শাড়ী পরতে ভাল লাগেনা সুমন, এটি একটি চরম রকম মায়া
আমাকে আশ্চর্য লিপ্ত করে রাখে
সময়ের মেঘপুঞ্জ হতে কুয়াশাচ্ছন্ন আমি নিজেকে হারাই,
যুগান্তর হতে সময়ের অনুরেনুকনা
নানান শিল্প ক'রে ইতিহাসের বিশুদ্ধি বানায়।
পাথরের যুগ বয়ে অথবা এমনতর বহুধা শিরোনামে
আমাকে নির্ণয় করা সহজ মত নয়।
প্রগতি বা তৎপরবর্তিরও কিছু নাম আছে শুধু,
আমি নাই;
আমাকে লিপ্ত করে আছে সেটি একটি চরম রকম মায়া।
এবার তাই নির্দ্বিধ হবো, এসো আমাকে চিহ্নিত করে দাও।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



