লন্ডনে এক রেষ্টুরেন্টে কাজ করতাম।আমার অন্যান্য কাজগুলোর মধ্যে একটা ছিলো দরজা খুলে দিয়ে কাষ্টমারদের বিদায় জানানো।পুরুষরা হাত মিলিয়ে বিদায় নেয়।কিন্তু সমস্যাটা ঐ মহিলাদের নিয়ে।কিছু কিছু মহিলা আছে তাদের মুখ বাড়িয়ে কিস দিতেই হবে।আমি মরি লজ্জায়।কদিন এইটা সহ্য করার পর বসকে বললাম কাজ বদলে দিতে।
কাজের ফাকে ফাকে কাষ্টমারদের সাথে গল্প করতে হয়।একবার এক বুড়ি আমাকে জিজ্ঞেস করলো আমার কোন গার্লফ্রেন্ড আছে কিনা।এই প্রশ্ন শুনে মনটা আনন্দে ভরে গেলো।আমার ইয়ের কথা মনে হলেই কেমনজানি একটা ভালো লাগা কাজ করে।বুড়িকে বললাম আমার গার্লফ্রেন্ড আছে বাংলাদেশে।বুড়ি অবাক হয়ে আবার জিজ্ঞস করলো ইংল্যান্ডে কোন গার্লফ্রন্ড আছে কিনা।মাথাটা এদিক ওদিক দুলিয়ে না জানালাম।এইবার বুড়িকে আমার জন্য দুঃখিত হতে দেখলাম।বুড়ি আফসোস করে বললো ইস তুমি সেক্সুয়ালী সুখী নও।
হায় খোদা ! এই কথা শুনার পর মনে হলো কার্পেট ফাক করে ঢুকে যাই।এদের কাছে সেক্সটাই জীবন।গার্লফ্রেন্ড টাও সেক্সের জন্য।
কিন্তু আমি এতো লজ্জা পাই কেন ?
এই যে এই পোষ্টটা দিচ্ছি কেমন লজ্জা লজ্জা লাগছে।ব্লগে কতো মহিলা আছে কি ভাবে কে জানে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



