somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপলব্ধি অথবা অনুভূতি, কিংবা ভীষন আগোছালো কিছু একান্ত কথা বা দীর্ঘশ্বাস যা খুব বিরক্তকর হয়ত

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে পরীক্ষা। অনেক ব্যস্ততা! এরই মাঝে মাঝে কোন ফাঁকফোকর দিয়ে ঠিকই মন খারাপের দল এসে হাজির হয়! গত কয়েকদিন যাবৎ পড়তে পড়তে ক্লান্ত হয়ে রাতে বারান্দায় গিয়ে দাঁড়াই। ঝকঝকে রুপোর থালার মত চাঁদটা আনমনা করে দেয়।
""" সোনা, চাঁদটা দেখেছিস আজ? কত্ত সুন্দর!! আমার ঘরের পায়ের কাছে যে জানলাটা আছে ওখান দিয়ে জ্যোৎসা গুলো উপচে পড়ছে রে, ইস তুই যদি থাকতি এখন"""""" হাসি পায়, আজও তেমনি শুনি কথাগুলো!!! দীর্ঘশ্বাস...........................

আজ বিকেলে রাইয়ান যখন ছন্দ করে আমার নাম ধরে জানলা দিয়ে ডাকছিলো আমি ছুটে গেলাম। চার বছরের আমার ঐ বয়ফ্রেন্ড টা কত কথাই না বললো আমার সাথে। কথা গুলো কুচি কুচি করে কাটা কাঁচা আমের সাথে কাসুন্দির মতই সুস্বাদু!! হেলে দুলে মাথা কাৎ করে সেই ভঙ্গিমা ভুলিয়ে দেয় জগতের সমস্ত না পাওয়ার রোদন, হারানোর বেদন!!!! দীর্ঘশ্বাস.....................

অসূস্থ হলেই আব্বু সারারাতে কত্তবার যে উঠে উঠে আমাকে দেখে যায়!! আমি জেগে থাকি, কিন্তু সাড়া দেই না। যে ভালবাসার প্রকাশ টুকু আব্বু গোপন রাখতে চায়, থাকনা তা আমার মেকি ঘুমের বন্ধ চোখের অন্তরালে!! এমন দিনও আসবে যেদিন আব্বু আকাশের তারা হয়ে এমনি করে দেখবে তার অসূস্থ "বুঁচি" টাকে। সেদিন চোখ খুলে বুক ভাসিয়েও আমি দেখতে পাবো না তাকে!!!!! দীর্ঘশ্বাস....................

বেড়িবাঁধে যাবো না আর কোনদিন!! নাহ কোনদিন না!! """ আয় না আবার!! আমার সামনে এসে দাঁড়িয়ে বল 'সোনা, সব ভুলে যা, দেখ এসেছি আমি, আর কষ্ট দেবনা তোকে, তুইও দিসনা, মনে থাকবে?' কিংবা কিছু না বলিস চুপ করে এসে দাঁড়া আমার সামনে, কিচ্ছু বলতে হবেনা আমি ঝাঁপিয়ে পড়ি তোর বুকে!! কেঁদে ভিজিয়ে দেই তোর বুকটা। আমি দেখতে চাই কত জলে তোর পাষাণ বুকটা গলে!!! আসবি?? আমাদের সব ই কি শেষ? কিছুই কি অবশিষ্ঠ নেই? যা দিয়ে শুরু করা যায় আবার নুতন উদ্দামে?!!! সবাই বোঝে তুঈ কি শুধু অবুঝ??!!!!!!"""" দীর্ঘশ্বাস....................

অসূস্থ দাম্পত্য দেখে অভ্যস্ত চোখ দুটো ক্লান্ত হয়ে দেখাই ছেড়ে দিয়েছে!!! """" মা গো বড় সাধ ছিল মানুষ হব, মাটি হব!! হল না মা। মানুষ হতে পারিনি আমি। প্রাণীত্বের দাবী আমার প্রানের সব জৌলুস কেড়ে নিয়ে আমাকে মানুষ হতে দিল না। আমি প্রানীই রয়ে গেলাম!! এ প্রাণ আর ব্যথিতের ব্যাথায় কাঁদেনা। মা গো ক্ষমা কোর। এ সংসারে ক্ষমা করেনা কেউ, অহং ভুলে ফিরেও আসেনা যে যায়!! শুধু তুমি ক্ষমা করে বুকে চেপে ধরে বল 'কাঁদিসনে মা, আমি আছি তো!!!'"""""""



দীর্ঘশ্বাস.........................
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×