আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

পরাঞ্জয়ী... 

কেমন আছিস অনিরুদ্ধ?

২০ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

অনিরুদ্ধ

আজ এতবছর পর হঠাৎ এই নামটা আমাকে ৭বছর পেছনে নিয়ে গেল! কতকটা ভুলেই গিয়েছিলাম নামটা! শেষবার শুনেছিলাম তুই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিস। কোন এক অজানা কারনে তুই হঠাৎ করেই নিজেকে লুকিয়ে ফেলেছিলি আমার থেকে। সেই কারনটা জানা হয়নি আমার! আমিও অভিমানে ৪টি বছর কোন খোঁজ নেইনি নিজে থেকে! ভীষণ চুপচাপ তোকে...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

বিটলামি মুডে আছি

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৩

চোখ জ্বলতেছে ঘুমে। মেজাজ বিলা। মেজাজ খারাপ থাকলে বিটলামি করা খুব ভালো ওষুধ। ভাবলাম বিটলামি টা ব্লগেই করি। ঘুমাইছি ৫ টায়। সকাল নয়টায় যদি ফোন আসে তাইলে তো ফোন কারনেওয়ালাকে ধোলাইখালে নিয়া ভাঙ্গা টিনের মত পিটাইতে ইচ্ছা করে! X(( আজকে রিংটোন অফ করতে ভুলে গিছিলাম। রিংয়ের শব্দ শুনে চোখ...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

তৈল বিষয়ক সিরিয়াস পুষ্ট

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৫

ইদানীং খেয়াল করতেছি আমি একদমই সিরিয়াস হইতে পারতেছিনা। দিনভর খালি বান্দরামি করি। বেকার মানুষের মনে হয় মাথা আউলায়া যায় জলদি! বন্ধুবান্ধবরা সিরিয়াসলি নিজের দুঃখ কষ্টের কথা বলতে আসলেও দেখি নন ভেজ জোকস শুনতেছি এমন ভাব করে হেসে লুটোপুটি খাই! ঐদিন তো রিয়াদ বলেই ফেলল " ঐ তুই ডাক্তারের কাছে যা,...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

খৈ ভাজা কর্মসূচি

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪২

মেজাজ খারাপ লাগতেছে। মনটাও। কাজ নাই তাই খৈ ভাজলাম। আসেন খেয়ে যান।



খালি খৈ তো গলায় আটকাবে। টক দৈ দিয়ে লাচ্চিও বানাইছি।


যাদের মন মেজাজ বিলা আছে, আসেন এইখানে বসে মাথার চুল ছিঁড়ি! X((...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

স্মৃতিসৌধে মনমোহনের ছবি ।কেউ কি জানেন জাতির পিতা চেইঞ্জ হল কবে?

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩২

গিয়েছিলাম স্মৃতিসৌধে। সামনে গিয়েই টের পেলাম, রাগে আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আমি এমনিতেই বদমেজাজী। কিছু কিছু বিষয়ে মাথায় রক্ত উঠে যায়, হিতাহিত জ্ঞান থাকেনা কাকে কি বলছি। পিচ্চি ভাগ্নিটা জিজ্ঞেস করলো
পিচ্চি: আন্টি এটা কার ছবি?
আমি: আমাদের প্রধানমন্ত্রীর।
কিছুক্ষন চিন্তা করে পিচ্চি: হ্যা হ্যা, আমার জি কে (জেনারেল...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে

অবশেষে শেকড়ের টানে.....

২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৭

আজ আমার মন উথাল পাতাল করছে। কত কত আজগুবি বায়নাও ধরছে, যেন ছোট্ট খুকিটা! আজ আমার অনেক সকালে ঘুম থেকে উঠতে মন চাইছে। মুড়ির মোয়া আর নাড়ুর সাথে অনভ্যস্ত হাতের বানানো বিস্বাদ চা'য়ে চুমুক দিতে ইচ্ছে করছে। আমি চায়ে চিনি বেশি খাই..... আজ চিনি কম পড়বে। আমি কম চিনির দরিয়ার...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

ভালোবেসে জ্বলে অথবা ভালবাসা জ্বলে

২৬ শে আগস্ট, ২০১১ রাত ৮:১৮

মৃণালিনী দাস, মাইমুনা খাতুন হয়েছে আজ প্রায় ৩৫বছর। যদিও মাইমুনা জানেনা, মৃণালিনী কিংবা মাইমুনা কোনটায় তার বিশেষ কোন সুবিধা হয়েছে কি না! সে শুধু জানে হেরে যাওয়া মানুষগুলোর মধ্যে প্রথম সারিতে তার নামটা লেখা থাকবে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে....বৃষ্টির সাথে পাল্লা দিয়ে জ্বরটা বাড়ছে তার। বারান্দায় বসে...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

হতাশ দা'র জীবন চরিত :P

১০ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৫৬

আমাদের ভার্সিটির সুমন ভাই। ওনাকে আমরা ডাকি হতাশ দা'। এই ডাকের পেছনে কারনটা হল তিনি সবকিছুর উপর হতাশ, দেশের উপর, জনগনের উপর সমগ্র বিশ্বের ইসলাম ধর্মালম্বীদের উপর। এবং উল্লেখ্য যে তিনি হতাশ হলেই গালি দেন। ইনফ্যাক্ট গালি ওনার মুখের বুলির মত:P। তার সাথে দেখা হলেই তিনি তার হতাশার কথা শোনাতে...

পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে

হাবিজাবি কথন......

২৫ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১০

দেশের বর্তমান সার্বিক পরিবেশ পরিস্থিতি যে কোন সচেতন নাগরিককে চিন্তিত করবে। ক্রমাগত নিত্যপন্যের মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাক্ষেত্রে নৈতিকতার স্খলন, হত্যা, ধর্ষণ, প্রশাসনিক বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অসহিষ্ণুতা এসব কিছুই একটি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার উপকরন বৈ কিছুই নয়!

প্রথমেই আসে নিত্যপন্যের মূল্যবৃদ্ধির প্রসংগটি। আমরা প্রায় সকলেই জানি...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

রাত্রির অপেক্ষায়............।

১২ ই জুন, ২০১১ সকাল ১১:৩৪

শুভ্র,
তোমার মন্দ থাকবার দিনগুলো ক্রমেই দূরে সরে যাচ্ছে জানতে পেরে ভালো লাগছে। থিতু হচ্ছো জীবন নিয়ে, জীবিকার টানে সেই সুসংবাদটা বড্ড ঘটা করেই দাও আজকাল! আমার ভালো লাগে। স্রেফ গলার কাছে কী যেন দলা পাকিয়ে ওঠে। কোন ফাঁকফোকর না পেয়ে সে চোখ ঠেলে বাইরে বেরিয়ে আসে। যাবার সময় তোমাকেই যখন...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ২.৫০৬১ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কে????!!!!
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৭২টি
  • মন্তব্য করেছেন: ৮৯৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ১২০৫৪টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৭ মাস
  • ব্লগটি মোট  ১৩২০২০ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই