আমার প্রিয় পোস্ট

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

এমন সন্দিহান সৃষ্টিকূল লইয়া আমরা কি করিব??

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১৯

শেয়ারঃ
0 1 0

তাহাকে যখন বিয়াস বলিল, এই ফর্মখানাতে সাইন করিয়া দাও, ইহা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য স্বাক্ষর সংগ্রহের নিমিত্তে আনিয়াছি, "সে" তখন একখানা ভুয়া সাইন মারিয়া বলিলো- ভোটের দ্বারা রাজাকারদের বিচার হইয়া গিয়াছে। এখন আর স্বাক্ষর সংগ্রহের প্রয়োজন নাই। বিয়াস যারপরনাই তাহার এমন ভাওতাবাজিতে ব্যথিত হইলো, কিছু বলিলো না।

"একাত্তরের চিঠি" বইখানা দেখিয়া "সে" বলিলো, এইসব চিঠি সকলই বানোয়াট বলিয়া তাহার মনে হয়।

বিয়াস মাঝেমধ্যেই কোথায় যাইতেছে বলিয়া যায় না কারণ বিয়াস জানে তাহার আপনজনরা সম্যক অবহিত আছে বিয়াস বড়জোড় বান্ধবীদের সহিত আডআ মারিতে গিয়াছে। "সে" ইহাকেও সাদা দৃষ্টিতে গ্রহণ করিতে পারে না। ঘ্যানর ঘ্যানর করিয়া বলিতেই থাকে "বিয়াস, তুমি কোথায় গিয়াছিলে?"।

অদ্য তাহার কাছে একখানা অফিসিয়াল কাজ আসিয়াছে, "সে" উহাতেও সন্দেহ পোষণ করিতেছে যে, যে ব্যক্তি টাকা চাহিয়াছে সে আর টাকা ফেরত নাও দিতে পারে কারণ সেই ব্যক্তি শ্মশ্রুমন্ডিত এবং তাহার রহিয়াছে জেএমবির সহিত যুক্ত থাকিবার প্রবল সম্ভাবনা। "সে" নিজে বিয়াসের সহিত বিবাহ বসিবার সময় ঋণ নিতে পিছপা হয় নাই, কিন্তু আরেক ব্যক্তির বিবাহ খরচাদি মিটাইবার জন্য যখন ঋণের প্রস্তাব আসিলো 'সে' তাহা তড়িত গতিতে খারিজ করিয়া দিলো এই বলিয়া বিবাহ করিলে সেই ঋণের আবেদনকারীর খরচ বাড়িবে এবং সেই ব্যক্তি আর ঋণ শোধ করিতে পারিবে না ক্রমবর্ধমান খরচের চাপে।

এমতাবস্থায়, এমন অবিশ্বাসী কিংবা সন্দেহবাতিকগ্রস্ত মানুষদের লইয়া আমরা কি করিতে পারি??

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

অবিশ্বাসী কিংবা সন্দেহবাতিকগ্রস্ত মানুষদের লইয়া চলা বড়ই কষ্ট।
+
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ভীষণ। পেইন ইন এস্‌

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: সবকিছুতে সন্দেহ করে এমন একজন মানুষের কযেকটি ঘটনা বলা হয়েছে।

৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:৪৩
রাগ ইমন বলেছেন: এই রকম সন্দেহ বাতিকের পাল্লায় আমার এক অতি ঘনিষ্ঠ বান্ধবীও পড়িয়াছে । বিবাহ পরবর্তী দুই বছর বেচারী বাড়িতেও আসে নাই, ফোনেও কথা বলে নাই । বাপের বাড়িতে স্বামী নিজে নিয়া আসিলে আসিয়াছে । অবশেষে এক বাচ্চার মা হইবার পরে স্বামীর একটু একটু বিশ্বাস আসিয়াছে , এই সুন্দরী তাহাকে ছাড়িয়া ভাগিবার কোন তালে নাই!

মাবুদ! ইহাদের জ্ঞান দাও । ইহাদের মানস চক্ষু উন্মোচন করে দাও।

ঋণের ব্যাপারে আর কি বলিব? সব খানেই অন্যের বেলায় হাতকড়ি আর নিজের বেলায় ফুলছড়ি !
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: সহি হ্যায় তেরি বাত

৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১:৪৪
পান্থ বিহোস বলেছেন: কিছু কিছু মানুষ থাকে যারা সব কিছুতেই নেগেটিভ চিন্তা করে। এরকম লোকরা সাধারণত বদের হাড্ডি হয়ে থাকে। তাদের কে মাইনাস করে চলাই ভালো মনে করি। ব্যক্তিগতভাবে এদেরকে আমি দুচোখে দেখতে পারি না... বদমাশ থাকে একেকটা...
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: বদমাশ এর ব্যাপারে আমার এখেনা অভিজ্ঞতা হয় নাই। তবে এমন করলে খারাপ লাগে তাই না??

৫. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:০৭
আইরিন সুলতানা বলেছেন: চিত্র কি বিচিত্র !! কবে যে এদের সুমতি হবে !
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: স্রষ্টা এদের সুমতি দিন, সুম্মা আমিন

৬. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:১৫
উদাসী স্বপ্ন বলেছেন: বচ, মাঝে মাঝে সন্দেহ গুলানই সত্যি হইয়া যায়!


কত কিছুই তো হইতে পারে, কেডাই বা জানে!

হইয়া গেলে তখন মাথার চুল ছিড়িবার চাহে!

আমার কি, আমি চাইয়া চাইয়া ফূর্তি করি!;)
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: হ, তোমার লাইগা ফূর্তি ই ভালা

৭. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:২৫
তরু বলেছেন: অনেকদিন কোনো কবিতা নেই। কবিতার সাথে রাগ হয়েছে নাকি??
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: Click This Link এই তো কয়েকদিন আগে কবিত দিলাম। ব্লগে না কি তাতক্ষণিক টাটকা কবিতা দেয়া উচিত না, অনেক নকলবাজ না কি ঘুরে বেড়ায়, তাই.......:)

০৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: কি বুঝলেন?

৯. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৫
তারার হাসি বলেছেন:
এর মাঝেই পথ চলতে হবে, মেঘ।
কোথায় তুমি ?
১০. ০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩
নিলাচল বলেছেন: সন্দেহবাতিকরে লাথ মার। আমাদের তো গদাম লাথ মারার ব্যক্তি আছেই।
১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: আমার বুদ্ধিটা মনে ধরছে। থ্যাঙ্কু দোস্‌

১১. ১০ ই জুলাই, ২০০৯ রাত ২:২০
আবু সালেহ বলেছেন:
এর মাঝে পথ চলা...আর সন্দেহ দুর করার চেষ্টা.......
১২. ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
মানুষ বলেছেন: কিছু বুঝি নাই জন্যই হুমাইলাম
১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: চেষ্টা করেছেন বুঝবার??

১৩. ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
নাজনীন খলিল বলেছেন: এমতাবস্থায়, এমন অবিশ্বাসী কিংবা সন্দেহবাতিকগ্রস্ত মানুষদের লইয়া আমরা কি করিতে পারি??

এদের একমাত্র চিকিৎসা সম্মিলিত চাবুক অথবা জুতাপেটা করা।প্রয়োজনে বারবার।
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: হায় হায়

১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: সাবধান :)

 

মোট সময় লেগেছে ৩.০৩৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালোবাসা এত সহজ নয়, তা যদি অদৃশ্য কারো সাথে হয়.......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ