somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী দুই শতকের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটবে!

১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১০ আগস্ট (শীর্ষ নিউজ ডেস্ক): আগামী দুই শতকের মধ্যে মানবজাতির বিলুপ্তি ঘটবে। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে উপনিবেশ স্থাপনের পরামর্শ দিয়েছেন হালের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী স্টিফেন হকিং। বিজ্ঞান বিষয়ক পোর্টাল বিগ থিংক এ দেয়া এক সাক্ষাতকারে প্রফেসর হকিং বলেন, পৃথিবীতে মানব অস্তিত্ব টিকে থাকার ব্যাপারে আমি আশাবাদী, তবে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী কয়েক শতকের পরিপ্রেক্ষিত খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, সামনের সময়গুলোতে মানবজাতির জন্য আমি বড় ধরনের বিপর্যয় দেখতে পাচ্ছি। নিকট অতীতে এমন অনেক সময় আমরা অতিক্রম করেছি যখন স্পর্শ মাত্রই ধ্বংস হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল। ১৯৬৩ সালে কিউবার মিসাইল সমস্যা এর একটি উদাহরণ। ভবিষ্যতে এরকম আরো অনেক সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মনে করেন হকিং। যেসব দেশ ও বিষয় এরকম হুমকি স্বরূপ আবির্ভূত হবে তাদের সাথে সফল সমঝোতায় পৌঁছাতে বিষয়গুলো বিজ্ঞতা ও সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।

নিজেকে একজন আশাবাদী মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি আগামী দুশতকের মধ্যে এ বিপর্যয় এড়াতে পারি তাহলে আমাদের প্রজাতিকে বাঁচানো সম্ভব হবে। নিরাপত্তার জন্য মহাশূন্যে জায়গা খোঁজার আর প্রয়োজন হবে না। হকিং সতর্ক করে দিয়ে বলেন, মানুষ ক্রমাগত বিপজ্জনক সময়ের দিকে ধাবিত হচ্ছে। আমাদের জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পৃথিবীর সীমিত সম্পদের ব্যবহার বাড়ছে। কিন্তু পরিবেশ বিপর্যয় ঠেকাতে কোন কৌশলগত অগ্রগতি হয়নি। অথচ আমাদের জেনেটিক কোড বহন করছে স্বার্থপরতা ও আক্রমনাত্মক বৈশিষ্ট্য। অবশ্য এ বৈশিষ্ট্যই অতীতে মানুষের অস্তিত্ব রক্ষার্থে কাজ করেছিল। এখন এই বৈশিষ্ট্যের কারণেই আগামী হাজার বা মিলিয়ন তো দূরের কথা একশ বছরের মধ্যে আসন্ন বিপর্যয় এড়ানো কঠিন হয়ে যাবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের এখন একটিই সুযোগ হাতে আছে আর তা হল পৃথিবী ছেড়ে মহাশূন্যের বিভিন্ন গ্রহে বসতি স্থাপনের চেষ্টা করা।

ডেইলি মেইল পত্রিকা স্টিফেন হকিং এর উদ্ধিৃতি দিয়ে বলেছে, গত একশ বছরে মানুষের উল্লেখযোগ্য অনেক অগ্রগতি হয়েছে। তবে সামনে একশ বছর যদি তারা এই অগ্রগতির ধারা বজায় রাখতে না পারে তাহলে আমাদের একমাত্র ঠিকানা হবে মহাশূন্য।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×