somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার..

২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি শখ করে নিজের কণ্ঠে কবিতা আবৃত্তি করে নিজে নিজে শুনতে চান বা বন্ধু বান্ধবদের চমকে দিতে চান তাহলে: শুরু হোক পথচলা। হাতে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় শুরু করুন। প্রথমেই ডাউনলোড করুন WAVPAD নামক মাত্র ৩৩০ কিলোইটের সফটওয়ার। WAVPAD এর ডাউনলোড লিন্ক : (এই খানে)
এবার সফটওয়ারটি ইনষ্টল করুন আপনার কম্পিউটারে।

এবার সাউন্ড রেকর্ড করার পালা: তার আগে আপনার কম্পিউটারের হেডফোনটি সঠিক ভাবে লাগান এবং অবশ্যই হেডফোনের কানেক্টরটির দুটো সংযোগই সঠিক ভাবে লাগান- না হয় রেকর্ড হবে না।

সফটওয়ারটি চালু করুন: এবার আপনার কম্পিউটারের F5 বাটনটি চাপুন। নিউ ফাইল নামক উইন্ডো আসলে- মাউস দ্বারা ওকে ক্লিক করে- কথা বলতে থাকুন- আপনার আবৃত্তি, কথা, সাউন্ড, যা খুশী, রেকর্ড করুন। মনে রাখবেন যদি কবিতা আবৃত্তি করেন- তাহলে থেমে থেমে যেখানে যেই কণ্ঠাটি দেওয়া দরকার ঠিকভাবে দিন। যদি কোন জায়গায় গলা খেকারী দিতে হয় তাও দিন- তবু উচ্চরণ সঠিক করুন। এক জায়গায় বা একই উচ্চারণ দুই তিনবার হলেও সমস্যা নাই- পরে আপনার রেকর্ডকৃত অপ্রয়োজনীয় সাউন্ড কেটে দিয়ে আবৃত্তির সঠিক অংশটি রাখা যাবে।

তার আগে একটি কথা: এই পোষ্টটি লেখার ব্যাপারে উস্তাদী তো করছি: কিন্তু উস্তাদ কেমন সেটা জানার প্রয়োজন আছে নিশ্চয়ই। তাহলে যাচাই করে দেখুন আমার নিজের কন্ঠে রেকর্ড করা আবৃত্তিগুলি।
আমি কোন আবৃত্তিকার বা সাউন্ড এডিটর নই। শখের বশে যা করলাম- তাই লিখছি।

নিচের কবিতা শুনে মন্তব্য করলে পরবর্তী টিপস লিখতে আগ্রহী হব।
নিচের এটি নজরুলের সাম্যবাদী কবিতার ডাউনলোড লিঙ্ক: মাত্র ৬৮২ কি: বাইট কবিতাটির ডাউনলোড লিঙ্ক :

তাছাড়া আমার আবৃত্তি করা আরো কয়টি কবিতা:
বাংলা ছাড়ো" কবিতার ডাউনলোড অথবা শোনার লিঙ্ক: ৪৮২ কে:বি:

কবর: জসিম উদ্দিন এর বিখ্যাত কবিতাটির ডাউনলোড অথবা শোনার লিন্ক এই কবিতাটির 'আমার রেকর্ড' অরিজিনাল সাউন্ড অবশ্য ৯ মেগাবাইটের মত- কিন্তু বড় ফাইল ডাউনলোড করতে সমস্য তাই কনভার্ট করে দিলাম এতে অবশ্য সাউন্ড কিছুটা নিম্ন মানের হয়েছে। তবু আশা করি ভাল লাগবে। যা মাত্র ১৭৪৪ কি: বাইট।

সুকান্ত ভট্টাচার্যের "ছাড়পত্র" কবিতাটির লিন্ক: মাত্র ২৮৫ কিলোবাইট

কাজী নজরুল ইসলামের-বিদ্রোহী-কবিতাটির আবৃত্তিকে কনভার্ট করে ২১০৪ কি: বাইটের ডাউনলোড অথবা শোনার লিঙ্ক: এই খানে-

যাক:
আগের নিয়মে বলা আপনার রেকর্ড থামানোর জন্য আবৃত্তি শেষ হলে: (Record Control) রেকর্ড কন্ট্রোল উইন্ডোটি ক্লোজ করুন। দেখবেন আপনার রেকর্ডকৃত ফাইলটি এবার বাজতে শুরু করেছে। এবার আপনার ফাইলটিকে কন্ট্রেল+এস চেপে একটা নাম দিয়ে- আপনার কম্পিউটারের লোকেশন চিনিয়ে দিয়ে সেভ করুন।

আগামী পর্বে - অপ্রয়োজনীয় সাউন্ড কাটাছেড়া, সাউন্ড পরিবর্তন করা, বিভিন্ন এফেক্ট ও মিউজিক সংযোজন ও পরিবর্তন সম্পর্কে লিখার আশা রইল।

বি: দ্র: পোষ্টের কোন ভুল: মন্তব্য আকারে লিখলে সংশোধন যোগ্য। তাছাড়া আমি নিজে এখনও শিখছি।

ধন্যবাদ .. সবাইকে।

এক্ই বিষয়ে লেখা আগের দুটি পোষ্ট: আগ্রহীরা পড়ে দেখতে পারেন..
WAVPAD ও Ulead Video Studio- এর সম্পাদনা-
যারা অডিও এবং ভিডিও এডিটিং শিখতে চান:
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×