যখন আনন্দের খুব বেশি অভিসম্পাতের মাঝে পড়ি
ওমনি তার লেজ বেড়িয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে
আমার সুখ আকাশ ছোঁয়া হয়
ষোড়শ তালার চুড়া দিয়ে এয়ার ডাইভ দিয়ে
বসতে ইচ্ছে করে বৈদ্যুতিক খুটিতে।
আমি কখনও কোন বাজ, চিল বা কবুতরকে
বিদ্যুত স্পৃষ্ট হতে দেখিনি
কাক : যারা অত্যন্ত নোংরা, অবহেলিত
সামাজিক দায়বদ্ধতায়
কর্দমাক্ত পঁচা গলিতে জীবন কাটায়।
বাদুড় : কানা তার একমাত্র বিশেষণ
বৈষয়িক দিক থেকে অন্ধ।
আমি = কাক + বাদুড়
দাহ্য জৈব পদার্থের
এর চেয়ে ভাল কোন উদাহরণ আর হতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



