somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসুন্ধরা সিটির দুই দিনে আমাদের কিছু অর্জিত অভিজ্ঞতা- ১

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ দেখি একজন লোক এগিয়ে আসলেন। হন্তদন্ত হয়ে ঢুকতে গেলেন গেট দিয়ে। হঠাৎ তীব্র ব্রেক কষে দাঁড়ালেন। তাকালেন ডান দিকে। বললেন, এখানে কি হয়েছে। শুনলেন। ক্যামেরাম্যান তাকে সব বললেন। উনি শুনে বিজ্ঞের মত মাথা দোলাতে দোলাতে বললেন, "আপনারা কেন সরকারের কাছে যাচ্ছেন না। এতবড় উদ্বোগ আপনারা কিভাবে সামাল দিবেন।" বলতে গেলে একটা ছোট খাটো ভাষন দিয়ে দিলেন। আমরা হাসি হাসি মুখে তার কথা শুনছিলাম আর মনে মনে গাল দিচ্ছিলাম। পরে মাথাটা একটু ডান দিকে কাত করে বললেন, আমিও ব্লগে লিখি। সবাই তখন তাকে ছেঁকে ধরে তার পরিচয় জানতে চাইলেন। উনি আবারও বিজ্ঞের মত মাথা দোলাতে দোলাতে বললেন, আমি স্বপন। ক্যামেরাম্যান চিৎকার করে বললেন, ফরহাদ উদ্দিন স্বপন? উনি বললেন "হ্যাঁ"।

তারপর তাকে এই কঠিন ভাব নেওয়ার জন্য অনেক কথাই শুনতে হলো।

আমি রাতমজুরের সাথে অনেকবার টেলিফোনে কথা বলেছি কিন্তু কখনও দেখা হয়নি। আগে যেহেতু ওকে ছবিতে দেখেছি আর আমার ছবিতো ব্লগে দেয়াই আছে। তাই দুজন দুজনকে এক দেখাতেই চিনেছি। কিন্তু রাতমজুর আমাকে দেখে বলে আমার চেহারা নাকি ভচকানো। ব্লগের ছবিতে নাকি আরো ইয়াং লাগে। আমি তাকে মজা করে বলি, আরে মিয়া আমি এখনও ইয়াং আছি। দেখেন না কিভাবে সব মেয়েরা তাকিয়ে আছে।

পরপর দুজন ষ্টার ঢুকলেন (একজনের নামের প্রথম অক্ষর ঈ এবং আরেকজনও নৃত্যশিল্পী "মু") ক্যামেরাম্যান দাঁড়ানো গেট দিয়ে। তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো। তাতে তাদের ভ্রু কুঁচকে গেল। ভাবটা এমন যেন আমরা কোন গ্রহ থেকে এসে ওখানে পড়েছি। আবার বিড়বিড় করে যেন কি বলে গেল।

একজন দর্শনাথী সব শুনে মন্তব্য করলেন, আদৌও শাশ্বত নামে কেউ আছে কিনা তা নিয়েই তো সন্দেহ আছে।

এটা দীপুর কাছ থেকে শোনা, একজন অনেকক্ষন ধরে শাশ্বতর ব্যাপারটা শুনে যাওয়ার সময় বললো, ও আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটি? তাহলে তো শিবির করে তাইনা? বলে উনি চলে যাচ্ছিলেন, এই মুহুর্তে দীপু ওনাকে পিছন থেকে ডেকে বলল, ভাই আমি নিজেই শিবির করি, আপনার কোন সমস্যা আছে? সেই লোকটি আর একমুহুর্ত দেরী না করে ভিতরে দৌড়।

আরো একটি ঘটনা। আপনারা যারা ওখানে গিয়েছিলেন তারা হযত খেয়াল করবেন, এন্ট্রিগুলোতে আমাদের পাশাপাশি ওখানকার কয়েকটি দোকানে স্পেশাল অফার চলছিল। সেগুলো লিফলেট বিলি করছিল দুই একজন ছেলে। তো একজন লোক এগিয়ে আসাতে আমাদের পক্ষ থেকে "নামহীন মানব" ওনাকে বললেন শাশ্বতর কথা। উনি শুনে ঘুরে গেলেন, এবার সেই লিফলেট বিতরনকারী ছেলেটি বললো, ভাই আমাদের দোকানে ডিসকাউন্ট চলছে, এই কাগজটা নিয়ে যান ডিসকাউন্ট পাবেন। লোকটি তাকে রেগে বলল, না লাগবে না। তখন ঐ ছেলেটি বলল, ঠিক আছে আমারটা না নিলে তাইলে ঐ বাক্সে ট্যাকা ফ্যালেন। লোকটি এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে বিশটাকার নোট ফেলে চলে গেল।

এর রকম আরো অনেক মজার অভিজ্ঞতা আছে পরে শেয়ার করবো।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×