somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আসলে কার স্বার্থ উদ্ধারে ব্যাস্ত?

০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২১শে জুন, রাজধানীর একটি হোটেলের একটি সেমিনারে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তার বক্তব্যে যে সব মন্তব্য করেছেন তা নিশ্চই প্রচন্ড আঘাত হেনেছে এদেশের মানুষের মনে। তার উদ্ধত্বপূর্ণ মন্তব্য গুলোর তাৎক্ষনিক কোন জবাব আসেনি সরকারের পক্ষ থেকে। অথচ সেই সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ। জবাব এসেছে ১০ দিন পরে। তাও আবার স্বপ্রণোদিত হয়ে নয়। বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী উত্তর দেন, "পিনাক রঞ্জন চক্রবর্তী হয়ত কূনীতিক সীমারেখা মানেন নি।" এখানে "হয়ত" শব্দটি কোন স্বার্থে ব্যাবহার করা হয়েছে সেটা আমরা সাধারন জনতা বুঝতে পারছি না।

জনাব পিনাক কিভাবে বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্য করে পার পেয়ে যান, সেটার জবাব সরকারই ভালো বলতে পারবেন। কি স্বার্থ রয়েছে সেটা আমরা আমজনতা না বুঝলেও হয়ত সরকার বোঝে। উল্লেখ্য, জনাব পিনাকের এমন মন্তব্য করার অভ্যেস শুধু এখনই না অতীতেও তিনি বাংলাদেশের আভ্যন্তরীন বিষয় নিয়ে অনেকবার এমন কথা বলেছেন। কখনোই সরকারের পক্ষ থেকে তাকে কোন শোকজ করা হয়নি। সরকারের ভাষায় ভারতের সাথে রয়েছে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটা বন্ধুত্বপূর্ণ নয় বরং জুজুভীতি অবস্থা জ্বী হুজুর টাইপের এমন কিছু।

এবার আসি একটি জাতীয় দৈনিক বেলায়। নিঃসন্দেহে এটি একটি প্রথম সারির বহুল প্রচারিত জাতীয় (!) পত্রিকা। যারা একাধারে জাতিকে শপথ বাক্য পাঠ করিয়ে পাপমুক্ত করার মত মহান কাজে ব্যাস্ত। সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি, এই পত্রিকাটি বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বে পূর্ণমাত্রায় বিশ্বাসী। বরং বাংলাদেশের বিরুদ্ধে কোন অপপ্রচার হলে তামাম পাঠক বন্ধুদের নিয়ে সেটার বিরুদ্ধে মতবাদ গড়ে তুলতেই পারে। তারা পুরো সমাজকে বদলে দিতে পারে অথবা তারা দাবী করতেই পারে, যা কিছু ভালো তার সাথে তারা আছে।

কিন্তু গত ২২শে জুন এই পত্রিকায়ও ২১শে জুনের সেমিনারের খবর ছাপা হয়েছিল "সেমিনারে ভারতীয় রাষ্ট্রদূতঃ টিপাইমুখ বাঁধ নির্মাণ ভারতের একরাতের সিদ্ধান্ত নয়" শিরোনামে। দুঃখজনক হলেও সত্য যে, সেই খবর যেকেউ পড়লে কোনভাবেই বুঝতে পারবে না যে, ঐ সেমিনারে জনাব পিনাক এমন কিছু বলেছিলেন যা কূটনীতিক শৃষ্টাচারের পরিপন্হী। বরং খুব বুদ্ধিমত্ত্বার সাথে পাশ কাটিয়ে খবরটি পরিবেশন করা হয়েছে।

তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, এই পত্রিকাটি আসলে কাদের স্বার্থ সিদ্ধিতে ব্যাস্ত? আমাদের মিডিয়া জগতের আইকনের যদি এমন চেহারা হয় তবে আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব লালন করবে কারা? মিডিয়ার কলমের লেখা থেকে বর্তমান আর ভবিষ্যত প্রজন্ম কি জানবে সত্য কোনটা আর অসত্য কোনটা?

এর উত্তর কে দিবে? কে প্রজন্মকে মনের গহীনে নিজ দেশের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বে সত্বাকে জাগিয়ে তুলবে?

যারা আজ "জাতির দিন বদলানো আর যারা বদলে যাও বদলে দেবার কাজে মহাব্যাস্ত তারা জাতিকে আসলে কি উপহার দিবে সেটাই আসলে সন্দেহের বিষয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×