সিডনীতে ঘাঁটি গেড়ে আছে দশ জন
আরো বিশ পাবে তুমি গিয়ে লন্ডন।
চিকিৎসা নেয় আট বামরুনগ্রাদে,
চান্স পেলে কেউ কেউ চলে যেত চাঁদে।
ষোল দেয় চুপিসারে আমেরিকা পাড়ি
সৌদিতে বারোজন হাঁকাতেছে গাড়ি।
কুয়েত, কাতার মিলে আরো গোটা সাত-
দিল্লীতে তেরোজন- গুটিয়ে পা-হাত।
দশ আছে কলিকাতা, পরিবার নিয়ে
ভারতেই আরো বারো ছড়িয়ে ছিটিয়ে।
বিশ্বের হেথা-হোথা খোঁজ নিতে গেলে
আরো গোটা পঁচিশের সন্ধান মেলে।
এবার ফেরাও চোখ দেশের ভেতরে
নিশ্চিত খুঁজে পাবে ষাট, কারাগারে।
চল্লিশ চুপচাপ, ঘরে আছে বসে
বিবৃতি ও খবরে মাঝে-সাঝে আসে।
ছিল মোট তিনশত - সাংসদগণ
বল দেখি এক্ষণে নিখোঁজ কয়জন?
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৮ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


