শ্রমঘন্টা ৮/৯ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমার অফিসিয়াল কাজটা। দেখা যাচ্ছে বাসায়ও অনেক সময় করতে হচ্ছে বা জরুরী প্রয়োজনে যেকোন সময়ে অফিসে উপস্থিত হতে হয়। মনটাতে শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে গেছে, অনেকদিন কোথাও বেড়াতে যাইনি। তাই আগামী কাল ঢাকার বাহিরে যাওয়ার প্ল্যান নিলাম হুট করেই সপরিবারে। ভালো লাগছে এটা ভেবে। বেশ কয়েকজায়গায় যাবো। আমার জন্মস্থান, আমার দাদার বাড়ি, আমার শ্বশুরালয় আরো অনেক অনেক জায়গায়। মোটামুটি সাতদিনের একটা প্ল্যান। জানিনা পুরোপুরি সফল ট্যুর হবে কিনা।
কিন্তু সমস্যা হলো এই সময়টুকুতে একেবারেই যে নিজের মত করে থাকতে পারবো সেটা বলে মনে হচ্ছে না। আমি জানি কিছু অফিসিয়াল ঝামেলা এরই মধ্যে ঘাড়ে পড়বে। চেষ্টা করবো কিছু অনলাইনেই ম্যানেজ করার। এই চুক্তিতেই বস ছুটি গ্র্যান্ট করেছেন। জানিনা, সাতদিন পুরা করতে পারবো কিনা?
হয়ত ওখানে থাকা ব্লগারদের সাথে মিট হতে পারে অন্যসব বারের মত। আসছি.....
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



