“ওডেস্ক” সম্ভাবনার সিঁড়ি
অনলাইন থেকে অর্থ উপার্জনের যেসকল সাইট রয়েছে ওডেস্ক তাদের মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশে ওয়েস্ক এর মাধ্যমে অর্থ উপার্জনকারী ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সাইট অপেক্ষা ওডেস্ক এর সুযোগ সুবিধার পরিমানও অনেক বেশি। ঘন্টা বেসিস কাজ করার সুবিধা থাকায় এ সাইটটি অন্যান্য সাইট অপেক্ষা সতন্ত্র। ঘন্টা বেসিস কাজের জন্য কাজের বিনিময়ে অর্থ প্রাপ্তির গ্যারান্টিও ১০০%। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দেয়ার ব্যবস্থা যা আপনার প্রোফাইলকে সমৃদ্ধশালী করবে। একটি ভাল মানের প্রোফাইল থাকলে কাজ পেতে আপনাকে আর কোন প্রকার বেগ পেতে হবে না। তবে অবশ্যই আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে প্রথম কাজেই। প্রথম কাজ থেকে আপনি যদি ভাল একটি রেটিং সংগ্রহ করতে না পারেন তবে কিন্তু আপনার প্রফাইলটা দুর্বল হয়ে পরবে। যা কিনা পরবর্তী কাজ পেতে একটি বড় অন্তরায়। আমরা যারা এসকল মার্কেটপ্লেস থেকে ভাল উপার্জন করতে পারছি না তাদের মূল সমস্যা হচ্ছে কাজ সম্পর্কিত সঠিক জ্ঞানের অভাব। পাশাপাশি ইংরেজীতে দুর্বলতা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে আরও এক ধাপ।
ওডেস্কে প্রতিদিন হাজার হাজার ডলারের কাজ হলেও আমরা তার কতটা করতে পারছি? বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে অনলাইনে অর্থ উপার্জনের কথা শোনা গেলেও এখনো অনেক কম্পিউটার অপারেটর আছে যারা ক্যাপচা কি জিনিস, এটাই জানে না। অথচ ক্যাপচা হচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায়। ভাল বায়ার, মানসম্পন্ন রেট, স্পীডী ক্যাপচা সাইট এবং প্রয়োজনীয় সফটওয়ার থাকলে এ কাজ করেও ভাল একটা উপার্জন সম্ভব। এতো মাত্র একটি কাজের নাম বললাম, কিন্তু সাইটে প্রবেশ করলে আপনি পাবেন ডাটা এন্ট্রি থেকে শুরু করে ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিক্স এমন কি প্রোগ্রামিং সেক্টরের হাজারো কাজ। যার মধ্য থেকে আপনি বেছে নিতে পারবেন সহজসাধ্য যেকোনটি।
ওডেস্কে রেজিষ্ট্রেশন পর্ব শেষ করে মনযোগ দিতে হবে ভাল মানের একটা প্রোফাইল তৈরি করার চেষ্টায়। কেননা একজন বায়ার কাজ দেয়ার পূর্বে অবশ্যই আপনার প্রোফাইলের কোয়ালিটি ফলো করবে। যেহেতু এখানে পরীক্ষা দিয়ে প্রোফাইল সমৃদ্ধ করার ব্যবম্থা আছে সেহেতু সময় নিয়ে হলেও বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে সমৃদ্ধশালী প্রোফাইল তৈরি করাটাই বেষ্ট। পাশাপাশি বিড করতে হবে সেই কাজগুলোতে যা আমি অবশ্যাই পারি। আর একবার কাজ করে যদি ভাল একটা রেটিং সংগ্রহ করতে পারি তবেই সফলতার শুরু।
ওডেস্ক থেকে উপার্জিত অর্থ বাংলাদেশে আনার ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে ডেবিট কার্ড যাহা ডাচ বাংলা ব্যাংকের বুথগুলোতে সাপোর্ট করে। তাই কাজ করার পূর্বে ভাল একটা পরিকল্পনা করুন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধৈর্যের সাথে চেষ্টা করুন। অবশ্যই ওডেস্ক থেকে সফলতা পাবেন ইনশাল্লাহ।----মোঃ আরিফুর রহমান।
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।