somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে সন্ত্রাসীদের শাস্তি দিবেন কিভাবে?

২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ও গত কয়েকদিনের কয়েকটি পোষ্টের পরিপ্রেক্ষিতে আজকে আমি এই পোষ্টটি দিচ্ছি। যেটা পুরোটাই আমার ব্যাক্তিগত মতামত।

র‌্যাব ক্রসফায়ারে করে সন্ত্রাসী মারছে। আমরা পত্র পত্রিকায় পড়ি সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধে র‌্যাবের ক্রসফায়ারে পড়ে সন্ত্রাসী মারা যায়। কিছু অস্ত্র উদ্ধার হয় পরিত্যাক্ত অবস্থায়। এই গল্প আমরা সবাই জানি। পেপারে পড়তে পড়তে সবারই মুখস্ত হয়ে গেছে বলা যায়।

র‌্যাবের জন্ম গত জোট সরকারের আমলে। আমি কোন সরকারের পক্ষ নিয়ে কথা বলবো না, শুধু বলবো সেই সময়ে এই ডিপার্টমেন্টের সৃষ্টিটা সত্যিই খুব প্রয়োজন ছিল। আপনাদের নিশ্চই মনে আছে তখন খুবই খারাপ একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। প্রতিদিন পত্রিকার হেডলাইন, "ওমুক ব্যাবসায়ী নিহত, ওমুক ছাত্র নিহত, ওমুক জায়গায় ছিনতাই" ইত্যাদি ইত্যাদি। এই গুলো নিশ্চই কারো ভুলে যাবার কথা নয়। যেগুলো ভুক্তভুগী কেউ কেউ আমরাও নিজেরাও। একথা অস্বীকার করতে বাঁধা নেই এই র‌্যাবের সৃষ্টির পর এবং তাদের গৃহীত এক্শনের পর পরিস্থিতি কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। দেশের বৃহত একটা জনগোষ্ঠী এটার সমর্থন জানিয়েছে মৌন ভাবে।

বর্তমানে বাংলাদেশে সামাজিক প্রেক্ষাপটে চলমান বিচার ব্যাবস্থা আমাদের কিছুই দিতে পারেনি। এ কথা স্বীকার করতেই হবে। কেউ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন? ওমুক সন্ত্রাসীর ওমুক দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে যার জন্য সে ভাল জীবনে ফিরে এসেছে, আর ভুক্তভুগী সুবিচার পেয়েছে।

মানবাধিকার? একটা সন্ত্রাসী যখন একজন নীরিহ মানুষকে মেরে ফেলছে, তখন মানবাধিকার গেল কোথায়? নিহতের স্বজনের কান্না শুধু শহরের দালানে বাড়ি খেয়ে প্রতিধ্বনী হয়। কোন বিচার হয় না। হয়েছে কি কখনও? কোন আইনেই সেই কুখ্যাত সন্ত্রাসীকে শাস্তি দিতে পারে না প্রসাশন। সে বের হয়ে আসে আবারো বেপরোয়া হয়ে উঠে আইনের অপব্যাবহারের ফলে। বাংলাদেশের চলমান আইনের অপব্যাবহার করে, এই সন্ত্রাসীরা কি ছাড়া পেয়ে যাচ্ছে না?

আমি ব্যারের ক্রসফায়ারের সমর্থন করি, একটি কারণেই যে, তারা সন্ত্রাসীকে মারছে।

তবে হ্যাঁ, অভিযোগ আসতে পারে, কোন কোন ডাকসাইটেরা এই ডিপার্টমেন্টের কর্মকর্তাকে অপব্যাবহার করতে পারেন। তাই যদি হয় তবে সেটা খুবই দুঃখজনক। সেটার জন্য আলাদা ভাবে কথা বলা প্রয়োজন। ব্যাক্তিকেন্দ্রিক আক্রোশ এর জন্য প্রশাসনকে ব্যাবহার করা খুবই খারাপ। সেটার সাথে সন্ত্রাসীকে মেরে মানবাধিকার লংঘনের ব্যাপারটার কোন মিল নেই।

সমাজের যারা কীট তাদেরকে ধ্বংশ করেই ফেলা ভাল। বাংলাদেশের আইন দিয়ে আর আমলা তান্ত্রিক তোষামোদী দিয়ে এদের শাস্তি দিতে পারা যাবে না। ঠিক তেমনি এদের পূর্নবাসনও করা যাবে না। সুতরাং সমাধান একটাই।

আমরা কথা বলতে পারি, এই ডিপার্টমেন্টের জন্য কেউ ভুল বিচার পাচ্ছে কিনা বা নিরিহ মানুষ মারা পড়ছে কিনা? আমার খুব মনে আছে, একটি মাত্র কেইস ঘটেছিল, একবার র‌্যাবের ক্রসফায়ারে একটা নির্দোষ শিক্ষক মারা গিয়েছিল। সেটা নিয়ে অনেক কথাই হয়েছে তখন। এমন ঘটনার পুরোনাবৃত্তি হওয়া উচিত নয়।

সন্ত্রাসীরা তো অমানুষ। ওদের জন্য কান্না কিসের? ওদের জন্য আইন কিসের? ওদের জন্য মানবাধিকার কিসের? এই তৃতীয় বিশ্বের দেশে আপনি বা আমরা সব কিছু আইন দিয়ে বিচার করতে পারবো না।

তাই চাই সন্ত্রাসী নির্মূল হোক, সেটা যে উপায়েই হোক না কেন? আমরা শান্তি চাই।

[এই পোষ্টের কিছু অংশ একজন ব্লগারের একটি পোষ্টের কমেন্টে আমি লিখেছিলাম]
৩৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×