ঢাকা ছেড়েছি সেই শুক্রবার। তারপর থেকে শুধু এ শহর থেকে ও শহর স্বপরিবারে। অনেকটা যাযাবর জীবন। রাজশাহী বিভাগের এক জেলা থেকে অন্য জেলা। আজ এখানে তো কাল ওখানে। শীতটা বেশ উপভোগ্য হচ্ছে। আর শীতের মধ্যে বেড়িয়ে মজা।
নানান জায়গার নানার রকম মানুষ। আর তাদের চলচালন আর ভাষাও বিভিন্ন রকম। তাদের একেজনের ভাবধারা একেকরকম। তবে একটা জিনিস সমস্যা হচ্ছে। সেটা হলো, সময়। আমরা ঢাকায় যেমন সবাই বর্তমান সময়টাকে মেনে নিয়েছি (এক ঘন্টা এগিয়ে নিয়ে আসার ব্যাপারটা)। কিন্তু এখানে কেউ চলে আগের টাইমে আবার কেউ চলে বর্তমান টাইমে। তাদের সাথে কোন কিছুর টাইম নিয়ে কথা বলতে গেলে তারা বলছে, "আগের টাইম না ডিজিটাল টাইম?" খেয়াল করলাম এই বিষষয়টা নিয়ে তারা বেশ সমস্যার মধ্যে আছে।
এদের মন খুবই ফ্রেশ। কোন ঘোরপ্যাঁচ নেই। খাবার এখানে একেবারে ফ্রেশ। বিশেষ করে শীতের ভেজিটেবলস। আর আমার পছন্দের খাদ্য তালিকায় আছে মিষ্টি। এখানকার মিষ্টি নামকরা। হরেক রকম মিষ্টান্ন। দামও অনেক কম ঢাকার চাইতে। আর আছে অনেক রকম পিঠা।
আহা, সারাজীবনটা যদি এমন ভাবেই কেটে যেত!!!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



