আমার প্রিয় পোস্ট

তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ

০৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৩

শেয়ারঃ
0 0 0

একটি দিকের দুয়ার থাকুক খোলা
যেইদিক থেকে হারানো মানুষ আসে।
মাংস-কষার ঘ্রাণ পেয়ে পথভোলা
থামুক তোমার সরাইখানার পাশে।

আজও দেশে দেশে কত লোক অভিমানে
ঘর ছেড়ে একা কোথায় যে চলে যায়!
কী যাতনা বিষে..., কিংবা কীসের টানে
লোকগুলো আহা ঘরছাড়া হয়ে যায়!

এ-মধুদিবসে আকাশে বাতাসে জাগে
ঘর ছাড়বার একটানা প্ররোচনা।
হারিয়ে পড়তে নদী মাঠ বায়ু ডাকে
ঘরে ঘরে তাই গোপন উন্মাদনা।

জগতের যত সংসারছাড়া লোক
ঘুরে ফিরে শেষে সরাইখানায় স্থিত।
এ-স্নেহবর্ষে তুমি কি চাও যে, হোক
ঘরছাড়া ফের ঘরেই প্রতিষ্ঠিত?

হারানো মানুষ সেই কত কাল ধ’রে
স্বজনের ভয়ে দেশ থেকে দেশে ঘোরে।
স্বজনেরা তবু নানান বাহানা ক’রে
বৃথাই খুঁজছে কালে ও কালান্তরে!

স্বজন যখন খোঁজে উত্তরাপথে
হারানো তখন দাক্ষিণাত্যে যায়।
স্বজন যখন নিরাশাদ্বীপের পথে
হারানো খুঁজছে নতুন এক অধ্যায়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ মানিক, তাৎক্ষণিক মন্তব্যের জন্য।

০৬ ই জুন, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ রুদ্র, প্রতিক্রিয়া জানাবার জন্য।

০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ মুয়ীয। ভালো থাকবেন।

৪. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩০
পথিক!!!!!!! বলেছেন: মাসুদ স্যার,
আমি আপনাকে চিনতে পেরেছি....

আমি ২৪তম বিসিএস ( টেলিকম) এ আছি...

আপনার সাথে কথা হয়েছে এক দুবার ...
সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে তখন পোষ্টিং ছিল আমার।

কেমন দিন চলছে কানাডায় আপনার .....লেখেন না একদিন....কানাডায় আসার অনুপ্রেরণা দেন কিছু

মামুন
০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: মামুন, কেমন আছ? কোথায় পোস্টিং এখন? সামনাসামনি বোধ হয় দেখা হয়নি কখনো। লেখালিখি করছ তো? ইমেইল কোরো।

৫. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: শুভেচ্ছা নিন মাসুদ ভাই। কেমন আছেন বিদেশ-বিভুঁইয়ে? ফিরবেন কবে?

কবিতাটি অসম্ভব ভালো লাগলো। আমার প্রিয় পোস্টে নিয়ে গেলাম।

আচ্ছা, ভালো লাগার তীব্রতা প্রকাশের কোনো উপায় বলে দিতে পারেন আমাকে?
০৭ ই জুন, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আহমাদ মোস্তফা কামাল, আন্তরিক প্রতিক্রিয়ার জন্য, কবিতাটি আপনার প্রিয় পোস্টভুক্ত করার জন্য। কেমন আছেন? লেখালিখি? দেশ, ঢাকা, শাহবাগ, কবি-সাহিত্যিক ভাইবোনবন্ধুদের সবাইকে খুব মিস করি্। এই বছর কয়েকের মধ্যেই ফিরবো।

ভালো লাগার তীব্রতা প্রকাশ শব্দের মাধ্যমে করা খুবই মুশকিল হয়ে পড়ে কখনো কখনো। তখন শব্দ অর্থাৎ কথা কমে আসে, এক-একটি শব্দেই নিষ্পন্ন হতে থাকে এক-একটি বাক্য। শব্দের জায়গা ধীরে ধীরে দখল করে নেয় নিঃশব্দ। কারণ, সকল কথার মরণ হলে হৃদয় কথা বলে.........। আর একভাবে করা যায় সুর গেয়ে গেয়ে- যে সুর পাখিরা গায় জ্যোৎস্নারাতে, বেদনামধুর...

ভালো থাকবেন।

৬. ০৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫৭
শেরিফ আল সায়ার বলেছেন: একটি দিকের দুয়ার থাকুক খোলা
যেইদিক থেকে হারানো মানুষ আসে।

ভালো লাগলো।
০৭ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ শেরিফ, একটি সরাইখানা, যার একটি দিকের দুয়ার আছে, যেইদিক থেকে কেবলই দুনিয়ার সব হারানো মানুষেরা আসে।
ধন্যবাদ ।

১৯ শে জুন, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা

৮. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:১২
তারিক টুকু বলেছেন: এই কবিতাটা মাসুদ ভাই, আমার জন্য বেশ স্মরনীয়।

মনে পড়ে, সরাইখানা ও হারানো মানুষ বইটা তখন বের হবে হবে, তখন একদিন 'অন্তরে' এসে আপনি আমাদের অনেক কে জিজ্ঞাসা করলেন কী দেয়া যেতে পারে বইয়ের নাম। অনেকে অনেক নাম বললেন, কিন্তু আনি কেন যেন, আমার প্রস্তাবিত 'সরাইখানা ও হারানো মানুষ' নামটাই নিয়ে নিলেন। বেশ আনন্দ লাগছিল তখন, এখনো মনে পড়লে লাগে।

তাই এই কবিতাটার প্রতি একটা বিশেষ অনুভূতি আছে আমার, থাকবেও।

ভাল থাকবেন।
০৭ ই জুন, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: টুকু, শাহবাগের আরো আরো সন্ধ্যার মতো ওই সন্ধ্যাটার কথা আমার খুব মনে পড়ে। বেশ দোলাচলে ছিলাম বইয়ের নাম নিয়ে। ধন্যবাদ! কৃতজ্ঞতা!

৯. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:২৬
পথিক!!!!!!! বলেছেন: যি স্যার , লেখা লেখি কমবেশী করি ....

বর্তমানে পিএটিসি তে ফাইন্ডেশনে আছি....
আর পোষ্টিং গেন্ডারিয়াতে ...

মেইল করব ....একটু ফ্রি হলেই..কালকে থেক আবার বগুড়া আরডিএ তে ট্রেনিং....

০৭ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: ঠিক আছে।

১০. ০৭ ই জুন, ২০০৮ রাত ১২:৪৬
মৃদুল মাহবুব বলেছেন: এটা আমার একটা প্রিয় কবিতা। প্রায়ই পড়া হয়। আবার পড়লাম । ভালো লাগলো আবারও।
০৭ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ মৃদূল। ভালো থাকবেন।

১১. ০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪২
মাঠশালা বলেছেন: ভালো লাগা একটা কবিতা, অবলিলায় প্রিয় তালিকায় থেকে যায়।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ সাঈদ জুবেরী, কবিতাটা ভালো লাগার জন্য, প্রিয় তালিকায় রাখার জন্য্।

১২. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪০
সুরিজত স্বপন বলেছেন: অনেকেই দেখি হারিয়ে গিয়েছে নতুন অধ্যায়ের খোঁজে / শাহবাগ তবু থেমে আছে আজো রঙচোরা উৎসবে
০৭ ই জুন, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: তাই কি স্বপন? শাহবাগ কি থেমে আছে? কে হারালো আর কে বেরুলো তাতে কি আর শাহবাগের থেমে থাকলে চলে! আর তা ছাড়া, কিছুই তো, কেউই তো হারায় না এই মহাবিশ্বে।

১৩. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:৪৮
ফারুক ওয়াসিফ বলেছেন: এটি আমারো প্রিয় কবিতা। মাসুদ ভাই,
বন্ধুরা সব দূরের দেশে
বনের পাশে আগুন জ্বালে,
অন্ধরা সব তাঁবুর ভেতর
হাতের পাতায় দুঃখ গোণে।
এই হইল অবস্থা!
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন: এ যে দেখি ফারুক ওয়াসিফ, যার প্রাঞ্জল অথচ ধারালো গদ্যের আমি একজন অনুরাগী পাঠক, সে তো দেখি সুন্দর লিরিকও লিখেছে! ধন্যবাদ। শুভেচ্ছা।

১৪. ১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সুরিজত স্বপন বলেছেন: আপনার চলমান শাহবাগের স্মৃতি দীর্ঘজীবি হোক।
১৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ১৫ ই জুন, ২০০৮ রাত ১:১২
সবুজ আরেফিন বলেছেন: হারানো মানুষেরা কখনো হারিয়ে যায় না শুধুমাত্র আপনাদের জন্য। কবিদের কারনে
১৬. ১৫ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৫
মাসুদ খান বলেছেন: কবিদের প্রতি আপনার সুন্দর এক কমপ্লিমেন্টস! ধন্যবাদ, সবুজ।
১৭. ১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
মিহির সাঁওজাল বলেছেন: কাব্য কাঁপে কাব্য ঝড়ে কাব্যময়
এর গভীরে লুকোই ভীষণ আর কতকাল
আর কতকাল যন্ত্রণাহীন শরীর জুড়ে
বইবে এমন জ্বর অথবা কাব্যভয়?
১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: বাহ্ চমৎকার, এক লিরিক্যালের উপর আরেক লিরিক দিয়ে মন্তব্য!

অনেক ধন্যবাদ মিহির সাঁওজাল । ভালো থাকবেন।

১৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৩৯
ইমরান খান ইমু বলেছেন: বহুবার পড়া কবিতাটি আবার পড়লাম...অই সরাইখানাই দেখা হবে একদিন...
২০ শে জুন, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: হ্যাঁ, ওই সরাইখানাতেই পরস্পর দেখা হবে হারানো মানুষদের! ধন্যবাদ ইমু, পুনর্বার পাঠ করবার জন্য।

১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৯
অ রণ্য বলেছেন: সত্যিই চমৎকার একটি কবিতা পড়ার সৌভাগ্য হল যেন আজ
প্রিয়তে রাখার লোভ সংবরণ করা বৃথা
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য
২০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
মাসুদ খান বলেছেন:
ধন্যবাদ, অরণ্য। আপনার জন্যও শুভকামনা।

২১. ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
ফয়সল নোই বলেছেন: একটি দিকের দুয়ার থাকুক খোলা যেইদিক থেকে হারানো মানুষ আসে।
মাংস-কষার ঘ্রাণ পেয়ে পথভোলা
থামুক তোমার সরাইখানার পাশে।

আজও দেশে দেশে কত লোক অভিমানে ঘর ছেড়ে একা কোথায় যে চলে যায়!
কী যাতনা বিষে..., কিংবা কীসের টানে
লোকগুলো আহা ঘরছাড়া হয়ে যায়!
এ-মধুদিবসে আকাশে বাতাসে জাগে ঘর ছাড়বার একটানা প্ররোচনা।
হারিয়ে পড়তে নদী মাঠ বায়ু ডাকে
ঘরে ঘরে তাই গোপন উন্মাদনা।

জগতের যত সংসারছাড়া লোক
ঘুরে ফিরে শেষে সরাইখানায় স্থিত।
এ-স্নেহবর্ষে তুমি কি চাও যে, হোক
ঘরছাড়া ফের ঘরেই প্রতিষ্ঠিত?

হারানো মানুষ সেই কত কাল ধ’রে
স্বজনের ভয়ে দেশ থেকে দেশে ঘোরে।
স্বজনেরা তবু নানান বাহানা ক’রে
বৃথাই খুঁজছে কালে ও কালান্তরে!

স্বজন যখন খোঁজে উত্তরাপথে
হারানো তখন দাক্ষিণাত্যে যায়।
স্বজন যখন নিরাশাদ্বীপের পথে
হারানো খুঁজছে নতুন এক অধ্যায়।




প্রিয় একটা কবিতা।আবার পড়ে ভাল লাগছে।
কেমন আছেন মাসুদ ভাই? শুভ কামনা জানবেন।

 

মোট সময় লেগেছে ০.৯২২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতা মানবজাতির মাতৃভাষা। কবিতা আমার প্রেম ও প্রণোদনা।

জন্ম ২৯ মে ১৯৫৯ খ্রিঃ, বাংলাদেশের জয়পুরহাট জেলার ক্ষেতলালে। পৈতৃক নিবাস সিরাজগঞ্জ। প্রকৌশলবিদ্যায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই