আষাঢ়
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোরা কানু কৃষ্ণ কৃষাণু জলধর বলরাম শ্রীদাম নামের মেঘেরা আর গৌরী কৃষ্ণা শ্যামা রূপা ললিতা বিশাখা বিনোদিনী নামের মেঘিনীরা বিনোদ করছে আকাশের নৈর্ঋতে ঠিক তখনই পুবের আকাশ থেকে পবনের পাগলা ঘোড়া হাঁকিয়ে ধেয়ে আসছে ঘনশ্যাম নামের কালো একটা মেঘ... ঠা-ঠা করে ঝাড়তে ঝাড়তে বজ্রের হ্রেষা...তায় এমন বেগে ধায় পাঁচ দিবসের পথ মর্দ পাঁচ মিনিটে যায়!...এক হাতে বিজলিচাবুক অন্য হাতে ল্যাসোর লুপ ঘোরাতে ঘোরাতে... মেঘ হচ্ছে নেশা-নেশা বেগের তোড়ে স-ব মেশা বিজলি কিছু করে হিল্লা বজ্র ফের ফানাফিল্লা... করতে করতে ঢুকে পড়ছে সেই জটলার ভেতর যেন একদম গজব লাগিয়ে দিয়ে ফের ফিরে যাচ্ছে একা-একাই সঙ্গে-সঙ্গে নাচ হচ্ছে নাচ হচ্ছে ঘূর্ণি হচ্ছে ঘূর্ণি ঘোরতর হচ্ছে নাচ হচ্ছে নাচ হচ্ছে নাচের কেন্দ্রে ছন্দ হচ্ছে ছন্দ হচ্ছে ছন্দ জাগছে ছন্দে ছন্দে জন্ম নিচ্ছে বহুবর্ণ বহুচ্ছট ময়ূর-পালক ময়ূর-পেখম... ফের রঙ্গ হচ্ছে রঙ্গ হচ্ছে রঙ্গে রঙ্গে রঙিন হচ্ছে রাম এবং রামশরণের ধনু এবং জ্যা...
ছন্দ মৃদুমন্দ হচ্ছে পেখম থেকে জন্ম নিচ্ছে রঙবেরঙের ময়ূর... ভোরের আকাশ কাঁপিয়ে দিয়ে পালক মেলে পেখম মেলে রঙের ছন্দে রঙ্গে রঙ্গে ঝেঁপে আসছে লক্ষ লক্ষ ময়ূর...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন