নাহ! অনেক হয়েছে। আর নাহ! অনেক ধৈর্য্য ধরে শেষে বাঁধ ভেঙ্গে গেলো। অন্ধকারে গরমে তালের হাত পাখা ঘুরাতে ঘুরাতে এমন হয়েছে যে, বিদ্যুত আসলে আমার হাত ঘুরতেই থাকে। সে আর থামতেই চায় না। যাক সে কথা। এর একটা বিহীত করা দরকার।
আগে তো ঘড়ির কাঁটা ধরে বিদ্যুত যেত আর ফিরে আসতো। এমন অবস্থা যেন বিদ্যুতের আসা যাওয়া দেখে ঘড়ির মিনিটের কাঁটা টিউন করা যেত।
আইপিএস এর ব্যাটারী বসে গেলো, কেনা ধরলাম কেরোসিন, তারপর কেরোসিন বাজারে শর্ট পড়লো, কেনা ধরলাম মোম, মোমওয়ালার গতরে ধরলো তেল। করলো কৃত্রিম সংকট। দিলো দাম বাড়িয়ে। এখন যাই কই?
এতো গেলো অন্ধকারে আলো জ্বালানোর প্রস্তুতি নিয়ে যত কথা। তালপাতার হাতপাখা ওয়ালার সে---ই কি কাটা কথা! "কিনলে কেনেন না নিলে ফোটেন, দরদামের টাইম নাই।"
এই হলো মোটামুটি অবস্থা। এখন চিন্তা করসি নিজেই একটা বিদ্যুত প্ল্যান্ট দিবো।
এই প্ল্যান্টের জন্য দরপত্র আহব্বান করা হচ্ছে। জায়গা রেডী, এখন মেশিন লাগাবো আর বিদ্যুত বানাবো। কিন্তু শর্ত হইলো খরচ যাতে কম হয়। মানে, কাঁচামাল দিবো কম কিন্তু বিদ্যুত উৎপাদন হবে বেশী। ব্যাপারটা অনেকটা এমন, "এমন একটা গরু চাই, যেইটা ঘাস খাবে কম কিন্তু দুধ দিবে বেশী।"
সো, বিজ্ঞ বন্ধুরা, দরপত্র জমা দেবার সময় শুরু হলো।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



