আমার প্রিয় পোস্ট
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- রাহেলা বিষয়ক দু'টো তথ্য - ফয়সল নোই
- রাহেলার মৃত্যুকালীন ঘোষণা - ফয়সল নোই
- রাহেলা হত্যা মামলার নিখোঁজ আলামত ও অন্যান্য দলিল - ফয়সল নোই
- আলামত সংরক্ষিত নেই বলে রাহেলার খুনিরা পার পেয়ে যাচ্ছে... - ফয়সল নোই
- সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....! - মানবী
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- মোনাজাত উদ্দীন - আমাদের চারণ সাংবাদিক - আপনার জন্য ভালবাসা - মোস্তফা আমিন
- "গণহত্যা": এ্যান্থনি মাসকারেনহাসের অবশ্যপাঠ্য প্রতিবেদন (বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ, পর্ব ৩০) - ফাহমিদুল হক
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য
- অনেক দিন পর আবার active হচ্ছি... - মুতাসিম
- যায় না পোড়ানো ভালোবাসা - শেখ জলিল
- আবার আসিলাম ফিরিয়া
- নাদান
- প্রিয় কবিতা-৪// পূর্ণেন্দু পত্রী (বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে ) - শফিউল আলম ইমন
- ফিনিক্সের জীবন! - মানবী
- আফ্রিকার পাহাড়ী অরণ্য আর কালো মানুষের কথা (পর্ব-১) - আশিক হাসান
- কষ্টও রঙ বদলায় - মৃন্ময় আহমেদ
- মায়াবতীকে...... - মাহবুবা আখতার
- মা..! আমার মা..!(উত্সর্গ- মানবী ! আপনার জন্য পুনঃ পোষ্ট)! - আবদুর রাজ্জাক শিপন
- সে আসে সে যায় - কালপুরুষ
- মুক্তিযোদ্ধাদের শপথ - অমি রহমান পিয়াল
- আদল - কালপুরুষ
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- প্রণমী তোমায় - কালপুরুষ
- স্থিরচিত্র - ফয়সল
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
ম্যায় গায়া যাঁহা ভি, বাস্ তেরী ইয়াদ থি...
২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৪
"তোমরা যে বলো দিবস রজনী
ভালোবাসা ভালোবাসা
ভালোবাসা কারে কয়
সেকি কেবলই যাতনাময়...
ভালোবাসার অনেক রকম প্রকাশ! কেউ চিঠি লিখে, কবিতা লিখে, গান গেয়ে, ফুল-কার্ড উপহার দিয়ে, আবার অনেকে মুখের ভাষায় প্রকাশ করে।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে আমাদের ভালোবাসা, ভালোলাগার অনুভূতি প্রকাশ করছি, বাবা মা'র প্রতি, বন্ধু বান্ধব, মাতৃভূমির প্রতি, প্রিয়জনের প্রতি। কখনও প্রিয় ফুল, প্রিয় শহর, প্রিয় রৃতু, বৃষ্টি, এমনকি প্রিয় গানের প্রতি। ব্লগে কতো রকমের লেখালেখি দিয়ে সেই প্রকাশ ঘটছে। কেউ আবার নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা প্রকাশে মরিয়া।
সেদিন একটি ভারতীয় স্টোরের বাইরে অস্বাভাবিক ভীড় চোখে পড়ে। একরকম ভীড় ঠেলেই দরজায় পৌঁছুতে হলো। ৫/৬ জন যুবক, কয়েক জন বিশ্ব বিখ্যাত আইটি কোম্পানীর লোগো সহ শার্ট পড়ে হাতে একটি কাগজ নিয়ে জনে জনে কি যেন বুঝাতে চেষ্টা করছেন। অনেকেই শুনছেন, কেউ কেউ সেই ফর্ম ফিলাপ করছেন।
কিছুক্ষণ পর জানলাম লিউকেমিয়া ফাউন্ডেশনে বোনম্যারো ডোনেশনের জন্য ডোনার সংগ্রহ করছেন। খুব ভালো লেগেছে জেনে, আমার সাথে আরো কয়েকজন ছিলেন, কয়েকটি জিনিস কিনে অন্য একটি গন্তব্যে যেতে হবে।ভলান্টীয়ারদের কাছে তাঁরা ফর্ম চাইলেন, বাসায় বসে মন দিয়ে পড়ে ডোনেট করবেন। ওনারা অত্যন্ত বিনয়ের সাথে জানালেন, যতোটা সময় প্রয়োজন ওনারা দিতে প্রস্তুত, তবু যেন ডোনেশনটা সেখানে বসেই করা হয়।
ওনাদের এধরনের অনুরোধে অবাক হলাম! ফাউন্ডেশনে ডোনেট করা নিয়ে কথা, যে কেউ যেকোন সময় আবেদন করতে পারে ডোনার হতে চেয়ে! একটু ইতস্ত:ত করে জানালেন, একান্তই যদি সময় না থাকে, তাহলে যেন একটি নির্দিষ্ট ওয়েব সাইটে যোগাযোগ করে ডোনেট করে!!! কারণ, তাঁরা, দুজন বিশেষ মানুষের জন্য ডোনার খুঁজছেন, দুজন ভারতীয় তরুণ, যুক্তরাষ্ট্রে কাজ করছেন, তাঁদের লিউকেমিয়া ধরা পড়েছে।
অসুস্থ দুজন এই শহর বা এই স্টেটের নন, অনেক অনেক দুরে প্রায় দুপ্রান্তে অবস্থান করছেন।সারা সপ্তাহ হাড় ভাঙ্গা খাটুনী'র পর বিশ্রামের যে ছুটির দিন, এক ঝাঁক মানুষ এভাবে জনে জনে গিয়ে অনুনয় করছেন, সম্পূর্ণ অজানা, অচেনা দুজন মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য! কোন এক গভীর ভালোবাসার টানে তাঁরা এভাবে গরম, ভীড়, ক্লান্তি অগ্রাহ্য করে কাজ করে যাচ্ছেন। মনে হলো সেই দুজনের কারনে যেটুকু তার চেয়ে অনেক বেশি হাজার হাজার মাইল দুরে ফেলে আসা দেশের প্রতি ভালোবাসা থেকে। এই ধৈর্য, এন্থুসিয়াজম, আন্তরিকতা এসব যেন কোন এক মন্ত্রের বলে! মনে মনে জপে যায় সেই ভালোবাসার অতি প্রিয় মাটির কথা, যাকে ফেলে আসায় তার স্মৃতি কেবলই অস্থির করে
"ম্যায় গায়া যাঁহা ভি
বাস্ তেরী ইয়াদ থি
যো মেরে সাথ থি
মুঝকো তাড়পাতি, রুলাতি
সাব সে পেয়ারী তেরি সুরাত
পেয়ার হ্যায় বাস তেরা, পেয়ার হি......."
আমার অতি প্রিয় গানটির গীতিকার, গানটি কম্পজের পর জানিয়েছেন.. এই গান কোন বিশেষ দেশের জন্য নির্দিষ্ট নয়। পৃথিবীর যেকোন দেশের মানুষ যেন নিজের দেশে কথা ভেবে গাইতে পারে তাই কোন বিশেষ দেশের নাম এতে উল্লখ করা হয়নি!
সবরকমের ভালোবাসার মাঝে সবচেয়ে মধুর আর গভীর অনুভূতি মনে হয় নিজের মাটির প্রতি প্রেম। কাগজে কলমে বা নেটে লিখে সেই প্রকাশে এক রকম মাধুর্য আছে হয়তো, তবে বাস্তবে তার প্রকাশ যেকোন মানুষের মন ছুঁয়ে যায়, সে যে দেশের জন্যই হোক।
শমশের আলম শোভন বলেছেন:
উন্মু আপার লগে পরিচয় হইচে?
রাশেদ বলেছেন:
ভালো লাগল। অনেক দিন পরে লেখা দিলেন।
মানবী বলেছেন:
ধন্যবাদ বিহংগ।ধুসর গোধূলি, শেষে মানে তখন?
রাশেদ, ধন্যবাদ ভাইয়া।
বিষাক্ত মানুষ, ধন্যবাদ। আমি যেটুকু জানি, শব্দটির অর্থ "মাতৃভূমির বন্দনা"।
পলাশ রহমান, ধন্যবাদ।
মানুষ বলেছেন:
বিদেশে থাকলে মনে হয় দেশের জন্য সবার টান বেড়ে যায়। আমি এখানে সিডর আক্রান্তদের জন্য ফান্ড রাইজিং এর কাজে জড়িত ছিলাম। মানুষের কাছ থেকে যে পরিমান সাড়া পেয়েছি সত্যিই অভাবনীয়।
মানবী বলেছেন:
মানুষ, চমৎকার কাজটির জন্য আপনার প্রতি শ্রদ্ধা। পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকুন।সারিয়া তাসনিম, জেনে আমারো ভালো লাগলো, ধন্যবাদ।
ঝড়ো হাওয়া, আমি অতি সাধারন লিখি, আপনার এমন মন্তব্যে সন্মানিতবোধ করছি! ধন্যবাদ।
লেখক বলেছেন: আছি মানুষের রকম, অন্তত থাকতে চেষ্টা করছি ![]()
পড়ার জন্য ধন্যবাদ।
............সহমত।
লেখক বলেছেন: জেনে মানবী'র ভালো লেগেছে, শেখ রহিমকে ধন্যবাদ ![]()
জ্বিনের বাদশা বলেছেন:
মানুষ মানুষের জন্য ... আপনার ব:লগে ঢুকলে এটা মনে হয় ... আবারও স্যাল্যুট
লেখক বলেছেন: সন্মানিত বোধ করছি, বিনম্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে।
+
কালোত্তীর্ন শিল্পোসুষামন্ডিত প্রেমের পংক্তি বহুমূখী অর্থবোধক। আপনার উল্লেখিত গানটি অমনই একটি।
মনে পড়লো কয়েকটি পংক্তি-
'তেরা হুসনো সে মেরা কেয়া হ্যায় গরজ
তেরি জাতসে মেরা ইশক হ্যায়
তুঝে দেখনে কি হ্যায় আরজু
তু খেজা মে হো কি বাহার মে'
এই পংক্তিগুলোও স্রষ্টা প্রেম সৃষ্টি প্রেম সকল ক্ষেত্রে প্রযোজ্য!
মানবী আপা অনেক দিন পর! কেমন আছেন?
মানবী বলেছেন:
ছায়ার আলো, ধন্যবাদ। কি যেন গুজব শোনা যায়! খবর সত্য হলে অনেক অভিনন্দন। অনুষ্ঠানের ছবি (সিজি আর্ট নয়) ব্লগে শেয়ার করবেন আশা করি !
সামী মিয়াদাদ, ধন্যবাদ।
সারওয়ারচৌধুরী ভাই আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ আপনাকে।
জেনে ভালো লাগলো, ধন্যবাদ চতুরভূজ।
কালপুরুষ বলেছেন:
আপনার এই লেখাটি অফিসে বসে পড়লাম। লগইন করে মন্তব্য করার সময় ছিলনা। এখন বলছি, খুব ভাল লিখেছেন। মানবী'র লেখা মানেই মানবীয় কিছু নয়তো হৃদয়ছোঁয়া কিছু একটা হবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। অনুভবে আপনি অনুপমা, মানবিকতায় এক পরিপূর্ণ মানবী- যারা আপনার লেখা নিয়মিত পড়েন তাদের কাছে এমন বোধটাই হয়তো শেকড় গেড়ে বসে আছে। একটা সাধারণ জ্বলন্ত মোম, শতেক মোমকে প্রজ্জ্বলিত করতে পারে, আর সেই প্রজ্জ্বলিত মোমই পারে অন্ধকারাচ্ছন্ন একটা ঘরকে আলোয় উদ্ভাসিত করতে। মানুষের মনের গহীনেও লুকিয়ে আছে তেমনি অন্ধকারাচ্ছন্ন ঘর - সেই ঘরকে আলোকিত করার জন্য প্রয়োজন আলোকিত মানুষ, প্রজ্জ্বলিত মোমের মত কিছু মানব, মানবী। এমনই এক মিছিলে আপনিও আছেন- আপনার যাত্রা সফল হোক। ভাল থাকুন।
লেখক বলেছেন: আমার অতি সাধারন মানের লেখা, বিশেষ করে এই পোস্টটি এমন সমালোচনা ডিজার্ভ করেনা। তারপরও আসাধারন মন্তব্য করে উৎসাহ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
সাইফুর বলেছেন:
আপনার লেখাটা খুব ভালো লেগেছে...প্রবাসে থাকলে..হয়ত নিজের দেশকে আরো ভালো ভাবে অনুভব করা যায়..আমার দেশ টা কতটা আপন....
আমি দেশেই আছি..তবে প্রবাসে আমার ভাইবোনদের অনুভুতি বললাম
+
মানবী বলেছেন:
জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
তবুও ফিরে আসতে হয় , আপনার এমন কোন লেখা পড়ার জন্য । লেখাটি মোটেও সাধারণ না , অসাধারণ । এই আমি তো অসাধারণ বলেই যেন দায়মুক্ত , নিজেকে নিয়েও তাই ভাবি ।
অন্ততঃ যেন দুই তরুণের শিক্ষাটা মনে রেখে জীবনে সামান্য কিছু হলেও করি । অল্প হোক , তবুও আপনার মত করে যদি ভাবতে শিখি । জানিনা হবে কিনা .......... সব ভুলে যাওয়ার দলে পড়ে যাবে কিনা
লেখক বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ ছাড়া আর কারো কারনে ব্লগে আসা বন্ধ করা কি ঠিক হবে? ![]()
আমার লেখা পড়তে এসেছেন জেনে গর্বিত বোধ করছি। অনেক ধন্যবাদ। সহব্লগারের উপর রাগ করে ব্লগ না ছাড়া মনে হয় ভালো হবে। আপনার লেখার প্রচুর পাঠক, তাঁদের বন্চিত করবেননা আশা করি।
ভালো থাকুন ভাইয়া।
লেখক বলেছেন: যাইনি তো ভাইয়া, ফেরার প্রশ্ন আসছে কেন! ![]()
ধন্যবাদ পড়ার জন্য।
সিডরের সময় আমি শুধু বন্ধু মহলে সিডর আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য বলছিলাম। তাদের সহযোগিতার হাতকে প্রাসারিত কার জন্যে নিজের কাজ রেখে কিছুটা সময় ব্যায় করেছি।
হঠাৎ একদিন মনির ভাই আর মাসুম এল সরাসরি অফিসে। বললো সিদর আক্রান্তদের সাহায্যের অংশিদার হতে। তাদের উদ্ধোগ দেখে কি যে খুশি লাগলো ভাষায় বুঝাতে পারবো না।
বললো আমাদের কম্পানির সকল বাংলাদেশিরাই যার যা খুশি দিচ্ছে। অবশেষে সকল টাকা কালেক্ট করে মোটামুটি ভাল একটা এমাউন্ট পাঠালাম।
আসলে যারা বিদেশে থাকে তাদের দেশের প্রতি টানটা একটু বেশীই থাকে।
লেখক বলেছেন: ভালো লাগলো জেনে, ধন্যবাদ আপনাকে।
অলস বলেছেন:
তোমার লেখায় কিছু একটা থাকে আপু, সবসময় ভালো লাগে। এটাও ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ![]()
েজবীন বলেছেন:
ব্যাটা অলস আমার কথাটা কেমন করে বলে গেলো?? সত্যি কিন্তু ...তোমার লেখায় কিছু একটা থাকে আপু, সবসময় ভালো লাগে। এটাও ভালো লাগলো। অনেক ভালো থাকো
লেখক বলেছেন: ![]()
![]()
বেচারা অলস! ![]()
জেনে আমার খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ েজবীন আপু।
লেখক বলেছেন: ওয়েলকাম ব্যাক ভাইয়া.. অক্ষত আছেন জেনে ভালো লাগলো ![]()
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: অনেক অনেক অভিনন্দন, আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা।
ফেসবুকের লিংকের জন্য ধন্যবাদ তবে আমার সেখানে এ্যাকাউন্ট নেই ![]()
ফ্লিকারে বিখ্যাত সিজি আর্টগুলোর সাথে সাময়িক ভাবে আপলোড করলে জানাবেন, দেখার আগ্রহ বোধ করছি।



















যথারীতি ভালো লিখা
*****