somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ালেখাই কি মানুষের অবস্থান নির্ধারন করে?

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অফিসের গাড়ীর ড্রাইভার আনোয়ার সাহেব। কথা একটু বেশী বলে। তবে নিজেকে খুব চালাক মনে করে। সেটা আমরা বুঝতে পারি। সে মাঝে মাঝে গাড়ী চালাতে চালাতে আনমনা হয়ে তার অনেক কথাই বলে। তার পরিবারের কথা, তার নিজের কথা। তবে একটু দুষ্ট লোকটা। চেষ্টা করে এর কথা ওর কাছে বলার জন্য। খুবই খারাপ স্বভাব, আমার ভাল লাগেনা। একটু সর্তক ভাবে চলি তার সাথে। মুখ ফসকে কখনও যাতে কিছু না বলে ফেলি। তখন দেখা যাচ্ছে আমার সেই কথাটা আরেকজনকে বলছে অন্যভাবে।

আজ সকালে আমি গাড়ীতে বসে বসে পেপার পড়ছিলাম। গাড়ীটা সিগন্যালে গিয়ে দাঁড়ালো। তখন সে হঠাৎ করে বলল, "স্যার, এই যে দেখেন উনিই আমার ভাই, চাচাত ভাই।"

দেখলাম, একটা সাদা টয়োটা করোলা এক্স। ভিতরে পিছনে বসা আয়েসি ভঙ্গিতে একজন মধ্যবয়সী ভদ্রলোক, একটা বই পড়ছেন। সামনে সম্ভবতঃ তার পিএস হতে পারে, চোখ মুখ শক্ত করে বসে আছে, যেন একটা রোবট। এবং ড্রাইভিং সিটে ড্রাইভার। আমি আনোয়ার সাহেবের কাছ থেকে আগে তার চাচাত ভায়ের কথা শুনেছি। ভদ্রলোক একটি শীর্ষস্থানীয় ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট বা সেই লেভেলের কেউ হবেন হয়ত। নিজের বাড়ী, গাড়ী ছাড়াও অনেক পয়সার মালিক হয়েছেন।

আমাদের ড্রাইভার মাঝে মাঝে তার সেই ভায়ের উদাহরন দিয়ে বলে। "সে আজ কোথায় আর আমি কোথায়।" অথচ দুজনই একই ফ্যামিলি থেকে এসেছেন। পড়ালেখা করেনি বলে তার আজকে অবস্থান কোথায়। অথচ তাদের দুই পরিবারের টাকা পয়সা বা সুযোগ সুবিধা নাকি একই রকম ছিল। দেখলাম আমাদের ড্রাইভার ইচ্ছা করেই তার চাচাত ভায়ের দৃষ্টি আকর্ষন করলো না। এতে হয়ত সেই ভদ্রলোক বিব্রতকর অবস্থায় পড়তে পারেন।

যাইহোক, এই ঘটনাটা হয়ত খুবই ছোট কিন্তু ব্যাপ্তিটা বিশাল। এই পড়ালেখা বা তার সাথে আরো কিছু নিয়ামকই হয়ত একটা মানুষের সামাজিক অবস্থান ইন্ডিকেট করে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
২৩টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×