somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক পকেটে লুকোনো সূর্য ;)ও তার নতুন পরিচয় // আবদুল্লাহ-আল-মাসুম :)

২১ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুপ্তধনের আশায় মাণচিত্র হাতে ছুটেছি দূর্গম জঙ্গলে,
পাহাড়ের গিরিখাদে।
অনেকে পাশে থাকবে বলে কথা দিয়েছিলো।
নদী পেরুবার আগেই দেখি-
পাহাড় ডিঙোবার ভয়ে তারা পালিয়ে গিয়েছে।

তোমরা কোথায় ? এই তো ছিলে !!
নিঃশব্দতার অপমান ছাড়া কিছুই আর আসে না উত্তর।

আমি জানি, আমি ভুল করি নি।
বিশ্বাস আর জ্ঞানের আলো আমাকে পথ দেখাবে।
আমি প্রতি কদম এগিয়ে দেখি-
পেছন থেকে আমাকে ডাকছে পুরো পৃথিবী।
ফিরে এসো.. ফিরে এসো..

কী করে বোঝাই ? সাহসীরা জয়ী হয়,
সকলে তো নয়।
ভয় কে আমি এখন আর পাই না ভয়।
মনের দুরন্ত শক্তিই ঠেকাবে আমার পরাজয়।

দূর্গম গিরিতে, অথবা অচেনা জঙ্গলে আমি নিঃশব্দে হারিয়ে যাবো।
সহজেই চলে যেতে পারি বাঘের পেটে,
অথবা নীল হয়ে যেতে পারি সাপের ছোবলে..
চোরাবালিতে ,পা আটকে যেতে পারে..
ধরবার মতো কোনো আপন হাত নাই .. অসময়ে।

মাথায় নিয়ে সমস্ত বিপদের ঘন্টা ..
আমি , বারো আনা পথ পারি দিয়েছি শিষ বাজাতে বাজাতে।
অনেক রাত আর অনেক প্রভাত আমার কেটেছে
ক্ষুধার তাড়নায়।
আমি বলি নি , তাই কেউ বোঝে নি।
একটু খানিক সুপেয় পানির অভাবে
অস্থির হয়ে উঠেছি ..

আমি জানি, যারা আমাকে জানে না ..
তারা আমার অনুপুস্থিতিতে বলছে-
এই লোভ ই আমাকে খাবে।

আমি লোভি নই।
আমি জানি- এই মানচিত্র এনে দিতে পারে
সহস্র যুবকের উচ্ছল জীবনের নতুন সূচনা।
তারা, তাকিয়ে রয়েছে আমার ফেরার পথে..
সকলের প্রয়োজনে কাউকে না কাউকে
এগিয়ে আসতে হয়।
হাতে নিয়ে এগিয়ে যেতে হয় গুপ্তধনের মানচিত্র।

যত না লোভ, এটি একটি চ্যালেন্জ।
সবাই কি আর যুদ্ধ করতে পারে বড় গন্তব্য সামনে বিছিয়ে ?
তোমরা জানো- যুদ্ধ শেষে আসে জয় বা পরাজয় ।
আমি জানি- বড় লক্ষ্যে, যুদ্ধে থাকাও একটা বিজয়।

জ্বলন্ত কয়লা আমি খালি পায়ে পেরিয়ে এসেছি।
আমি জানি আমার সম্মুখের পথ গোলাপের পাপড়ি ছড়ানো।

এই তো আর কয়েকশ' মিটার..
এভারেষ্টের চূড়োয় দাড়িয়ে ,
হিরন্ময় সূর্য কে আমি বুক পকেটে লুকিয়ে ফেলবো।

তোমাদের আকাশ যদি আঁধারে ঢেকে থাকে , কিছুটা সময়..
নিকটবর্তী থানায় মামলা করো না, ওতে হবে সময়ের অপচয়।
খুব শীঘ্রই , সূর্যটাকে হীরক রশ্নি দিয়ে ছড়িয়ে দেবো তোমার আঙিনায় ।
পাবে তুমি , সূর্যের এক রুপকথাময় হাসি, পাবে তার নতুন পরিচয়।


৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×