somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি করার সমস্ত উপাদান কি শেষ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম কথা চালাচালির রাজনীতির দিন বোধ হয় শেষ হয়ে গিয়েছে। এটা একটা শুভ লক্ষনও ছিল বটে। কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে রাজনীতি আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। অন্ততঃ এটা সত্য যে, কেউ-ই দেশের ভাল হোক এটা চায় না। অন্ততঃ দেশের জন্য নিঃস্বার্থ ভাবে কোন কাজ করলো, এমনটা দেখা যায় না। কোন না কোন একটা ব্যাক্তিগত বা দলীয় স্বার্থ জড়িত থাকবেই প্রত্যেকটা কাজের পিছনে। ধিক...

কয়েকদিন আগে সংসদে আওয়ামী লীগের এক সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, "শেরেবাংলা নগরে মাজারে জিয়াউর রহমানের লাশ নেই। থাকলে তিনদিনের মধ্যে তার ছবি দেখাতে হবে। না থাকলে শূন্য বাক্সটি তুলে পানিতে ফেলে দিতে হবে। তিনি শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে বলেন, কোথায় বঙ্গবন্ধু আর কোথায় ছাগল’।"

তারই জবাবে, যুবদলের এক সদস্য, সংসদে আওয়ামী লীগ নেতার জিয়উর রহমানকে নিয়ে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদ জানিয়ে বলেন, "শাহাদাত্ লাভের পর জিয়াউর রহমানের লাশ চট্টগ্রাম থেকে উত্তোলনের সময় এবং ঢাকায় দাফন করার সময় সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সামরিক বাহিনীর সদস্যসহ লাখো লোক উপস্থিত ছিলেন। তখন কেউই প্রশ্ন তোলেননি বাক্সে জিয়াউর রহমানের লাশ নেই। কিন্তু শেখ মুজিবের লাশ উদ্ধারের সময় স্পটে কেউ উপস্থিত ছিলেন না। কেউ ইন্নালিল্লাহি পড়েননি। তাদের নেতা মালেক উকিল বলেছিলেন ফেরাউনের মৃত্যু হয়েছে। এখন শেখ পরিবারের কেউ লাশ দেখতে না পারার বেদনা থেকে জিয়াউর রহমানের লাশ ছিল না বলে সান্ত্বনা পেতে চান। আসলে টুঙ্গিপাড়ায় মাজার কমপ্লেক্সে শেখ মুজিবের লাশ নেই। শেরেবাংলা নগরের মাজার কমপ্লেক্সে জিয়াউর রহমানের লাশ আছে। এতে সন্দেহ প্রকাশের কিছু নেই।"

সংসদে এমন জঘন্য উক্তি করে রাজনীতির মাঠকে উস্কে দেয়া ঠিক হয়নি। আর সেই কথাই জন্ম দিয়েছে আরেক জঘন্য কথা। মূলতঃ আওয়ামীলীগের পক্ষ থেকে এমন কথা প্রথমে বলা উচিত হয়নি। এগুলো রাজনৈতিক দৈন্যতার প্রতিফল মাত্র। আপনাদের স্বনির্ভশীলতা কি এতই কমে গেছে যে, এই সময়ে এসে এমন কথার অবতারনা করেন? আপনাদের সো-কল্ড রাজনীতির উপাদানের ভান্ডার কি শূন্য? বাংলাদেশের মানুষ কি আপনাদের এই জন্য ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে? জনগনের ট্যাক্সের টাকায় কেনা বিদ্যুত দিয়ে আলোকিত, শীতাতপ নিয়ন্ত্রিত সংসদ কক্ষ কি আপনাদের নোংড়া কথা বলার জন্য?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×