সেদিন দুপুরে অফিসে লাঞ্চের পরে খেয়াল করলাম আমার ডেক্সের পাশের বক্সেই এক ভদ্রলোক (গেষ্ট) দীর্ঘক্ষণ ধরে কথাই বলে যাচ্ছেন সেই টেবিলের লোকের সাথে। কাজের মধ্যে থাকায় তার সব কথায় মন ছিল না আমার। কিন্তু কেউ যে একজন অনবরত কথা বলেই যাচ্ছে সেটা বুঝছিলাম। ব্যাপারটা ছিল যথেষ্ট বিরক্তিকর। যার সাথে কথা বলছিলেন সেই ভদ্রলোকও (মানে আমাদের অফিসের লোক) যথেষ্ট বিরক্ত হচ্ছিলেন সেটা বোঝা যাচ্ছিল তার কন্ঠ শুনে। মানে তার হাতে অনেক কাজ ছিল কিন্তু সে সেগুলো করতে পারছিল না।
কিন্তু কিছুতেই সেই গেষ্ট যাচ্ছিলেন না। আবার এমনও না তিনি কোন গুরুত্বপূর্ণ কাজে এসেছেন। তো অগত্যা তাকে কিছু খেতে অনুরোধ করা হলো। পিয়ন ডাকা হলো। উনি কিছুতেই খেতে রাজী হলেন না। উনি কিছুই খাবেন না। একেবারে গদগদ ভাবে কথা একথা গুলো বলছেন। তবে অন্ততঃ এককাপ চা খাওয়ার জন্য প্রস্তাব করাতেই উনি বললেন, "না না আমি চা-টা খাবো না, কি দরকার আবার চা-টা খাওয়ানোর, শুধু শুধু চা খাওয়ানোর দরকার নেই। আমি কিচ্ছু খাবো না। আমাকে চা দিয়েন না।"
অবশেষে পিয়ন ঘুরে চলে যাচ্ছিল যেহেতু সেই ভদ্রলোক কিছুই খাবেন না। দুই/এক সেকেন্ডের মধ্যে তিনি আবার ঘুরে পিয়নের দৃষ্টি আকর্ষন করে বললেন, "এই যে শোনেন, আমি কিন্তু চায়ে চিনি টিনি খাইনা"।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



