টুকরো টুকরো কিছু কথা বন্দী করার জন্যই আমার এই পোষ্ট। আপাতত মন্তব্য বন্ধ রাখছি এই পোষ্টে।
...
বৃহস্পতিবার, ২৩-শে সেপ্টেম্বর ২০১০
রাত ১০:৩০
একটা মুভি দেখছি। হিন্দী। নাম সিলসিলা। বেশ কিছু ভাবনা এসেছিল মনে। এখন আবার নেই হয়ে গেল। যাক, মনে পরলে আবার লিখবো নে।
...
একটি দৃশ্য মনে ধরলো খুব। অমিতাভ, রেখাকে কিছু গোলাপ পাঠিয়ে এই বলে যে, "ফুল নিরব থেকেও আপন রঙ এবং গন্ধ দিয়ে অনেক কিছু বলে দেয়। যদি কখনো সময় হয় তবে আমার সম্পর্কে এদের কাছে জিজ্ঞেস করে তো দেখো "
...
খুব সুন্দর একটা চাঁদ উঠেছে রাতের আকাশে। কাল এই সময়টাতেই লিখছিলাম -
রাতের জানালার কাঁচ তুলে ধরে পূর্ণিমার চাঁদ দেখছি। মিষ্টি একটা দখিনা হাওয়া বইছে। প্রাণে শীতল পরশ বুলিয়ে দিয়ে যাচ্ছে থেকে থেকে। গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে, "দখিন হাওয়া, জাগো জাগো, জাগাও জাগাও, জাগাও আমার সুপ্ত এই প্রাণ"
...
খুব সুন্দর একটা কবিতা পেলুম সিলসিলা মুভিতে
Kaise koi yaad kare
Yaadon ke jharokhon me
Beeti hui baaton ko
Uljhi hui saason me
Kuch lamhon ke raazon ko
Pyar ke shabnam me
Ansune geeto ko
Sumsaan si raahon me
Bhule hue vaadon ko
Kaise koi yaad kare
Kaise koi yaad kare.
kamosh sadayon me
swopno vari raato ko
bhege huyen mausom me
sarke hoyein anchol ko
mondi hoyi akhon me
darakhte naino ko
adhkhole huton me
pritom ki chumbon ko
Kaise koi yaad kare
Kaise koi yaad kare
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



