
রাকিবুল হক ইবন
২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৯
স্মরণ
[তরুণ কবি রাকিবুল হক ইবন আমাদের ছেড়ে চলে গেলেন সেদিন। না, কর্কট রোগ তাকে শেষ পর্যন্ত মেরে ফেলেনি, ছিনিয়ে নিয়েছে একটি সড়ক দুর্ঘটনা। প্রায় এক যুগ আগের কথা, ইবন অসুস্থ। কিছুটা আর্থিক সমস্যা চলছে। আমি তখন বেঙ্গল ফাউন্ডেশনে কর্মরত। বসকে অনুরোধ করলাম সম্মানজনকভাবে কবি-পরিবারকে সহযোগিতা করতে। আবেদন মঞ্জুর হলো। ইবনের...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬বার পঠিত
একটি অনুরোধ
২৮ শে মে, ২০১০ সকাল ১১:২৪
ঢাকার সরকারি হাসপাতালের মর্গের ডোম সম্পের্ক তথ্য জানতে চাই। ডোমদের পূর্বপুরুষদের ইতিহাস, ডোমদের জীবনযাপন সংস্কৃতি বিশেষভাবে। এবিষয়ে বইয়ের নাম/ প্রতিবেদন/ ফিচার/ বস্তুনিষ্ঠ রচনা প্রভৃতির খোঁজ দিলে উপকৃত হব। জরুরি ভিত্তিতে দরকার। সবার সাহায্য চাই। নতুন করে সরাসরি মানে সরেজমিনে এই কাজে কেউ আগ্রহী হলেও জানান।
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৩বার পঠিত
বাংলামাটি অনলাইন ম্যাগাজিনে বাংলা ব্লগ দিবস
২৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০১
ঢাকার কড়চা
বিজয়ের কবিতা গান, বাংলা ব্লগ দিবস
এবং পঁচাত্তরে দুই সাহিত্যিক
মারুফ রায়হান
বাংলা ব্লগ দিবসের ঘোষণা-সন্ধ্যায়
দেশের প্রথম কমুনিটি বাংলা ব্লগসাইট সামহোয়্যার ইন ব্লগÑ বাঁধ ভাঙার আওয়াজÑ ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে নির্ধারণ করে ওই দিন সন্ধ্যায় তাদের গুলশান কার্যালয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক ঘোষণা দেন......
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৬বার পঠিত
ঈদসংখ্যা নিয়ে শঙ্কা
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩
ঈদসংখ্যা নিয়ে শঙ্কা
মারুফ রায়হান
সেপ্টেম্বরে ঈদ-পুজো প্রায় হাত ধরাধরি করে এসেছিল গতবারের মতো এবারও। বাংলাদেশ, বিশেষ করে ঢাকা শহর, বেশ কিছুদিনের জন্য শীতনিদ্রায় চলে গিয়েছিল। ঈদের আগে এবারও ঢাকা থেকে ঈদসংখ্যা বেরুনোর হিড়িক পড়ে যায় যথারীতি। সাহিত্য যাদের কাছে সামান্য মর্যাদাও পায় না সেইসব কাগজও বাণিজ্যিক কারণে বিজ্ঞাপনে ছয়লাপ ঢাউশ...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৭বার পঠিত
পিলখানা
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৯
পিলখানা নিয়ে একটা কবিতা লিখছি সেই ফাল্গুন থেকে
ফাল্গুন মানে তবে বারবার অবাক আগুন?
রক্তরঞ্জিত প্রজাপতি গুনগুন...!
আমার কবিতাটা শেষ হয় না হয় না
একেকটা লাইন যোগ করেই চলেছে সে
একেকটা দম নিভে যাচ্ছে ফুৎকারে
কবিতাখানা পিলখানা কবে শেষ হবে আল্লামালুম...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৩বার পঠিত
বন্ধুর পথে বন্ধু দিবসে...
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭
বন্ধু দিবসে বন্ধুরা শুভেচ্ছা জানায়, শত্রুরাও!
খুব কাছের ক'জন বন্ধুকে এসএমএস করিনি, তারাও করেনি; তবু আমরা বন্ধু কতকালের। হয়তো চিরকালের।
বন্ধু দিবসে এমন কিছু বন্ধুর মুখ ভেসে উঠলো যারা হারিয়ে গেছে।
বন্ধু িদবসে এমন কিছু বন্ধুর মুখ মনে পড়লো যারা শত্রুর পোশাক পরেছে।
এমন দু'জন বন্ধু ফোন করল যারা হতে চেয়েছিল প্রেমিকা;...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৫বার পঠিত
অনলাইন ম্যাগাজিন বাংলামাটি
১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০১
অনলাইন ম্যাগাজিন বাংলামাটি-র মে সংখ্যায় কিছু নতুন চমক আছে।
রবীন্দ্রনাথ-নজরুল-লালন_ তিন গুণী সঙ্গীতজ্ঞের গান শুনতে শুনতে আপনি গল্প-কবিতা-উপন্যাস-প্রবন্ধ-সাক্ষাৱকারসহ ১৫ টি নতুন আইটেম পাঠ করতে পারবেন।
আর হোমপেজে স্ক্রল করা শীর্ষ সঙবাদ শিরোনামে ক্লিক করলে চলে আসবে পুরো খবর। একবার খুলেই দেখুন।
ঠিকানা http://www.banglamati.net.bd
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৯বার পঠিত
অনলাইন ম্যাগাজিন বাংলামাটি
১০ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সাহিত্য-সংস্কৃতি ও সমাজ বিষয়ক মাসিক ম্যাগাজিন বাংলামাটির নভেম্বর সংখ্যায় রয়েছে পাঠযোগ্য অনেক লেখা। সবাইকে পাঠের আমন্ত্রণ।
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮০বার পঠিত
নবান্ন উৎসব খুঁজি
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪
নবান্ন উৎসব খুঁজি অতীতের মোহন পৃষ্ঠায়
যখন আমার ঘরে নেই আর ভাতের সুবাস
একদিন ছিল নাকি প্রীতি ফূর্তি মাঠে ও দাওয়ায়
জারিগান শুনে পুলকিত নদীতীরবর্তী ঘাস
নক্ষত্র অধীর হতো আহা কখন নামবে সন্ধ্যা
গাঁয়ের বধূর মুখে কত শান্তি কত না সুষমা
ধানের মাড়াই-ধ্বনি, পিঠাপুলি আনন্দ-উপমা
জাগর-জমিন_ এই মন তখনও হয়নি বন্ধ্যা!...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭০বার পঠিত
পুরোনো খাতার নতুন পাঠক
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩১
এই ব্লগকে বলছি পুরোনো খাতা, আমি তার নতুন পাঠক। আপাতত।
কিছুদিন শুধু পড়তে চাই, তারপর লেখা।
চাই সবার সহযোগিতা। সবাইকে শুভেচ্ছা।
কর্তৃপক্ষকে ধন্যবাদ সুযোগদানের জন্য।
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৭বার পঠিত




