somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বর জবাব চাই, জবাব দাও

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিদ্রোহ ঘোষণা করলাম। তোমার কসম ঈশ্বর, আমি আজ তোমাকেও ছাড়বনা। ছড়িয়ে ছিটিয়ে লন্ড-ভন্ড করে দেব তোমার সমস্ত খেলনা। তোমার একটাই অপরাধ, তুমি "মানুষ সৃষ্টি করেছ"। তুমি কি দেখতে পাচ্ছ ঈশ্বর, রাগে আমার শরীর কাঁপছে! আমি উন্মাদ হয়ে গেছি ক্ষোভে,যন্ত্রনায়, কষ্টে? আমার পাপের হিসেব লিখবে তুমি? লেখ, আমিও দেখতে চাই কত খাতার বাজেট রেখেছ আমার জন্য! তোমার একটাই অপরাধ তুমি মানুষ সৃষ্টি করেছ। ঐ যে ছেলেটিকে রোজ দেখ চারুকলায় বসে চা খায়, ও কে আমি ভালবাসি। সংসার করার স্বপ্ন দেখি। দুই চারটা গেদা পুঁটি নিয়ে টানাটানির একটা সংসার করার বড্ড লোভ আমার। কিন্তু সাধ্য নেই ওর। অনাটনে পড়ে সে খালি পেটে চা খায়, যদি ক্ষুধার রাক্ষসটা এ বেলা ওকে দিয়ে ক্ষুধা না মেটায় এই ভেবে!

ওর কাঁধে লক্ষ টাকার ঋণ! কেন জান? ওহ, তুমি তো আবার সবজান্তা, সব কিছুরই খবর রাখ। খালি বেখবর করে দাও আমাদের স্বপ্ন গুলো! একটা মেয়েকে অর্ধ যুগ ধরে ভালবেসেছিল সে। মেয়েটি লক্ষ টাকার ভাউচার ধরিয়ে দিয়ে, মানিব্যাগটা তে মানির বদলে স্রেফ কয়েকটা ভিজিটিং কার্ড অবশিষ্ট রেখে একদিন ঠিক ঠিক আরেকজনের ঘরে চলে গেল। ওকে পথে নামিয়ে দিয়ে গেল। সেই পথেই হাঁটতে গিয়ে খুঁজে পেলাম ওকে। তুমি কি জানো তা? আমার নিত্য নতুন পোশাকের বিলাসীতা ছুটে গেল। নিজের বিলাসীতার সমস্ত পুঁজি আমি প্রয়োজনের খাতে অবলীলায় বিনিয়োগ করে দেই। তবুও শেষ নামেনা। পকেট খালি হয়ে যায়। "হাঁটতে ভীষণ ভাল লাগছে" বলে আমি তার হাত ধরে হাঁটতে থাকি। কারন আমরা জানি সেই কথা টা যা তুমিও জানোনা ঈশ্বর-- "আমাদের কারও কাছে রিকশা ভাড়া নেই"! "যারা মেলায় যায় তারা পঁচা, যারা ঘুরতে যায় তারা পঁচা" এসব বলে বলে আমরা নিজেদের সখ গুলোকে কবর দেই। আসলে যে এর অর্থ স্রেফ " আঙ্গুর ফল টক" তা আমরাই জানি। তুমিও জানো না ঈশ্বর! দেখলে তুমি কত কিছু জানোনা? তাহলে তুমি কেন দাবী কর যে তুমি আমাদের ভাগ্য নিয়ন্তা? জবাব দাও!!

তবুও ভাল থাকতে চায় ছেলেটা। তুমি কি জানো ঈশ্বর আজ বিকেলেও সে "শিখা চিরন্তণে"র আগুনের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলেছিল " চলনা আগুন পোহাই গিয়ে!" দশ দশটি টাকা খরচ করে একটা আস্ত হাওয়া মিঠাই কিনলাম। ওর ভারী সখ হল হাওয়া মিঠাই চা তে ডুবিয়ে খাবে। ও কে কত করে বোঝালাম " গরম তপ্ত চায়ে হাওয়া মিঠাইয়ের অস্তিত্বই থাকবেনা" কে শোনে কার কথা। চায়ে ডোবানোর সাথে সাথে শেষ সব। সবাই সে কি হাসি! ঈশ্বর, বলতে পার এই পাগল ছেলেটা কবে নাগাদ সত্যি সত্যি পাগল হয়ে যাবে?! "আমার অনেক কাজ" বলে মুখ ঘুরিয়ে থেকনা। জবাব দাও ঈশ্বর!

শান্ত হব? না হবনা। বিশ্বাস কর ঈশ্বর, আজ আমি পণ করেছি, তোমার থেকে জবাব নিয়ে তবেই শান্ত হব! আমার আজ ক্লান্তি নেই, এ যুদ্ধে আমিই জিতবোই। জবাব না দিয়েও তোমার উপায় নেই। তোমার সব থেকে বড় অপরাধ তুমি মানুষ সৃষ্টি করেছ!


-------------মনটা খারাপ, সাথে মেজাজটাও। কি যে লিখলাম! হাতের কাছে যুদ্ধ করবার কিছু পেলাম না তাই কী-বোর্ড নিয়ে করলাম। ঈশ্বরের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী প্রতিঘাত করবেনা জেনেই আঘাত করলাম। কারন তিনি ঈশ্বর, আর কিছু না দিতে পারেন ক্ষমা করতে পারেন অনায়াসে!------------------
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৪
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×