somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তুমি,তুমি আমি

২০ শে এপ্রিল, ২০১১ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশ্চুপ বসে আছি তুমি,আমি। কথা বলছো না। মাঝে মাঝে চশমাটা নাকের উপর থেকে ঠেলে দিচ্ছ উপরে, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম। মাথা নীচু করে বসে আছি আমি।যেন বলার কিছু নেই। এক ক্ষেপাটে উষ্মায় ফোঁস ফোঁস করছো তুমি। সে আমার অপরাধ! ভালবাসবার অপরাধ!
তুমি: আমি যে দেশে এসেছি, সেটা কেন জানো?
আমি:জানি।
তুমি:কেন জানো? জানো না তুমি। বিয়ে করতে। একটা মেয়ের জীবনের সব স্বপ্নকে ভেঙ্গে চুরে চুরমার করতে। আর সেই মেয়েটি তুমি। আমি তোমাকে শেষ করে দেব।তুমি ভাবতেও পারো না..........। আর বলতে পারলেনা।
মাথা তোলবার সাহস নেই আমার। নিশ্চুপে মনে মনে হাসলাম আর বললাম "আমি বুঝি তোমার এতই শত্রু ?"
তুমি: তুমি কি জানো আমি এক সাক্ষাত শয়তান? আমি কাউকে ভালো রাখতে পারিনা। কাউকে না। আমাকে ভালোবাস? কেন বাসো? কী আছে আমার? আমার উজ্জ্বল ভবিষ্যত,টাকা পয়সা? কী?
অসম্ভব কষ্টে নীল হয়ে তোমার মুখে চাইলাম। এ তুমি বললে? যাকে ভালোবাসতে তার মুখটি দেখার প্রয়োজন পড়েনি তার উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে আমার কী কাজ?
আমি: তবে ফিরে যাও। আমি তো ডাকিনি তোমাকে। তোমার জীবনে নিজেকে জড়ানোর আবদারটুকুও না। চোখের ভেতর দিয়ে মন পড়বার ক্ষমতা যদি তোমার থাকে তবে সে অন্যায় আমার কেন হবে??
তুমি: আমি কি আমাকে ভালবাসতে তোমাকে নিমন্ত্রন করেছিলাম? ভালো যখন বেসেছ, তার মাশুল তোমাকেই দিতে হবে। আমাকে ভালোবাসাও অপরাধ!
আমি: আর তাই বুঝি শাস্তি দিতে হাজার মাইল পাড়ি দিয়ে এসেছ?
তুমি: হ্যা,তাই! তুমি আমাকে বিয়ে করবে।
আমি:আচ্ছা।
তুমি:আচ্ছা কী? আরও আছে,শোন। আমি তোমাকে তালাকের অধিকারও দেবনা। কারন আমি জানি তুমি চলে যাবে, যাবেই যাবে। যেমন করে ইরিন গিয়েছিল।যে পথে চেয়ে আমি ঘাতক হয়েছি নিজের প্রতি, ঈশ্বরের প্রতি, সবার প্রতি।
আমি: তবে কী বিশ্বাসও করোনা আমায়?
তুমি:না, না এবং অবশ্যই না! সংসার করবার জন্য ভালোবাসবার প্রয়োজন নেই, বিশ্বাসও জরূরী নয়। জরুরী শুধু একটা সাইন।
আমি আবারও কষ্ট পাই, নীল হই, তারপর ভুলেও যাই!
আমি: তবে সংসারটা না হয় নাই করলে। আমার ভালোবাসা আমারই থাক। তাতে ভালোবাসার অপমানটুকু অন্তঃত হবেনা।
তুমি: ঢং!!! ভালোবাসার কী বোঝ তুমি। এই টুকুন মেয়ে? দেখ আমাকে, তোমাদের ভালোবাসা আমাকে নষ্ট করেছে। হাজার মাইল দূরে পরিবার থাকে দেশ থেকে আমি কেন আলাদা জানো?তোমাদের ভালোবাসা!! ও আর চাইনে আমার!
আমি তোমার হাতটা ধরতে চাই। তুমি সরিয়ে দাও আমার উদ্যত হাতটা, আবার বাড়াই, আবার সরাও, আবার, আবার, আবার, আবার...................অতঃপর আমার দূরন্ত জিদ্যি হাতটাকে থামাতে নিজেই হাতটি ধরে বসে থাক!! আমি আবার হাসি মনে মনে!!
আমি:একটুও ভালোবাসনা আমায়?
তুমি:ন
আমি:একটুও না?
তুমি:না
দীর্ঘশ্বাস পড়ে আমার। জানি ভালোবাস, শুধু আবরন দিয়ে রেখেছ, নিবারন করতে পারনি!

---------------------------------------------------------------------------------
বিয়ের পরে প্রথম রাত

আমি: একটিবারও চেয়ে দেখবেনা?
তুমি: কোন ডাইনীর রুপ আমি দেখতে চাইনে।
আমি: ডাইনীকে জীবনসঙ্গীনি যে করলে?
তুমি নিশ্চুপ। আমি জানি দেখেছ আমায়। চুল আঁচড়ানোর নামে আয়নায়, বালিশ গোছাতে আড়চোখে আর পানি খেতে গিয়ে বিষম লাগার ভনিতায়! তুমি শুয়ে পড়। আমিও। ঘুমের ভেতরে ভারী নিশ্বাস নাও তুমি। আমার ঘুম আসেনা। দম ফুটে কান্না পায়। কোনদিন কী ভালোবাসবে না আমায়? কোনদিন না? তবে এত লম্বা জীবনটা আমি কাটাব কেমন করে?

হঠাৎ চোখের পাতায় আলতো ঠোঁটের ছোঁয়া। কানের উপর তপ্ত শ্বাস ফেলে তুমি বললে "ভালোবাসি জান, অনেক বেশি। কোন দিন ছেড়ে যাসনে আমায়, যাবি না তো?"

আমি রুদ্ধশ্বাসে বলি "না"!



বি:দ্র: আরেকটু গোছাব লেখাটা পরে। এখন কেমন অগোছাল আর সস্তা হয়ে গেছে
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১১ রাত ২:০২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×