পোস্ট আর্কাইভ
- ফেব্রুয়ারী,২০১৩(২)
- এপ্রিল,২০১২(১)
- মার্চ,২০১২(৪)
- ফেব্রুয়ারী,২০১২(৪)
- জানুয়ারী,২০১২(১৫)
- নভেম্বর,২০১১(১)
- অক্টোবর,২০১১(৮)
- এপ্রিল,২০১১(১)
- মার্চ,২০১১(৩)
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
আমার প্রিয় পোস্ট
- জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা গুরু মওদুদীর কয়েকটি ভ্রান্ত আকীদা - আবুল হাসান নূরী
- ৫ জিনিষ আপনার Girlfriend এর সঙ্গে কখনও করা উচিত নয়
ভালোবাসা দিবসে নীলপরীর জন্য নিলাম দু'টি কালো গোলাপ ...............জীবনের শ্রেষ্ঠ উপহার
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৭ |
আমি ভালো নেই । ভালো আছে হয়তো আমার নীলপরী । আর থাকবে নাই বা কেন ? তার জন্য আমি যেভাবে টেনশন করি সে কি আমার জন্য সেরকম কোনো টেনশন করে ? না , মোটেও না। করবেই বা কেন ? কে আমি .............কেন ঘুরছি এতটা কাল ওর পেছনে ?
প্রশ্নটার উত্তর আমিই দিচ্ছি । আমি ওকে অনেক আগেই ভুলে যেতাম। কিন্তু পারছিনা ওর স্বভাবের জন্য। যেদিন ভাবি আজকেই শেষ সেদিন শেষ দেখা করার জন্য ওকে দেখতে যাই। দেখি ও অন্যরকম। আমার সাথে হাসছে, কথা বলছে। তারপর থেকে আর ভুলতে পারিনা। এভাবেই চলে ওকে ভুলা -না ভুলার না কাহিনী্।
শেষ এক সপ্তাহ আগে গিয়েছিলাম ওর জানালার পাশে । এলো , কথাও বললো। সাথে বললো পরদিন খুব ভোরে যেতে বললো কোচিংয়ের সামনে। গেলাম , কথাও বললাম। বললো , আমাকে ঠিকই ভালোবাসে তবে আগে স্টাব্লিশিড হওয়া লাগবে।
এর পরদিন আবার গেলাম । কিন্তু অবাক ব্যাপার যে মেয়ে মাত্র একদিন আগে কথা বলেছে , ভালোবাসার আবেদন দেখিয়েছে পরদিনই সে পুরোপুরি চেঞ্জ ! আমার সাথে কথাও বললো না । একবোরেই এভোয়েড করলো ।
কাল বিশ্ব ভালোবাসা দিবস। সবাই তাদের প্রিয়জন কে নিয়ে নতুন করে ভাববে। হাতে হাত রেখে ঘুরে বেড়াবে মুক্ত আকাশে । কিন্তু আমার তা হবেনা । আমার কপাল যে পোড়া, কালো । তাই ওকে কালো গোলাপ ই দিবো্। লাল টা দেবার ভাগ্য জুটলো কই । ?
(নিচের কবিতাটি ওইদিন লিখেছিলাম । এখানে রিপাষ্ট করলাম । )
নীলপরী , তু্ই এমন কেন ?
আমার হৃদয় তুই ক্ষত-বিক্ষত করে দিয়েছিস
নীলপরী , কেন ?
তোর সৌন্দযর্্যমন্ডিত ডানা দু'টি দিয়ে
আমাকে করলি আঘাত
আমি ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে আছি
নিথর দেহ নিয়ে,বেওয়ারিশ লাশের মত৷
তুই যদি আমাকে আঘাতে আঘাতে মেরে ফেলতে চাস
মার ;কোনো বাধা দিবোনা
তবে বার বার মারার চেয়ে একবারেই মেরে ফেল
তাতে আমার আমিকে দেখতে হবেনা রক্তাত দেহ
তার চেয়ে ভয়ংকর ক্ষত বিক্ষত দু'টাকার হৃদয়৷
নীলপরী , তুই এমন কেন ? কেন এমন
বলরে ,শুধু একবার বল ?
কেন তুই আমাকে ঝুলিয়ে রেখেছিস ফাঁসির মঞ্চে
আধ পেঁচা রশি দিয়ে
আমি ঝুলে আছি,মৃতের মত ৷ কিন্তু মৃতু্যতো হচ্ছেনা !
তার চেয়ে একেবারেই মেরে ফেল আমাকে
প্রয়োজন নেই তোর সৌন্দর্য , তোর জন্য বসে থাকা৷
তুই কেমন তা কি তুই জানিস ?
কিংবা কি চাস তুই তাও বোধ হয় জানিস না৷
তুই শুধু ভালোবাসিস মানুষকে নয় ;তার বিক্ষত হৃদয়-বিকৃত নয়৷
এভাবে অন্যের হৃদয় বিক্ষত করে কি ই বা লাভ
লোকসানের প্রহর গোনা ঢের ভালো নয় ?
আমি না হয় তোর আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত হয়েও
চুপসে আছি ; প্রতিবাদ করার ভাষা নেই
কিন্তু ঐ যে একজন আছে
দেখছে সব ; গুনে রাখছে কিংবা অংকও কষছে
তার কাছ থেকে তুই রেহায় পাবিনা
কষ্টের হিসেব গুনে গুনে শোধরাতে হবে একদিন৷
-নুরুল ইসলাম য়াফিক
১১.০২.২০১২
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আর.হক বলেছেন:
নীলপরী
উদ্ভটফাহাদ বলেছেন:
পোস্টে +++ভালাবাসা নিয়া আমিও একটা পোস্ট দিছিলাম! আমার প্রথম পোস্ট, পইরেন সময় থাকলে!
ঢাকা ভার্সিটির ডেটিং স্পট সমূহ...।( ফাস্ট ইয়ার এর পোলাপাইনদের জন্য, বড়দের হুদাই টাইম নষ্ট করে পড়ার দরকার নাই!)
এভাবে নিজের পোস্টের বিজ্ঞাপন করার জন্য মাফ চেয়ে নিচ্ছি!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...












আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।