আমার প্রিয় পোস্ট

একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা..

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৮

শেয়ারঃ
0 4 0

শুরু হয়ে গেল বহুল প্রতিক্ষিত মহান একুশে বই মেলা:২০০৯। এর আগে দুটো পোস্টে সাম..ইন ব্লগের লেখকদের প্রকাশিতব্য বইয়ের তালিকা দেওয়া হচ্ছিল এবং আজ থেকে এই প্রক্রিয়া চালু থাকবে ফেব্রুয়ারীর শেষতক। ব্লগার লেখকদের অনুরোধ করব যেন তারা, তাদের প্রকাশিত/প্রকাশিতব্য বইয়ের তথ্য কমেন্টে দেন। এতে করে ব্লগার পাঠকগন সহযে ব্লগার লেখকদের বই খুঁজে পাবেন আর লেখকদেরও খানিক প্রচার/প্রসার ঘটবে আশা করি।

সামহোয়্যারইন ব্লগ প্রকাশনা:


সামহোয়্যারইন_ব্লগ গল্প সংকলন ২০০৮: অপরবাস্তব-৩

মোট গল্পের সংখ্যা : ২২টি
পৃষ্ঠাসংখ্যা : ৯৬
মূল্য : ১০০ টাকা।
প্রকাশক : ছাপাকল
পরিবেশক : সংহতি (একুশে বইমেলায় স্টল নম্বর ১৯২)
অনলাইন পরিবেশক : http://www.boi-mela.com


এখন পর্যন্ত প্রাপ্ত ব্লগার লিখিয়েদের প্রকাশিতব্য বইয়ের তালিকা নিচে দেওয়া হলো:

১। পথিক!!!!! (মামুন ম. আজিজ )......"তথাপি"----ছোট ছোট গল্পের সমারোহ

২। রবিউলকরিম ...... " ডোরাকাটাদের দেশে"------গল্পগ্রন্থ

৩। প্রণব আচার্য ......... "সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে" কবিতার বই। প্রকাশ করেছে ভাষাচিত্র। পাওয়া যাবে বইমেলার ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।

৪। মাজুল হাসান......... "ইমেলদা-ইসমত আরার জুতো"/টিয়ামন্ত্র (সম্ভাব্য)


৫। ইমন জুবায়ের -এর একটি ছোট গল্প, ছোট কাগজ শিড়দাঁড়া'য়, সম্পাদক সুহৃদ শহীদুল্লা।

৬। ফাহমিদুল হক ........ সম্ভাবনা আছে, এখনো নিশ্চিত নয়

৭। আরিফ জেবতিক ......."এক এগারোর রাতে একুশ নম্বর আঙুল "----রাজনৈতিক উপন্যাস, সম্ভাবনা আছে

৮। তপন বাগচী .......৮টি বইয়ের প্রস্তৃতি রয়েছে

ক। প্রফুল্ল গোঁসাই গীতিসমগ্র (সংগ্রহ)
খ। বাংলাদেশের যাত্রাশিল্প (সংকলন)
গ। লোকসাহিত্য পত্রিকা : নির্বাচিত রচনা (সংকলন)
ঘ। নীলকমল মিশ্র ও তাঁর ভাওয়াইয়াগান (গবেষণা)
ঙ। মোসলেমউদ্দিন বয়াতি ও তাঁর জারিগান (গবেষণা)
চ। নির্বাচিত ১০০ ছড়া (ছড়া)
ছ। রাধারমণের গান (গবেষণা)
জ। শেষ দৃশ্যের আগে (উপন্যাস/ জেমকন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত)

৯। মুজিব মেহদী
ক। কাব্যগ্রন্থ ...'চিরপুষ্প একাকী ফুটেছে'। প্রকাশক অ্যাডর্ন।
খ। রূপান্তরিত গল্পগ্রন্থ..'সটোরি লাভের গল্প' । প্রকাশক পাঠসূত্র।

১০। হাসান মোরশেদ দুটি বই
ক। "শমন শেকল ডানা" (উপন্যাস) প্রকাশক--শুদ্ধস্বর
খ। "দানবের রূপরেখা" (অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার)---প্রকাশক--শুদ্ধস্বর
১১। আমজাদ সুজন.......'দৃশ্য শিকারের বন্দুক' প্রথম কাব্যবই

১২। আবদুর রাজ্জাক শিপন........."চন্দ্রাবতীর চোখে কাজল রং"-- উপন্যাসটি প্রকাশের সম্ভাবনা রয়েছে

১৩। মুক্তি মণ্ডল ..........."পুষ্পপটে ব্রাত্য মিনতি" কবিতা-পুস্তিকা, জোনাকরোড থেকে প্রকাশিত।

১৪। আজহার ফরহাদ........"মগ্ন নৈরাজ্যের পদাবলী" কবিতার বই, ইত্যাদি প্রকাশ থেকে।

১৫। আফসানা কিশোয়ার(ব্লগার মেঘ) ........."অ-পরবের দিন", কবিতার বই, বের করছে উতস প্রকাশন।

১৬। এখনও গল্প লিখি ..........'বউ কথা কও' গল্পগ্রন্থ

১৭। মুয়ীয মাহফুজ......-"হুইসেল বাজছে চোর পালাচ্ছে" কবিতার বই

১৮। সুমন সালেহী ......."মুচকি হাসিতে প্রেম-ঝগড়া এবং.." সাকী পাবলিশিং ক্লাব, বইমেলা স্টল নং ৪০৬

১৯। সাগর সরোয়ার ........."শেষ বিকেলের ছেলে" বিজয় প্রকাশ

২০। মোজাম্মেল প্রধান.........."ছড়ার ডিম"

২১। সুলতানা শিরীন সাজি'র কবিতার বই........"......"এক জোছনায় তুমি ও আমি" জাগৃতি প্রকাশনী।

২২। ব্লগার আমার আমি (আহমেদ ফারুক মিল্লাদ).....কাব্যগ্রন্থ"বৃষ্টির জলে জলরং ভালোবাসা" ৩য় সংস্করন, প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

২৩। শহীদুল ইসলাম মুকুল.......কবিতার বই "জালছেঁড়া নদী" প্রকাশক: ভাষাচিত্র।

২৪। শেখ জলিল.........'জায়গীরনামা' প্রকাশন: শুদ্ধস্বর

২৫। ইশতিয়াক আহমেদ............"হোটেল বনলতা আবাসিক" প্রকাশক: বাংলা প্রকাশ

২৬। তাহমিনা সানি ......রহস্য গল্প-"স্বর্ণদেবতার অভিশাপ" জাগৃতি প্রকাশনী।

২৭। প্রিন্স আশরাফ..........৩টি বই

ক। রহস্য উপন্যাস "দানব" জাগৃতি প্রকাশনী।
খ। রহস্য গল্প- হেকিম মুনশী ও তারা তিনজন-জাগৃতি প্রকাশনী।
গ। মৌলিক থ্রিলার উপন্যাস- যুযুধা- বাতিঘর প্রকাশনী।


২৮। ফকির ইলিয়াস .........'' কবিতার বিভাসূত্র''(কবিতা বিষয়ক গদ্যগ্রন্থ )
প্রকাশক - ভাষাচিত্র

২৯। মূর্তালা রামাত ........."অনুবাদ কবিতা"-প্রকাশক- বাতিঘর, প্রাপ্তিস্থান: ২৩৮ নং স্টল এবং লিটল ম্যাগাজিন কর্নার।

৩০। সরকার আমিন........দুটি কবিতার বই
ক। "কিছু পাপ করার চেষ্টা করি" বইটার প্রকাশক শব্দশিল্প।
খ। "আগুনের প্রতি অনুরোধ"- প্রকাশক : শুদ্ধস্বর

৩১। আহমাদ মোস্তফা কামাল.......দুটি বই

ক। অন্ধ যাদুকর, উপন্যাস। প্রকাশক : পাঠসূত্র।
খ। সংশয়ীদের ঈশ্বর, সৃজনশীল প্রবন্ধের সংকলন। প্রকাশক : অ্যাডর্ন।

৩২। নুরুজ্জামান মানিক..........‘স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা’ বইমেলায় শুদ্ধস্বরের স্টলে পাওয়া যাবে।

৩৩। মনজুরুল হক............."শকুমেন্টারি শকোথেরাপি এবং কর্পোরেট ডেমোক্র্যাসি "--প্রকাশক-পাঠসূত্র।

৩৪। অমি রহমান পিয়াল..........."জন্মযুদ্ধ" প্রকাশক--শুদ্ধস্বর

৩৫। মাহবুব লীলেন............উড়োগল্প (উপন্যাস ) প্রকাশক--শুদ্ধস্বর

৩৬। মাসুদা ভাট্টি.........স্বাতীর উঠোন (গল্প ) প্রকাশক--শুদ্ধস্বর

৩৭। মুহাম্মদ জুবায়ের........." সিকি আধুলি গদ্যগুলি" প্রকাশক--শুদ্ধস্বর

৩৮। সুমন সুপান্থ............."নিশিন্দা মেঘের বাতিঘর" কবিতার বই-প্রকাশীত হয়েছে ভাষাচিত্র থেকে।

৩৯। রুমানা বৈশাখী..........."পোস্টমর্টেম"-জাগৃতি প্রকাশনী

৪০। পান্থ বিহোস......"১০ তরুণের প্রেমের গল্প" প্রকাশক : পালকি প্রকাশন (৪১৩ নম্বর স্টল)

৪১। মাহবুবুর শাহরিয়ার (ব্লগার রোডায়া)- এর দুটি উপন্যাস

ক। মহা পৃথিবী
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ
স্টল নং- ২০

খ। প্রেম ও অনুভব
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ
স্টল নং- ২০

৪২। এ. টি. এম. মোস্তফা কামাল ........"বাঙ্গালা রুবাইয়াত" প্রকাশক: ভাষাচিত্র।

৪৩। বিপ্লব রহমান.............."রিপোর্টারের ডায়রি: পাহাড়ের পথে পথে" প্রকাশন: পাঠসূত্র


৪৪। এহসান হাবীব............"শাদা প্রজাপতি" কবিতার বই, প্রকাশক : পাঁচিল

৪৫। আত্মপ্রকাশ ঘটেছে জোনাকরোড নামে একটি লিটল ম্যাগাজিন এর। পাওয়া যাচ্ছে একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্ত্বরের লোক, নন্দন, ব্যাস ও মেঘ এর স্টলে।

৪৬। সাঈদ জুবেরী (মাঠশালা).........."আত্মরতির খুন"- প্রকাশক: মাঞ্জাসুতা,প্রাপ্তিস্থান: (শিড়দারা, উলুখড়, কালনেত্র) লিটিল ম্যাগ প্রাঙ্গন।

৪৭। েফরদৌস মাহমুদ........."নীল পাগলীর শিস" কবিতার বই, প্রকাশক : কথা প্রকাশ

 

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২২
বিডি আইডল বলেছেন: নাফে এনামের নাম না থাকায় দিক্কার জানাই
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: আতংকে হাত পা..............................................;)

২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২২
সাগর সরোয়ার বলেছেন: শেষ বিকেলের ছেলে ..... সাগর সরওয়ার, বিজয় প্রকাশ
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে

৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
অপ্‌সরা বলেছেন: বাহ! খুবি ভালো পোস্ট।
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ অপ্‌সরা

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আলী আরাফাত শান্ত

৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
আইলাভইউ বলেছেন:
আরও অনেকে আছেন। বই প্রকাশের ঝামেলায় ব্লগে আসেন না। তাদের নামও আসুক।

ভালো পোস্ট।

স্টিকি করা হোক
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: তাদের বইয়ের তথ্য আসুক

ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: আইলাভইউ বলেছেন:
আরও অনেকে আছেন। বই প্রকাশের ঝামেলায় ব্লগে আসেন না। তাদের নামও আসুক।

সম্ভব হলে তাদের ও বইয়ের নাম দিন

৬. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
কৌশিক বলেছেন: এত বই কিনতে হবে? পকেটের হাত পা....
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: আর কারো না কেনেন নাফেরটা কিইনেন;)

৭. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: ভাই লেখাটা এডিট করে আরো একটা নাম ঢুকান প্লিজ।

মোজাম্মেল প্রধান এর ছড়ার ডিম।
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে

৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৮
কালপুরুষ বলেছেন: সুলতানা শিরীন সাজি'র কবিতার বই বের হচ্ছে এই বই মেলায়। প্রকাশনায়- জাগৃতি প্রকাশনী।
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: বইয়ের নামটি জানান প্লিজ

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: সাজি আপুর বইয়ের নামটি সংযুক্ত হয়েছে

৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
হামীম বলেছেন: আমাদের আরেক ব্লগার আমার আমি যার পুরো নাম আহমেদ ফারুক মিল্লাদ। কাজ করেন দৈনিক যুগান্তর পত্রিকায়। তার প্রকাশিত কাব্য গ্রন্থ বৃষ্টির জলে জলরং ভালোবাসা এর তৃতীয় সংস্করন বেরিয়েছে এবার । প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
মেঘবাজি বলেছেন: ব্লগার মুকুল এর বইটির তথ্য আপডেট করা হয়েছে
১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
তাহমিনা সানি বলেছেন: রহস্য গল্প-স্বর্ণদেবতার অভিশাপ-তাহমিনা সানি- জাগৃতি প্রকাশনী। আপডেট করলে ভাল হয়..
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে:)

১২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
মেঘবাজি বলেছেন: শেখ জলিল এবং ইশতিয়াক আহমেদ এর বই এর তথ্য সংযোজিত হলো
১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫০
আকাশচুরি বলেছেন: দারুন একটা পোস্ট দিয়েছেন, খুব কাজে দেবে আমাদের:)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
আলমগীর কুমকুম বলেছেন: যাদের কোন বই বের হচ্ছে না তাদের নিয়া পোস্ট দিলে আমার নামটা কাইন্ডলি এ্যাড করবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আমার পরেই আপ্নের নাম থাকপে;)

১৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
অ্যামাটার বলেছেন: ব্লগার 'নির্বাসিত' দাদার একটা খুব জনপ্রিয় সিরিজ আছে, কথা ছিল বইমেলা ২০০৯-এ আসার, কিছু জানেন?

অ.ট. তরুন লেখকদেরও বই আসছে, Click This Link :D
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: না জানিনা।
আপ্নে জানলে জানায়েন

১৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১২
মেঘবাজি বলেছেন: প্রিন্স আশরাফ এর রহস্য উপন্যাস "দানব" যুক্ত হোল
১৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৩
টুশকি বলেছেন: আমার টবিতার বই "টেটুল টলায় টাব" বের হইসে টুশকি প্রকাশনী থেকে, দাম মাত্র তিনটাকা রাখা হইসে

অনেকদিন চাপা মারিনা
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: ব্লগে চাপা মারোন ফ্রি, সো মারেন............;)

১৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭
তাহসিন আহমেদ বলেছেন: আমি "টেটুল টলায় টাব" কিনুম।
২ পিস।৬ টেকা রেডি রাখচি.....;)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: রেডি রাইকেন

১৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২২
মুক্তি মণ্ডল বলেছেন: এই পোষ্টটা কাজে আসবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: হ্যা, মুক্তি ভাই

অন্তত সাধারন ব্লগারগো যারা, ব্লগার লেখকগো বই পাইতে চায়

২০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ........
সবার সাথে দেখা হবে এটা অনেক আনন্দের....
সবার জন্য অভিনন্দন।

শুভেচ্ছা
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: শুভেচ্ছা

২১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৭
ভুতের আড্ডা বলেছেন: সংশোধনী: আমার বইটি সম্ভবত প্রকাশ হচ্ছে না।

জানুয়ারির ২৫ তারিখের মধ্যে পুরোটা শেষ করে প্রকাশকের কাছে দেওয়ার কথা ছিল। দিতে পারিনাই। এখন শেষ হয়েছে, কিন্তু প্রকাশক বলছে ...............আগামী বছর!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: ঠিক আছে, সংশোধন করা হইল

২২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
মিলটনরহমান বলেছেন: ভালো তো। এতো এতো গ্রন্থ?

খুব ভালো হবে
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: আপনার কোন বই আসছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: কিয়ের?

২৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: হ্যা, সবাইকে অভিনন্দন!

২৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
ফকির ইলিয়াস বলেছেন: '' কবিতার বিভাসূত্র''
(কবিতা বিষয়ক গদ্যগ্রন্থ )
ফকির ইলিয়াস
প্রকাশক - ভাষাচিত্র। ঢাকা
প্রচ্ছদ - তৌহিন হাসান
-------------------------------------
যুক্ত করলে খুশী হবো।
ধন্যবাদ
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে, ইলিয়াস ভাই :)

২৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৫
মুকুল বলেছেন: ভালো কাজ করেছেন। এক পোস্টে সব ব্লগারের বইয়ের তথ্য পাওয়া যাবে। :)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ:)

সবই আপনাগো লাইগা

২৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
মেঘ বলেছেন: মেঘের নাম: আফসানা কিশোয়ার :) ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে:)

২৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১
মুক্তি মণ্ডল বলেছেন: মেঘবাজি ভুল হয়েছে। হবে "জোনাকরোড"। সংশোধন করে আমার আগের কমেন্টটা মুছে দিয়েন।

কৃতজ্ঞতা জানাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: ঠিক আছে কবি:)

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: :)

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: টুপি তো আমি খুলুম, যে কবিতা আপনে লেখেন!:)

শুভেচ্ছা নিয়েন কবি

৩১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬
মুক্তি মণ্ডল বলেছেন: আপনার আগেই আমি খুলে রেখেছি। আর লজ্জা দিয়েন না। আপনাকেও শুভেচ্ছা জানাই। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: কবি, আপনের বইটা সংগ্রহের ইচ্ছা রাখি, মেলায় গেলে খরিদ করব অবশ্যই:)

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২
মেঘবাজি বলেছেন: প্রিন্স আশরাফ এর আরো দুটি বইয়ের তথ্য যুক্ত হলো
৩৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৫
রোবোট বলেছেন: টুশকি
আমি "টেটুল টলায় টাব" কিনুম।৩ পিস। এক দাম ৭ টাকা।
৩৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৭
রোবোট বলেছেন: যাদের কোন বই বের হচ্ছে না তাদের নিয়া পোস্ট দিলে আমার নামটা কাইন্ডলি এ্যাড করবেন।
যে সালের জন্য প্রযোজ্য:

২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪,
২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০,
২০২১, ২০২২, ..... (বাকীটা কোনো গাণিতিক পোস্টে শেষ করা হবে)

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: রেডি থাইকেন

৩৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৫
মিন্‌নত করি বল কেলাডা চার বলেছেন: আমার প্রিয় হড়োড় লেখক নাফে মোহাম্মদ এনাম ভাইয়ের কি কিছু বের হচ্ছে?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: আপনের নিক দেইখা আমি টাসকিত ;)

৩৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮
মে ঘ দূ ত বলেছেন: যদের যাদের বই বেরুচ্ছে সবাইকে অভিনন্দন জানায় সে সাথে লেখককেও ধন্যবাদ এই তথ্যগুলো সহজলভ্য করে দেয়ার জন্য।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ মে ঘ দূ ত

৩৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫
মূর্তালা রামাত বলেছেন: অনুবাদ কবিতা

মূর্তালা রামাত

প্রকাশক- বৃক্ষ

প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল

প্রাপ্তিস্থান: শালুক, লিটল ম্যাগাজিন কর্নার। একুশে বইমেলা ২০০৯



যুক্ত করলে খুশী হবো।
ধন্যবাদ
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: যুক্ত করা হয়েছে:)

৩৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬
মেঘবাজি বলেছেন: সরকার আমিনের দুটি কবিতার বই যুক্ত হলো
৪০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪
সরকার আমিন ১৯৬৭ বলেছেন: অনেক ধন্যবাদ তথ্য সংগ্রহ ও প্রকাশ করার জন্য।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সরকার আমিন:)

৪১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: সুন্দর উদ্যোগ।

আমার বেরুচ্ছে দুটো বই :

১. অন্ধ যাদুকর, উপন্যাস। প্রকাশক : পাঠসূত্র।

২. সংশয়ীদের ঈশ্বর, সৃজনশীল প্রবন্ধের সংকলন। প্রকাশক : অ্যাডর্ন।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: তথ্য সংযুক্ত করা হইল:)

৪২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২
নুরুজ্জামান মানিক বলেছেন: এবারের বইমেলায় নুরুজ্জামান মানিকের বই ‘স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা’ Click This Link
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: আপডেট করা হইছে

এই বইটার জন্য আমার স্যালুট গ্রহন কইরেন

৪৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
সুখী মানুষ বলেছেন: আমার বই বের করবে কে? আমি কিছুই জানি না :(। কিছু জেনে থাকলে প্লিজ জানান।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: সংশোধন করা হইছে। কেউ একজন কোন পোস্টে আপনার নিকে ঐ বইয়ের তথ্য দিসিল।

৪৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
মেঘবাজি বলেছেন: মনজুরুল হক এর একটি বইয়ের তথ্য সংযুক্ত হলো।
৪৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
মনির হাসান বলেছেন: অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন ...

যদি সম্ভব হয় .. সবার কাছ থেকে কভার জোগার করে সচিত্র করুন ..


ভালো থাকুন ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৪৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
মনজুরুল হক বলেছেন:

ধন্যবাদ মেঘবাজি।
আপনি স্বউদ্যোগে আমার নামটা এ্যাড করেছেন। ঘাড়ের রগ বাঁকা টাইপ লোক তো! তাই নিজের বিজ্ঞাপন নিজে করতে পারিনি। প্রকাশকদের সাথে বনিবনা হয় না বলে ১৫ বছর ধরে টানা লিখে আসা স্বত্তেও এবারই প্রথম বই বের হতে যাচ্ছে!! অথচ সব মিলিয়ে অন্তত ১০/১৫ টি বইয়ের মেটরিয়ালস জমা হয়ে আছে!! "বই বের করতেই হবে" এমনটি ভাবতাম না কখনোই।

যাহোক আপনাকে আবারো ধন্যবাদ। ধন্যবাদ স্নেহাস্পদ মনির হাসানকে, যে আজ বইয়ের ব্যাপারটা প্রকাশ করে দিয়েছে.......
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: আপনার মতো ঘাড়ের রগ বাঁকা টাইপ লোক খুব দরকার আমাদের :)

ভালো থাকবেন

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: তবে আপনার বাকি বইগুলোও পড়তে চাই আমরা, সুতরাং.....

৪৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
মেঘবাজি বলেছেন: ব্লগার নুরুজ্জামান মানিক এর পোস্ট থেকে সাম.ইন ব্লগারদের আরো কিছু বই এর তথ্য আপডেট করা হইল
৪৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
মেঘবাজি বলেছেন: সুমন সুপান্থ এর কবিতার বইয়ের তথ্য যুক্ত হইল
৪৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
রুমানা বৈশাখী বলেছেন: পোস্টমর্টেম... ....জাগৃতি প্রকাশনী
এ বছর একটাই... ...মনে বেজায় দুষ্ক......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: আপডেট করা হইছে:)

৫০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৮
রুমানা বৈশাখী বলেছেন: পোস্টমর্টেম....জাগৃতি প্রকাশনী
এবার এই একটাই..... ...মনে বেজায় দুষ্ক
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩১

লেখক বলেছেন: আপনার তো এক্টা বের হইসে, আমার তো কুনোদিনই বারাইবো না :)

৫১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪
পান্থ বিহোস বলেছেন:
বইরে নাম : ১০ তরুণের প্রেমের গল্প
[সময়ের ১০ জন তরুণের লেখা প্রেমের গল্প সংকলন]
প্রকাশক : পালকি প্রকাশন (৪১৩ নম্বর স্টল)
বইয়ের নামটি এড করবেন প্লিজ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: আপডেট করা হইছে:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: হ, দেখসি:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০
ছাপচিত্রি বলেছেন: এইখানেও কিছু আপডেট পাবেনঃ Click This Link
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: হ

৫৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
মেঘবাজি বলেছেন: এই নিরিহ পোস্টে মাইনসে মাইনাস দিয়া কি শান্তি পাই?

যাউকগা মাইনসের শান্তিতে অবদান রাখতে পাইরা আনন্দ লাগতেছে;)
৫৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪২
রোডায়া বলেছেন: আমার দু'টো উপন্যাসঃ
১৷ মহা পৃথিবী
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ
স্টল নং- ২০

২৷ প্রেম ও অনুভব
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ
স্টল নং- ২০

ওহ, অবশ্য রোডায়া নামে বের হয়নি, হয়েছে মাহবুবুর শাহরিয়ার নামে৷
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: দেখছি

৫৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০
মেঘবাজি বলেছেন: ব্লগার প্রলয় হাসানের বইয়ের তথ্য যুক্ত হইল
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ব্লগার প্রলয় হাসানের অনুরোধে তথ্য মুছে দেওয়া হইল

৫৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
প্রলয় হাসান বলেছেন: মেঘবাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার বইটির কোনপ্রকার প্রচার চাচ্ছি না। একদমই না। ব্লগে ইদানিং এ্যাড দেখতে দেখতে বিরক্ত হয়ে এটা আমার নিরব প্রতিবাদ বলতে পারেন। তাছাড়া বইটির প্রকাশনটা এখন কিছুটা দোদুল্যমান পর্যায়ে রয়েছে। দয়াকরে ৪২ নং থেকে আমার নামটি কেটে ফেলুন। আবারও ধন্যবাদ আপনাকে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ঠিক আছে

৬০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫২
মনজুরুল হক বলেছেন: আমার বইটির প্রকাশক ----- পাঠসূত্র

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে মনজুরুল ভাই:)

৬১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
নিহন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: আপনারেও ধন্যবাদ নিহন

৬২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৮
নাঈম বলেছেন: আমার বই কেউ বাইর কর্লো না, আপচুস :(( :(( :((

তবে দেখি আগামী বছর ট্রাই মারুম ইনশাল্লাহ্‌ :):):)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: হ, ট্রাই মারেন, আমি কিনুম:)

৬৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪১
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
কাজের লিষ্টি।
সব ব্লগারদের বই কেনার ইচ্ছে আছে।
বইমেলা থাকতে থাকতে দেশে যাচ্ছি।
বই কেনার লিষ্টিতে ব্লগারদের বই শীর্ষে থাকবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ রন্টি

৬৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৩
দূর্ভাষী বলেছেন: সুলতানা শিরীন সাজি আপুর কবিতার বই........"......"এক জোছনায় তুমি ও আমি" কিনতে শনিবার বিকালে আমি আর অপরাজিতা আসছি। আশা করি সাজি আপুর দেখা পাব।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: আইসেন

৬৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
মেঘবাজি বলেছেন: এ. টি. এম. মোস্তফা কামাল এর বইয়ের তথ্য যুক্ত হলো
৬৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯
মেঘ বলেছেন: আপনি আমাকে বাজি রেখে কি আনন্; পান?@মেঘবাজি :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: :)
আমার কবিতা পড়ার আমন্ত্রন জাইনেন

৬৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
মেঘবাজি বলেছেন: বিপ্লব রহমান এবং অমি রহমান পিয়াল এর বইয়ের তথ্য সংযুক্ত হলো
৬৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২০
মেঘবাজি বলেছেন: এহসান হাবীব এর শাদা প্রজাপতি যুক্ত হলো
৬৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০
মূর্তালা রামাত বলেছেন: ২৯। মূর্তালা রামাত ........."অনুবাদ কবিতা"-প্রকাশক- বৃক্ষ , প্রাপ্তিস্থান: শালুক, লিটল ম্যাগাজিন কর্নার।

তথ্যটা খানিকটা পরিবর্তনের অনুরোধ রইলো।

প্রকাশকের স্থলে এখন হবে বাতিঘর।
প্রাপ্তিস্থান: ২৩৮ নং স্টল এবং লিটল ম্যাগাজিন কর্নার।


ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে :)

৭০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
এহসান হাবীব বলেছেন: শুভ উদ্যোগ। ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৭১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
আই.কিউ. বলেছেন: সবকটা বই-এর কভার দেখতে ইচ্ছে করছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: আমারও

৭২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬
মেঘবাজি বলেছেন: লিটল ম্যাগ জোনাকরোডের তথ্য যুক্ত হইল
৭৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
নিশাচর পাখি বলেছেন: আপনাকে ধন্যবাদ দেওয়া হইল।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ দিয়া তো আমারে খাটো কইরা ফেল্লেন:)

৭৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫১
রূপক  বলেছেন: ৩৪ আর ৪৪ নাম্বারটা একটু দেখেন, মনে হয় ভুলে রিপিট করা হয়েছে...
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ, রূপক
ঠিক করা হইসে:)

৭৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৬
ফজলে এলাহী বলেছেন: খুব ভালো হইছে...........মেলায় ঢুকার আগেই ব্লগাররা প্রাক প্রস্তুতি নিতে পারবে...........ধন্যবাদ
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: হু

৭৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭
মুহিব বলেছেন: এত্ত এত্ত জনের বই বের হয়। এত্ত জন এই ব্লগে আছে যাদের বই বের হয়! হায় আমি হয়ত তাদের কখনও কখনও ফাউল কথা বলছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: :)

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: আফচুস!

৭৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৬
ফিউশন ফাইভ বলেছেন: বইমেলায় এতো এতো ব্লগারের বই! কিনতে গেলে তো দেউলিয়া হয়ে যাবো নিশ্চিত। অবশ্য কে যেন বলে গেছিলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। বাণীটাই ভরসা!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: এই বাণীতে ভরসা রাখলে খবর আছে;)

অপরবাস্তবের খবর কি?

৭৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬
েফরদৌস মাহমুদ বলেছেন:
এবারের মেলায় বের হচ্ছে আমার কিবতার বই

নীল পাগলীর শিস
প্রকাশক : কথা প্রকাশ
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: আপডেট করা হয়েছে:)

৮০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৪
রণদীপম বসু বলেছেন: সুন্দর এবং তথ্যবহুল পোস্ট।
অন্যবারের প্রকাশিত বই থাকলেও এবার মিস আমি !
তবে দারুণ ভালো লাগছে নতুন করে অনেক লেখক কবিকে গ্রন্থকার হিসেবে নতুন করে পেয়ে। সবাইকে অভিনন্দন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ, রণদীপম বসু

সামনের বার নিশ্চয় আপনার বই পাচ্ছি আমরা:)

৮১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৪
মুয়ীয মাহফুজ বলেছেন: আমার বইটা বের হয়েছে ১০ তারিখ

কভার

নাম-হুইসেল বাজছে চোর পালাচ্ছে
প্রচ্ছদ করেছেন:শিল্পী শাওন আকন্দ
প্রকাশ করেছে:সুমন প্রবাহন স্মরণ প্রয়াস
পাওয়া যাবে:বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে, "কালনেত্র" স্টলে।
মূল্য:৭৫ টাকা)
৮২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৬
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ মেঘবাজি। ভালো কাজ হৈছে এইটা। তবে "আসছে" "আসার সম্ভাবনা আছে"- এই টাইপ ভৌতিক বইগুলা তালিকা থেকে হয় বাদ দেন, নয় এইগুলারে আলাদা একটা ক্যাটাগরিতে নিয়া আসেন।
৮৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
নাজনীন খলিল বলেছেন: আমার বই মেলায় আসছে আগামীকাল।

'বিষাদের প্রখর বেলুনগুলো' (কবিতার বই)।

প্রকাশকঃ শুদ্ধস্বর (স্টল নং-১৯৪) ।


৮৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
মোহাম্মদ লোমান বলেছেন: আগামীতে বই বের করার ইচ্ছা আছে। কি করলে কি হয় জনালে কৃতজ্ঞ হবো।
৮৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮
নষ্ট কবি বলেছেন: আমি ও বই ছাপাবো.........কি করতে হবে????
৮৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৭
মুম রহমান বলেছেন: আমার চারটি বই প্রকাশের প্রস্তুতি চলছে। এই তালিকায় জুড়ে দিলে ভাল হয়। বই গুলো হলো :
১. বিশ্বের সেরা ৫০টি চলচ্চিত্র [আলোচনা]
২. বিশ্বের সেরা ৫০টি নাটক [আলোচনা]
৩. পৃথিবীর দুখিতম শিল্পী [ভ্যান গঘের জীবনী, চিত্রকলা সংক্রান্ত]
৪. চেতনার চারিপাশে আঁধার আর গাঢ় হয়ে আসে [মেৌলিক নাট]
৮৭. ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৫
আজিজুল পারভেজ বলেছেন: ভাই, অনেকদিন পরে ব্লগে এসে এই তালিকায় নিজের বইয়ের নামটা না দেখে দুঃখই পেলাম। আমারও একখানা বই বেরিয়েছিল ২০০৯ সালের অমর একুশে বইমেলায়। প্রকাশ করেছিল ঐতিহ্য। বইয়ের নাম একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার । মজার ব্যাপার হলো আমার বইটি গবেষণাগ্রন্থ হিসেবে এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেছে। গত ২ এপ্রিল জাতীয় জাদুঘরের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় এ পুরস্কার প্রদান করা হয়। আরেকটি তথ্য ঃ আহমাদ মোস্তফা কামালের উপন্যাস অন্ধ যাদুকর গদ্য বিভাগে পুরস্কারলাভ করেছে। এখন বলা যেতে পারে দুইজন ব্লগারের বই পুরস্কৃত হলো।

 

মোট সময় লেগেছে ১.৭৪৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই