দুপুরে নারী ও শিশু বিষয়ক অপরাধ দমন ট্রাইব্যুনাল - ১ এ মামলাটি শুনানির জন্য তোলা হয়।
কিন্তু মামলাটির জব্দ তালিকার দুই সাক্ষী আলমগীর হোসেন এবং আক্কাস আলী আদালতে সাক্ষ্য দেয়ার জন্য হাজির হননি। তবে এর আগে চলতি বছরের ১৮ এবং ৩০ এপ্রিল তারা আদালতে হাজির হলেও আলামতের অভাবে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য নিতে পারেননি।
বিশেষ পাবলিক প্রসিকিউটার আব্দুল কাউয়ুম খান সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ পরিদর্শক রাশেদ আহমেদ চৌধুরীসহ আরও দুই তদন্ত কর্মকর্তা আলামত সংগ্রহে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কোনো সাহায্য করছেন না বলে আদালত জব্দ তালিকার এই দুজন সাক্ষীর সাক্ষ্য নিতে পারেননি। সাক্ষী অনুপস্থিত থাকায় মামলার বিচারক খলিলুর রহমান ৬ জানুয়ারি নতুন একটি সাক্ষ্য গ্রহণের তারিখ ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিনি ওই তদন্ত কর্মকর্তাকে টেলিফোন করে জানবেন, আলামতের ক্রমিক নম্বর কতো এবং তা কোথায় রয়েছে।
গত বছর ২ এপ্রিল মামলার বাদী সাভার থানার তৎকালীন উপ পরিদর্শক মদন মোহন বণিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার হামিদুর রহমান চলতি বছরের ১৮ এপ্রিল দুদফায় সাক্ষ্য দেন।
২০০৪ সালের ২২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছিলো রাহেলাকে। স্থানীয় কয়েকজন বখাটে তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে যাওয়ার প্রায় এক মাস পর রাহেলা হাসপাতালে মারা যায়।
এই মামলার তিনজন আসামী হাইকোর্ট থেকে আগেই জামিনে মুক্তি পেয়েছে। কবির, দেলোয়ার ও ফজলুল হক ফজল নামের এই তিনজন সোমবার আদালতে হাজিরা দেয়। মামলার প্রধান আসামী লিটন এখনো পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/আরএ/এমএ/১৬০২ঘ.
Click This Link
পথের ফকির বলেছেন:
ধন্যবাদ, আমাদের মতন মানুষদের জন্য কিছু করার জন্য!
মানবী বলেছেন:
আমাদের অনুরোধে সাড়া দিয়ে "দি নিউএজ" পত্রিকায় যু্ক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা Dr Kathryn Ward এর একটি চমৎকার লেখা
রোবোট বলেছেন:
ব্লগার মানবী ও অন্যরা কোন আপডেট? এই পোস্ট প্রথম পাতায় আনা যায় না? কোনো পোস্টে ৫ এর বেশী দেয়া যায়না?
রোবোট বলেছেন:
আরেকটা কথাযেই বিচারপতি জামিন দিয়েছিলেন, তিনি কি দয়া কোরে লিটনকে খুজে দিবেন, জিগ্গেষ করতাম তার কি মা বোন আছে নাকি?
নেহার পুরকায়স্থ বলেছেন:
এমন বর্বরোচিত ঘটনা এ দেশে অহরহই ঘটছে। আমরাতো কিছুই করতে পারছিনা। এখন প্রশ্ন হচ্ছে- আমরা কি এভাবেই বসে থাকবো? মানুষ নামের এসব নরপশুদের কি কোনোভাবেই প্রতিরোধ করা যায় না?
কিউপিড৯৫ বলেছেন:
আমাদের এখানে সংবাদে সাধরণত ও রীতি অনুযায়ী, ঘটে যাওয়া ঘটনাই তুলে ধরা ও বিশ্লেষণ করা হয়।সেক্ষেত্রে কোন স্থবির হয়ে পড়া মামলার ফলোআপ দেয়া সহজ হয় না।
বরং নাগরিক সাংবাদিকতায় ব্লগের মাধ্যমে এখন বেশি সচেতনতা গড়া সম্ভব।
আসুন আমরা তাই করি।
তাহলে এখন আমাদের কাজটা কি?
আমাদের কাজ হবে -সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য প্রথমতঃ বিজ্ঞানসম্মত তদন্ত সম্পন্ন এবং সেঅনুযায়ী প্রকৃত দোষীকে চিহ্নিত করার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষে জনসচেনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারনা চালানো।
তাই, সব মামলার তদন্ত অর্থাৎ সত্য উদ্ঘাটন সম্পর্কে চুলচেরা বিশ্লেষন অব্যাহত রাখুন।
আধুনিক তদন্ত বিজ্ঞান অনেক অগ্রসর হয়েছে।
তাই আমাদেরকে এখন তা রপ্ত করে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে।
কেউ দায়িত্ব নিয়েছে শুনে বসে না থেকে নিজের জ্ঞান বা অভিজ্ঞতাটা তুলে ধরে বিশ্লেষণ করুন.
বিচার বিভাগ যাতে অনুসন্ধানী তদন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব গ্রহন করে সেলক্ষে আমাদের সজাগ থাকতে হবে.
অরন্য বলেছেন:
ধন্যবাদ সকলকে
নিশিভৈঁরো বলেছেন:
প্রথম পাতায় এক্সেস পাবার পর প্রথম মন্তব্যটা কোথায় করবো ভাবছিলাম।আপনার এই পোস্টটার কথা মনে হলো।এই লেখাটি ব্লগে দেয়ার পরপরই পড়েছিলাম।
আপনাকে অনেক শুভেচ্ছা।
ফয়সল নোই বলেছেন:
রাহেলা হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহন করা হয়নি এমন স্বাক্ষী বাকি আছেন আর ৬ জন।আজ স্বাক্ষী গ্রহন করার কথা ছিল,রাহেলার মৃত্যুকালীন জবান বন্ধী গ্রহন কারী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের। মামলার পিপি জানিয়েছেন,এই দুজনের স্বাক্ষী মামলাটির জন্য যথেষ্ঠই গুরুত্বপূর্ন। তিনি আরো জানিয়েছেন,ঐ ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা বর্তমানে কোথায় আছেন জানার পর সাক্ষ্যগ্রহনের নতুন তারিখ ধার্য করা হবে।তিনি আশা করেন,যে ৭ দিনের মধ্যেই রাহেলা হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহনের নতুন তারিখ ঘোষনা করা যাবে।গত ৫ মে স্বাক্ষ্যগ্রহন শেষে ১৯ মে স্বাক্ষ্য গ্রহনের পরবর্তী তারিখ ঘোষনা করা হয়েছিল।আজ আদালতে সরকারী ছুটি এবং অবশিষ্ট স্বাক্ষীদের হদিস না পাওয়ায় আজ স্বাক্ষ্য গ্রহন হয়নি।
Click This Link
শিমু নুমান বলেছেন:
'সাংবাদিকদের প্রতি একান্ত অনুরোধ.. আপনারা আরেকবার এগিয়ে আসুন এই দুর্ভাগা, নির্যাতিতা, দরিদ্র মেয়েটির প্রতি করা অন্যায়ের ন্যায্য বিচারের সাহায্যে...'
সাংবাদিক বলেছেন:
অনেক দেরীতে আপনার পোস্টটা পড়লাম................. ধন্যবাদ আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য............ ভালো থাকুন এই প্রত্যাশা করি.............. আর হ্যাঁ, নতুন গ্রুপ 'সাংবাদিক' এ আপনার আমন্ত্রণ রইলো কিন্তু।
আর হা এই পোস্টে "মাইনাস" দিসে কোন ছাগলে।।আরেও মাইর দিতে হবে।
মনিরুজ্জামান কবির বলেছেন:
সবাই মিলে নরপুরুষদের রুখতে হবে।
অাল অামীন বলেছেন:
দীর্ঘ মন্তব্যের শেষে আমার এই বক্তব্য কারো দৃষ্টিতে আসবে কিনা জানি না। আপনি যে সাংবাদিকদের লেখার জন্য আহবান করছেন, সেই সাংবাদিকদের হত্যা-নির্যাতনের বিচারই বা কে করবে? গত দুই দশকে অন্তত ২০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের কারণে নিহত হয়েছেন। একজনেরও বিচার হয়নি।
আর নিজের কথা কী বলব?
দয়া করে এই লিংকটি একটু পড়ে নিয়েন।
Click This Link
আমি এখন আর সাংবাদিক নই (!)।
তবে আদিবাসী নেতা চালেশ রিচেল, মেহেরুন্নেসার হত্যাকারীরা এখনও সদর্পে ঘুরে বেরাচ্ছে। আমি এবং আমার বন্ধুরাতো কম লিখলাম না। আর সেই হোসনে আরা, যার উপরে প্রতিবেদন তৈরীর জন্য হাসপাতালে নিজেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম, তার ঘাতকরাও বেঁচে আছে।
আর যারা আমাকেও হোসনে আরাদের মিছিলে পাঠানোর চেস্টা করেছিল, তাদের কথা আর কী বলব। আমি আর সাংবাদিকতা করতে চাইনা।
অন্যায়ের প্রতিবাদ, প্রতিকারের জন্য বিকল্প কোন পথ থাকলে, দয়া করে জানান।
এই বাংলার মাটিতে রাহেলার ধর্ষক-খুনীদের কোনদিন বিচার, এ দূরাশা আমি আর করিনা। সে যদি রাহেলা না হয়ে শাজনীন হতো, তার বাবার যদি একটি প্রথম আলো, ডেইলি স্টার থাকতো, তাহলে আপনার আর দূরদেশ থেকে এমন আহবান করতে হতোনা। সাংবাদিকরা চাকরী বাঁচানোর জন্যই দিনের পর দিন রাহেলার মামলার বিষয়ে ফলোআপ রিপোর্ট করতো, যতক্ষণতা তার খুনীদের ফাঁসীতে ঝুলানো এবং মৃত্যু নিশ্চিত করা হয়।
আপনার আন্তরিক ইচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ।

























.jpg)






(দুঃখিতঃ যখন এদের খবর পড়ি, তখন আমার এই কথাই মাথায় আসে।)