পাশাপাশি হেটেছি তুমি আর আমি
না, ঠিক হলো না , তোমার ভাষায়
"দেখলাম, তোমার পাশে হাটছি,
অনেকতা পথ একসাথে হাটলাম,
খুব চাছ্ছিলাম হাতটা একটু ধরো,
আমরা অনেকটা পথ হাটলাম, কিন্তু
আমি বলতে পারিনি, কবি, আমার হাতটা
একটু ধরো, তুমিও ধরলে না ,
একবার ও না.......।"
তুমি বললে, বলে তুমি চলে গেলে,
"হাতটা একটু ধরলে না " সে যে কি
শাপবাক্য, তুমি তা জানলে না ।
"একবারও না" বলে শেষ করলে তুমি,
জ্বালিয়ে দিলে কবি'র আজন্ম স্বপ্ন অভিক্ষেপ,
তিতিক্ষিত নরক যন্ত্রণা......
পাশে হেটেছো তুমি, বলনি
পাশাপাশি হেটেছি আমরা,
কোথায় হেটেছি ,কখন হেটেছি,
খোলনি সে বৃত্তান্তের জানালা
দীঘল তরুর ছায়ায় হেটেছি; নাকি
সূ্র্যকে স্বাক্ষী করে হেটে গেছি দুরে,
রোদ মুখে?
নাকি হেটেছি মাঝরাতে, যখন
চাঁদ ছিলো আমাদেরই দিকে ঝুকে ..।
নদীর পাড় ধরে হেটেছি আমরা ?
নাকি শস্য ক্ষেতের আল, ধরে ...
দুটি শালিক পাশাপাশি বসে ছিলো;
নাকি জোড়া গাংচিল যাচ্ছিল উরে, দুরে...
সৈকতে ভাটার টানে হেটে গেছি দুজনে?
নাকি চিক্কণ বালির মরু পথ ধরে.
মগ্ন ছিলেম ঢেউয়ের উপর ঢেউয়ের গানে ...
নাকি দুর মরুদ্যান থেকে ভেসে আসা 'বালাদ'
এর তানে...
আবার বলেছো স্বপ্ন ছিলো নাকি ক্ল্পনা, নাকি
আধোঘুমে স্বপ্নাশ্রিত জল্পনা?
জোস্নাপ্লাবিত কুয়াশা, নাকি কুয়াশাবৃত জোস্না?
সে তুমি আর বুঝে উঠছো না ..
বললে স্বপ্নালোকে আমাদের পথ হাটা
লেলিয়ে দিলে কবি'র স্বপ্নের স্বপ্ন যাত্রা.......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




