somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র খুন)। প্রিয় সহপাঠী আসাদ আর নেই চিকিৎসকের এই ঘোষণা শোনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অপেক্ষমাণ বন্ধুরা কান্নায় ভেঙে পড়েনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্র খুন হয়েছেন। তাঁর নাম মো. আসাদুজ্জামান। তিনি হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। (কৃতজ্ঞতায় সফট আইটি)

মানুষ মরে গেলে অনেক কষ্ট লাগে। আর সে যদি হয় খুন তাহলে ব্যাথায় মনে হয় কলিজা ফেটে যাওয়ার জোগার। সে ছাত্রলীগ করতো। এটা তার কোনো দোষ নয়। হয়টো সে কখনো সঠিক গাইড পায় নি তাই করতো এমন অবাধ্যদের একটি দল। হয়টো নেতৃবৃন্দের অযোগ্যতার কারনে এবং হীংস্র আধীপত্যবাদী আক্রোশের কারনে তাকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু তাই বলে বিরোধীদের আনন্দ প্রকাশের মাত্রা আমাকে ভাবায়।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জোবরা গ্রামের অধিবাসী লিটন গত ১৪ এপ্রিল তার স্ত্রীকে নিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে চবি ক্যাম্পাসে আসে। ছাত্রলীগের কয়েক কর্মী অগ্রণী ব্যাংকের সামনে লিটনের স্ত্রীকে উত্ত্যক্ত করে। লিটন তাদের বাধা দিতে গেলে ছাত্রলীগ কর্মীরা লিটনকে বেধড়ক মারধর করে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনার জের ধরে এলাকাবাসী লিটনের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের পহেলা বৈশাখ রাত থেকে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় খুঁজতে থাকে। এদের মধ্যে পরিসংখ্যান বিভাগের আসাদ নামের এক ছাত্রকে খুঁজছিল। বৃহস্পতিবার রাতে চবি রেলস্টেশন সংলগ্ন শাহী মঞ্জিল কটেজের সামনে আসাদ ও আরও কয়েক ছাত্র আড্ডা দিচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন এসে লিটনের ওপর হামলাকারী আসাদ সন্দেহে আসাদ ও অন্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয় লোকজন ছুরি দিয়ে আসাদের পায়ের মাংস কেটে দেহ থেকে আলাদা করে ফেলে। আসাদকে আহত করে স্থানীয় লোকজন চলে গেলে কটেজে অবস্থানরত অন্য ছাত্ররা তাকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। কিন্তু সেখানে সে সময় কোনো ডাক্তার ও অ্যাম্বুলেন্স ছিল না। অ্যাম্বুলেন্স চবি ছাত্র উপদেষ্টা প্রফেসর মোঃ তৌহিদকে বাসায় পৌঁছে দিতে ব্যস্ত ছিল। প্রায় এক ঘণ্টা পর ডাক্তার ও চিকিত্সক এনে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দীর্ঘ সময় আসাদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। চমেক হাসপাতালে তাকে ১০ ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো সম্ভব হয়নি। (আমার দেশ )

আমি নিজেও এদের কর্মকান্ডে খুব বিরক্ত। কিন্তু কারো প্রাণ গেলে আমি উচ্ছাসিত হইনা... আমি আনন্দিত হইনা... আমিও ভালোবাসি আমার ভাইকে।

হোক সে খারাপ মানুষ... কিন্তু মানুষের প্রাণের কি কোনো মূল্য নেই??

সকালে সংবাদটা পড়েই কলিজার মধ্যে খচ করে উঠলো... সেই সন্তানদের হাতেই হয়তো অন্য কারো মায়ের বুক খালি হয়েছিল... আর আজ তাদেরই কোনো এক মায়ের বুক খালি হলো... মা তো মা'ই... হোক সে ঈমানদার আর বেঈমান... সতী আর পতীতা... গৃহীনি আর চাকুরিজীবি... সব কিছুর পরেও সে মা...

চাইনা কোনো মায়ের খারাপ কিবা ভালো সন্তানের প্রাণ যাক...
চাইনা কোনো বন্ধুর খারাপ কিবা ভালো সহপাঠির প্রাণ যাক...
চাইনা আমার ভালো কিবা খারাপ কোনো ভায়ের প্রাণ যাক...
চাইনা এদেশের ভালো কিবা খারাপ কোনো নাগরিকের প্রাণ যাক...
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×