পৃথিবীতে নেমেছে সন্ধ্যা, আমার হৃদয়ে অন্ধকার
শেষ রেল চলে গেছে হইসেল দিয়ে
অনন্ত গোধুলীর দিকে।
এই খানে ঝিঝি আর ব্যাঙের প্রার্থনার ভেতর
শুয়ে শুয়ে মনে পড়িতেছে এক নারীর কথা।
আহা তার মনে আমার তরে নাই আর প্রেম-অবসর
তবু তার স্মর আমার হৃদয়ে জাগায় বিলোল আলোড়ন
কত যুবারা হ্যমিলনের ইদুরদের মত
তাহার পিছু গিয়েছিল চুপি।
তারা ফিরে এসেছিল প্রাচীন বৃদ্ধদের মত লোলচর্ম হয়ে
তাদের চেরা বুক আর গলিত চোখের দিকে
চেয়ে আমার হৃদয়ের সব নক্ষত্র মরে গেছে।
মেথিকান্দায় পরিত্যক্ত বাংলোয় শুয়ে শুয়ে তাহাকে মনে পড়িতেছে খুব।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



