মানুষ ছিলাম, আমিও না কি মানুষ ছিলাম
আমারও ছিল দুধগন্ধী শৈশব, অস্থিরতার কৈশোর
তারুণ্যের উঠতি হাওয়ায় গুলতানির অষ্টপ্রহর!
কখন ছিল? আমি স্মৃতি হাতড়ে বেড়াই।
ঘোর বর্ষায় জমকালো বৃষ্টিতে, চমকানো বিদ্যুতে
আমারও কখনো ভাগ ছিল, তা খুঁজতে
আমি এখন মনের পথে পিছু হাঁটি-
মন বলে কাষ্ঠ হেসে, "ধুর বোকা,
দিন চলে কি স্মুতির তাপে নিজেকে সেঁকে?
তোর মনে এখন জীবিকার জিয়ন কাঠি,
তুই এখন সংসারী, টেনে যাবি ঘানি
তোর চলবে যখন তখন যত্রতত্র তলব
তুই জানিস না সংসার মানে জোড়া বলদ!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



