somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুশায়া ঢাকা শীত :ভাপা পিঠা: পর্ব-২

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীত এখন আর নেই তেমন। একেবারেই শেষের দিকে। তবে এবার একটু হলেও বুঝেছি শীতের উপস্থিতিটা। একটু কাঁপুনি দিয়েই গেছে। যদিও এই পোষ্টটা দিতে একটু দেরীই হয়ে গেলো।

একবার ভাবেন তো, আপনি চাদর মুড়ি দিয়ে মাটির চুলার পাশে বসে আছেন, আর চুলার উপরে ভাপা পিঠা বানানোর বিশেষ মাটির পাতিল, তার ভিতরে গরম পানি টগবগ করে ফুটছে, আর তার উপরে ভাপে ভাপা পিঠা হচ্ছে, খড়ি পোড়া গন্ধ চারিদিকে, গরম পিঠা মুখের মধ্যে দিয়ে হা করে ভাপ বের করছেন।

এমন দৃশ্য উপভোগ করেননি কত দিন? কেউ হয়ত অনেকদিন আবার কারো হয়ত সেই দিনগুলো অনেক দুরে ফেলে এসেছেন। যেখানে ফিরে যাওয়ার হয়ত আর কোন পথও নেই। আবার কেউ হয়ত চাইলেই ঝাঁপ দিয়ে চলে যেতে পারেন সেই মাটির কোলে।

স্থানভেদে এই ভাপা পিঠাকে “ধুপী” বলা হয়। ভিজিয়ে রাখা আতপ চাল ঢেঁকিতে ছাটার পর যে আটা বের হয় সেটা দিয়ে এই ভাপা পিঠা তৈরী করা হয়। কিন্তু যদি কলেছাঁটা আটা দিয়ে তৈরী করা হয় যে জন্য এর আসল স্বাদ পাওয়া যায় না।

তৈরী প্রণালী বলার আর প্রয়োজন নেই। সবাই কম বেশী জানেন। এই ভাপা পিঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গুড়। পাটালী গুড় ব্যাবহার করা হয় এটাতে। গুড়ের ঝুড়ির একটা আবরণ দেয়া হয় পিঠার ভিতরে। যেটা স্বাদ বহুগুনে বাড়িয়ে তোলে। স্থানভেদে এই পিঠার সাইজ একেক রকম হয়। আমি কোন কোন জায়গায় এই পিঠা একটি প্লেটের সমানও দেখেছি। তবে সেগুলোতে আমি গুড় দিতে দেখিনি। সেই পিঠা ঠান্ডা হবার পর খেতে দেখেছি অনেককে।

তবে বর্তমান নগর সভ্যতায় ঘরে পিঠা বানানোর রেওয়াজ উঠে গেছে। ইচ্ছা থাকলেও উপায় নেই। কারণ ওটা বানাতে যে সরঞ্জাম ও পরিবেশ প্রয়োজন সেটা জোগাড় করা মুশকিল। কিন্তু এখন পাড়ায় বা মহল্লায় মহিলারা রাস্তার ধারে এই পিঠার পসরা নিয়ে বসে। সেখানে ছোট পরিসরে পিঠা বানায় তারা। আর তাকে ঘিরে মানুষের পিঠা খাওয়ার আর কেনার ধুম পড়ে। যদিও পুরা ব্যাপারটা কর্মাশিয়াল আর তাই এটি মেকিতে পরিপূর্ণ। আর তাই স্বাদটাও মেকি। অনেকটা "দুধের স্বাদ ঘোলে মিটানো"।

শীতের সাথে পিঠার একটা সম্পর্কও আছে। আর তাই আমাদের সংস্কৃতিতে প্রতিবছর ঘুরে ঘুরে শীতের সাথে পিঠারও উৎসব শুরু হয় সব গ্রামেই। এটা আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্য টিকে থাক যুগ যুগ ধরে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×