উক্ত এলাকাসমূহের জনসাধারণের নিকট প্রাপ্ত মতামত:
একজন নারী বললেন, আমি প্রতিদিন ধলপুর বাজারের নিকট থেকে মতিঝিলে দুই সন্তানকে স্কুলে নিয়ে যাই। আমার সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট আর রিকশা ভাড়া ২০ থেকে ২৫ টাকা। রিকশা বন্ধ হলে সিএনজি/ট্যাক্সি ক্যাব পাওয়া যাবে না, পেলেও অনেক বেশি খরচ হবে, যা আমাদের মতো পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। আর দুই সন্তান নিয়ে বাসে ওঠা সম্ভব নয়, এছাড়া রিকশা করে একদম বাসা থেকে স্কুলে যেতে পারি, বাসে সেটি সম্ভব না। আমরা চাই এখানে রিকশা চলাচল করুক।
একজন ফল ব্যবসায়ী বললেন, ভাই দেখুন আপনার সম্মূখে যে ফল ভর্তি ভ্যানটি দেখছেন এর ভাড়া ২০০ টাকা। আজ যদি রিকশা ভ্যান চলাচল বন্ধ হয় তাহলে পিক-আপ এ করে আনতে গেলে ৮০০ থেকে ১০০০ টাকার প্রয়োজন। এ অবস্থা এখন আমরা যা লাভ করি মালামাল আনার জন্যই সে টাকা খরচ হয়ে যাবে। তাহলে হয় জিনিসপত্রের দাম বাড়াতে হবে।
আরো একজন জানালেন, ভাই আমি বাসার জন্য মাসে এক বস্তা করে চাল নেই। রিকশা করে ৩০ টাকায় নিতে পারি। রিকশা না থাকলে এই বস্তা আমি কিভাবে নেব।
একজন রিকশাচালক বললেন, আমরা রিকশা চালিয়ে বাপ-মা-স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাচ্ছি। সন্তানদের পড়াশনা করিয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দখেছি। রিকশা চলাচল বন্ধ করে দিলে আমাদের পথে বসতে হবে।
একজন পথচারী বললেন, ঢাকা শহরে যানজট সর্বত্রই। এটির জন্য রিকশাকে দায়ী করা ঠিক নয়, রিকশা সারাদিনে প্রচুর যাত্রী বহন করে। রিকশা প্রাইভেট কারের চেয়ে কম জায়গা নেয়। প্রাইভেট কার সারাদিনে বড়জোর ২/৩ তিনজন যাত্রী বহন করে। ঢাকা শহরে অনিয়ন্ত্রিতভাবে প্রাইভেট কারের বৃদ্ধি যানজটের কারণ।
একজন রিকশা যাত্রী বললেন, রিকশা পরিবেশবান্ধব এবং জ্বালানী লাগে না। এটি বন্ধ করলে যান্ত্রিক যানবাহনের বৃদ্ধিতে পরিবেশ দূষণ এবং জ্বালানীর ব্যবহার বাড়বে।
একজন পথচারী বললেন, কিছু বড় রাস্তায় রিকশার জন্য আলাদা লেন করা যেতে পারে। এছাড়া রিকশা আরো উন্নত করা সম্ভব। রিকশা বন্ধ করাটা কখনই সঠিক হবে না। রিকশায় প্রচুর মানুষ চলাচল করছে।
একজন রিকশা যাত্রী বললেন, আমরা খুব খুশি যে সরকার রিকশা বন্ধের সিদ্ধান্ত পরিহার করেছে। না হলে আমি প্রতিদিন বাচ্চাদের স্কুলে দিয়ে বাজার ও অফিসে কিভাবে যেতাম চিন্তাই করতে পারি না।
আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত সড়কগুলিতে রিকশা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে রিকশা চলাচলে সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


