এত ভালো বাসলাম যারে সেই আমায় কাঁদাল। জানিনা ভালোবেসে কি ভূল করেছি আমি। ভালোবেসে শুধু কষ্টই পেলাম,........................................আর কি বলবো। প্রথম যে দিন দেখেছি সে দিন থেকেই ভালোবেসে সব সময় কাছে থাকার চেষ্টা করেছি। ভালো কিছু লিখতে পাড়িনা আমি, তাই প্রতিদিন একবার হলেও দেখার জন্য....................................................চেষ্টা করেছি। প্রিয় ব্লগার বন্ধুরা কি আর বলবো আমি, বলার বাসা খুজে পাচ্ছিনা। কেন আমার প্রতি এ অবিচার আমি সকলে কাছে...............................................চাই। তাকে ভালোবেসে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি তা বলতে পারবোনা। আপনারা কি জানেন কাকে আমি এত ভালোবেসেছি? তাহলে শুনুন আমার সেই কাহিনি.............সেটা আর কেহইনা, আপনাদের আমাদের সকলের পরিচিত প্রিয় একটি ব্লগ.......সামহোয়্যার ইন ব্লগ। আমার একজন বন্ধুর মাধ্যমে একদিন এই ব্লগে প্রথম প্রবেশ করি, আর সে দিনই রেজিষ্ট্রেশন করে নিয়মিত ভাবে আপনাদের লেখা পড়ার চেষ্টা করি। সমহোয়্যার ইন ব্লগের সকল বন্ধুদের চমৎকার চমৎকার লেখা পড়ে দিনদিন আরো এই ব্রগের প্রতি দুর্বল হয়ে পড়ি। আরো ভালো লাগে যদি কোন পরামর্শ চাই তাহরে সাথে সাথেই সুন্দর সুন্দর পরামর্শ পাওয়া যায়। আমি জানি এই লেখা টুকু যেই পড়েন সেই আমাকে পাগল ভাববেন। বলেনতো পাগল না হয়ে কি করবো, যখন রেজিষ্ট্রেশন করি তখন সামুর পক্ষ থেকে বলা হয়েছিল ৭ দিন পর্যবেক্ষেনে রাখবেন। কিন্তু আজ এক মাসের উপরে হয়ে গেছে এখনো প্রথম পাতায় সুযোগ পেলামনা। যানিনা আমি পাগল নাকি আমার সামু পাগল। অনেক সময় মনে হয় আর ব্লগে আসবোনা। কিন্তু আপনাদের সুন্দর লেখা না পড়ে থাকতে পাড়িনা। তাই সামুর কাছে মুক্তি চাই। প্রথম পাতায় লেখার সুযোগ চাই।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



