সুরাতুল ফাতিহা সম্পর্কে নানা তথ্যঃ
সুরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। যথা, * ফাতিহা * উম্মুল কিতাব * উম্মুল কুরআন * সুরাতুস সালাত * সুরাতুল হামদ * সুরাতুশ শিফা * সুরাতুর রুকিয়্যাহ * আসাসুল কুরআন * আফিয়াহ্ * কাফিয়াহ্ * সাবয়ে মাছানি।
ফাতিহা।
ফাতিহা শব্দের অর্থ হল কোন কিছু শুরু করা বা উদঘাটন করা। কুরআনুল কারীম যেহেতু এই সুরার মাধ্যমেই শুরু করা হয়েছে তাই এই সুরার নাম সুরাতুল ফাতিহা।
তাছাড়া, নামাজের মধ্যে এই সুরার মাধ্যমেই ক্বিরাত শুরু করতে হয় বলেও এই সুরার নাম ফাতিহা।
উম্মুল কিতাব।
জমহুরের অধিকাংশ উলামায়েকেরাম সুরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলেন।
উম্মুল কুরআন।
আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাঃ বলেন, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ এই সুরাটি হল উম্মুল কুরআন।
আবু দাউদ ৪/২৫১/১২৪৫ নাম্বার হাদিস। (আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন)
সুরাতুস সলাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সলাতকে আমার ও বান্দার মাঝে দুইভাগে ভাগ করে দিয়েছি। قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ এখানে সালাত দ্বারা সুরায়ে ফাতিহাকে বুঝানো হয়েছে।
মুসলিম ২/৩৫২/৫৯৮ নাম্বার হাদিস, তিরমিযি ১০/২১০/২৮৭৭ নাম্বার হাদিস।
সুরাতুল হামদ (তথা প্রসংশা)।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বলে الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তখন আল্লাহ তাআলা বলেন حَمِدَنِي عَبْدِي অর্থাৎ আমার বান্দা আমার প্রসংশা করেছে।
মুসলিম ২/৩৫২/৫৯৮ নাম্বার হাদিস, তিরমিযি ১০/২১০/২৮৭৭ নাম্বার হাদিস।
সুরাতুশ শিফা।
সুরায়ে ফাতিহা প্রত্যেক রোগের আরোগ্যদানকারী। এজন্য এসুরাকে সুরাতুশ শিফা বলা হয়।
عبد الملك بن عمير: قال قال رسول الله (في فاتحة الكتاب شفاء من كل داء
তাফসীরে কুরতুবী-১/১১২ নাম্বার পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাছির- ১/৫৪ নাম্বার পৃষ্টা (বাংলা)
সুরাতুর রুকিয়্যাহ।
فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ فَقَالَ وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ
এসুরার অপর একটি নাম সুরাতুর রুকিয়্যাহ। আবু সাঈদখুদরী রাঃ সাপে কাটা এক রোগীকে ফুঁ দিলে লোকটি ভাল হয়ে যায়। এদেখে রাসুলুল্লাহ সাঃ তাকে জিজ্ঞেস করলেন এটাযে রুকিয়্যাহ (অর্থাৎ পড়ে ফুঁ দেওয়ার সুরা) তা তুমি কেমন করে জানলে ?
বোখারী ৮/৪৮/২১১৫ নাম্বার হাদিস।
আসাসুল কুরআন।
ابن عباس يقول: لكل شئ أساس، ............ وأساس القرآن الفاتحة
ইবনে আব্বাস রাঃ একটি দীর্ঘ হাদিসের শেষাংশে বলেন আসাসুল কুরআন হলো সুরাতুল ফাতিহা।
তাফসীরে কুরতুবি-১/১১২ নাম্বার পৃষ্ঠা।
আফিয়াহ্।
قاله سفيان بن عيينة، لانها لا تتنصف ولا تحتمل الاختزال، ولو قرأ من سائر السور نصفها في ركعة، ونصفها الآخر في ركعة لاجزأ، ولو نصفت الفاتحة في ركعتين لم يجز
সুফিয়ান বিন ইওয়াইনাহ রাহঃ বলেন এই সুরার নাম আফিয়াহ্।
তাফসিরে ইবনে কাসির ১/১০১ নাম্বার পৃষ্টা, তাফসীরে কুরতুবী-১/১১৩ নাম্বার পৃষ্ঠা।
কাফিয়াহ্।
قال يحيى بن أبي كثير: لانها تكفي عن سواها ولا يكفي سواها عنها
ইয়াহইয়া বিন কাছির রাহঃ বলেন, এই সুরার নাম কাফিয়াহ। কেননা কুরআনের অন্যান্ন সুরাকে বাদ দিলেও এই সুরাই যথেষ্ঠ। কিন্তু অন্য কোন সুরা এই সুরা ব্যতিত যথেষ্ঠ না।
তাফসিরে ইবনে কাসির ১/১০১ নাম্বার পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী-১/১১৩ নাম্বার পৃষ্ঠা।
সুরাতুল কান্জ।
কোন কোন মুফাস্সিরগণ এসুরাকে সুরাতুল কান্জ বলেছেন।
نزلت فاتحة الكتاب من كنز تحت العرش
আস সিলসিলাতুজ জঈফা মুফতাছার ৯/২৫/৪০২৪ নাম্বার হাদিস।
(শায়খ আলবানী হাদিসটিকে দুর্বল বলেছেন)
সাবয়ে মাছানি।
والسبع المثاني لأنها سبع آيات باتفاق العلماء
সর্ব সম্মতিক্রতে একথা স্বিকৃতি হয়েছে যে, এসুরাতে সাতটি আয়াত রয়েছে তাই এসুরাকে সাবয়ে মাছানি বলা হয়।
তাফসিরে বাগাভি- ১/৪৯ নাম্বার পৃষ্টা।
অবতীর্ন হওয়ার স্থান।
এসুরার অবতীর্ণস্থান এর ব্যপারে তিনটি মতামত পাওয়া যায়।
১. মক্কি। এর স্বপক্ষে বলেছেন ইবনে আব্বাস রাঃ, কাতাদাহ রাঃ এবং আবুল আলিয়া রাঃ।
২. মাদানি। এর স্বপক্ষে বলেছেন আবু হুরাইরা রাঃ, মুজাহিদ রাঃ ও আতা বিন ইয়াসার রাঃ, ইমাম জুহরী রহঃ।
৩. অর্ধেক মক্কি অর্ধেক মাদানি। এর স্বপক্ষে বলেছেন আবু লাইস সমরকন্দি রহঃ । তিনি বলেন, এই সুরার প্রথমাংশ মক্কায় ও শেষাংশ মদিনায় অবতীর্ণ হয়েছে। তবে এই মতটা দুর্বল।
আয়াত সংখ্যা।
এসুরার আয়াত সংখ্যা নিয়েও মতানৈক্য দেখা যায়।
১. হুসাইন জ'’ফি রাহঃ বলেন সুরায়ে ফাতিহার আয়াত সংখ্যা ৬ টি।
২. আমর বিন উবায়েদ রাহঃ বলেন সুরায়ে ফাতিহার আয়াত সংখ্যা ৮ টি।
৩. জমহুর ওলামাগণ ও সর্বসম্মতভাবে একথার স্বিকৃতি হয়েছে যে, এসুরার আয়াত সংখ্যা ৭ টি।
সুরাতুল ফাহিতায় মোট শব্দ সংখ্যা ২৫ টি এবং মোট হরুফ রয়েছে একশত তেরটি।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।