masud_khan@yahoo.com

আষাঢ়
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:০৯
গোরা কানু কৃষ্ণ কৃষাণু জলধর বলরাম শ্রীদাম নামের মেঘেরা আর গৌরী কৃষ্ণা শ্যামা রূপা ললিতা বিশাখা বিনোদিনী নামের মেঘিনীরা বিনোদ করছে আকাশের নৈর্ঋতে ঠিক তখনই পুবের আকাশ থেকে পবনের পাগলা ঘোড়া হাঁকিয়ে ধেয়ে আসছে ঘনশ্যাম নামের কালো একটা মেঘ... ঠা-ঠা করে ঝাড়তে ঝাড়তে বজ্রের হ্রেষা...তায় এমন বেগে ধায় পাঁচ দিবসের...
- ৪৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৯৯বার পঠিত
বৃষ্টি-৪
২৭ শে জুন, ২০০৮ সকাল ১০:০২
আজ
এই বৃষ্টিবেহুলা রাত্রিতে
কত কত বাক্যোদয়
কত কত কথার স্ফুরণ...
যাঃ! দমকা হাওয়া এসে আচমকা সব
কথা, সব উদ্যম নিভিয়ে দিয়ে গেল!
এখন আর কিছুই করার নেই। কিচ্ছু করবার নেই-
চুপচাপ অনুভব করা ছাড়া।...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২৯বার পঠিত
বৃষ্টি-৩
২৪ শে জুন, ২০০৮ সকাল ১০:১৩
রাত্রিতে তুমুল বৃষ্টি আজ
বিজলি আর ঝোড়োহাওয়াসহ।
আজ রাতে যেইখানে যত বাক্য আছ অর্থহীন হাবা-হাহাকার
যত বাক্য আছ ঠাণ্ডা আততায়ী উদ্বাস্তু ফেরার
যত বাক্য আছ ভাঙা-ভাঙা আর ভাঙাচোরা আর ফ্র্যাগমেণ্ট
হঠাৎ-ঝিলকে-ওঠা দুনিয়ার যত লিপিহীন ভাষার কথারা,
স্ফুট ও অস্ফুট সব কথা-...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৪বার পঠিত
বৃষ্টি-২
২১ শে জুন, ২০০৮ রাত ১০:৫৩
বৃষ্টি হচ্ছে
বিদেশে
আরো কত কত আবছা ব্রহ্মদেশে, রঙ্গপুরে,
ব্যাপিত বগুড়াবর্ষে,
অনেক নিম্নের দেশে, ম্লেচ্ছাবর্তে,
বৃষ্টিতে বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা
বিকেলের ব্রহ্মদেশে,
বৃষ্টি হচ্ছে।...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৫বার পঠিত
বৃষ্টি-১
২০ শে জুন, ২০০৮ সকাল ১০:২৮
এখন বিদেশে বৃষ্টি হচ্ছে, অতিদূর আর নিকট-বিদেশ।
ঠাণ্ডা হাওয়া এসে লাগে থেকে থেকে অপর দেশের।
এ গ্রীষ্মসন্ধ্যায় আহা এমন বিষাদ আর রূপের অনুশীলন আজ
বিদেশী আকাশে!
কী যে ঠাণ্ডা হাওয়া বয়ে যায়
আর
পরধর্মে সাধ জাগে ধীরে ধীরে এমনই সন্ধ্যায়!...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৪বার পঠিত
বর্ষণবোধ
১৬ ই জুন, ২০০৮ সকাল ৭:১৩
প্রতিটি ঋতুতে একটু হলেও
থাকেই বর্ষা ঋতু
বর্ষা-স্বভাবে প্রতিটি ঋতুই
ঋতুমতী হয় মৃদু।
বর্ষাই মূল পাঠ্যকৃতি,
মূল আখ্যানপাত্র
আর সব ঋতু পাঠসহায়িকা,...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৬৪বার পঠিত
মুখোমুখি
০৯ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৯
একজন নারী তার নবজাত কন্যাকে
চুপিচুপি ফেলে রেখে আসে আস্তাকুঁড়ে।
কান্না শুনে অন্য নারী গিয়ে কুড়িয়ে আনে তাকে।
পালন, পোষণ করে। মেয়ে বড় হয়।
তারপর একদিন জীবনের কোনো এক বাঁকে
একদা ঘটনাচক্রে দেখা হয়ে যায় অচেনা মা ও মেয়েতে।
মেয়ে কোনোভাবে জানতে পারে যে, ওই মহিলাই তার মা।
কিন্তু মা জানে না।...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৭বার পঠিত
তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ
০৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৩
একটি দিকের দুয়ার থাকুক খোলা
যেইদিক থেকে হারানো মানুষ আসে।
মাংস-কষার ঘ্রাণ পেয়ে পথভোলা
থামুক তোমার সরাইখানার পাশে।
আজও দেশে দেশে কত লোক অভিমানে
ঘর ছেড়ে একা কোথায় যে চলে যায়!
কী যাতনা বিষে..., কিংবা কীসের টানে...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৪৯বার পঠিত
যোগাযোগ
৩০ শে মে, ২০০৮ রাত ১০:১৭
ওই বাতবিতাড়িত মেঘমালা, বিজলি-জাগা মেঘের স্তবক,
তারই সাথে জাগে খর বজ্রের গমক
বজ্রের হাঁকের মধ্যে শুনছ তুমি গায়েবি অনুশাসন, বোবা ও সুদূর।
ঝিঁঝির ডাকের মধ্যে শ্রবণ করছ হে মহামণ্ডলের সুর।
সবগুলি ইন্দ্রিয় নিভিয়ে দিয়ে তুমি
গুরু গন্ধতেলের প্রদীপ জ্বেলে জেগে থাকছ, ভাসছ, একা-একা
তুলার মতন নিরপেক্ষ, ধ্রুব, অবন্ধন...
জ্বালিয়ে রেখেছ শুধু একাকী শ্রবণ!...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৪বার পঠিত
জল কি হুতাশন, মাটি কি পবন...
২৭ শে মে, ২০০৮ সকাল ১০:২৯
আমরা তো যাই বটে মাঝে-মধ্যে দূর বনে আগুন-সংগ্রহে
হু-হু করে ছোটা দাবানল থেকে আগুন আনিতে যাই সুতার থলিতে...
জল কি আসলে হুতাশন,
নাকি জল নিজেই পবন?
কে জলে কৌশলে খালি আগুন মেশায়?
পবন ও হুতাশন, বাক্ ও শ্রবণ, হয় একাকার অবাক্ নেশায়।
যদি-বা এ দেহখানি...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০২বার পঠিত




