আর পরীক্ষার পর মোটামুটি একটা ছুটি থাকতো। আর এই সময়টা থাকতো শীতকাল। আমার প্রিয় সিজন। পড়াশোনার কোন চাপ থাকতো না এই দিনগুলোতে। সকালে উঠে পড়তে বসতে হতো না। টিভি দেখতে কেউ নিষেধ করতো না। কিন্তু একদম যে পড়তে হতো না তা না। কারণ পরীক্ষা শেষ হওয়ার আগেই আমার বাবা সামনে ক্লাশের বই কিনে আনতেন। সেগুলো অল্প অল্প করে পড়তে হতো। অংকটা শেষ করতে হতো।
এছাড়াও নানার বাড়ী যাওয়া হতো। আর নানার বাড়ী গেলে তো আমাকে আর পায় কে? পুরো স্বাধীন। শীতের পিঠা ছিল আমার খুব প্রিয়। ভাপা আর পাটি সাপটা পিঠা হলে তো কথাই নেই!! খেজুরের রস আমার ছিল খুবই প্রিয়। এখন আর নানার বাড়ীর যাওয়া হয় না। আর সেই দিন নেই। কোথায় হারিয়ে গেছে জানিনা।
কিন্তু আমি এখনও সেই ছোটবেলার সাদাকালো দিনগুলোর মাঝে রঙিন চোখে হারিয়ে যাই।
মাইকেল মধুসুদন দত্তের "কপোতাক্ষ নদ" এর একটি লাইন
আর কি হে হবে দেখা যতদিন যাবে...........!!!!!!!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



