
একটি ছাগকল্পগল্প: আজম সাহেবের ডিসেম্বর ভীতি
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১৪
বছরের এই একটি মাস আজম সাহেবের খুব খারাপ যায়, ডিসেম্বর মাস এলেই তার বুকের বাম দিকে চিনচিন ব্যাথা শুরু হয় এবং ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত এই ব্যাথাটা নাছোড়বান্দা হয়ে লেপ্টে থাকে তার বুকে। ডিসেম্বর মাস এলেই বাংগালগুলো যেভাবে আদিখ্যেতা দেখাতে শুরু করে, উফ, আজম সাহেবের সফেদ দাড়িগুলো ঘৃনায় খচখচ...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬২বার পঠিত
মীথ বিষয়ক
১৩ ই জুন, ২০১১ রাত ২:৩০
আমাদের অনেক গভিরে পতনের সুত্র আজ মীথ হয়ে গেছে।
অ্যাপার্টমেন্টের প্রতিটি ব্যালকনি বা জানালা থেকে ঝরে পড়া একেকটা মানুষ পৌরানিক বীজ হয়ে গেঁথে যাবে এই মৃত্যু উপত্যকায়, অথবা উদ্গত হবে সদ্য জ্বলে ওঠা কোন গ্রহে সিলিকন আপেল। আমাদের অনেক গভিরে হলোগ্রাফিক নদী, প্রবাহের বিভ্রম নিয়ে হারিয়েছে কোথায়......সব কিছু আজ মীথ হয়ে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৪বার পঠিত
মেঘের ল্যাবিরিন্থ
১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৯
আজ সন্ধ্যেয় কিছু ল্যাটিন মেঘ লিখেছি। আমার আংগুল গলে প্রবাহিত কফির পোড়া গন্ধ, মেঘেদের সাথে আঁতাত করে উড়ে যাচ্ছে এলডোরাডোর নাভিমুলে। তারা একসময় চতুর ব্যালে নর্তকের গোড়ালি হয়ে যাবে, বিলক্ষণ জানি। হ্য়ত অসতর্কতায় লিখিত মেঘেরা কালো হয়ে গেছে খানিক, আর্দ্রতার হরফে হাতে খড়ি সবে! চকিতে মেঘেদের একেকটা পঙতি যেন অনন্ত...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫বার পঠিত
অপহৃত বাইসাইকেল....
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৮
দৃশ্যাতীত সেইসব অবতল রাস্তা
বা আমাদের ধমনীর অধিক কিছু,
টায়ারের বিগত ক্ষত নিয়ে শোকাহত,
কতোদিন বাজেনি অপ্রাকৃত ঘন্টি!
ঘূর্নন জেগে ওঠা হীরন্ময় স্পোক,
কতোদুর মঠপুকুর দুরতম পাঠ।
প্যাডেলের আলেখ্য পড়ে আছে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১বার পঠিত
ঐখানে মন খারাপের স্যানাটোরিয়াম....
০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৬
ঐখানে মন খারাপের স্যানাটোরিয়াম....
বিষাদক্লিস্ট মনোলিথ, দ্যাখো তোমার প্রকোস্ঠে হিমায়িত হচ্ছি আমরা।
আমাদের বিস্মৃতপ্রায় নাম, হাতমোজা বা নিভে যাওয়া চুম্বনগুলো ঝরে পড়ছে নিচে....অনেক নিচে, যেখানে ডিসেম্বরের ওভারকোটের পাঁজর খুলে আছে অবহেলায়, যেখানে বিলুপ্ত হেমন্তের গর্ভাশয়ে ঘুমিয়ে আছে একটা গম শিশু।
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৯বার পঠিত
নদীটি ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে
০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৬
নদীটি ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে
মীন কলোনি জুড়ে অম্লহীনতার প্রবাহ
দ্যাখে জলদাস, একদা লাস্যময়ী ঢেউ
শিখছে স্বৈরিনী লাভার ভ্রুভংগিমা!
জলমগ্নতার অন্তঃস্থলে পারদ কেন্দ্রিকা
বিভাজনের সুত্র ধরে খেয়ে ফেলছে দু'তীর।
কতিপয় সাঁতার-ভোলা বালকের দ্বিধাপ্রবন...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০২বার পঠিত
নক্ষত্রের রেলিংয়ে কার যেন অন্তর্বাস
০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:০০
নক্ষত্রের রেলিংয়ে কার যেন অন্তর্বাস
ডাকছে আমাদের, ফেনিল ঘুম উজিয়ে
উড়ে যাচ্ছি আমরা অলৌকিক বুননের দিকে।
শুন্য শুন্য গন্ধে ভরে উঠছে অন্তঃস্থিত সিঁড়িঘর, আর
গোপন গহন ছাদে একেকটা সুতোর পতন
ঝরে পড়ছে; যেনবা মহাজাগতিক গোলাপের রেনু।
আমাদের ভেসে ওঠা বা জেগে যাওয়ার সুত্র...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯০বার পঠিত
মেঘবাজি সমগ্র-১
১০ ই জুন, ২০১০ সকাল ১১:৩২
শুনেছি কেউ কেউ মরে যাচ্ছে....
শুনেছি কেউ কেউ মরে যাচ্ছে
আগাম অন্তেস্টক্রিয়ার দাওয়াত বিলি হচ্ছে পানশালায়।
আমরা শহর-ফুল-এবং সন্ধ্যার মরে যাওয়া দেখেছি,
দেখেছি মৃত্য রটে যাওয়া ঘন্টি হাহাকারে উড়ে গেছে!
মহাশুন্যতার বারান্দায় বেহালা বাজায় যে সব ফেরেস্তা...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮০বার পঠিত
শুনেছি কেউ কেউ মরে যাচ্ছে....
০৯ ই জুন, ২০১০ বিকাল ৩:১৩
শুনেছি কেউ কেউ মরে যাচ্ছে
আগাম অন্তেস্টক্রিয়ার দাওয়াত বিলি হচ্ছে পানশালায়।
আমরা শহর-ফুল-এবং সন্ধ্যার মরে যাওয়া দেখেছি,
দেখেছি মৃত্য রটে যাওয়া ঘন্টি হাহাকারে উড়ে গেছে!
মহাশুন্যতার বারান্দায় বেহালা বাজায় যে সব ফেরেস্তা
তারা নক্ষত্রের এলায়িত ঘুমে খোদায় করেছে মৃতদের নাম।
তাদের স্বাস্থ্য পান করে মাতাল হয়েছি সবাই অথবা...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৭বার পঠিত
দেশে হিন্দি ছবির আমদানির কথা শুইনা মনে পইড়া গেল একটি বাংলা সিনেমা দেখার স্মৃতি!!!
২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৮
সেই কুটি কালে ৭/৮ কেলাশের যুগে বাংলা সিনেমার ইতিহাসে এক অভুতপূর্ব ঘটনা ঘইটা গেছিল! কেয়ামত থিকা কিয়ামত নামে এক ছবি ভারত কাঁপাইয়া বাংলাদেশের ঢুইকা পড়ছিল সালমান-মৌসুমির ঘাড়ে চইড়া। তো আমরা পুলাপান ব্যাপক পুলকিত ও শিহরিত হইয়া প্রাক-জাওয়ানি জসবায় মফস্বলের টিনের ছাদওয়ালা সিনেমা হলের ছারপোকার খামার খ্যাত সেকেন্ড কেলাশের সিটে জাঁইকা...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪৫বার পঠিত




