বোঝাই যাচ্ছে পুরো দেশের সাথে এই ব্লগও ভোট নিয়ে মেতে গেছে। অনেকেই পোষ্ট দিচ্ছেন ভোট নিয়ে। কেউ বলছেন ওমুক কে ভোট দিন/ওমুক কে ভোট দিবেন না/যুদ্ধপরাধীকে না বলুন/কারো বিষেদাগার/কারো বিশ্লেষন ইত্যাদি ইত্যাদি। ভালোই জমে উঠেছে।
পুরো দেশবাসী এবার সচেতন হয়েছে "যুদ্ধপরাধীদের না বলুন" এই উক্তিতে। কারণ এর প্রচার হয়েছে সবচেয়ে বেশী। যাই হোক আমরা চাই ভালো মানুষ নির্বাচিত হয়ে আসুক।
তবে ব্লগে একটা জরিপ চলুক এবার কোন দল বা জোট দেশ সেবার সুযোগ পাবে। আপনার অভিমত কি?
উত্তর
"মহাজোট" হলে + দিতে পারেন অথবা মন্তব্যেও বলতে পারেন
আর
"চারদলীয় জোট" হলে - দিতে পারেন অথবা মন্তব্যেও বলতে পারেন
"না" ভোট দিতে চাইলে মন্তব্যে লিখুন "না"।
আমরা চাই ভালো মানুষ নির্বাচিত হোক।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



