১.
হ্যারিকেনের আলোটা ঝপ করে জ্বলে উঠল
উরো বাতাশ এসে দুলিয়েছে মনোদেহ
এরকম সময়ে শলতের আগুন বেড়ে গিয়ে নিভে যায়
সে নেভেনি
২.
আলোর ঝাপটা এসে টুহিঝুলা সাপটার চোখে ও মুখে লাগে
আস্তে আস্তে আঁকে ও বাঁকে বরং অন্যমুখি বহে
ঐসময়ে তার চোখ সাপের দিকে ছিল
জেগে ছিল ভয়
৩.
হ্যারিকেন জ্বলে উঠা সাপটার ফিরে যাওয়া ও অভয়ন্ত সিনেমায়
আধপাশে শোয়া কুকুরটা ছট করে চলে গেল
মাথার উপর বর্ষার চমকি ঘনঘটা কালিদাশ মেঘ
কবিতার ঘুম আসেনি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




