somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৈল বিষয়ক সিরিয়াস পুষ্ট

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং খেয়াল করতেছি আমি একদমই সিরিয়াস হইতে পারতেছিনা। দিনভর খালি বান্দরামি করি। বেকার মানুষের মনে হয় মাথা আউলায়া যায় জলদি! বন্ধুবান্ধবরা সিরিয়াসলি নিজের দুঃখ কষ্টের কথা বলতে আসলেও দেখি নন ভেজ জোকস শুনতেছি এমন ভাব করে হেসে লুটোপুটি খাই! ঐদিন তো রিয়াদ বলেই ফেলল " ঐ তুই ডাক্তারের কাছে যা, তোর অসুখ হইছে!" আমি তাতেও তামাশা করি! আগে ব্লগে প্রেম ভালুবাসার গল্প লিখে ব্লগটারে ঝালাফালা করে ফেলতাম। প্রেম ভালুবাসার ডিপার্টমেন্টাল স্টোর :P! বুঝতে পারতেছি প্রেম ভালুবাসারা সব চাকরি খুঁজতে গেছে।

একটু আগে বান্ধবী আসলো বাসায়। চেহারাটা দেখি সাহারা খাতুনের মত কইরা রাখছে। জিগাইলাম "কি হইছে জানটুস?"। ব্যাগটারে বিছানায় আছাড় দিয়া কয় " শালার বুইড়া গুলা এমন বদের হাড়ি ক্যান হয় রে?" আমি বুঝলাম না সে কি কইতে চায়! যতদূর মনে পড়ে হের জামাই জোয়ান মানুষ! বুইড়ারা ওর কোন বাড়া ভাতে ছাই দিছে বুঝলাম না। "ক্যান কি হইছে?" এই ঝামটি মাইরা কইল "মোহাম্মদপুর থেকে শাহবাগ পর্যন্ত আসলাম, পাশে একটা ইয়াং পোলা। শাহবাগে নাইমা গেল। মনে হয় ইনিভার্সিটিতেই পড়ে। সারা রাস্তা সে সীটের বাইরে এক পা রাইখা বইসা ছিল তাও মাঝখানে এক বিঘাত জায়গা রাখছে। সে নামার পর এক মাঝবয়সী লোক উঠলো। এমন ভাবে বসলো যেন খেঁজুরের পাট বিছায়া ঠ্যাং ছড়ায়া বসছে। ২/৩বার নিজে গুটি সুটি দিয়া বসলাম। শেষমেষ কইলাম আঙ্কেল একটু চেপে বসেন। ব্যাটা কইল-- কই চাপুম, জায়গা নাইত। তুমি তো আমার মেয়ের মত! রাগে গা জ্বলতেছিল, নিজেই উঠে দাড়ায়া কইলাম, আপনি বসেন তাইলে! মতিঝিল পর্যন্ত দাঁড়ায়ে আসলাম" আমি টের পাইলাম আমার পেটের মধ্যে মোচড় দিতেছে হাসির বেগ। বেচারী! আমি গত দেড় বছর ঢাকা সিটির কোন বাসে উঠিনাই। এই যন্ত্রণা তাই অনেকদিন সহ্য করতে হয়নাই! তবে আঙ্কেলের কপাল ভালো, পাশে আমি থাকলে তারে নির্ঘাত বাপ বানায়া দিতাম (যেহেতু আমিও তার মেয়ের বয়সী!) যখন মিরপুর থাকতাম তখন ভার্সিটি বাস মিস হইলে মাঝে মাঝে লাইনের বাসে আসতাম। ব্যাগে অল টাইম সেফটিপিন রাখতাম! কতবার যে সেফটিপিন থেরাপি এ্যাপ্লাই করছি! বান্ধবীরে শিখাইলাম " ব্যাগে পিন রাখবি, উল্টাপাল্টা দেখলেই এমন ভাবে ফুটাবি যেন মনে করে তোর কাপড় চোপড়ে পিন জাতীয় কিছু আছে, তাই ফুটে যাচ্ছে, নিজেই সামলে বসবে!"

আমি নিজেও খেয়াল করছি ইয়াং ছেলেরা বাসের মধ্যে অনেক তটস্থ থাকে। কিন্তু "তুমি তো আমার মেয়ের বয়সী"" করে বুইড়া ভামগুলা বাকবাকুম করে!X((

দুর! শিরোনাম দিলাম তেল দিয়া, সেই তেল নিয়াই কিছু কইলাম না। ইদানীং তেল দেয়া শিখতে ট্রাই করতেছিলাম। কিন্তু ঘটনা হইল, কোন স্ট্রাটেজি ফলো কইরা কোন আসপেক্টে কই তেল মারতে হয় এইটা আমি ধরতে পারিনা। অনেকরে দেখি কাউয়ার মত লাগতেছে মেকাপ দেইখা তাও বলে "আল্লা আপু, আপনাকে কি সুন্দর লাগছেএএএএএএ!!" আমি পা থেকে মাথা অবধি চোখ বুলাই আর নিজেরে জিগাই "সুন্দরডা কোন জায়গায়?" তো এইটা ফলো কইরা পরশু একজনরে কইলাম "ভাইয়া, আপনার শার্টটা আপনাকে অনেক মানাইছে"! উনি বললেন " দুর পাগল, আপুর বাসায় গেছিলাম, আপুর পিচ্চি ইয়ে করে শার্ট ভিজায় দিছে, তাই দুলাভায়ের পুরান শার্ট পরে বের হলাম"! পুরাই ধরা খাইলাম!

ব্লগে দেখি অনেকে এর ওর নাম ধইরা লিখে পোষ্টে তেলের জাহাজ ডুবায় দেয়। ;) দেশে যদি আমেরিকা আক্রমণ করে এদের জন্যে করবে! প্রায়ই ব্লগের হোমপেইজ খুইলা দেখি তেল ভাসতেছে! এত তেল খাইলে কিন্তু পিম্পল হবে, চেহারা নষ্ট হয়ে যাবে;) । আমিও তেল মারতে চাই। কারে তেল দিব খুজতে খুঁজতে মনে হইল যার নুতন পোষ্টের আশায় ব্লগে ঢুকি সেই ইমন জুবায়ের ভাইয়া কে তেল দেই। যাতে উনি আরও বেশি বেশি ইতিহাস, রুপকথা আর মিথোলজি নিয়ে লেখা দেন। ব্লগের সেই ক্ল্যাসিক লেখা গুলা মিস করি! তেলের কয়টা জাহাজ ডুবাইলে যে সেই ক্লাসিক চেহারা ফিরে আসবে!

(ধূর মিয়া, কাম নাই আর? এই লেখা পড়তে আইছেন? যান, সরল অংক করেন গিয়া :P)
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×