আমার প্রিয় পোস্ট

Do not waste your comments here anymore... :)

গণিত ও গণতন্ত্রের পৃষ্ঠায় পলাতক ইঁদুর সম্পর্কিত

২৮ শে জুলাই, ২০১০ রাত ৯:৪১

শেয়ারঃ
0 0 0


গণিত ও গণতন্ত্রের পৃষ্ঠায় যেসব শাদা ইঁদুরেরা লুকিয়ে থাকতো, প্রকৃতার্থে
তারা ছিলো কিউবিস্ট মানসিকতার।তাদের ঈশ্বরের নাম সঠিকভাবে না জানা গেলেও আশঙ্কা করা হয়েছিলো নামটা পিথাগোরাস হওয়ার সম্ভাবনাই বেশি।তারা শিখেছিলো রন্ধন, ভারসাম্যবিদ্যা এবঙ সাঁতার। তারা চর্চা করত একটি শিকারী বেড়ালের অলস দৃষ্টি নির্ণয়ের ডিফারেন্সিয়াল ইকোয়েশান।তাদের আবাসস্থল, যতিচিহ্নবিহীন সেইসব পৃষ্ঠাগুলো, ছিলো মূলত গাণিতিক রোদ ও গণতান্ত্রিক বৃষ্টির এ্যাবাকাস।

গণতন্ত্রের মতো
আলোচ্য ইদুরগুলোরও নখ ও থাবা ছিলো না।



অমিত চক্রবর্তী_জুলাই,২০১০।।

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:০৭

লেখক বলেছেন: শুভেচ্ছা।।

২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: প্রিয় শূণ্য, আপনার ঠিক কোন এঙ্গেল থেকে আমাকে হেডমাস্টার বলে মনে হয় বলেন তো।

২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:০৯

লেখক বলেছেন: আমি রোলকল করি না, প্রিয় শূণ্য উপত্যকা।

শুভেচ্ছা।।

৪. ২৮ শে জুলাই, ২০১০ রাত ৯:৫১
সাকিরা জাননাত বলেছেন: হাহাহা+++
ভালো লাগলো গণিত ও গণতন্ত্রের পৃষ্ঠায় পলাতক ইঁদুর সম্পর্কিত ইনফরমেশন ।
২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: প্রিয় সাকিরা, ঠিক কোন জায়গায় বা কোন প্রেক্ষাপটে এই কবিতা আপনার হাস্যোদ্রেক ঘটাচ্ছে সেটা জানলে আমার পরবর্তীতে কাজে
লাগত।

শুভরাত্রি।

২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: আপনি চতুর্থ প্রতিমন্তব্যটি দেখেন।।

২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: জামান ভাই কৃতজ্ঞতা নিয়েন।

৭. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৬
শিরীষ বলেছেন: প্রকৌশল দৃষ্টিতে cubism----গণতন্ত্র---থাবা ও নখহীন ইঁদুর----
বেশতো।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: কিছু লিখে যে একদুইজনের পাঠের জন্য আমি গভীর আগ্রহে অপেক্ষা করি তাদের মধ্যে শিরীষ অগ্রগণ্য।শিরীষের পাঠ অন্যরকম আনন্দ দেয় সবসময়।

শুভরাত্রি।

৮. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:৪০
শূণ্য উপত্যকা বলেছেন: ভাই আমি আসলে আপনার লেখার কিছুই বুঝি নাই :|
তাই মন্তব্য খালি :`>
হেডমাষ্টার মনে করি নাই।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: ইয়াংম্যান, আই ওয়াজ জাস্ট কিডিং!

এক্সকিউজ মাই ইন্ডালজেন্স।।

২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন: চক্কর!

১০. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:১১
সাকিরা জাননাত বলেছেন: অমিত'দা ইঁদুর না বলে অন্যকিছু বলা যেতো না। শাদা ইঁদুর কেমন যেনো ফানি ফানি লাগছে, তাই মজা পেয়েছি।অবশ্য আপনি কবি তাই রুপক হিসাবে আপনি অনেক কিছুই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি পরিপুর্ন স্বাধীন।

২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: আচ্ছা! জানলাম।:)

১১. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:৪২
সায়েম মুন বলেছেন: গণতন্ত্রের মতো আলোচ্য ইদুরগুলোরও নখ ও থাবা ছিলো না।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৪০

লেখক বলেছেন: হ্যাঁ, প্রিয় সায়েম।

১২. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১৪
সোমহেপি বলেছেন: মর্মগত অর্থটা ধরতে পারছি না।মনে হচ্ছে কোন একটা শ্রেণীর কাপুরুষতা বুঝাতে চেয়েছেন।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: প্রিয় সোম, কবিতার কোন নির্দিষ্ট অর্থ না থাকলেও চলে।আপনি যেভাবে কবিতাটিকে বুঝবেন জানবেন কবিতাটির অর্থ ঐটিই।

শুভেচ্ছা রইল।

১৩. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:১৬
আদনান০৫০৫ বলেছেন: পার্টনার, লেখাটাতে আমি জানি তুই কোনো একটা মেসেজ় দিসস। আমি মনে মনে একটা জিনিস আন্দাজ করছি, কিন্তু তারপরও কালকে তোরে ফোন দিমু, আমারে ক্লিয়ার করে দিস।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: ওক্কে পার্টনার।কালকে কথা হবে।

শুভরাত্রি।

১৪. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
গণতন্ত্রের মতো আলোচ্য ইদুরগুলোরও নখ ও থাবা ছিলো না।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: হ্যাঁ, শিপন ভাই।

শুভরাত্রি।

১৫. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:২২
হানিফ রাশেদীন বলেছেন: আচ্ছা। ভালো থাকবেন।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন।

১৬. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:২৮
পল্লী বাউল বলেছেন: গণতন্ত্রের নখ ও থাবার আঘাতে আমরা জর্জরিত। আপনার জন্য শুভকামনা।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৯

লেখক বলেছেন: পালটা শুভকামনা আপনার জন্য।

১৭. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৩
ছোট মামা বলেছেন:
আপনার রূপক ভাব ভাবাচ্ছে আমাকে
পাচ্ছিনা তার, তলা সীমারেখা
ছিলোনা নোখ, খুন মাখানো থাবা
যেনো গনতন্ত্র, মন্ত জানা এক ইদুর

=========================
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: নমস্কার, ছোট মামা।

১৮. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১:০১
হানিফ রাশেদীন বলেছেন: কী খবর অমিত ভাই? কেমন আছেন?
২৯ শে জুলাই, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: আমি ভালো আছি হানিফ ভাই।মানে যতোটুকু ভালো থাকা সম্ভব আর কি!:)

সবগুলো মন্তব্যের উত্তর দিতে দিতে আপনার আগের মন্তব্যটির জবাব কিভাবে বাকী রয়ে গেল তা খেয়াল করিনি।তাই এই অহেতুক দেরি।

আশা করি ভালো আছেন।

শুভরাত্রি।

১৯. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১:০৭
রিফাত হাসান বলেছেন: গতকাল আপনার অন্যান্য কবিতাগুলো ঘেঁটেছি। আপনার ভাষা খুব সাবলিল, পড়তে ভারি আরাম হয়। কিন্তু এই কবিতাটির ভাষারে একটু আরোপিত মনে হলো। অভিযোগ করছি বলে ক্ষমা চাচ্ছি।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: ক্ষমাপ্রার্থনা করে লজ্জা দিবেন না।

আপনি ঠিক কি বুঝিয়েছেন তা আমি বোধহয় খানিকটা বুঝতে পেরেছি।আপনার মতামতটি ভবিষ্যতে কাজে লাগবে।আমার আন্তরিক ধন্যবাদ জানবেন পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য।

শুভরাত্রি।

২০. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১:১১
মনজু মজুমদার বলেছেন: পড়তে ভাল্লাগছে! শব্দের ব্যবহার দারুন! এক্সপেরিমেন্টাল নাকি?
২৯ শে জুলাই, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: এই খানিক অপচেষ্টা আরকি। :)

ভালো থাকবেন অবশ্যই।

শুভরাত্রি।

২৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: ভ্রাতা আপনাকে প্রীতি জিন্দা!

২২. ২৯ শে জুলাই, ২০১০ সকাল ১১:১৮
মাছরাঙ্গা বলেছেন: আপনার দৃষ্টির আকাশের সীমানা অনেক বড় এবং সেই আকাশ থেকে শব্দ এনে কাগজ বসিয়ে দেয়ায় পারদর্শী।

প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছেন।
২৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: প্রত্যাশার বিষয়টি আপনার একান্তই ব্যাক্তিগত।কারো প্রত্যাশাপূরন করা আমার লিখালিখির উদ্দেশ্য নয়।

শুভেচ্ছা, প্রিয় মাছরাঙ্গা।

২৩. ২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
কিঙ্কর বলেছেন: হাহাহা..........
"গণতন্ত্রের মতো
আলোচ্য ইদুরগুলোরও নখ ও থাবা ছিলো না।"

ব্রাভো!

আমার কাছে এইটাকে "আরোপিত ভাষা" একদম মনে হয়নাই। বরং মনে হয়েছে - এটি ক্রাফট্। নিরীক্ষাপ্রবণতার সুস্পষ্ট একটি চিহ্নায়ক।

খুব ভালো লাগলো লেখাটি। যাকে বলে একধরণের স্মুদ গ্লাইডিং এক্সপেরিয়েন্স আরকি।
২৯ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ কিঙ্কর।

আসলে একেকজনের কমফোর্ট জোন একেকরকম। সেই অনুযায়ী এই ভাষার স্বস্তি-অস্বস্তি ভ্যারি করে।আমার পাঠকদের ডিসকম্ফোর্ট বা কমফোর্টকে আমি পূর্ন সম্মান দেখাই।এবঙ সেই পাঠগুলো আমার কাজেও আসে।

আপনার মন্তব্যটি পড়ে একটা চমৎকার সুখানুভূতি ছড়িয়ে পড়ছে।

শুভ অপরাহ্ন।

২৯ শে জুলাই, ২০১০ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: :)

২৫. ৩০ শে জুলাই, ২০১০ সকাল ৭:২০
চিটি (হামিদা রহমান) বলেছেন: বাহ! অসাধারণ কবি

গণতন্ত্রের মতো আলোচ্য ইদুরগুলোরও নখ ও থাবা ছিলো না
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ, কবি।

২৬. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২১
চতুষ্কোণ বলেছেন: খুবি কঠিন মনে হলো অমিত। তবুও বেশ কয়েকবার পড়ে নিজের মতো একটা অর্থ দাড় করানো চেষ্টা করলাম।

--------------------------------------------------------------------

ছিলো মূলত গাণিতিক রোদ ও গণতান্ত্রিক বৃষ্টির এ্যাবাকাস।

গণতন্ত্রের মতো
আলোচ্য ইদুরগুলোরও নখ ও থাবা ছিলো না।

--------------------------------------------------------------------


ভাল থাকুন। শুভকামনা।
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।

২৭. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১:২৭
অন্ধ আগন্তুক বলেছেন: গণিত আর গণতন্ত্রের মিশেলে - আটকে পড়া ইদুর , ইদুরকলে আমরা , বিড়ালরূপী কিছু মুখোশাটা জীব ......... ঘুরছে আর ঘুরছি !

নতুন ফর্ম ভালো লেগেছে অমিত'দা ! লেখাটাও স্মুথ !

শুভরাত্রি ।
৩১ শে জুলাই, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: শুভরাত্রি ।

২৮. ৩১ শে জুলাই, ২০১০ রাত ৩:৩৪
আকাশ অম্বর বলেছেন: কিউবিস্ট মানসিকতার শাদা ইঁদুর যারা ছাঁচের ভেতর ধরতে চেয়েছিলো বস্তুর আত্মা। তাদের আবাসস্থল শেষ পর্যন্ত গাণিতিক রোদ আর গণতান্ত্রিক বৃষ্টির এ্যাবাকাসে?


এটা তো হতেই হবে অদ্ভুত!!
৩১ শে জুলাই, ২০১০ রাত ৩:৪৫

লেখক বলেছেন: নির্ঘুম রাত আর আপনার উপস্থিতি, বেশ সিংক করলো!:)


শুভরাত্রি, ভ্রাতা!

২৯. ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩২
অ রণ্য বলেছেন: আমার কিন্তু খুব অস্বস্তি হয়েছে এই ভাষাতে। বক্তব্য/বিষয় নিঃসন্দেহে দারুণ, কিন্তু ভাষাটা কোনোভাবেই আমাকে এই ভাবতে উদ্ধুদ্ধ করছে না যে, সেটা স্বতঃস্ফূর্ত। কোথাও যেন আরোপনের গন্ধ রয়ে গেছে।

৩১ শে জুলাই, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: আপনার ভাবনাটি আমাকেও ভাবাচ্ছে।এই মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।পরবর্তীতে আপনার এই পাঠ কাজে আসবে আমার।

শুভেচ্ছা।।

৩০. ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:১০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এসব লেখা আমাদের মত গরু গাধাদের জন্য নয়, ব্রাদার। :)
০১ লা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :)

তুমি খুব চালাক!

০১ লা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :)

৩২. ০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৮
ব্যতিক্রমী বলেছেন: তেমন বুঝলাম না!!! একটু বুঝায়া দ্যান!!!
০১ লা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: একটু না-বোঝা থাকুক না!

নিজের মতো করে একটা মানে নিশ্চয়ই দাড় করাতে পারছো।ঐটাই এনাফ!

শুভেচ্ছা ভাইয়া।।

৩৩. ০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:৩১
অ রণ্য বলেছেন: আপনার কবিতা পড়ে যাচ্ছি কাল থেকে আর আনন্দের ব্যাপার হলো প্রায় ৩/৪বছর পর কোনো কবি আমাকে কলম ধরতে বাধ্য করল। একদিনে প্রায় ৭টা কবিতা লিখেছি আমি আর এর কৃতিত্ব আপনার লেখাগুলোর।

জানবেন, কবি হিসেবে এর চেয়ে বড় সাফল্য আর কিছুই হতে পারে না যে, কেউ আপনার লেখা পড়ে লিখতে বাধ্য হচ্ছে। অবশ্যই লিখুন, প্রাণ খুলে।

শুভকামনা অজস্র।
০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: অরণ্য, আমার লিখালিখির জীবনেও এই ব্যাপারটি ঘটেছে বেশ কবার।কাজেই আমি বুঝতে পারছি ব্যাপারটা।কিছু কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুচ্চারিত থাকুক।আর আমি নিজেও গত ২ দিন যাবত ২০ টি কবিতা লিখেছি এবঙ এই ধরণের স্প্রি আমার খুব কমই এসেছে। প্রায় ১০ বছরের লিখালিখির দৈর্ঘ্যে আমার কবিতার সংখ্যা ১০০ এর খানিক বেশি!

আপনার কবিতা পড়ছি।আরো কথা হবে ক্রমশ...

নিরন্তর শুভকামনা জানাই।

৩৪. ০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:৩৯
ব্যতিক্রমী বলেছেন: ও ভাই, গুগলটকে এ্যাডাইছি...

আর একটু বুঝায়া দ্যান...

এখানে না হলে আমার পোস্টে...
০১ লা আগস্ট, ২০১০ রাত ১১:৩৫

লেখক বলেছেন: আসলে ইঁদুর বা গণিত বা গণতন্ত্র কোন একটি একক অর্থ বহন করে না।এখানে একটা ইউনিশনের ব্যাপার আছে, সবশেষে কবিতাটি পাঠের বোধে গিয়ে দাঁড়ালে যে একটি চিত্র বাকী সবটিকে ডমিনেট করে সেটাই কবিতার অর্থ।


এই ধরণের কবিতায় এক বা দুইটা লাইনকে সামনে আনার জন্য এক ধরণের আবহ বা এনভায়োরমেন্ট সৃষ্টি করা হয়। এইখানে যেমন শেষ দুই লাইনই মূলত কবিতাটির ন্যারেটিভ বা স্টেটমেন্ট।বাকীসব আবহ বা এনভায়োরমেন্ট!:)


good night...

৩৫. ০২ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২৪
রাজসোহান বলেছেন: আমার পোস্ট ভালো হয় নাই , তাই না ? :(
০২ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: ভাইয়া, আমি তো পড়তে পারি নাই তোমার পোস্ট।ইদানীং সেইরকমভাবে ব্লগিং করা হয় না।বুঝোই তো, ব্লগের যে পরিবেশ তাতে প্রথম পাতার প্রতিই একটা বিতৃষ্ণা চলে আসছে।
:(

৩৬. ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:২৯
করবি বলেছেন: অনেক কঠিন কথা অমিতদা। :)
০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৪২

লেখক বলেছেন: :)

৩৭. ০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩২
আন্দালীব বলেছেন:
এই কবিতার বাক্ভঙ্গী অনেকটাই (বা হয়তো সম্পূর্ণই) নির্মাণ করে নিতে হয়েছে কবিকে। ফলে কোন কোন পাঠক এতে অস্বতঃস্ফূর্ততা সনাক্ত করেছেন। কিন্তু কবিতাটি পাঠ করতে গেলে মনে হতে থাকে লিখিয়ের নির্মিতিও এইখানে যেন পৃথক মনোযোগীতা দাবী করে।

অটোম্যাটিক রাইটিং এর বাইরে বেরিয়ে আসবার মনোবৃত্তি খুব বেশী লোকের দেখি না। অভ্যস্ততার ছক তাদের বেঁধে ফ্যালে। ফলে "আউট অব কমফোর্ট জোন" - লেখা শুধু পারঙ্গমতারই নয়, পাশাপাশি সাহসেরও বিষয়।

আমি একে সমর্থন করি। কবির টেক্সট, এ্যাটিচ্যুড - দুই'ই আমার ভীষণ ভালো লেগেছে।
০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:৫১

লেখক বলেছেন: আসলে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে আমার বেশ ভয় করে, কারণ নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আমি ওয়াকিবহাল।তারপরও নিজেকে ভাঙার চেষ্টা করাটা আমি মনে করি জরুরী একটা ব্যাপার।

বস আপনার সমর্থন পেয়ে হর্ষানুভূতি হল।ধন্যবাদ জানবেন।

০২ রা আগস্ট, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: শুভেচ্ছা।

৩৯. ০২ রা আগস্ট, ২০১০ রাত ৮:০০
ব্যতিক্রমী বলেছেন:

এট্টু এ্যাড মাইরেন...
০২ রা আগস্ট, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: ওকে।

০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ মাসুম।

৪১. ০৩ রা আগস্ট, ২০১০ সকাল ১০:২৩
স্বদেশ হাসনাইন বলেছেন: ---






নখ, দাঁত নিয়ে যতই বিরত্ব দেখাও হে শক্তিময় মার্জার

বিড়ালদের পুরনো বাইবেলে লেখা বাণী "যুগে যুগে ইঁদুরেরা ঘন্টা

বাঁধার জন্য স্বপ্নই দেখিবে। কিন্তু এর সমাধান ইইবে না" ভুল।


ইতিহাস সে ঘটনার পুনরাব্তিতি করবে। পলাশীর প্রান্তরে

ইংরেজের বণিকদের বাণিজ্যডিঙা, হাতেগোণা কার্তুজ দিয়ে দেশী

ভোতা, স্বার্থপর বিড়ালদের ধরাশায়ী করেছে।


ইঁদুরেরা বুদ্ধিমত্তা দিয়ে, গণিত দিয়ে, কূটকৌশল এবং রণনীতি

দিয়ে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেয়া খুবই সম্ভব।


অনুসিদ্ধান্ত: নখ দাঁত না থাকলে ক্রন্দন না করে বিজ্ঞান/গণিত এবং

রাজনীতি শিখে রাখো । অন্তত: বিড়ালের হাতে নিহত হতে হবে

না।


==

০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ২:২১

লেখক বলেছেন: গ্রাজি!

৪২. ০৩ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯
বীনা বলেছেন: .................. উহ! যদি একটু অংক বুঝতাম!............ ইদুরের নিজস্ব ধর্মকে বিসর্জন দিয়ে............ বাংলাদেশের রাজনীতিতে ইদুর ছেড়ে দিতাম......... অন্তত গণতন্ত্রের অপব্যাবহার দেখতে হতো না.............. এখানকার মানষগুলি কেন যে নখ ও থাবা বিহীন ইদুরের মতো হয় না?

গভীর লেখা আমিতবাবু।
০৩ রা আগস্ট, ২০১০ রাত ১০:৫০

লেখক বলেছেন: শুভরাত্রি বীনা।

৪৩. ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১১:০৬
নস্টালজিক বলেছেন: কবিতার টংকার টা দারুন লাগলো,অমিত!


লেখাটা কি তুমি চরম মেজাজ খারাপ করে লিখসিলা?



শুভ রাত...
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১:৩১

লেখক বলেছেন: হ্যাঁ। মেজাজ খারাপ করেই লিখছিলাম, সাম্প্রতিক কিছু ঘটনার উপর। বুঝেনইতো, যা দেখি যা শুনি এইসব আর কি!

শুভ রাত রানা ভাই।

৪৪. ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১:১৬
পাপতাড়ুয়া বলেছেন: মন্তব্যে সব সোলেমানি বার্তা!আরামে পড়া হলো।

তবে,অমিত দা,গণতন্ত্রের ব্যপারে আমি বাউল দা'রে সাপোর্ট দিব,যদিও তুমি শেষলাইনে আসার আগে ট্র্যাক ডিফাইন করছো ভালোভাবেই!
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: সোলেমানি বার্তা!:)

শুভরাত্রি ভ্রাতা।।

৪৫. ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২২
সুবিদ্ বলেছেন: তারা শিখেছিলো রন্ধন, ভারসাম্যবিদ্যা এবঙ সাঁতার।

আমি কি আমার মতোন করে বুঝে নিতে পারি??
২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: অবশ্যই দাদা।খুব প্রীত হই এতে।

 

মোট সময় লেগেছে ১.০০১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
happy blogging....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ